25/01/2026
"শিশুরা পয়সা, ব্যাটারি, আলপিন ইত্যাদি খেলে করণীয়"
সাধারণত ছোট শিশুদের কালারফুল জিনিস খুবই পছন্দের। তারা সাধারণ সভাবজনিত কারণে তার আশপাশের সব খেলনার পাশাপাশি হঠাৎ করেই ড্রেসিং টেবিলের বা ওয়ারড্রফে রাখা ফরেন বডি গিলে ফেলে। সাধারণত এই ফরেনবডিগুলো হয়ে থাকে ভোতা বা ধারালো বা একপাশ ভোতা আরেকপাশ ধারালো এমন। যেমন: আলপিন, ব্যাটারি, পয়সা, সেফটিপিন, বিভিন্ন ওষুধ।
কি করণীয়?
যদি এমন ঘটনা ঘটে ঘাবড়াবেন না। আপনার নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন।
কি চিকিৎসা পরামর্শ নিতে হবে?
ভোতা বস্তু: হলে সাধারণত পানি বেশি খাওয়ালে নিজে থেকে বের হবার কথা। সেজন্য অবশ্যই প্রতিদিন পায়খানা চেক করে দেখতে হবে যে ভোতা বস্তুটি বের হলো কিনা। যেমন: খেলনা
ধারালো বস্তু: হলে পেট ফুটো হবার সম্ভবনা থাকে। সেজন্য পেটের এক্স-রে আলট্রাসোনো করিয়ে চিকিৎসকের পরমর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে।
কি চিকিৎসক দেখাবেন?
এ ধরনের রোগীগুলো সাধারণত শিশু সার্জারি বিশেষজ্ঞ দেখিয়ে পরামর্শ নিলে সবচেয়ে ভালো হবে। তবে যদি এ বিষয়ের চিকিৎসক না পেলে যেকোনো এমবিবিএস চিকিৎসক দেখিয়ে পরামর্শ নেয়া যাবে।
কখন চিকিৎসক দেখানো জরুরি?
যদি ব্যাটারি বা ধারালো কিছু খেয়ে ফেলে সেসব ক্ষেত্রে ব্যাটারির এসিড বা ধারালো জিনিস পেট ফুটো করতে পারে, সেজন্য দ্রুত হাসপাতালে নিতে হবে।
অপারেশন কি লাগবেই?
যদি পেট ফুলে, হলুদ সবুজ বমি হয়, প্রসাব কমে যায়, হাতপা নীল হয়ে যায় তাহলে দ্রুত চিকিৎসক দেখিয়ে পরামর্শ নেয়া উচিত।
এগুলো থেকে প্রতিকার কি?
শিশুদের চোখে চোখে রাখতে হবে এবং ধারালো জিনিস বা ব্যাটারি বা ওষুধ বাচ্চাদের নাগালের বাহিরে রাখতে হবে।