Perfumance

Perfumance We assure you about the performance of our supplied perfumes, that's why we call it "perfumance"
(976)

এই রবিউল আউয়াল মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় নিয়েছিলেন আমাদের মধ্য থেকে। চিন্তা করলেই কষ্টে - ...
26/08/2026

এই রবিউল আউয়াল মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় নিয়েছিলেন আমাদের মধ্য থেকে। চিন্তা করলেই কষ্টে - কান্নায় বুক ফেটে আসতে চায়। যার আদর্শে জীবন গড়ছি, যার দেখানো পথের পথিক হয়েছি, সেই মানুষটাই যে নেই চোখের সামনে..

নবীজি (সাঃ)কে সত্যিই ভালোবাসে যারা, তাদের চলনে-বলনে প্রতিটা কাজেই নববী আমেজ ফুটে উঠে, তারা রাসূল মুহাম্মাদের সুন্নাহ আকড়ে ধরেন খুব করে। পেয়ারে নবী যেই কাজে মানা করেছেন, সেইদিকে ভুলেও আগান না তারা। আর যেই কাজ তিনি করে গেছেন, সেগুলোর প্রতিটাই তারা আমল করেন একনিষ্ঠতার সাথে।

প্রতি 'আরবি' মাসে যেই তিনটা রাতে চাঁদ সবচে বেশি আলো বিলায়, সেই ১৩-১৪-১৫ তারিখকে একত্রে বলা হয় আইয়ামে বিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের নবীজি প্রতিমাসে এই তিনদিন রোজা হালতে থাকতেন আর সাহাবিদেরকেও (রাদিআল্লাহু আনহুম) তাগাদা দিতেন রোজা রাখার ব্যাপারে।

→ হযরত ইবনু মিলহান আল-ক্বাইসি তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের আইয়ামে বিজের রোজার ব্যাপারে নসিহত করেছেন ; আমরা যেন তা (মাসের) ১৩, ১৪ ও ১৫ তারিখ পালন করি'।

→ আব্দুল্লাহ ইবনে আ’মর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রতি মাসে তিনটি করে রোযা রাখা, সারা বছর ধরে রোযা রাখার সমান।”

এইবারের আইয়ামে বীজের রোজা হবে আগস্ট মাসের ২৭, ২৮ আর ২৯ তারিখ মিলিয়ে। নবীজি (সাঃ)'র প্রতি ভালোবাসা নবায়নের মাস হচ্ছে রবিউল আউয়াল, তাঁর রেখে যাওয়া সুন্নতগুলো নিজ জীবনে প্রয়োগের শুরুটাও নাহয় এইখান থেকেই হোক?

তপ্ত রোদ। জান যায় যায় এমন তৃষ্ণা পেয়েছে। বুক ফেটে যাচ্ছে যেন! সেই মুহুর্তে যদি একগ্লাস বরফগলা ঠাণ্ডা পানি এগিয়ে দেয় কেউ,...
24/08/2026

তপ্ত রোদ। জান যায় যায় এমন তৃষ্ণা পেয়েছে। বুক ফেটে যাচ্ছে যেন! সেই মুহুর্তে যদি একগ্লাস বরফগলা ঠাণ্ডা পানি এগিয়ে দেয় কেউ, ইচ্ছা হয়না তারে কতক্ষণ জাপটে ধরে রাখি? সহায় সম্পত্তি যা আছে, কলিজাশুদ্ধা সব তার নামে লিখে দেই?

দুনিয়াতে আমার সবচাইতে পছন্দের "খাবারের" নাম ঠাণ্ডা পানি। সুযোগ পেলেই ফ্রিজের দরজা খুলে সাবাড় করি। এমনো হয়েছে, সর্দিতে নাক বন্ধ কাশিতে বুক ব্যথা, সেই ঠাণ্ডার অসুখ সারানোর মোনাস-বিলাস্টিন খাচ্ছি কনকনে ঠাণ্ডা পানি দিয়ে! ওমরা কিংবা হজ্জে যারা গেছেন, তারা একবাক্যে স্বীকার করবেন: যতই তাওয়াফ আর সাঈ করি না কেন, কর্নারে কর্নারে রাখা জমজম পানির Cold লেখা কলসিগুলা থেকে স্রেফ একগ্লাস শীতল পানি দূর করে দেয় যাবতীয় ক্লান্তি, সবধরণের তৃষ্ণা!

