Nabawi Life

Nabawi Life Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nabawi Life, Health & Wellness Website, Nabawi Life, House 20/21 Garden Road Kawran Bazar, Dhaka-1215 Dhaka, Dhaka.

জিন-যাদু,বদ নজর,হাসাদ কেন্দ্রিক শারীরিক ও মানসিক অসুস্থতার একমাত্র শরঈ সমাধান হলো- তিব্বে নববীর আলোকে রুকইয়াহ শারইয়্যাহ। রুকইয়াহ সংক্রান্ত সেবা পেতে যোগাযোগ করুন"
�01706685576

09/08/2026

জাদু একটি ভয়াবহ বিষয়। জাদু করা, অন্যকে জাদু করতে বলা, জাদু শেখা বা জাদুকরের কাছে যাওয়া ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ জাদুর সাথে শয়তানের কার্যকলাপ এবং ঈমানকে ধ্বংস করার বিষয়গুলি জড়িত।

এই ভিডিওতে রাসুল সাঃ এবং ইমাম আবু হানিফার বক্তব্য তুলে ধরা হয়েছে। এই বক্তব্যগুলি আমাদেরকে জাদুর ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে। জাদুর মতো গুরুতর পাপের বিষয়ে কখনও হালকাভাবে নেওয়া উচিত নয়।

যে ব্যক্তি জাদু করে, জাদু করায়, জাদু শেখে বা জাদুকরের কাছে যায়, তার উচিত নিজের ঈমান ও আমল নিয়ে ভয় করা এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করা।

জাদুর পথ কল্যাণের পথ নয়। দুনিয়ার স্বার্থের জন্য নিজের আখিরাতকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া একজন মুমিনের জন্য ভয়াবহ।

আল্লাহ আমাদের সবাইকে জাদু, জাদুকর এবং শয়তানের ফিতনা থেকে হিফাজত করুন। আমিন।

__✍️Raqi Sultan Mahmud
Senior Raqi & Consultant - Nabawi Life
সুস্থতার পথে অন্যকে সহায়তা করতে সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টটি শেয়ার করুন।
☎️01706685576
☎️01618901150
Raqi Sultan Mahmud
Md. Sultan Mahmud Ashraf

09/08/2026
সিহরুল আরহাম-জরায়ুর জাদু: সংজ্ঞা, ধরন, লক্ষণ ও চিকিৎসাসিহরুল আরহাম (سحر الأرحام) কী?সিহরুল আরহাম হল এক ধরনের জাদু যা নার...
09/08/2026

সিহরুল আরহাম-জরায়ুর জাদু: সংজ্ঞা, ধরন, লক্ষণ ও চিকিৎসা

সিহরুল আরহাম (سحر الأرحام) কী?

সিহরুল আরহাম হল এক ধরনের জাদু যা নারীদের জরায়ু এবং প্রজনন ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে। এ জাদু বিবাহিত নারী কিংবা অবিবাহিত নারী উভয়ের উপরই কাজ করতে পারে।

বিবাহিত নারীর ক্ষেত্রে কথিতভাবে এমন জাদুর উদ্দেশ্য থাকে সন্তান ধারণে বাধা সৃষ্টি করা। আর কোনোভাবে গর্ভধারণ হয়ে গেলেও গর্ভ যেন পূর্ণতা না পায়, এমনকি গর্ভপাত হয়ে যায়-এমন উদ্দেশ্যেও এটি করা হতে পারে। সংক্ষেপে বলা যায়, এই ধরনের জাদুর মাধ্যমে কোনো নারীকে সম্পূর্ণভাবে গর্ভধারণ থেকে বাধাগ্রস্ত করা অথবা গর্ভধারণের পর তা পূর্ণ হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করা হয়।

রুকইয়াহর বর্ণনা অনুযায়ী, এই ধরনের জাদুর খাদেম জিন নারীর জরায়ুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। এর ফলে স্বামীর প্রতি অনীহা, দাম্পত্য সম্পর্কে অস্বস্তি, গর্ভধারণে বাধা কিংবা গর্ভপাতের মতো বিষয় দেখা দিতে পারে।

