The Consultant of Nutrition and Diet

The Consultant of Nutrition and Diet ❝ Nutritionist and Dietitian | Public Health Enthusiast ❞

23/04/2026

মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি মাঝে মাঝে বিদ্যুৎ আসে?

04/03/2026

বয়স বাড়লেই কি মানুষ ম্যাচিউরড হয়? একদম না! ম্যাচিউরিটি আসে আচরণে। আপনার মধ্যে কি সেই গাম্ভীর্য আছে? এই ১০টি পয়েন্ট মিলিয়ে দেখুন তো আপনি কতটা পরিপক্ক!

১. নিজের পরবর্তী পদক্ষেপ (Next Move): তারা কাজ সম্পন্ন হওয়ার আগে ঢাকঢোল পেটায় না। সফল হওয়ার পরেই মানুষ তাদের ফলাফল দেখতে পায়।

২. অন্যের গোপন কথা (Others' Secrets): কেউ বিশ্বাস করে কোনো কথা বললে, তারা সেটা আমানত হিসেবে নিজের ভেতরেই রাখেন।

৩. পারিবারিক সমস্যা (Family Conflicts): ঘরের কথা পরে জানলে সম্মান নষ্ট হয়, এটা তারা ভালো করেই বোঝেন। তাই পারিবারিক অসন্তোষ চারদেয়ালের ভেতরেই মেটান।

৪. নিজের দান ও ভালো কাজ (Acts of Kindness): তারা বিশ্বাস করেন, ডান হাত কী দান করল, বাম হাতেরও তা জানার দরকার নেই। তারা শো-অফ বা লোক দেখানো সাহায্য এড়িয়ে চলেন।

৫. আর্থিক অবস্থা (Financial Status): নিজের প্রকৃত আয় বা ব্যাংক ব্যালেন্স নিয়ে তারা জনসম্মুখে বড়াই করেন না, আবার অহেতুক অভাবের অভিযোগও করেন না।

৬. অপ্রয়োজনীয় তর্ক (Unnecessary Arguments): যেখানে কথা বলে কোনো সমাধান আসবে না বা মূর্খদের সাথে তর্কে জড়ানো—এসব ক্ষেত্রে তারা চুপ থাকাকেই শ্রেয় মনে করেন।

৭. অন্যের সমালোচনা বা গীবত (Gossip): কারো অনুপস্থিতিতে তার নিন্দা করা বা গসিপ করাকে তারা ছোট মানসিকতার পরিচয় বলে মনে করেন।

৮. নিজের বুদ্ধিমত্তা জাহির করা (Showing off Intelligence): তারা মুখে বলে নয়, বরং কাজের মাধ্যমে নিজের দক্ষতা ও মেধা প্রমাণ করেন।

৯. যাচাইহীন তথ্য বা গুজব (Rumors): তারা আবেগের বশে বা হুজুগে কোনো সংবাদ যাচাই না করে শেয়ার করেন না বা মন্তব্য করেন না।

১০. অতীতের তিক্ততা (Past Resentments): কে তাদের সাথে খারাপ ব্যবহার করেছিল বা কে ধোঁকা দিয়েছিল—এসব নিয়ে তারা সবসময় অভিযোগ করেন না; বরং শিক্ষা নিয়ে এগিয়ে যান।

03/03/2026

হজমশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এই সাতটি হার্বস:
১. দারুচিনি
২. আদা
৩. হলুদ
৪. মেথি
৫. মৌরি
৬. জিরা
৭. পুদিনা

কোন খাবার কতটুকু খাওয়া উচিৎ তার একটি পিরামিড
01/03/2026

কোন খাবার কতটুকু খাওয়া উচিৎ তার একটি পিরামিড

31/12/2025

গত বছরের উপলব্ধি ছিল “সঙ্গদোষে লোহা ভাসে”।
এই বছরের শেষে এসে কিছু বাস্তব শিক্ষা আরও পরিষ্কার হয়ে উঠেছে:

১️. মানবতা মানে দায়িত্ব, আত্মবিসর্জন নয়
কেউ যদি নর্দমায় পড়ে নোংরা হয়ে যায়, মানবতার খাতিরে তাকে নর্দমা থেকে তুলে আনা আমাদের দায়িত্ব। তাকে পরিষ্কার করে নতুনভাবে দাঁড়াতে সাহায্য করা মানবিকতা।
কিন্তু প্রতিদিন তাকে গোসল করিয়ে, সুগন্ধি লাগিয়ে দেওয়া আপনার দায়িত্ব নয়। কারণ একসময় সে নিজেই পরিষ্কার হতে শেখার বদলে আপনার দিকেই আঙুল তুলে বলবে, “আপনার গায়েই তো নর্দমার গন্ধ!”
অতিরিক্ত দয়া অনেক সময় নিজের সম্মানকেই বিপদে ফেলে।

