27/03/2018
হৃদরোগের জন্য পরবর্তী টার্গেট “এন্টিবায়োটিক” (Antibiotics May Be the Next Blockbuster Drugs to Treat Heart Disease)
মানব দেহে ডেইরী প্রোডাক্ট, মাংস, ডিম জাতীয় খাবার সমূহ ‘ট্রাইমিথাইলঅ্যামিন-এন-অক্সাইড (TMAO)’ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে শরীরের রক্ত সঞ্চালনের ধমনী (Artery) সমূহকে ধীরে ধীরে ড্যামেজ (Damage) করে দেয়। প্রাণীজ খাবারে ‘কার্নিটাইন (Carnitine) এবং কোলিন (Choline) এর উপস্থিতি থাকে অধিক, যা মানব শরীরের অন্ত্রে (Intestine) মাইক্রোব্স (Bacteria) দ্বারা বিপাক (Metabolize) হয়ে ট্রাইমিথাইলঅ্যামিন (TMA)-এ পরিবর্তিত হয় এবং রক্তস্রোতে শোষিত (Absorbe) হয়ে যকৃত (Liver)-র মাধ্যমে বিপাক হয়ে ‘ট্রাইমিথাইলঅ্যামিন-এন-অক্সাইড (TMAO)’-এ রূপান্তরিত হয়। পরবর্তিতে এই জৈব যৌগটি (TMAO) মানব শরীরের ধমনী সমূহকে ড্যামেজ করে দেয়, যার প্রভাবে হৃদরোগ (Heart Disease) তৈরী হয়।
ডেইরী প্রোডাক্ট, মাংস, ডিম ও অন্যান্য প্রাণীজ খাবার সমূহ ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে সহায়তা করে যা সহজেই কার্নিটাইন এবং কোলিনকে ট্রাইমিথাইলঅ্যামিন (TMA)-তে রূপান্তরিত করে। নিরামিষভোজী ও ভেষজ জাতীয় খাবার খুবই কম পরিমাণে এ ধরনের ব্যাকটেরিয়াকে উৎপন্ন করে, যার ফলশ্রুতিতে ধমনী বিধ্বংসীকারী ‘ট্রাইমিথাইলঅ্যামিন-এন-অক্সাইড (TMAO)’-ও পরিমাণে কম উৎপন্ন হয়। এন্টিবায়োটিক ও প্রোবায়োটিক এর ব্যবহার অন্ত্রে এসব ব্যাকটেরিয়ার উৎপাদনকে প্রশমিত করে। তাই পর্যাপ্ত পরিমাণ ট্রাইমিথাইলঅ্যামিন (কার্নিটাইন ও কোলিন এর সংশ্লেষণে) উৎপাদনও হতে পারবেনা, ফলে ধমনী ড্রামেজও হতে পারবেনা, হৃদরোগের ঝুঁকিও কমে গেল।
Save Cell Save Life, Your Trusted Rx.