Umme Zabir FOOD

Umme Zabir FOOD We offer healthy HOMEMADE foods and grocery items with no added flavour,colour or preservatives.
(258)

Keep your beloved baby & family healthy & happy with fresh homemade foods. Umme Zabir FOOD is a business that specializes in providing organic and homemade food options. We prioritize the use of high-quality, organic ingredients sourced from local farms and suppliers. Our mission is to offer delicious, nutritious, and wholesome meals to our customers while promoting a healthy and sustainable lifes

tyle. Our food is prepared with care and expertise, ensuring that each dish is packed with flavor and made with love. We believe in the importance of homemade meals, as they are free from preservatives, artificial additives, and excessive sodium or sugar content. By cooking from scratch, we have better control over the ingredients we use, ensuring that our customers receive only the best. At Umme Zabir FOOD, we offer a diverse menu that caters to different dietary preferences and requirements. Whether you follow a vegan, vegetarian, gluten-free, or dairy-free diet, we have options that will satisfy your cravings. We also offer customization options for those with specific dietary restrictions or allergies, ensuring that everyone can enjoy our food. Our commitment to sustainability extends beyond our choice of ingredients. We use eco-friendly packaging materials to minimize our environmental impact, and we strive to reduce food waste by carefully portioning our meals. We believe in supporting local communities, and we actively collaborate with farmers and suppliers who share our values. We take pride in the quality and taste of our food, and we are dedicated to providing exceptional customer service. We value the trust and loyalty of our customers and continuously seek to improve our offerings based on their feedback. If you're looking for delicious, organic, and homemade meals, Umme Zabir FOOD is here to satisfy your culinary needs. Join us on our journey towards a healthier and more sustainable lifestyle.

18/05/2026

কোরবানি ঈদে মাত্র ১৫০০৳ অর্ডারে ১২০০৳ মূল্যের কুপন 💥💥💥
কোরবানির ঈদ এর সকাল হোক বিয়েবাড়ির রোস্ট রান্নায়😁😁😁
প্রতিদিন কাহাতক দাওয়াত পাওয়া যায়?
কিন্তু একটা রোস্টপেস্ট দিতে পারে সেইইইই স্বাদ 👌👌👌

জাস্ট প্যানের তেল ঘি তে পেয়াজ দিবেন
আর এই রোস্টপেস্ট কষানো হলে চিকেন
আপনার কাজ শেষ 🥰🥰🥰

আজকে আমার হেল্পিং হ্যান্ড এক অকাজ করে ফেলছে! আমি সব সময় এই ঝাল মরিচ আর হাট হাজারি মরিচ আলাদা করে চেলে রাখি। খালাকে দেই ঝ...
18/05/2026

আজকে আমার হেল্পিং হ্যান্ড এক অকাজ করে ফেলছে!
আমি সব সময় এই ঝাল মরিচ আর হাট হাজারি মরিচ আলাদা করে চেলে রাখি।
খালাকে দেই ঝাল মরিচ গুড়া আর সাথে এই চেলে রাখা অংশ।
আর বাসার জন্য রাখি হাট হাজারি মরিচ এর রি চেলে রাখা অংশ আলাদা।
এতো এতো এই চালার থেকে বের হয় যে ফেলতে মায়া লাগে!
মরিচের সাথে এই জিনিস মিলায়ে দেই।

যাই হোক উনি দুই মরিচের ছাবা আজকে মিক্স করে উল্টাপাল্টা করে ফেলছে!
এদিকে এটা আমি দিয়েছি লাউ দিয়ে মুরগির ঝোলে!
ঝোল সেই টকটকে লাল ত হয়ই হাট হাজারি মরিচ এর জন্য!
খেতে গিয়ে আজকে আর কেউ তরকারি খেতে পারে নাই 😭😤😤
এমন ঝাল!!🌶️🌶️🌶️💥💥
কালার দেখে বুঝাই যায় কোনটা ঝাল কোন টা লাল।
কিন্তু মিক্স করে ফেললে বুঝার কি উপায় এতো গুলো জিনিস 🥲

যারা দুইটা মরিচ ই একসাথে অর্ডার দেন; নাম না দেখে বলে দিতে পারেন কোনটা কোন মরিচ?

