31/10/2021
📌 সিল্ক শাড়ি যত্নে রাখার দরকারি টিপস
সিল্কের শাড়ি সব সময় ড্রাই ক্লিন করাবেন। কারণ এই শাড়ির ফ্যাব্রিক খুব ডেলিকেট হয়। ড্রাই ক্লিন করার পর মসলিন কাপড়ে মুড়ে আলমারির এমন জায়গায় রাখবেন যেখানে আলো পৌঁছয় না। যদি কোনও দাগ লেগে যায় এবং শাড়ি কাচতে হয় তাহলে ভুলেও ব্রাশ ব্যবহার করবেন না। ছোট্ট দাগ লাগলে পুরো শাড়ি কাচার দরকার নেই। যেখানে দাগ লেগেছে সেই জায়গাটা হাত দিয়ে ঘষে তুলে দেবেন।