এমন পরিস্থিতিতে অনেক নারী চিকিৎসকের কাছে গিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ গ্রহণ করতে থাকেন। কিন্তু কখনো কখনো দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও স্পষ্ট কোনো চিকিৎসাগত কারণ পাওয়া যায় না, অথচ বন্ধ্যাত্ব বা গর্ভধারণের সমস্যাটি থেকেই যায়। রুকইয়াহর দৃষ্টিকোণ থেকে এমন অবস্থাকে কেউ কেউ সিহরুত তাতীলিল-ইনজাব (সন্তান ধারণে বাধা সৃষ্টিকারী জাদু)-এর সঙ্গে সম্পৃক্ত বলে মনে করেন।

তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে-আল্লাহর অনুমতি ও ইচ্ছা ছাড়া কোনো জাদুই কারও ক্ষতি করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন:

وَمَا هُم بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ

অর্থ: “তারা আল্লাহর অনুমতি ছাড়া এর মাধ্যমে কারও কোনো ক্ষতি করতে পারে না।”

-সূরা আল-বাকারা: ১০২

স্বপ্নে সিহরুল আরহামের কিছু লক্ষণ

রুকইয়াহর অভিজ্ঞতায় কিছু রোগী স্বপ্নের মধ্যে অস্বাভাবিক ও ভয়ংকর কিছু দৃশ্য দেখার কথা বলে থাকেন। যেমন-

° অদ্ভুত ও ভয়ংকর আকৃতির কোনো নারীকে দেখা, যে পেশেন্টের জরায়ুর দিকে হাত প্রবেশ করাচ্ছে এবং এর পর পেশেন্ট স্বপ্নের মধ্যেই ব্যথা অনুভব করছে।

° পেটের ভেতরে কোনো গোলাকার বস্তুর মতো কিছু নড়াচড়া করছে এবং সেটি জরায়ুর দিকে অবস্থান করছে-এমন স্বপ্ন দেখা।

° স্বপ্নে বারবার অনেক শিশু দেখা।

° জরায়ু থেকে সাপ বের হতে দেখা অথবা সাপকে জরায়ুর ভেতরে প্রবেশ করতে দেখা।

জাগ্রত অবস্থায় যেসব লক্ষণ দেখা দিতে পারে

সিহরুল আরহামের সঙ্গে সম্পৃক্ত বলে বর্ণিত লক্ষণগুলোর মধ্যে রয়েছে-

নারীর বুক ধড়ফড় বা চাপ অনুভূত হওয়া, তীব্র মাথাব্যথা-যা অনেক সময় স্বামী-স্ত্রীর সাক্ষাতের সময় বা দাম্পত্য সম্পর্কের সময় বেড়ে যেতে পারে। এর পাশাপাশি অস্থিরতা, মাসিকের সময় অস্বাভাবিক ব্যথা এবং কোমরের দুই পাশ বা পার্শ্বদেশে ব্যথাও অনুভূত হতে পারে।

এছাড়াও পেটে ব্যথা, পাকস্থলীতে ব্যথা এবং কখনো কখনো হালকা কিংবা অতিরিক্ত রক্তপাতের মতো সমস্যাও দেখা দিতে পারে।

কোমরের নিচের অংশে এবং তার বিপরীত দিকে জরায়ু অঞ্চলে ব্যথা, মাসিকের অনিয়ম, মাসিক আটকে থাকা, আবার কখনো অল্প অল্প করে বা বিরতিতে রক্তপাত হওয়া-এসব সমস্যাও উল্লেখ করা হয়।

এর পাশাপাশি গর্ভপাত, সন্তান ধারণে দীর্ঘদিন ব্যর্থতা কিংবা গর্ভের শিশুর অস্বাভাবিকতার মতো সমস্যার কথাও বলা হয়।

কখনো কখনো অস্বাভাবিক তরল ও দুর্গন্ধযুক্ত স্রাব বের হতে পারে।

পেশেন্টের মধ্যে নিকটাত্মীয়দের প্রতি, বিশেষ করে স্বামীর প্রতি অস্বাভাবিক ও তীব্র বিরক্তি বা ঘৃণার অনুভূতি তৈরি হতে পারে।

আবার কারও কারও জরায়ুমুখ বা যোনিপথের প্রদাহের মতো জ্বালাপোড়া, অতিরিক্ত গরম অনুভূতি ও ব্যথা হতে পারে। ফলে ধীরে ধীরে স্বামীর প্রতি অনীহা ও দাম্পত্য সম্পর্ক থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে।