আমরা সবাই এর ভিতর জেনেছি জুল হিজ্জাহ মাস কতোটা গুরুত্বপূর্ণ। এক কথায় বলা চলে লাইলাতুল ক্বদরের মতোই মূল্যবান। এখানে একটা ...
18/05/2026

আমরা সবাই এর ভিতর জেনেছি জুল হিজ্জাহ মাস কতোটা গুরুত্বপূর্ণ। এক কথায় বলা চলে লাইলাতুল ক্বদরের মতোই মূল্যবান। এখানে একটা ব্যাপার লক্ষনীয় লাইলাতুল ক্বদর আমরা রমাদানের শেষ দশকে সন্ধান করে থাকি। নির্দিষ্ট করে বলার সুযোগ নেই কবে লাইলাতুল ক্বদর। আর আল্লাহ তাআ’লা জুল-হিজ্জাহ-এর প্রথম দশকের প্রতিটি দিনকেই মহিমান্বিত করে দিয়েছেন। তাই প্রতিটা দিন আমাদের সর্বচ্চো চেষ্টা থাকবে সর্বোত্তমভাবে কাটানোর। একটা নোটে ছোটো খাটো প্ল্যান করা যায়। যেমনটা রমাদান নিয়ে থাকে। যেমন:

১. জুলহিজ্জাহ-এর প্রথম দশকে ইন শা আল্লাহ প্রতিদিনই আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা, যারা সালাতের ব্যাপারে উদাসিন উনারা কমপক্ষে পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে নেন সেদিকে খেয়াল করা। কিয়ামতের মাঠে সালাতের হিসাব না দিয়ে কেউ ১ চুল পরিমানও নড়তে পারবে না তাই যে যতো ভালো কাজ করুক না কেন ফরয সালাতের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া।

২. ফরয পর্দার হুকুম মেনে চলার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। প্রতিটা বেপর্দা নারী পুরুষের জন্য মালাইকাগন লানত দিতে থাকেন।

৩. এই ১০ দিনের প্রতিটা দিনই যতোটুকু পারা যায় সাদাকাহ করা। সরাসরি দেয়ার ব্যবস্থা না থাকলে আলাদা একটা বক্সে নিয়্যাত করে রেখে দেয়া। পরে সুযোগ মতো হকদারকে সেটা দিয়ে দেয়া যায়।

৪. প্রতিটা দিনেই বাবা মায়ের খোঁজ নেয়া, সেবা যত্ন আগের চেয়ে বাড়িয়ে দেয়া।

৫. মানুষের মনের অস্থিরতা দূর করে দেয়ার চেষ্টা করা

৬. অসহায় দরিদ্রদের পাশে থাকার চেষ্টা করা। (সেটা শুধু আর্থিকভাবে সহযোগিতা করে না, আর্থিক সামর্থ্য না থাকলে মানসিকভাবে সাপোর্ট দেয়া, সবরের প্রতিদানগুলো রিমাইন্ড করা)

৭. গীবত, মিথ্যা তহমত যেন ভুলেও না হয়ে যায় এবং সেগুলো চিরতরে পরিহার করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া

৮. সুন্নাহ এবং নফল সালাত (তাহিয়্যাতুল ওযু, সালাতুল ইশরাক, দোহা, জাওয়াল), লাইলাতুল কিয়াম, যিকির নিয়মিত করা এবং আগের চেয়ে বাড়িয়ে দেয়া