জানি, আমার মত আপনিও খুব পছন্দ করেন ঠাণ্ডা পানি। এই কথাটা জানেন আরো একজন। আপনাকে - আমাকে সৃষ্টি করেছেন যেই রব, আল্লাহ রাব্বুল আ'লামিন, তার তো অজানা নেই কিছুই। গোটা দুনিয়াটাই তো তার দেয়া নিয়ামতে ভরপুর, কিন্তু এই ছোট্ট একটা জিনিস, শীতল পানি, এটা বাকি সব নেয়ামতের চাইতে এতটাই উঁচুমানের যে, হাদিসে এসেছে: আখিরাতে যখন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমাদেরকে, শুরুতেই বলা হবে: তোমায় কি আমি সুস্থতা আর ঠাণ্ডা পানির নেয়ামত দেইনি?

আমাদের প্রাণের চাইতেও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠাণ্ডা-শীতল পানি খুব পছন্দ করতেন। বুখারী শরীফের হাদিসে এসেছে একবার তিনি এক আনসারী সাহাবীকে জিজ্ঞেস করেছিলেন, তোমার কাছে কি গতরাতে জমিয়ে রাখা পানি আছে (রাতে ধরে রাখা পানি ঠান্ডা থাকত), থাকলে আমাদেরকে পান করাও।

শুধু কি তাই? তিরমিজি শরীফের আরেক হাদিসে প্রিয়নবী রাসূলুল্লাহ (সাঃ) আমাদেরকে শিখিয়েছেন হযরত দাউদ (আ:) এর বিখ্যাত এক দুয়া, যার শেষ অংশে রয়েছে: "হে আল্লাহ! আপনার ভালোবাসাকে আমার কাছে আমার নিজের জীবন, আমার পরিবার এবং ঠান্ডা পানি থেকেও বেশি প্রিয় করে দিন" !

আজ থেকে তাই, ঠাণ্ডা-শীতল পানি যখনই খাবো, মাথায় রাখবো দুইটা কথা। এই পানি আমার নবী করিম (সাঃ) এর প্রিয় ছিলো, দাউদ (আ:) এর প্রিয় ছিলো, তাই আমিও তাদের পছন্দের সাথে মিল রেখে প্রিয় জিনিস মনে করেই পান করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আখিরাতে শুরুতেই এই ঠাণ্ডা পানির নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ রাব্বুল আ'লামীন, তাই প্রতি মূহুর্তেই তার নিয়ামতের শুকরিয়া আদায় করবো। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক।

ইয়ে মানে...
20/08/2026

ইয়ে মানে...

17/08/2026

প্রতিদিন তো কতশত পার্সেল ডেলিভারি থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু গতকালকের একটা ডেলিভারি ঘটনা আক্ষরিক অর্থেই আমায় দু:খ আর আনন্দের মাঝামাঝি নিয়ে গেছিলো!

উত্তরাতে ডেলিভারি হবার কথা, আপা খুব করে বলে দিয়েছিলেন যেন কালকেই হাতে পান উনি, রাতে ট্রেন আছে। আমরা সেভাবেই পাঠিয়েছিলাম। ডেলিভারিভাই উনাকে ফোন করে জানালেন-ও, বিকালের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

এরপরেই আকাশ ভেঙে অঝোরে বৃষ্টি নামলো। অনেক চেষ্টা করেও ঠিকানা অব্দি পৌঁছাতে পারলেন না ডেলিভারিভাই। আপা'র কাছে আমরা ক্ষমা চাইলাম সময়মতো পৌঁছাতে পারিনি দেখে। উনি জানালেন সমস্যা নেই, তাহলে জুম্মাবার দিয়েন আবার।

ঘটনা এখানেই শেষ হতে পারতো। হলো না। ডেলিভারিভাইকে যখন হেড অফ সেলস আবার ফোন দিলো যে পার্সেলটা রিটার্ন এ দিয়ে দিতে, উনি জানালেন: ভাই, আমি নিজেই তো আপনাদের সুগন্ধির কাস্টমার! মাঝেমধ্যেই অর্ডার করে ব্যবহার করি। এক কাজ করি, হাতে যেহেতু আসছেই, এই পার্সেলটা আমি কিনে রেখে দিই..

