Cupping Care : Hijama & Ruqyah Center - Narayanganj Branch

Cupping Care : Hijama & Ruqyah Center - Narayanganj Branch Welcome to Cupping Care : Hijama & Ruqyah Center - Narayanganj Branch's Official page.

🌿 অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এখন আরও সহজ!  📢 এখন থেকে কাপিং কেয়ার: হিজামা ও রুকইয়াহ সেন্টার-এ সিরিয়াল পেতে দীর্ঘ সময় ফোনে ...
07/03/2026

🌿 অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এখন আরও সহজ!
📢 এখন থেকে কাপিং কেয়ার: হিজামা ও রুকইয়াহ সেন্টার-এ সিরিয়াল পেতে দীর্ঘ সময় ফোনে অপেক্ষা করার দিন শেষ। আপনার মূল্যবান সময়ের কথা ভেবে আমরা নিয়ে এসেছি 'অনলাইন এপয়েন্টমেন্ট বুকিং' সুবিধা।
📅 মাত্র ৩ ধাপে কনফার্ম করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট:
🔗 ধাপ ১: নিচের লিংকে ক্লিক করুন
https://www.cuppingcarebd.com/appointment
👉 ধাপ ২: আপনার পছন্দমতো সার্ভিসের জন্য সাধারণ কিছু তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।
📝 ধাপ ৩: নিশ্চিন্তে থাকুন! আপনি অনলাইনে রিকোয়েস্ট পাঠানোর পর, আমাদের প্রতিনিধি আপনাকে কল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করবেন।
ব্যাস! ঝামেলাহীন অভিজ্ঞতার জন্য আমরা আছি আপনার অপেক্ষায়।
তাহলে সুস্থ থাকতে দেরি কেন?
আজই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন!


সুস্থ থাকতে চাচ্ছেন কিন্তু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চিন্তিত? সমাধান নিন সুন্নাহসম্মত হিজামায়। হিজামা: সুন্নাহ ও বি...
28/02/2026

সুস্থ থাকতে চাচ্ছেন কিন্তু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চিন্তিত? সমাধান নিন সুন্নাহসম্মত হিজামায়। হিজামা: সুন্নাহ ও বিজ্ঞানের সমন্বয়ে সুস্থতার এক অনন্য মাধ্যম।
কেন করাবেন হিজামা? কোন কোন রোগে হিজামা কাজ করে? বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন -
https://www.cuppingcarebd.com/blog/je-sokol-roge-hijama-upokari
অভিজ্ঞ ডাক্তার এবং থেরাপিস্টদের তত্ত্বাবধানে সঠিক পরামর্শে হিজামা করাতে যোগাযোগ করুন - কাপিং কেয়ার : হিজামা ও রুকইয়াহ সেন্টারের আপনার নিকটস্থ ব্রাঞ্চে।
📞 মিরপুর: 01600-375351
📞 আফতাব নগর: 01600-375352
📞 নারায়ণগঞ্জ: 01600-375353
📞 উত্তরা : 01600-375354
📞 চট্টগ্রাম: 01600-375355





© All content (photos, videos and texts) of Cupping Care : Hijama & Ruqyah Center is copyrighted. Unauthorized copying, editing, or reposting may result in legal action, Insha’Allah.

মাইগ্রেনের ব্যথা যাদের হয়, একমাত্র তারাই জানেন এর যন্ত্রণা কতটা তীব্র। আলো সহ্য না হওয়া, বমি বমি ভাব এবং মাথার একপাশে তী...
27/02/2026