৯. প্রতিটা কাজই আল্লাহ তাআ’লার সন্তুষ্টির জন্য করা এবং সুন্দর নিয়্যাতে শুরু করা

১০. কুরআন তিলওয়াত, তরজমা, তাফসীর পড়া শুরু করা বা যারা নিয়মিত যতটুকু পড়েন পরিমানে আরও বাড়িয়ে দেয়া

১১. ছোটো বড় সবাইকে হাদিয়া দেয়ার চেষ্টা করা

১২. কুরবানীর পশু কেনা এবং জবহ করার পুরো ব্যাপারটা যেন সবাই ইখলাসের সাথে করে সেদিকে খুব করে খেয়াল রাখা। বাজারের সেরা গরু কুরবানী করার রিয়া যেন মনে বাসা না বাধে।

১৩. দৈনন্দিন জীবনের কাজগুলো সুন্নাহ তরীকাতে করার ব্যাপারে বাচ্চাদেরও উৎসাহিত করা।

১৪. আরাফার দিবস নিয়ে তর্ক না করে সম্ভব হলে প্রথম ৯ দিন সিয়াম করা, সম্ভব না হলে দুই দিনই সিয়াম করে নেয়া

১৫. যুলহিজ্জাহ এর চাঁদ উঠার পর থেকে নখ চুল না কাটা

১৬. ৮ এবং ৯ যুলহিজ্জ এই দুই দিন নিচের দুয়াটা কাজের ফাকে যতো বেশি পারা যায় পড়ার চেষ্টা করা

‎لاَ إِلٰهَ إِلاَّ اللهُ
‎وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ
‎لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ
‎وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ:
লা ইলাহা ইল্লাল্লহু
ওয়াহদাহু লা শারিকালাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ওয়াহুওয়া আলা কুল্লি শাইয়্যিন ক্বদির। (আরবীটা দেখে মিলিয়ে পড়া অবশ্যকর্তব্য)

১৭. তাকবীরে তাশরীক আদায় করা

জিলহজ্ব মাসের ৯ জিলহজ্ব ফজর থেকে ১৩ জিলহজ্ব আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাত শেষে সালাম ফেরানোর পরপরই কোন প্রকার কথা না বলে একবার তাকবীর বলা ওয়াজিব।

পুরুষের জন্য আওয়াজ করে, আর মহিলাদের জন্য নীরবে নিজে শুনতে পারবে এমন ভাবে বলতে হবে ।।

তাকবীর হলঃ

‎اَللهُ أَكْبَرُ، اَللهُ أكْبَرُ ، اَللهُ أكْبَرُ
‎لاَ إِلَهَ إِلاَّ اللهُ،
‎وَاللهُ أَكْبَرُ، اَللهُ أَكْبَ
‎ﻭ ﻟِﻠّﻪ الحَمْدُ

আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
লা-ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার আল্লাহু আকবার
ওয়ালিল্লাহিল হামদ (আরবীটা দেখে মিলিয়ে পড়া অবশ্যকর্তব্য)

১৮. সকাল সন্ধ্যার মাসনুন যিকিরগুলো নিজে করা এবং পরিবারের অন্যান্যদেরকে করার ব্যাপারে তাগিদ দেয়া।

সর্বশেষ আমলগুলো কবুল হওয়ার জন্য আল্লাহ তাআ’লার দরবারে বেশি বেশি ফরিয়াদ করা। মালিক আমাদের পরিচিত অপরিচিত সমস্ত ঈমানদার মাইয়্যাতের কাছে পৌছে দিন আমাদের আমলের সওয়াব। রব্বুল আ’লামিন আমাদের পরিপূর্ন হিদায়াত দান করুন এবং স্থির, প্রশান্ত হৃদয়ে উনার কাছে দুয়া করে যাওয়ার তাওফিক দান করুন। হৃদয়বান মানুষ হওয়ার তাওফিক দান করুন। তাকওয়া, তাওয়াক্বুলে পরিপূর্ন করে দিন আমাদের ক্বলবগুলো।