রুকইয়াহ সংশ্লিষ্ট কিছু বর্ণনায় আরও বলা হয়, এ ধরনের জাদুর প্রভাবে নারীর ডিম্বস্ফোটন বা ovulation-এর স্বাভাবিক প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি হতে পারে কিংবা পুরুষের শুক্রাণুর কার্যকারিতার ওপরও প্রভাব পড়তে পারে।

কখনো ডিম্বাণুর স্বাভাবিক হরমোনাল কার্যক্রমে বাধা সৃষ্টি করা অথবা ডিম্বাণু চলাচলের পথ-জরায়ুর নালি বা ফ্যালোপিয়ান টিউব-বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যার কথাও উল্লেখ করা হয়।

এমনকি ডিম্বস্ফোটনের সময় স্ত্রী স্বামীর প্রতি অস্বাভাবিক অনীহা অনুভব করতে পারেন এবং যৌন আকাঙ্ক্ষা কমে যেতে পারে, যার ফলে স্বাভাবিকভাবে নিষেকের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হতে পারে।

সিহরুল আরহামের চিকিৎসা কী?

এ ধরনের সমস্যার ক্ষেত্রে শরিয়াহসম্মত রুকইয়াহ, কুরআনের আয়াত, নবী ﷺ থেকে প্রমাণিত দোয়া এবং আল্লাহর কাছে একনিষ্ঠভাবে সাহায্য চাওয়া গুরুত্বপূর্ণ।

প্রয়োজনে অভিজ্ঞ রাক্বির সহযোগিতা নেওয়া যেতে পারে। রুকইয়াহর সময় জিনের ওপর শরিয়াহসম্মতভাবে দোয়া করা, জাদু বাতিলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা এবং কুরআনের আয়াত পাঠ করা হয়।

রুকইয়াহর সময় কোনো কোনো রোগী পেটের ভেতরে গোলাকার কিছু নড়াচড়া করার অনুভূতি কিংবা স্পন্দনের সঙ্গে সামান্য ব্যথা অনুভব করতে পারেন। রুকইয়াহর ব্যাখ্যায় এটিকে কখনো জিনের অবস্থান, কখনো জাদু ও গিঁটের প্রভাব, আবার কখনো উভয়ের সঙ্গে সম্পৃক্ত বলে মনে করা হয়।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখা জরুরী -জরায়ু, গর্ভধারণ, মাসিকের অনিয়ম, রক্তপাত, স্রাব, গর্ভপাত বা বন্ধ্যাত্বের মতো সমস্যার ক্ষেত্রে চিকিৎসাবিজ্ঞানকে বাদ দেওয়া যাবে না। এসব সমস্যার অনেকগুলোরই সুস্পষ্ট শারীরিক ও হরমোনজনিত কারণ থাকতে পারে। তাই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি রুকইয়াহ করা যেতে পারে।

কারণ চিকিৎসা গ্রহণ করা তাওয়াক্কুলের পরিপন্থী নয়; বরং রাসূলুল্লাহ ﷺ চিকিৎসা গ্রহণের প্রতি উৎসাহ দিয়েছেন। আর শিফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।

আমরা চিকিৎসা করব, রুকইয়াহ করব, দোয়া করব -কিন্তু অন্তরকে আল্লাহর ওপরই নির্ভরশীল রাখব।

আল্লাহ তাআলা সকল অসুস্থ নারী-পুরুষকে পূর্ণাঙ্গ শিফা দান করুন, সন্তান লাভের আকাঙ্ক্ষায় যারা কষ্টে আছেন তাদের নেক ও সুস্থ সন্তান দান করুন এবং সব ধরনের অকল্যাণ থেকে আমাদের হেফাজত করুন।

اللَّهُمَّ اشْفِ كُلَّ مَرِيضٍ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

হে আল্লাহ! প্রত্যেক অসুস্থ ব্যক্তিকে এমন পূর্ণাঙ্গ সুস্থতা দান করুন, যার পরে কোনো অসুস্থতা অবশিষ্ট না থাকে।

আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের অনিষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন। আমিন।

__✍️Raqi Sultan Mahmud
Senior Raqi & Consultant - Nabawi Life
সুস্থতার পথে অন্যকে সহায়তা করতে সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টটি শেয়ার করুন।
☎️01706685576
☎️01618901150
Raqi Sultan Mahmud
Md. Sultan Mahmud Ashraf

বিয়ে আটকে যাওয়ার সমস্যা মনে হলে নিজেই কীভাবে রুকইয়াহ করবেন?বিয়ের কথা নিয়ে বারবার চেষ্টা করেও যদি বিষয়টি এগোচ্ছে না...
08/08/2026

বিয়ে আটকে যাওয়ার সমস্যা মনে হলে নিজেই কীভাবে রুকইয়াহ করবেন?