মাইগ্রেনের ব্যথা যাদের হয়, একমাত্র তারাই জানেন এর যন্ত্রণা কতটা তীব্র। আলো সহ্য না হওয়া, বমি বমি ভাব এবং মাথার একপাশে তীব্র ব্যথা — এই সমস্যাগুলো জীবনযাত্রার মান কমিয়ে দেয়। অনেকেই বছরের পর বছর পেইনকিলার খেয়েও স্থায়ী সমাধান পান না।
তবে জানেন কি? সুন্নাহ সম্মত চিকিৎসা পদ্ধতি 'হিজামা' বা 'ওয়েট কাপিং' (Wet Cupping) মাইগ্রেনের ব্যথায় আধুনিক চিকিৎসাবিজ্ঞানেও দারুণ কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।
🛑 মাইগ্রেনের অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে হিজামা (Hijama) কতটা কার্যকরী? বিজ্ঞান ও গবেষণা কী বলছে! বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :
https://www.cuppingcarebd.com/blog/migraine-theke-mukti-pete-hijama-kotota-karykori
✅অভিজ্ঞ ডাক্তার এবং থেরাপিস্টদের তত্ত্বাবধানে সঠিক পরামর্শে হিজামা করাতে যোগাযোগ করুন - কাপিং কেয়ার : হিজামা ও রুকইয়াহ সেন্টারের আপনার নিকটস্থ ব্রাঞ্চে।





© All content (photos, videos and texts) of Cupping Care : Hijama & Ruqyah Center is copyrighted. Unauthorized copying, editing, or reposting may result in legal action, Insha’Allah.
‎✅আপনার পরিচিত কেউ কি মাইগ্রেনের সমস্যায় ভুগছে? এই পোস্টটি তাদের সাথে শেয়ার করুন! 🤝

জ্বীন অথবা যাদুর পেশেন্টদের জন্য বরই পাতার রুকইয়াহর গোসলটি  খুবই কার্যকর একটি পদ্ধতি। সহজ ভাবে বরই পাতার গোসলের ব্যবহার...
26/02/2026

জ্বীন অথবা যাদুর পেশেন্টদের জন্য বরই পাতার রুকইয়াহর গোসলটি খুবই কার্যকর একটি পদ্ধতি। সহজ ভাবে বরই পাতার গোসলের ব্যবহার পদ্ধতি সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন :
https://www.cuppingcarebd.com/blog/boroi-patar-pani-diye-ruqyahar-gosoler-sohoj-poddhoti
‎✅লেখাটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে দিতে পারেন। রুকইয়াহ সংক্রান্ত যেকোনো পরামর্শ পেতে অথবা সরাসরি রুকইয়াহ করাতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ ব্রাঞ্চে:
📞 মিরপুর (ঢাকা): 01600-375351
📞 আফতাব নগর (ঢাকা): 01600-375352
📞 নারায়ণগঞ্জ (ঢাকা): 01600-375353
📞 উত্তরা (ঢাকা): 01600-375354
📞 চট্টগ্রাম: 01600-375355





© All content (photos, videos and texts) of Cupping Care : Hijama & Ruqyah Center is copyrighted. Unauthorized copying, editing, or reposting may result in legal action, Insha’Allah.

রুকইয়াহর অডিও সঠিক নিয়মে এবং মনোযোগ সহকারে শুনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুকইয়াহ অডিও শোনার সময় কিছু প্রয়োজনীয় দিক নির্দেশন...
25/02/2026

রুকইয়াহর অডিও সঠিক নিয়মে এবং মনোযোগ সহকারে শুনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুকইয়াহ অডিও শোনার সময় কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন:
https://www.cuppingcarebd.com/blog/ruqyahar-audio-shonar-somoy-koronio-o-sotorkota
‎✅লেখাটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে দিতে পারেন। রুকইয়াহ সংক্রান্ত যেকোনো পরামর্শ পেতে অথবা সরাসরি রুকইয়াহ করাতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ ব্রাঞ্চে:
📞 মিরপুর (ঢাকা): 01600-375351
📞 আফতাব নগর (ঢাকা): 01600-375352
📞 নারায়ণগঞ্জ (ঢাকা): 01600-375353
📞 উত্তরা (ঢাকা): 01600-375354
📞 চট্টগ্রাম: 01600-375355





© All content (photos, videos and texts) of Cupping Care : Hijama & Ruqyah Center is copyrighted. Unauthorized copying, editing, or reposting may result in legal action, Insha’Allah.