17/05/2026

কুপন কোড নিয়েছেন তো? মাত্র ১৫০০৳ কেনাকাটা করলেই একটা কুপন আর লাইভ লটারিতে পুরষ্কার 💥💥💥
আজকের জন্য পারসেল প্যাকিং হচ্ছে।
মসলার লেবেল লাগানো বাকি
বেসিক মসলা জার এ ভরা বাকি
মানে বাকি বাইই কাজের মধ্যে আপনাদের জন্য ছবি তুলি

কতবড় কম্প্রোমাইজ বুঝেন একটু বুঝেন😁😁😁

“স্লো কুকড মসলার গভীর স্বাদ আর নরম পায়ার জাদু — এটাই আসল পেশওয়ারি নেহারি!” 🍲🔥একবার নেহারি খেলে বারবার মনে পড়বে এই স্বাদ…...
17/05/2026

“স্লো কুকড মসলার গভীর স্বাদ আর নরম পায়ার জাদু — এটাই আসল পেশওয়ারি নেহারি!” 🍲🔥

একবার নেহারি খেলে বারবার মনে পড়বে এই স্বাদ…!” 🔥
ধীরে ধীরে কষানো মসলা, গরম গরম ঝোল আর নরম পায়ার মেলবন্ধনে তৈরি —
Umme Zabir Food এর স্টাইলে মজাদার পেশওয়ারি নেহারি! ✨🍲
গরম নান, পরোটা বা রুটির সাথে এই নেহারি হলে পুরো টেবিলটাই হয়ে যাবে রেস্টুরেন্ট ভাইব!
🌶️ স্টেপ ১ : পায়া ও স্টক প্রস্তুত
একটি পাত্রে নিন —
আস্ত গরম মসলা
(এলাচ, দারুচিনি, কাবাব চিনি, তেজপাতা, গোল মরিচ ইত্যাদি)
১০/১২ টি কাঁচা মরিচ
পায়া
পানি ৩ লিটার
সব একসাথে সিদ্ধ করে নিন।
✔️ প্রেশার কুকারে: প্রায় ৪৫ মিনিটে ৮০% সিদ্ধ হবে।
✔️ স্লো কুকে: ৩–৪ ঘণ্টা সময় দিন যেন স্টক ঘন ও রিচ হয়।
স্লো কুকে প্রয়োজন হলে বাড়তি গরম পানি ব্যবহার করতে পারেন।
🥘 স্টেপ ২ : নেহারির মসলা কষানো
প্যানে নিন —
তেল ১/২ কাপ
পেয়াজ পেস্ট ১/২ কাপ
হালকা ভুনে যোগ করুন —
বাদাম বাটা ১/৪ কাপ
দই ১/২ কাপ
আদা বাটা ৩ টেবিল চামচ
রসুন বাটা ৩ টেবিল চামচ
স্বাদমতো লবণ
স্টক ১ কাপ
সব সুন্দরভাবে কষিয়ে নিন।
এরপর দিন —
নেহারি মসলা
মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ
(ঝাল ও হাটহাজারী মরিচের কালার ব্যালেন্সের জন্য)
অল্প স্টক দিয়ে মসলা ভালোভাবে ভুনে নিন।
তারপর পুরো স্টক ও সিদ্ধ নেহারি যোগ করে ঢেকে দিন।
২০ মিনিট মাঝারি আঁচে কষিয়ে নিন যেন মসলা ও স্টকের ফ্লেভার একদম মিশে যায়।
এরপর ফুটে উঠলে আঁচ কমিয়ে ঢেকে আরও
⏳ ৩৫–৪০ মিনিট রান্না করুন।
🧄 স্টেপ ৩ : বাগার / ফিনিশিং
ছোট প্যানে সামান্য তেল নিন —
রসুন কুচি ২ টেবিল চামচ
পেয়াজ কুচি ৩ টেবিল চামচ
বেরেস্তার মতো সোনালি করে ভেজে নেহারিতে ঢেলে দিন। ✨
এরপর —
কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
পানি ২ টেবিল চামচ
মিশিয়ে নেহারিতে দিন।
ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন।
শেষে যোগ করুন —
🍋 লেবুর রস / তেঁতুলের ক্বাথ
🌿 ধনেপাতা
🌶️ কাঁচা মরিচ কুচি
✨ আপনার পছন্দের টপিং
🍽️ পরিবেশন সাজেশন
গরম গরম পরিবেশন করুন —
নান
রুটি
পরোটা
কিংবা রাইসের সাথে
💛 টিপস:
লেবুর রস নেহারির স্বাদ আরও বাড়িয়ে দেয়।
তবে আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন বা বাদও দিতে পারেন।