বিয়ের কথা নিয়ে বারবার চেষ্টা করেও যদি বিষয়টি এগোচ্ছে না, প্রস্তাব আসছে কিন্তু শেষ পর্যন্ত ভেঙে যাচ্ছে, তাহলে অনেকেই মনে করেন হয়তো এখানে জাদু বা অদৃশ্য বাধার প্রভাব রয়েছে। এমন অবস্থায় নিজে নিজে শরঈ রুকইয়াহ করা যেতে পারে। তবে মনে রাখতে হবে, রুকইয়াহর মাধ্যমে উপকার এবং শিফা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে।

এজন্য প্রথমে একটি নিরিবিলি ও শান্ত জায়গায় বসুন। নিজের ওপর রুকইয়াহ এবং শিফার নিয়ত করুন। এরপর মনোযোগ ও বিশ্বাসের সঙ্গে নিজের ওপর নিচের সূরাগুলো পড়ুন-

সূরা ফাতিহা
সূরা বাকারার প্রথম ৫টি আয়াত
আয়াতুল কুরসি
সূরা বাকারার শেষের আয়াতগুলো
সূরা সাফফাতের প্রথম অংশ
সূরা ইয়াসিন
সূরা আর-রহমান
সূরা কাফিরুন
সূরা ইখলাস
সূরা ফালাক ও সূরা নাস।

এরপর এই দোয়াটি বারবার পড়ুন-
اللّٰهُ أَكْبَرُ، يُبْطِلُ سِحْرَ تَعْطِيلِ الزَّوَاجِ
উচ্চারণ:
আল্লাহু আকবার, ইউবতিলু সিহরা তা‘তীলিজ-জাওয়াজ।
অর্থ:
“আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তিনি বিয়ে আটকে রাখার জাদু বাতিল করে দিন।”

প্রতিদিন নিয়মিত এই রুকইয়াহ চালিয়ে যেতে পারেন। এটি বিয়ে-সংক্রান্ত বাধা বা জাদুর প্রভাবের ক্ষেত্রে উপকারী একটি রুকইয়াহ হিসেবে করা হয়-
ইনশাআল্লাহ।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি-শুধু বিয়ে দেরি হওয়া, প্রস্তাব ভেঙে যাওয়া বা কোনো সম্পর্ক সফল না হওয়াকে নিশ্চিতভাবে জাদুর প্রমাণ মনে করা ঠিক নয়। বাস্তব কারণও থাকতে পারে। তাই শরঈ রুকইয়াহর পাশাপাশি স্বাভাবিক ও বৈধ উপায়গুলোও অবলম্বন করতে হবে এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখতে হবে।

আপনি যদি এই রুকইয়াহ নিয়মিত প্রয়োগ করেন, তাহলে আপনার অনুভূতি কেমন হয়-কমেন্টে জানাতে পারেন।

__✍️Raqi Sultan Mahmud
Senior Raqi & Consultant - Nabawi Life
সুস্থতার পথে অন্যকে সহায়তা করতে সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টটি শেয়ার করুন।
☎️01706685576
☎️01618901150
Raqi Sultan Mahmud
Md. Sultan Mahmud Ashraf

'জিনের বদনজর'-আসলেই কি এমন কিছু আছে? এর লক্ষণ ও শরয়ি চিকিৎসা কী?রুকইয়াহর ক্ষেত্রে বারবার যে প্রশ্নটি সামনে আসে, তা হলো...
08/08/2026

'জিনের বদনজর'-আসলেই কি এমন কিছু আছে? এর লক্ষণ ও শরয়ি চিকিৎসা কী?

রুকইয়াহর ক্ষেত্রে বারবার যে প্রশ্নটি সামনে আসে, তা হলো- 'জিনের বদনজর' (عين الجني) বলে কি সত্যিই কোনো বিষয় আছে? যদি থেকে থাকে, তাহলে এর সম্ভাব্য লক্ষণগুলো কী? আর শরঈ রুকইয়াহর মাধ্যমে এর চিকিৎসার সঠিক পদ্ধতি কী?