✅কার্স (Curse): যাদু ও জ্বীনের অনিষ্ট থেকে মুক্তির শক্তিশালী আমল✅যারা দীর্ঘদিন ধরে জ্বীন-যাদুতে আক্রান্ত কিংবা যাদের ওপর...
24/02/2026

✅কার্স (Curse): যাদু ও জ্বীনের অনিষ্ট থেকে মুক্তির শক্তিশালী আমল✅
যারা দীর্ঘদিন ধরে জ্বীন-যাদুতে আক্রান্ত কিংবা যাদের ওপর প্রতিনিয়ত যাদু রিনিউ করা হয়, তাদের জন্য 'কার্স' একটি অত্যন্ত কার্যকরী আমল।
➡️ কার্স কী?
কার্স অর্থ অভিশাপ বা লানত। যে ব্যক্তি আপনার ক্ষতি করার জন্য কবিরাজ বা জাদুকরের কাছে যায় এবং যে জাদুকর এই কুফরি কাজ করে— তাদের ওপর আল্লাহর লা'নত তথা অভিশাপ কামনা করাকে রুকইয়াহর পরিভাষায় 'কার্স' বলা হয়। নিয়মিত এই আমল করলে জাদুকর তার শয়তানি শক্তি হারিয়ে ফেলে এবং সে নিজেই আল্লাহর কুদরতি শাস্তির সম্মুখীন হয়, ইনশাআল্লাহ।
🕒 কার্স করার উত্তম সময়
কার্স করার সবচেয়ে শক্তিশালী সময় হলো শেষ রাত বা তাহাজ্জুদের ওয়াক্ত। তবে সম্ভব না হলে নিজের সুবিধামতো অন্য যেকোনো সালাতের পর বা অবসরে এটি করা যায়।
✅ নিচের নিয়মে কার্স করতে পারেন:
🔹প্রথমে মেসওয়াক করে সুন্দরভাবে অজু করে নিন। এরপর নফল হিসেবে ২, ৪, ৮ বা ১২ রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করুন।
🔹 নামাজের পর বিনয়ের সাথে ইস্তেগফার পড়ুন। নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চান।
🔹 কমপক্ষে একবার দরুদে ইবরাহীম (নামাজের দরুদ) পড়ুন।
➡️ প্রথমে নিজের সমস্যা সমাধানের জন্য অন্তর থেকে দুআ করুন। যেমন—
"হে আল্লাহ! আমার ওপর থাকা সকল বদনজর, হাসাদ এবং পুরোনো বা নতুন জাদুর সকল প্রভাব নষ্ট করে দিন।"
"হে আল্লাহ! প্রতিবেশী, আত্মীয় বা শত্রু—যারা গোপনে আমার বা আমার পরিবারের অনিষ্ট করছে, তাদের হাত থেকে আমাদের হেফাজত করুন।"
"হে আল্লাহ! আমার শরীরে থাকা জ্বীনের দুর্গ, বাসস্থান এবং যাদুর সমস্ত গিঁটগুলো ধ্বংস করে দিন।"
➡️ জাদুকর ও যালিমদের প্রতি অভিশাপ:
নিজের সমস্যার দুআ শেষ করে, যারা আপনাকে কষ্ট দিচ্ছে তাদের ধ্বংসের জন্য এভাবে প্রার্থনা করতে পারেন—
"হে আল্লাহ! যারা আমার ওপর কুফরি যাদু করেছে, তাদের আপনি ধ্বংস করে দিন। তারা যে ক্ষতি চায়, সেটা তাদের দিকেই ফিরিয়ে দিন।"
"হে আরশের মালিক! যারা আমাকে কষ্ট দেওয়ার জন্য শয়তানের সাথে চুক্তি করেছে, আপনি তাদের ওপর আপনার লা'নত বর্ষণ করুন এবং তাদের লাঞ্ছিত করুন।"
"হে আল্লাহ! যে জাদুকর আমার ক্ষতি করতে চায়, আপনি তার হাত ও জবানকে অবশ করে দিন, তার কুফরি শক্তিকে ধূলিসাৎ করে দিন।"
"হে আল্লাহ! যারা এই নাপাক কাজের পেছনে অর্থ ব্যয় করেছে এবং যারা যাদু করেছে—তাদের ঘরবাড়ি অশান্তিতে ভরিয়ে দিন এবং তাদের বিচার করুন।"