কাঁচা কলার পাউডারের স্বাস্থ্যসম্মত কম্বিনেশন 🌿বেবি ও পরিবারের জন্য পুষ্টিকর কিছু সহজ আইডিয়াBy Umme Zabir Food🥣 বেবিদের ...
17/05/2026

কাঁচা কলার পাউডারের স্বাস্থ্যসম্মত কম্বিনেশন 🌿
বেবি ও পরিবারের জন্য পুষ্টিকর কিছু সহজ আইডিয়া
By Umme Zabir Food
🥣 বেবিদের জন্য (৬ মাস+)
✔ রাইস পোরিজের সাথে
✔ ওটস বা ওটমিলের সাথে
✔ খিচুড়ির সাথে
✔ ডাল স্যুপের সাথে
✔ মায়ের দুধ / ফর্মুলার সাথে
✔ আপেল বা নাশপাতির পিউরির সাথে
👶 ৮ মাস+
✔ কুমড়া পিউরি
✔ মিষ্টি আলু
✔ গাজর পেস্ট
✔ চিকেন স্টক
✔ ডিমের কুসুমের সাথে
💪 বড়দের জন্য
✔ স্মুদি
✔ দই
✔ কলা শেক
✔ ওটস
✔ আটার রুটি বা প্যানকেকে
✔ স্যুপ বা হেলদি স্ন্যাকসে
🌱 কেন এই কম্বিনেশন ভালো?
• ফাইবার ও এনার্জি বাড়ায়
• পেট ভরা রাখতে সাহায্য করে
• হজমে সহায়ক
• গাট হেলথ সাপোর্ট করে
• ন্যাচারাল নিউট্রিশন যোগ করে

17/05/2026

যারা রান্নায় শুধু শর্টকাট না,
বরং “পারফেক্ট টেস্ট” চান —
তাদের জন্যই এই মেজবানি পেস্ট মসলা 💯💥
আর ঈদে ১৫০০৳ বাজার করলেই কুপন এ নিশ্চিত উপহার ১২০০৳ মূল্য এর👋👋👋

আমাদের মেজবানি পেস্ট মসলায় আছে রান্নার জন্য প্রয়োজনীয় সবকিছুই।
❌ আলাদা করে মসলাবাটা; বাদাম বাটা;সরিষা বাটা লাগবে না
❌ ঝামেলা করে কিছু মিক্স করা লাগবে না
❌ স্বাদ নিয়ে চিন্তা করা লাগবে না
✅ শুধু মাংস আর মসলা
✅ পারফেক্ট কালার
✅ গভীর মেজবানি ফ্লেভার
✅ ঝাল, ঘ্রাণ আর টেস্টে ব্যালেন্সড
✅আস্ত গরম মসলা টাও পেস্ট মস্ললা এর সাথে দেয়াই আছে
✅বাটা মসলার সাথে গুড়া মসলা র ব্যালেন্স এর জন্য আলাদা প্যাকেট এ সংযুক্ত থাকছে গুড়া মসলা

আর কি চাই একটা পারফ্যাক্ট রান্নার কাজ এ?

কমেন্ট এ জানান আপনার পছন্দের আইটেম কোনটা?