রুকইয়াহর অভিজ্ঞতায় কিছু লক্ষণ এমন রয়েছে, যেগুলো নির্ণয়ের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়।

সম্ভাব্য লক্ষণসমূহ:
মুখমণ্ডল অস্বাভাবিক ফ্যাকাশে বা হলদেটে হয়ে যাওয়া। অনেক সময় এর সঙ্গে হালকা কালচে ভাবও দেখা দিতে পারে।
শরীরজুড়ে অতিরিক্ত গরম অনুভূত হলেও হাত-পা অস্বাভাবিক ঠান্ডা থাকা।
মাথার পেছনের অংশ ও কাঁধে ভারী চাপ বা বোঝা অনুভব হওয়া।
হাত-পা বা শরীরের বিভিন্ন স্থানে তীব্র ঝিনঝিনি, সুচ ফোটার মতো অনুভূতি কিংবা অবশভাব দেখা দেওয়া।
কোনো স্পষ্ট কারণ ছাড়াই শরীরে নীলচে বা লালচে দাগ (কালশিটে) দেখা দেওয়া, বিশেষ করে হাত ও উরুর দিকে।
দীর্ঘদিন ধরে অস্বাভাবিক দুর্বলতা, ক্লান্তি, অলসতা এবং দৈনন্দিন কাজকর্মে অনীহা অনুভব করা।

শরঈ চিকিৎসার পদ্ধতি:

এক পাত্র পানিতে বারবার সূরা কাফিরুন পড়ে ফুঁ দিন। এর সঙ্গে সূরা ফাতিহা এবং মু'আওয়িযাতাইন (সূরা ফালাক ও সূরা নাস) পড়ে পানিতে ফুঁ দিন।

এরপর সেই পানি দিয়ে আক্রান্ত ব্যক্তি টানা সাত দিন গোসল করবেন, ইনশাআল্লাহ।

এখানে নির্দিষ্ট সংখ্যার কোনো বিশেষ বৈশিষ্ট্য নেই। কেউ চাইলে প্রয়োজন অনুযায়ী আরও বেশি তিলাওয়াত করতে পারেন।

والله اعلم

__✍️Raqi Sultan Mahmud
Senior Raqi & Consultant - Nabawi Life
সুস্থতার পথে অন্যকে সহায়তা করতে সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টটি শেয়ার করুন।
☎️01706685576
☎️01618901150
Raqi Sultan Mahmud
Md. Sultan Mahmud Ashraf

রোগীর প্রশ্ন:"জ্বীনদের এতো কিসের সমস্যা মানুষদের নিয়ে? এদের তো আমরা দেখিও না শুনিও না। এরা কেনো মানুষের জীবনে এতো ঝামেল...
08/08/2026

রোগীর প্রশ্ন:
"জ্বীনদের এতো কিসের সমস্যা মানুষদের নিয়ে? এদের তো আমরা দেখিও না শুনিও না। এরা কেনো মানুষের জীবনে এতো ঝামেলা করে! আল্লাহর এতো বড় দুনিয়াতে এদের আর কোন কাজকর্ম নেই সারাদিন রাত মানুষের পিছনে লেগে থাকে‌।"

উত্তর:
এটি খুবই গুরুত্বপূর্ণ ও স্বাভাবিক প্রশ্ন এবং অনেকের মনেই এমন প্রশ্নের উদ্রেক হয়।

প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা জরুরি,
সব জ্বীন খারাপ নয়। যেমন মানুষের মধ্যে ভালো ও মন্দ উভয় শ্রেণির মানুষ আছে, তেমনি জ্বীনদের মধ্যেও মুসলিম ও অবাধ্য জ্বীন রয়েছে।

মহান আল্লাহ তাআলা বলেন:
"আমাদের মধ্যে কেউ মুসলিম, আবার কেউ সত্যপথ থেকে বিচ্যুত।"
(সূরা আল-জিন, আয়াত ১৪)

তাহলে প্রশ্ন হলো, কিছু জ্বীন কেন মানুষের ক্ষতি করতে চায়?