এভাবে আপনার নিজের ভাষায় তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন।
📖 মোনাজাতে দোয়ার পাশাপাশি এই আয়াতগুলোও বারবার তিলাওয়াত করতে পারেন:
১. أَلَا لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ
উচ্চারণ: আলা লা'নাতুল্লাহি 'আলায যলিমীন।
অনুবাদ: জেনে রেখো, যালিমদের ওপর আল্লাহর লানত (অভিশাপ)। (সুরা হুদ: ১৮)
২. فَنَجْعَل لَّعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ
উচ্চারণ: ফানাজ'আল লা'নাতাল্লাহি 'আলাল কাযিবীন।
অনুবাদ: অতঃপর আমরা প্রার্থনা করি—মিথ্যাবাদীদের ওপর আল্লাহর লানত বর্ষিত হোক। (সূরা আল-ইমরান: ৬১)
৩. أَن لَّعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ
উচ্চারণ: আন লা'নাতুল্লাহি 'আলায যলিমীন।
অনুবাদ: যালিমদের ওপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। (সূরা আল-আ'রাফ: ৪৪)
⚠️ বিঃদ্রঃ
কার্স করার ফলে অনেক সময় জাদুকর বা যাদু করানো ব্যক্তির শরীরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন: তীব্র পেট ব্যথা, মাথা ব্যথা, শরীরে অস্থিরতা এবং জ্বালাপোড়া বেড়ে যাওয়া ইত্যাদি।
তবে কাউকে অসুস্থ দেখলেই নিশ্চিত জাদুকর ভাববেন না। বরং আপনার আমল বাড়ার সাথে তার অস্থিরতা বাড়ছে কি না তা পর্যবেক্ষণ করুন। যদি প্রবল সন্দেহ হয়, তবে নাম উল্লেখ করে এভাবে দুআ করবেন—
"হে আল্লাহ! [অমুক ব্যক্তি] যদি আমার ওপর জাদু করে থাকে, তবে তার ওপর আপনার লা'নত বর্ষণ করুন এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন।"
মনে রাখবেন: চাক্ষুষ প্রমাণ ছাড়া নিশ্চিতভাবে কাউকে দোষারোপ করবেন না। সবসময় 'যদি সে করে থাকে'—এই শর্ত যুক্ত করে বদদোয়া করবেন।
❓ একটি সংশয়: লানত দেওয়া কি ঠিক?
অনেকে মনে করেন লানত দেওয়া ঠিক নয়। তবে মনে রাখবেন, সাধারণ মুসলমানকে গালি দেওয়া বা লানত দেওয়া নিষিদ্ধ। কিন্তু যারা জাদুর মতো কুফরি কাজে লিপ্ত হয়ে অন্যের জীবন ধ্বংস করে, তারা সরাসরি যালিম। আল্লাহ তাআলা নিজেই কুরআনে যালিম ও মিথ্যাবাদীদের ওপর লা'নত করেছেন। মাজলুম (অত্যাচারিত) হিসেবে আল্লাহর কাছে বিচার চাওয়া এবং যালিমের বিনাশ কামনা করা আপনার শরঈ অধিকার।
👇 রুকইয়াহ সংক্রান্ত যেকোনো পরামর্শ পেতে অথবা সরাসরি রুকইয়াহ করাতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ ব্রাঞ্চে:
📞 মিরপুর (ঢাকা): 01600-375351
📞 আফতাব নগর (ঢাকা): 01600-375352
📞 নারায়ণগঞ্জ (ঢাকা): 01600-375353
📞 উত্তরা (ঢাকা): 01600-375354
📞 চট্টগ্রাম: 01600-375355