ঈদ ডেজার্ট  ঠান্ডা ফালুদা🍨🍧🍧ট্রেডিশনাল পায়েস অথবা ছোট্ট সোনামণি র জন্য মজাদার প্যানকেকআর মাত্র কয়েকটা দিন!এরপরই পবিত্র ঈ...
17/05/2026

ঈদ ডেজার্ট ঠান্ডা ফালুদা🍨🍧🍧
ট্রেডিশনাল পায়েস
অথবা ছোট্ট সোনামণি র জন্য মজাদার প্যানকেক

আর মাত্র কয়েকটা দিন!
এরপরই পবিত্র ঈদ উল আজহা!!

অনেক বাসার মতো আমাদের ও ট্রেডিশন সকালে কোরবানির মাংসের ঝোল দিয়ে প্রথম খাবার টা খাওয়া।
এরপর?
ঈদের পায়েস!

শুধুমাত্র দুধ ঘন করে জ্বাল দিয়েই এই ডেজার্ট গুলো বানানো যায় বলে হাতের কাজ তুলনামূলক ঝামেলাহীনভাবে সেরে ফেলা যায়।

#সেফ্রনক্ষিরমিক্স
#ফালুদাপ্রিমিক্স
#প্যানকেকপ্রিমিক্স

গরমের ভরসা!
16/05/2026

গরমের ভরসা!

সবচেয়ে বেশি মনে হয় বাচ্চারা খায় এইইন্সট্যান্ট নুডুলস! প্রতিটি বাচ্চার নিয়মিত স্কুলের টিফিন থাকে এই নুডুলস আর বিস্কুট এর ...
16/05/2026

সবচেয়ে বেশি মনে হয় বাচ্চারা খায় এই
ইন্সট্যান্ট নুডুলস!
প্রতিটি বাচ্চার নিয়মিত স্কুলের টিফিন থাকে এই নুডুলস
আর বিস্কুট এর পাশাপাশি মাফিন কেক!
আমি জানিনা ১০৳ তে কিভাবে মাফিন কেক দেয়া সম্ভব হয়।
আমরা কেনার সময় ডেইট দেখি BSTI দেখি।
অথচ ঘরের খাবার সকালে বানিয়ে বিকালে কিন্তু ভালো থাকেনা ; এরা কিভাবে কি দেয় যা মাসেও কিচ্ছু হয়না এইটা ভাবি কয়জন?
হোমমেড শুনলে অনেকে তির্যক মন্তব্য ছুড়ে দেই কমেন্ট বক্সে ; বুঝাতে পারিনা আপনি আমি আমাদের ছোট্ট চেষ্টা গুলোই একটা সময় বড় একটা অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে ইনশাআল্লাহ

হাটের ডোনাল্ড ট্রাম্প দেখতে যাইনি কিন্তু ফেসবুকে ছবি দেখলাম ভিডিও দেখলাম!!আমি শুধু ভাবতেছি এমন মিল কিভাবে সম্ভব 🙄🙄🙄যাকগা...
16/05/2026

হাটের ডোনাল্ড ট্রাম্প দেখতে যাইনি কিন্তু ফেসবুকে ছবি দেখলাম ভিডিও দেখলাম!!

আমি শুধু ভাবতেছি এমন মিল কিভাবে সম্ভব 🙄🙄🙄
যাকগা! মোদিও নাকি আছে!
আচ্ছা আমি ত রাগির আটা প্রসেস করি।
কিন্তু রাগির প্যানকেক করে খাই আটায় রুটি করিনা।
মাল্টিগ্রেইন আটার রুটি টাই বাসায় খাওয়া হয় আমাদের।
যারা রাগির রুটি খান একটু রিভিউ দিবেন?

Address

Jattrabari
Dhaka

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801911260816

Alerts

Be the first to know and let us send you an email when Umme Zabir FOOD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Umme Zabir FOOD:

Share