এর উত্তর পবিত্র কুরআনেই রয়েছে। ইবলিস যখন আল্লাহর আদেশ অমান্য করে বিতাড়িত হলো, তখন সে মানুষকে বিভ্রান্ত করার অঙ্গীকার করেছিল।
এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন:
"সে বলল, আমি অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। তারপর তাদের সামনে, পেছনে, ডানে ও বামে থেকে তাদের কাছে আসব।"
(সূরা আল-আ'রাফ, ৭:১৬–১৭)

অর্থাৎ, মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়া শয়তানের প্রধান লক্ষ্য ও অঙ্গিকার। তাই শয়তান ও তার অনুসারীরা বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেওয়া, গুনাহের কাজে জড়ানোর এবং ঈমান দুর্বল করার সর্বোচ্চ চেষ্টা করে এবং তা করেই যাবে।

তবে আবার এ বিষয়টি কখনো ভুলে যাওয়া যাবে না
আল্লাহর অনুমতি ছাড়া কোনো জ্বীন, শয়তান, জাদু বা অন্য কোনো সৃষ্টি কারও কোনো ক্ষতি করতে পারে না।

সূরাতুল বাকারার ১০২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন:

"তারা আল্লাহর অনুমতি ছাড়া কারও কোনো ক্ষতি করতে পারে না।"

Note: সব গুলো আয়াতের আরবির লিংক কমেন্টে

তাহলে আমাদের নিরাপত্তা কি? কি আমাদের হাতিয়ার?
চলুন জেনে নেওয়া যাক।
একজন মুমিনের সবচেয়ে বড় নিরাপত্তা হলো:

✅ পাঁচ ওয়াক্ত সালাত,
✅ সকাল-সন্ধ্যার মাসনূন যিকির,
✅ আয়াতুল কুরসি,
✅ সূরা ইখলাস, ফালাক ও নাস,
✅ নিয়মিত কুরআন তিলাওয়াত, বিশেষ করে সূরা আল-বাকারা,
✅ এবং আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল।

পরিশেষে কিছু কথা,
জীবনের প্রতিটি অসুস্থতা, দুঃখ বা সমস্যাকে জ্বীনের আক্রমণ বলে ধরে নেওয়া ইসলামের শিক্ষা নয়। অনেক সমস্যার শারীরিক, মানসিক বা সামাজিক কারণও থাকতে পারে। তাই প্রয়োজনে চিকিৎসকের চিকিৎসা গ্রহণের পাশাপাশি শরিয়াহসম্মত #রুকইয়াহ ও দোআ-যিকিরের আমল করা উচিত।

আল্লাহ আমাদের সবাইকে শয়তান ও তার অনুসারীদের অনিষ্ট থেকে হেফাজত করুন। আমীন।

Nabawi Life - Nabawi Life
20/21 Garden Road, Karwan Bazar, Dhaka
01706-685576

যেকোনো ধরনের বাধা-বিপত্তি দূর করার একটি উপকারী আমল (ইনশাআল্লাহ )জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনেকেই এমন কিছু অদৃশ্য বাধার সম্...
07/08/2026

যেকোনো ধরনের বাধা-বিপত্তি দূর করার একটি উপকারী আমল (ইনশাআল্লাহ )

জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনেকেই এমন কিছু অদৃশ্য বাধার সম্মুখীন হন, যা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও কাটিয়ে উঠতে পারেন না। কারও বিয়েতে বাধা, কারও রিজিকে সংকট, কারও সন্তান ধারণে বিলম্ব, আবার কেউ নজর, জাদু বা অন্যান্য কারণে নানা রকম কষ্টে ভুগে থাকেন। এমন পরিস্থিতিতে আল্লাহর কালামের চেয়ে শক্তিশালী আশ্রয় আর কিছু নেই।

একটি পাত্রে পরিষ্কার পানি নিন। এরপর আপনার তর্জনী আঙুল পানিতে রেখে নিজেই নিম্নোক্ত সূরা ও আয়াতগুলো পাঠ করুন-
সূরা আল-ফাতিহা - ৭ বার আয়াতুল কুরসি - ৭ বার সূরা আত-তারিক - ৭ বার সূরা আল-কাফিরুন - ৭ বার সূরা আল-ইখলাস - ৭ বার সূরা আল-ফালাক - ৭ বার সূরা আন-নাস - ৭ বার