© All content (photos, videos and texts) of Cupping Care : Hijama & Ruqyah Center is copyrighted. Unauthorized copying, editing, or reposting may result in legal action, Insha’Allah.

📢 *রুকইয়াহর পানি ও অন্যান্য সাপ্লিমেন্ট প্রস্তুত করার নিয়ম* 📢 প্রথমে সুরা বাকারা তেলাওয়াত করে পানি, মধু, অলিভ অয়েল, কালি...
23/02/2026

📢 *রুকইয়াহর পানি ও অন্যান্য সাপ্লিমেন্ট প্রস্তুত করার নিয়ম* 📢
প্রথমে সুরা বাকারা তেলাওয়াত করে পানি, মধু, অলিভ অয়েল, কালিজিরা ও অন্যকোনো সাপ্লিমেন্ট থাকলে সবগুলোতে ফুঁ দিবেন।
*তবে মনে রাখবেন:*
• সম্পূর্ণ সুরা একসাথে না পড়লেও হবে। কয়েকদিনে ভাগ করে পড়তে পারেন। যেদিন যতটুকু পড়বেন, প্রতিবারই পানিতে ফুঁ দিবেন।
• একান্তই যদি সুরা বাকারা সম্পূর্ণ পড়তে না পারেন, তাহলে সুরা বাকারা-এর প্রথম ১০ আয়াত এবং শেষ ৩ আয়াত পড়বেন।
এরপর নিচের প্রতিটি সুরা ও আয়াত ৩ বার অথবা ৭বার করে তেলাওয়াত করবেন। তেলাওয়াতের মাঝে মাঝে সাপ্লিমেন্টগুলোতে ফুঁ দিবেন।
*পড়ার জন্য সুরা ও আয়াতসমূহ:*
১. সুরা ফাতিহা
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ مَـٰلِكِ يَوْمِ ٱلدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ
২. আয়াতুল কুরসি (সুরা বাকারা: ২৫৫)
اللَّهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
৩. সূরা আল-আ'রাফ (আয়াত ১১৭–১২২)
وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُوْنَ فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ فَغُلِبُوْا هُنَالِكَ وَانقَلَبُوْا صَاغِرِيْنَ وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ قَالُوْا آمَنَّا بِرَبِّ الْعَالَمِيْنَ رَبِّ مُوسَىٰ وَهَارُوْنَ
৪. সুরা ইউনুস (আয়াত ৮১–৮২)
فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوْسَىٰ مَا جِئْتُمْ بِهِ السِّحْرُ ۖإِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ
৫. সূরা ত্বহা (আয়াত ৬৯)
وَأَلْقِ مَا فِيْ يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوْا ۖ إِنَّمَا صَنَعُوْا كَيْدُ سَاحِرٍ ۖ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ
৬. সুরা ইখলাস
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
৭. সুরা ফালাক
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
৮. সূরা নাস
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَـٰهِ النَّاسِ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
সবগুলো পড়া শেষে পানি, মধু, অলিভ অয়েল ও কালিজিরা ও অন্যান্য সাপ্লিমেন্টগুলো সংরক্ষণ করে নিয়মানুযায়ী ব্যবহার করবেন।
🔹 *রুকইয়াহর সাপ্লিমেন্ট ব্যবহারের নিয়ম* 🔹
১. প্রথম ৩ দিন রাতে ঘুমের আগে এবং রুকইয়াহ গোসলের পর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরো শরীরে রুকইয়াহ করা অলিভ অয়েল (Olive Oil) মালিশ করবেন। এরপর থেকে শরীরের যেসব স্থানে ব্যথা আছে, শুধু সে জায়গাগুলোতে ব্যবহার করবেন।
২. রাতে ঘুমের আগে এক গ্লাস রুকইয়ার পানিতে এক চা চামচ মধু ও এক চিমটি কালোজিরা মিশিয়ে গুলিয়ে খেয়ে নিবেন। (যদি কোনো অভিজ্ঞ রাক্বী অন্য সাপ্লিমেন্ট যেমন ভিনেগার ইত্যাদি ব্যবহারের পরামর্শ দেন, তা নিয়মিত অনুসরণ করবেন)।
৩. দিনে গোসলের পর অথবা সকালে এক গ্লাস রুকইয়ার পানিতে এক চা চামচ মধু ও এক চিমটি কালোজিরা মিশিয়ে খেয়ে নিবেন। (রোজা রাখলে সকালেরটা সাহরির সময় খাবেন)
৪. সম্ভব হলে সকালে খালি পেটে ৭টি আজওয়া খেজুর খাবেন।
👇 রুকইয়াহ সংক্রান্ত যেকোনো পরামর্শ পেতে অথবা সরাসরি রুকইয়াহ করাতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ ব্রাঞ্চে:
📞 মিরপুর (ঢাকা): 01600-375351
📞 আফতাব নগর (ঢাকা): 01600-375352
📞 নারায়ণগঞ্জ (ঢাকা): 01600-375353
📞 উত্তরা (ঢাকা): 01600-375354
📞 চট্টগ্রাম: 01600-375355