সঠিক সময়ে সুগন্ধি পৌছাতে পারলাম না এই দু:খে ব্যথিত হবো, নাকি সুবাসপ্রেমি ডেলিভারিভাই-এর কাছে ঠিক তার পছন্দের প্রতিষ্ঠানের সুবাসই গেলো এবং উনি খপ করে রেখে দিলেন এই আনন্দে মাতোয়ারা হবো -- বুঝে উঠতে পারছিলাম না।

কিংকর্তব্যবিমুঢ় শব্দটা কি এমন পরিস্থিতির জন্যই বানানো হয়েছিলো?

এত ফজিলত জানবার পরেও প্রতিদিন মাত্র ৬ বার এই দুয়াটা পড়ার সময় যার হবেনা, তার চাইতে বোকা লোক বোধহয় আর খুঁজে পাওয়া যাবে না!...
15/08/2026

এত ফজিলত জানবার পরেও প্রতিদিন মাত্র ৬ বার এই দুয়াটা পড়ার সময় যার হবেনা, তার চাইতে বোকা লোক বোধহয় আর খুঁজে পাওয়া যাবে না!

আমি কাকে রব মানছি, কোন পথকে জীবনব্যবস্থা হিসেবে বেছে নিয়েছি, আর কাকে অনুসরণ করছি -- সকাল-সন্ধ্যায় তিনবার করে এই দুয়াটা পড়ার মাধ্যমে নিজের ঈমানকে প্রতিদিন নতুন করে 'রিনিউ' করতে পারব, ঈমানী মনোবলকে 'রিচার্জ' করতে পারব।

'এস্কেপ' ঠিক সেই ধরনের সুগন্ধি, যেটা একবার নাকে গেলে মানুষ নাম না জানলেও ঘ্রাণটা মনে রাখবে, সুবাসটা মাখনেওয়ালাকে স্মরণে ...
11/08/2026

'এস্কেপ' ঠিক সেই ধরনের সুগন্ধি, যেটা একবার নাকে গেলে মানুষ নাম না জানলেও ঘ্রাণটা মনে রাখবে, সুবাসটা মাখনেওয়ালাকে স্মরণে রাখবে!

গরমের দুপুরে ছটফট করতে করতে জানালার পাশে একটুখানি বাতাসের খোঁজে দাঁড়ালে হঠাৎ যখন দমকা হাওয়া গায়ে এসে লাগে, “এস্কেপ” ঠিক তেমনই মনের-চাওয়া কবুলের এক অপার্থিব অনুভূতির নাম!যারা ভারী, কড়ামিঠা ঘ্রাণ ইউজ করে ক্লান্ত হয়ে পড়েছেন, তাদের জন্য “এস্কেপ” যেন একবুক নিঃশ্বাস ভরা প্রশান্তি!

নোটের কথা যদি বলিঃ শুরুতেই সবুজ আপেল, রকমেলন আর রসে টইটুম্বুর লিচু'র ঝলমলে সতেজতা ধরা দিবে। একটু পর ধীরে ধীরে ফুটে উঠবে গোলাপ, হরেক পদের সাদা আর হলদে ফুলের নরম আভা। শেষদিকে হালকা মশলাদার উষ্ণতা আর পরিষ্কার মাস্কি একটা আবেশ থেকে যাবে, যেটা পুরো ঘ্রাণটাকে আরো খোলতাই আর স্মৃতিজাগানিয়া করে তোলে।

এই সুবাসটার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে, ফুলেল কোমলতা আর ফলের রসালো ভাব মিলেমিশে এমন এক আবহ তৈরি করে, যেটা একইসাথে প্রাণবন্ত আর খুব সহজে ভালো লেগে যাওয়ার মতো। অফিস, জিম, বিকেলের আড্ডা কিংবা জুমার দিন — সব জায়গাতেই সে মানিয়ে যায় অনায়াসে!

09/08/2026

সমুদ্র, আদা, লবণ আর লেবু ;
চারের মিশেল 'কিংভিক্টাস' এ প্রত্যেকে কাবু!

ভারসাচে ইন্টেন্স এর ঘ্রাণ ঠিক আজকের দিনের মত। প্রাণভরে মুক্ত বাতাস টেনে নেয়ার মতন দিলখোলা আনন্দের!
05/08/2026

ভারসাচে ইন্টেন্স এর ঘ্রাণ ঠিক আজকের দিনের মত। প্রাণভরে মুক্ত বাতাস টেনে নেয়ার মতন দিলখোলা আনন্দের!

