23/07/2026
পাঁচজন সম্মানিত ক্যাডার কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করল আইএলএসটি, নেত্রকোণা
অদ্য ২৩ জুলাই ২০২৬ তারিখে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএলএসটি), নেত্রকোণায় পদোন্নতি ও বদলিজনিত কারণে বিদায় গ্রহণকারী পাঁচজন সম্মানিত ক্যাডার কর্মকর্তার সম্মানে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত অধ্যক্ষ ডাঃ মোঃ জসিম উদ্দিন।
বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- ড. শামসাদ জাহান সিরাজী — পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, ময়মনসিংহ এবং সাবেক চিফ ইন্সট্রাক্টর, আইএলএসটি, নেত্রকোণা।
- জনাব মোঃ সারোয়ার আহমেদ — সাবেক সিনিয়র ইন্সট্রাক্টর, আইএলএসটি, নেত্রকোণা।
- ডাঃ মোহাম্মদ মাহবুবুল আলম — সাবেক সিনিয়র ইন্সট্রাক্টর, আইএলএসটি, নেত্রকোণা।
- জনাব মিথুন চন্দ্র দে — সাবেক সিনিয়র ইন্সট্রাক্টর, আইএলএসটি, নেত্রকোণা।
- ডাঃ কুররা-তুন-আইন — পদোন্নতিপ্রাপ্ত থেরিওজেনোলজিস্ট, ময়মনসিংহ জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জাকির হোসেন, সাবেক অধ্যক্ষ, আইএলএসটি, নেত্রকোণা ও সাবেক পরিচালক, ভিটিআই, ময়মনসিংহ; ডাঃ মনোরঞ্জন ধর, পরিচালক, ভিটিআই, ময়মনসিংহ; ডাঃ মোহাম্মদ ওয়াহেদুল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ময়মনসিংহ; ডাঃ মোঃ হিদায়াতুল্লাহ, ভেটেরিনারি অফিসার, জেলা ভেটেরিনারি হাসপাতাল, নেত্রকোণা এবং জনাব সাদিকুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক, আঞ্চলিক হাঁস প্রজনন খামার, নেত্রকোণা। এছাড়াও আইএলএসটি, নেত্রকোণার সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইন্সট্রাক্টর মোঃ মাসুদুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন ড. মোঃ এনামুল হক, চিফ ইন্সট্রাক্টর, আইএলএসটি, নেত্রকোণা।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের নানা স্মরণীয় মুহূর্ত নিয়ে নির্মিত একটি সচিত্র ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে তাঁদের কর্মজীবনের অবদান, নিষ্ঠা ও সাফল্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এছাড়াও আইএলএসটি, নেত্রকোণায় নবযোগদানকারী কর্মকর্তা জনাব এ. কে. এম. ইমরান-কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে বিদায়ী সকল কর্মকর্তার সুস্বাস্থ্য, সুখী জীবন এবং নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। তাঁদের দীর্ঘ কর্মজীবনের অবদান আইএলএসটি পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।