_© All content (photos, videos and texts) of Cupping Care : Hijama & Ruqyah Center is copyrighted. Unauthorized copying, editing, or reposting may result in legal action, Insha’Allah._

👇রমাদানে রোজা অবস্থায় হিজামা (শিঙা লাগানো বা Cupping Therapy) করা যাবে কি না—এটি একটি গুরুত্বপূর্ণ ফিকহি মাসআলা। এ বিষয়ে...
22/02/2026

👇রমাদানে রোজা অবস্থায় হিজামা (শিঙা লাগানো বা Cupping Therapy) করা যাবে কি না—এটি একটি গুরুত্বপূর্ণ ফিকহি মাসআলা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং দলিলভিত্তিক সমাধান নিচে দেওয়া হলো।
✅ সংক্ষিপ্ত উত্তর - সংখ্যাগরিষ্ঠ বা জমহুর ওলামায়ে কেরাম (হানাফি, শাফেয়ী ও মালেকী মাজহাব) এর মতে, রোজা রেখে হিজামা করলে রোজা ভাঙ্গে না। তবে হিজামা করার ফলে যদি রোজাদার অতিরিক্ত দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকে, তবে তা মাকরুহ (অপছন্দনীয়)। আর যদি দুর্বল হওয়ার আশঙ্কা না থাকে, তবে তা জায়েজ।
🔹বিস্তারিত আলোচনা ও দলিল -
এই বিষয়ে হাদিস শরিফে দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। একটিতে নিষেধ করা হয়েছে এবং অন্যটিতে অনুমতি পাওয়া গেছে। মুহাদ্দিস ও ফকিহগণ এই দুইয়ের মধ্যে সমন্বয় করেছেন।
১. হিজামা বৈধ হওয়ার পক্ষে দলিল (অধিকাংশ আলেমদের মত) বিখ্যাত সাহাবী হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হাদিসটিই হলো এই মাসআলার মূল ভিত্তি। তিনি বলেন: "নবী করীম (সা.) রোজা রাখা অবস্থায় হিজামা করিয়েছেন।" (সহীহ বুখারী, হাদিস নং: ১৯৩৯)
অন্য বর্ণনায় এসেছে, হযরত আনাস বিন মালিক (রা.)-কে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনারা কি রোজাদারের জন্য হিজামা করাকে অপছন্দ করতেন? তিনি বলেন: "না (অপছন্দ করতাম না), তবে দুর্বল হয়ে পড়ার আশঙ্কায় (নিষেধ করা হতো)।" (সহীহ বুখারী, হাদিস নং: ১৯৪০)
এই হাদিসগুলো প্রমাণ করে যে, শরীর থেকে রক্ত বের করার কারণে রোজা নষ্ট হয় না। কারণ হিজামা বা রক্ত দান করা—এটি পানাহারের অন্তর্ভুক্ত নয় এবং এটি শরীরের কোনো ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করে না, বরং শরীর থেকে বের হয়।
২. হিজামা নিষিদ্ধ হওয়ার হাদিস ও তার ব্যাখ্যা
কিছু হাদিসে হিজামা করতে নিষেধ করা হয়েছে। যেমন রাসুলুল্লাহ (সা.) বলেছেন: "যে হিজামা করে এবং যে করায়—উভয়ের রোজা ভেঙ্গে গেল।" (সুনানে আবু দাউদ ২৩৬৭; ইবনে মাজাহ ১৬৭৯)
এই হাদিসের ওপর ভিত্তি করে ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.) সহ কিছু আলেম মনে করেন, হিজামা করলে রোজা ভেঙ্গে যাবে।
জমহুর ওলামায়ে কেরাম (অধিকাংশ আলেম) এই হাদিসের যে ব্যাখ্যা দিয়েছেন: মানসুখ (রহিত): ইমাম শাফেয়ী (রহ.) সহ অনেক মুহাদ্দিস বলেন, "রোজা ভেঙ্গে যাবে"—এই হাদিসটি ইসলামের শুরুর দিকের ছিল। পরবর্তীতে নবীজি (সা.) নিজে রোজা অবস্থায় হিজামা করিয়ে প্রমাণ করেছেন যে আগের হুকুমটি রহিত হয়ে গেছে।
হযরত জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, হিজামা করলে রোজা ভাঙ্গার হাদিসটি পরবর্তী আমল দ্বারা মানসুখ বা রহিত হয়ে গেছে। (সুনানে নাসাঈ, কুবরা: ৩৩৭৩)
🔹সতর্কতা: এখানে "রোজা ভেঙ্গে গেল" বলতে রূপক অর্থ বোঝানো হয়েছে। অর্থাৎ, হিজামা করার ফলে শরীর দুর্বল হয়ে যেতে পারে, যার ফলে ব্যক্তির রোজা ভেঙ্গে ফেলার উপক্রম হতে পারে।
প্রাচীন পদ্ধতি: প্রাচীনকালে যিনি হিজামা করতেন (হাজজাম), তিনি মুখ দিয়ে চুষে রক্ত বের করতেন। এতে করে রক্ত তার পেটে চলে যাওয়ার আশঙ্কা থাকত, তাই তার রোজা ভাঙ্গার কথা বলা হয়েছে। আধুনিক কাপিং বা ভ্যাকুয়াম পদ্ধতিতে এই ভয় নেই।
📢 সিদ্ধান্ত ও সতর্কতা - ফিকহবিদদের মতে চূড়ান্ত সিদ্ধান্ত হলো:
১. জায়েজ: যদি কোনো ব্যক্তি শারীরিকভাবে শক্তিশালী হন এবং হিজামা করলে তার রোজা রাখা কষ্টকর না হয়, তবে তিনি রোজা অবস্থায় হিজামা করতে পারবেন। এতে কোনো গুনাহ নেই।
২. মাকরুহ: যদি হিজামা করার ফলে শরীর নিস্তেজ বা খুব বেশি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা থাকে, যাতে রোজা পূর্ণ করা কঠিন হয়ে পড়ে, তবে দিনের বেলা হিজামা করা মাকরুহ। এমন ব্যক্তির উচিত ইফতারের পরে বা রাতে হিজামা করা।
🔹আধুনিক চিকিৎসাবিজ্ঞানের প্রেক্ষাপট ও রক্ত পরীক্ষা - হিজামার মতোই শরীর থেকে রক্ত বের করে পরীক্ষা (Blood Test) করালে রোজা ভাঙ্গে না। কারণ শরীর থেকে রক্ত বের হলে রোজা নষ্ট হয় না, শরীরে কিছু প্রবেশ করালে রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
📍উপসংহার - রমাদানে রোজা রেখে হিজামা করা শরীয়তসম্মত ও বৈধ। তবে সতর্কতা হিসেবে ইফতারের পর হিজামা করা উত্তম, যাতে দুর্বলতা অনুভব করলে সাথে সাথে খাবার গ্রহণ করা যায়। আর জরুরি প্রয়োজনে দিনের বেলাতেও করা যাবে, এতে রোজা নষ্ট হবে না। আল্লাহ তায়ালাই সর্বাধিক জ্ঞাত।