প্রতি 'আরবি' মাসে যেই তিনটা রাতে চাঁদ সবচে বেশি আলো বিলায়, সেই ১৩-১৪-১৫ তারিখকে একত্রে বলা হয় আইয়ামে বীজ। রাসূলুল্লাহ সা...
27/07/2026

প্রতি 'আরবি' মাসে যেই তিনটা রাতে চাঁদ সবচে বেশি আলো বিলায়, সেই ১৩-১৪-১৫ তারিখকে একত্রে বলা হয় আইয়ামে বীজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের নবীজি প্রতিমাসে এই তিনদিন রোজা হালতে থাকতেন আর সাহাবিদেরকেও (রাদিআল্লাহু আনহুম) তাগাদা দিতেন রোজা রাখার ব্যাপারে:

★ হযরত ইবনু মিলহান আল-ক্বাইসি তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের আইয়ামে বীজের রোজার ব্যাপারে নসিহত করেছেন ; আমরা যেন তা (মাসের) ১৩, ১৪ ও ১৫ তারিখ পালন করি'।

★ আব্দুল্লাহ ইবনে আ’মর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রতি মাসে তিনটি করে রোযা রাখা, সারা বছর ধরে রোযা রাখার সমান।”
.. আরবি সফর মাসের আইয়ামে বীজের রোজা ঘনিয়ে এসেছে। জুলাইয়ের ২৮, ২৯ আর ৩০ তারিখ। চমৎকার ওয়েদার, এমন ভেজা পরিবেশে রোজা রাখলে পিপাসাটাও কম লাগবে।

অতএব, নিয়ত হোক ঝটপট:
আগামী তিনদিন, রোজা রেখে দিন!

সকালে অফিসে যাওয়ার সময় মেট্রোরেলে উঠেছেন। প্রচুর ভিড়। কারও ব্যাগ লেপ্টে আছে আপনার পিঠের সাথে, হয়ত কারও কনুই গুতা দিচ্ছে,...
22/07/2026

সকালে অফিসে যাওয়ার সময় মেট্রোরেলে উঠেছেন। প্রচুর ভিড়। কারও ব্যাগ লেপ্টে আছে আপনার পিঠের সাথে, হয়ত কারও কনুই গুতা দিচ্ছে, আর মাঝেমধ্যে নাকে বাড়ি দিচ্ছে এমন বিকট গন্ধ, খুব ইচ্ছা হয় পরের স্টেশনেই নেমে যাই!

এই নিঠুর বাস্তবতা বদলানোর ক্ষমতা কারো হাতেই নেই। তবে এই ভীড়ের মাঝে নিজের পাশের মানুষটার জন্য একটু স্বস্তির কারণ হওয়া কিন্তু খুব একটা কঠিন কিছু না! বাসা থেকে বের হওয়ার আগে কাপড়ে কয়েক ফোঁটা পারফিউমেন্স মেখে নিলেই আপনার উপস্থিতিটা বিরক্তির নয়, বরং প্রশান্তির হয়ে উঠতে পারে।

দিনভর অফিস, ব্যবসা কিংবা দৌড়ঝাঁপের পর বিকেলের শরীর আর সকালের মতো থাকে না। ঘেমে নেয়ে একাকার, একরাশ ক্লান্তি গ্রাস করেছে যেন।ফিরতি পথে আবার মেট্রোতে ওঠার আগে আরেকবার আচ্ছামত সুগন্ধি ব্যবহার করে নিন প্লিজ। এতে শুধু নিজেরই ভালো লাগবে এমন না, আপনার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাও অকারণে নাক কুঁচকাবে না। কে জানে, হয়তো এই ভিড়ের মধ্যে আপনিই হবেন সবচেয়ে সতেজ মানুষটা!

মেট্রোরেলের ভিড় আমরা কমাতে পারব না ভাই। কিন্তু ভিড়ের মধ্যে একটু সুন্দর অনুভূতি ছড়িয়ে দিতে তো পারি। সুবাস যে শুধু নিজের জন্য না, আশেপাশের মানুষগুলোর জন্য এক প্রকারের স্বস্তি-ও বয়ে আনে..

Address

Shop No 171, 179; Khilgaon Paka Masjid Market [beside Taltola Market] , Khilgaon
Dhaka
1219

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801401790708

Alerts

Be the first to know and let us send you an email when Perfumance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Perfumance:

Shortcuts

Share