এরপর সেই পানি সারাদিন পান করুন এবং সকালে সেই পানি দিয়ে গোসল করুন। একই সঙ্গে আল্লাহ তাআলার কাছে বিনয়, একাগ্রতা ও গভীর আন্তরিকতার সঙ্গে আপনার প্রয়োজনের জন্য দোয়া করুন। যেমন-বিয়ের সহজ ব্যবস্থা, হালাল রিজিকের প্রশস্ততা, নেক সন্তান লাভ, কিংবা অন্য যেকোনো বৈধ প্রয়োজন।

আল্লাহ তাআলার ইচ্ছায় এই আমল যেকোনো ধরনের বাধা, বন্ধন, বদনজর বা জাদুর কষ্টের ক্ষেত্রে উপকারী হতে পারে। তবে মনে রাখতে হবে, উপকার একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। তাই তাঁর ওপর পূর্ণ ভরসা রেখে, নিয়মিত ইবাদত, তাওবা, দোয়া এবং শরয়ি রুকইয়াহর সঙ্গে এই আমল অব্যাহত রাখুন। ইনশাআল্লাহ, সময়মতো আপনি এর কল্যাণকর প্রভাব আপনার জীবনেই অনুভব করবেন।

__✍️Raqi Sultan Mahmud
Senior Raqi & Consultant - Nabawi Life
সুস্থতার পথে অন্যকে সহায়তা করতে সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টটি শেয়ার করুন।
☎️01706685576
☎️01618901150
Raqi Sultan Mahmud
Md. Sultan Mahmud Ashraf

07/08/2026

৫ মিনিটের চ্যালেঞ্জ।
পেটে থাকা খাওয়ানো জাদু আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য, আপনার ডান হাত পেটে রাখুন,অত:পর চোখ বন্ধ করুন এবং ৫ মিনিট এই আয়াতটি বারবার পড়তে থাকুন: "وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْউচ্চারণ হলো: "ওয়া সুক্বু মা-আন হামি-মাং ফাক্বাত্বাআ আমআ-আহুম"
প্রয়োজনে আগে মুখস্ত করে নিবেন।
এবং কি রিয়েকশন হয় কমেন্টে জানান।

__✍️Raqi Sultan Mahmud
Senior Raqi & Consultant - Nabawi Life
সুস্থতার পথে অন্যকে সহায়তা করতে সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টটি শেয়ার করুন।
☎️01706685576
☎️01618901150
Raqi Sultan Mahmud
Md. Sultan Mahmud Ashraf

07/08/2026

বিচ্ছেদের যাদু নষ্ট করার সময় রোগীর শরীরে থাকা যাদুর খাদেম শয়তান কীভাবে আর্তনাদ করছে তা এই ভিডিওতে স্পষ্টভাবে শোনা যায়। সে বারবার চিৎকার করে বলে, “লা তাফুক্কু... লা তাফুক্কু...” অর্থাৎ, “যাদু ধ্বংস করো না, মুক্ত করো না।” এটি তার অসহায়ত্ব ও পরাজয়ের প্রকাশ, যখন আল্লাহর কালামের সামনে তার কৌশল ভেঙে পড়ে।

আমাদের দৃঢ় বিশ্বাস, প্রকৃত শিফা একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাহর পক্ষ থেকেই আসে। রুকইয়াহ কোনো জাদু বা অলৌকিক কৌশল নয়; বরং এটি কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক একটি শরয়ি চিকিৎসা। তাই ধৈর্য, তাওয়াক্কুল এবং নিয়মিত আমলের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করাই একজন মুমিনের পথ।

আসুন, আমরা আল্লাহ তাআলার দরবারে আন্তরিকভাবে দোয়া করি-তিনি যেন জিন, যাদু, বদনজর ও অন্যান্য অদৃশ্য পরীক্ষায় আক্রান্ত আমাদের সকল ভাই-বোনকে পরিপূর্ণ শিফা দান করেন, তাদের কষ্ট দূর করে ঈমান, আমল ও সুস্থতার নেয়ামতে ধন্য করেন। আমীন।

__✍️Raqi Sultan Mahmud
Senior Raqi & Consultant - Nabawi Life
সুস্থতার পথে অন্যকে সহায়তা করতে সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টটি শেয়ার করুন।
☎️01706685576
☎️01618901150
Raqi Sultan Mahmud
Md. Sultan Mahmud Ashraf

Address

Nabawi Life, House 20/21 Garden Road Kawran Bazar, Dhaka-1215 Dhaka
Dhaka

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nabawi Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share