আমরা অনেকেই বলি— "ভাই, এত খাটাখাটনি করি, টাকাও আসে, কিন্তু দিনশেষে হাতে কিছুই থাকে না। সংসারে শান্তি নেই, কাজে বরকত নেই।...
11/02/2026

আমরা অনেকেই বলি— "ভাই, এত খাটাখাটনি করি, টাকাও আসে, কিন্তু দিনশেষে হাতে কিছুই থাকে না। সংসারে শান্তি নেই, কাজে বরকত নেই।"
কখনো কি ভেবে দেখেছেন, কেন এমন হয়? হয়তো আমরা শুরুর চাবিকাঠিটাই হারিয়ে ফেলেছি।
আমরা যখন কোনো কাজ শুরু করি, তখন কি আমাদের সৃষ্টিকর্তার নাম নিই? রাসুল (সা.) সতর্ক করে দিয়ে বলেছেন, "যে গুরুত্বপূর্ণ কাজ 'বিসমিল্লাহ' ছাড়া শুরু করা হয়, তা অসম্পূর্ণ বা লেজকাটা (বরকতহীন) থাকে।" (মুসনাদে আহমাদ)
চিন্তা করুন, আল্লাহর নাম ছাড়া শুরু করা কাজে শয়তান অংশীদার হয়। আর শয়তান যেখানে থাকে, সেখানে বরকত আসবে কোত্থেকে?
আজ থেকে অফিসে ঢোকার সময়, ল্যাপটপ খোলার সময়, বা স্ত্রীকে বাজার খরচ দেওয়ার সময়—শুরুটা হোক 'বিসমিল্লাহ' দিয়ে। দেখবেন, অল্পতেই আল্লাহ কত প্রশান্তি দান করেন।
👉আজ থেকে ছোট-বড় সব কাজ 'বিসমিল্লাহ' বলে শুরু করব, ইনশাআল্লাহ! পোস্টটি শেয়ার করে আপনার টাইমলাইনের বন্ধুদেরও মনে করিয়ে দিন।

10/02/2026

দীর্ঘদিন যাবত এই সমস্যা চলতেছে বিভিন্ন কবিরাজ ডাক্তার দেখিয়েও উপকার হয় নাই তাই অবশেষে নিয়ে আসছে আমাদের কাছ থেকে করার জন্য।
ডায়াগনোসিস রুকইয়াহ করার পর জানতে পারলাম উনি মারাত্মক কিছু যাদুতে আক্রান্ত তারমধ্য অন্যতম ছিল "আশিক জীন"
দোয়া করি আল্লাহ তা,আলা তাকে পরিপূর্ণ শেফা দান করুক।

08/02/2026
📢 হিজামা-কাপিং থেরাপিতে পাচ্ছেন ২০% ছাড়!  (সুন্নাহ তারিখ স্পেশাল)সুস্থ থাকতে এবং সুন্নাহ পালন করতে চাচ্ছেন? কিন্তু ভালো ...
04/02/2026

📢 হিজামা-কাপিং থেরাপিতে পাচ্ছেন ২০% ছাড়! (সুন্নাহ তারিখ স্পেশাল)
সুস্থ থাকতে এবং সুন্নাহ পালন করতে চাচ্ছেন? কিন্তু ভালো মানের ক্লিনিক আর বাজেট নিয়ে চিন্তিত?
‘কাপিং কেয়ার’ দিচ্ছে প্রিমিয়াম হিজামা সেবায় দুর্দান্ত সুযোগ! হিজামার সুন্নাহ তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিলেই পাচ্ছেন ফ্ল্যাট ২০% ডিসকাউন্ট! সুস্থতায় সুন্নাহর ছোঁয়া পেতে আজই আপনার স্লট বুক করুন।
রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যে ব্যক্তি চন্দ্রমাসের ১৭, ১৯ ও ২১ তারিখে হিজামা করায়, তা সমস্ত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে।" (সুনানে আবু দাউদ)
✅ কেন আমাদের বেছে নিবেন?
🔹 অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধান।
🔹 দক্ষ ও সুন্নাহ সম্পর্কে জ্ঞাত থেরাপিস্ট।
🔹 ১০০% হাইজেনিক ও ওয়ান-টাইম কিট ব্যবহার।
🔹 রুকইয়াহ সাপোর্ট (বদনজর বা আধ্যাত্মিক সমস্যার জন্য)।
👇 অ্যাপয়েন্টমেন্ট বুক করতে বা বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন অথবা সরাসরি কল করুন আপনার নিকটস্থ ব্রাঞ্চে:
📞 মিরপুর (ঢাকা): 01600-375351
📞 আফতাব নগর (ঢাকা): 01600-375352
📞 নারায়ণগঞ্জ (ঢাকা): 01600-375353
📞 উত্তরা (ঢাকা): 01600-375354
📞 চট্টগ্রাম: 01600-375355
📍 আমাদের সকল ব্রাঞ্চের লোকেশন কমেন্ট সেকশনে দেওয়া আছে।




Address

Flat: 3/A, House No./254/16, Lokman Tower, Mahmud Nagar, Signboard, Demra, Dhaka/. (One Minute North From The Signboard Bus Stand, (next To Jamiatu Ibrahim Madrasa)
Dhaka
1361

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when Cupping Care : Hijama & Ruqyah Center - Narayanganj Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share