২️. চোরে চোরে মাসতুত ভাই
যারা নিজেরাই অন্যায় করে, তারা একে অপরের ভুল ঢেকে রাখে। সত্য সেখানে ঢুকতে পারে না, কারণ স্বার্থের দেয়াল খুব উঁচু। এই সম্পর্ক বন্ধুত্বের নয়, এটা কেবল অপরাধের জোট।

৩️. ন্যায় আর অন্যায় একসাথে চলে না
যেখানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়, সেখানে ন্যায়ের জায়গা থাকে না। আলো আর অন্ধকার যেমন পাশাপাশি থাকতে পারে না, তেমনি ন্যায়কে বাঁচাতে হলে অন্যায়ের সাথে আপস করা যায় না।

শিক্ষা-
মানুষ চিনতে শিখুন, সীমা টানতে শিখুন, আর ন্যায়ের পাশে দাঁড়াতে ভয় পাবেন না।
কারণ সব বোঝা কাঁধে নেওয়াই মহত্ত্ব নয়।

29/12/2025

এই শীতে শিশুদেরকে ঘি দিয়ে ডিম ভেজে দিন এবং মধু খেতে দিন। তাহলে শরীর গরম থাকবে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করবে।

24/12/2025

পানির সবচেয়ে বড় উৎস সাগর এবং ছোট উৎস চোখ, দুই ধারার পানিই নোনা! 🙂

আজ এমন একটি খাবার নিয়ে কথা বলবো যেটা খুব পরিচিত না কিন্তু পুষ্টিগুন বিবেচনায় খুবই ভালো একটি খাবার আর এই খাবারটি হলো মিষ্...
04/10/2025

আজ এমন একটি খাবার নিয়ে কথা বলবো যেটা খুব পরিচিত না কিন্তু পুষ্টিগুন বিবেচনায় খুবই ভালো একটি খাবার আর এই খাবারটি হলো মিষ্টি কুমড়ার বীজ। আমার ছোটবেলায় আমি জানতামই না যে এটা একটি খাবার। আমি দেখতাম রান্নার সময় এটি ফেলে দিতে।
প্রতি ১০০ গ্রাম বীজে ১৯ গ্রাম প্রোটিন, ১৯ গ্রাম ফ্যাট থাকে আর ফ্যাটের পুরোটাই ভালো ফ্যাট ( ওমেগা ৩, ওমেগা ৬ ) ম্যাগনেশিয়াম ২৬০ মিলিগ্রাম।জিঙ্ক, আয়রন, ভিটামিন ই, ফসফরাস, ফোলেট থেকে শুরু করে আরও অনেক নিউট্রিশন আছে।
ডায়েট কন্ট্রোলে কারো ক্ষুধা লাগলে এটা খেলে ক্ষুধা কমে সত্য কথা কিন্তু এটা যদি কেউ একটু বেশী খায় তাহলে আবার ডায়েট এর অবস্থা খারাপ হবে। কারন প্রতি ১০০ গ্রামে ৪৫০ ক্যালরি। ৫৪ গ্রাম কার্বোহাইড্রেট আছে। তবে এটা ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন কারণ এর গ্লাইসেমিক ইনডেক্স ( GI ) ২০ এর চেয়েও কম এবং গ্লাইসেমিক লোড 1-2 মাত্র। অর্থাৎ এটার যে কার্বোহাইড্রেট সেটা ডায়াবেটিস রোগীদের জন্য সেইফ। তবে ওজন কমানোর খাবার ভেবে যারা সারাদিন এটা একটু পরপর খাবেন তাদের ওজন কমানোর জন্য এটা বাধা হতে পারে।

The Consultant of Nutrition and Diet
সুস্থ থাকুন ভালো থাকুন... 💛

বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে। তীব্র জ্বর আসবে। ১০৩°/১০৪° এর মতো উঠে যাবে। সাথে শরীরের বিভিন্ন জায়গায় তী...
21/07/2025

বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে। তীব্র জ্বর আসবে। ১০৩°/১০৪° এর মতো উঠে যাবে। সাথে শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা হবে। আর ভয়াবহ রকমের দূর্বলতা থাকবে। প্রেসার লো করবে।
ব্লাড টেস্ট করালে দেখা যায় এটা ডেংগু-ও না, চিকনগুনিয়া-ও না। কিন্তু ভয়াবহ এক জ্বর। হসপিটালাইজড ও হওয়া লাগতে পারে। আর জ্বর সেরে গেলেও শরীরের ব্যথা সহজে সারে না।
তাই সকলে সাবধানে ও নিরাপদে থাকুন।

The Consultant of Nutrition and Diet
সুস্থ থাকুন, ভালো থাকুন...।

সুস্থ থাকতে অনেকেই সকালে খালি পেটে চিরতার পানি পান করেন। স্বাদে তেতো হলেও স্বাস্থ্যগুণে ভরপুর এই চিরতা। এই ভেষজ উদ্ভিদটি...
22/01/2025

সুস্থ থাকতে অনেকেই সকালে খালি পেটে চিরতার পানি পান করেন। স্বাদে তেতো হলেও স্বাস্থ্যগুণে ভরপুর এই চিরতা। এই ভেষজ উদ্ভিদটি স্বের্তিয়া নামেও পরিচিত। অনেকেই আছেন যারা সকালে খালি পেটে চিরতার পানি পান করেন। তবে সত্যি এতে কোনো উপকারিতা পাওয়া যায় কিনা সেটা অনেকেই জানেন না। সকালে খালি পেটে চিরতার পানি পান করলে যেসব উপকারিতা পাওয়া যায় সেগুলো নিচে উল্লেখ করা হলো:

১. লিভারকে সুস্থ রাখতে চিরতার পানি দারুণ কাজে আসে। খালি পেটে চিরতা পানি পান করলে লিভার ভালো থাকে। চিরতা লিভারের বাইরের স্তরগুলো থেকে বিষাক্ত পদার্থ বের করে দিয়ে লিভারকে সুস্থ রাখে। এই পানীয় খেলে ফ্যাটি লিভারসহ লিভারের অন্যান্য সমস্যা থেকে মুক্তি পাবেন।

২. চিরতার পানি রক্ত পরিষ্কার করে। রক্তসঞ্চালন বাড়িয়ে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এ ছাড়া অ্যালার্জি, জ্বালাপোড়া, লালচে ভাব, চুলকানিসহ ত্বকের নানা সমস্যার সমাধান দেয় এই পানীয়।

৩. হজমে সমস্যা থাকলে নিয়মিত সকালে চিরতার পানি পান করতে পারেন। যাদের হজমের সমস্যা রয়েছে তারা খালি পেটে চিরতার পানি পান করলে উপকার পাবেন। কারণ, চিরতা বিপাকীয় হার বাড়িয়ে দেয়। এ ছাড়া ওজন কমাতেও সাহায্য করে।

৪. চিরতা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। কারণ চিরতা রক্তে চিনির পরিমাণ কমাতে ভূমিকা রাখে। সেইসঙ্গে ব্লাডের সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে। এ ছাড়া চিরতার পানি রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয় অনেকটাই।

৫. মস্তিষ্ক–স্নায়ুতন্ত্রের জন্যও উপকারী চিরতার পানি। চিকিৎসকদের মতে চিরতার পানিতে থাকা সোয়ার্টিয়ামারিন নামের উপাদান স্নায়ুতন্ত্রকে শিথিল করতে সাহায্য করে। উদ্বেগ কমাতে সাহায্য করে। তাই দিনের শুরুতেই পান করতে পারেন এই পানীয়টি।

৬. চিরতার পানি ডিটক্স ওয়াটার হিসেবেও সকালে পান করতে পারেন। চিরতার পানি শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়। এতে শরীর ভেতর থেকে পরিষ্কার হওয়ায় অনেকটাই ফ্রেশ অনুভূতি দেবে আপনাকে।

যেভাবে তৈরি করবেন: চিরতার পানি তৈরি করতে প্রথমেই চিরতার ডালপালা ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর এক গ্লাস পানিতে কয়েক টুকরা চিরতা ভিজিয়ে সারা রাত রেখে দিন। সকালে এই পানি ছেঁকে নিয়ে পান করুন। অনেকে আবার পানিতে চিরতা সেদ্ধ করেও পান উপযোগী পানি বানিয়ে থাকে।

সুস্থ থাকুন, ভালো থাকুন।
The Consultant of Nutrition and Diet

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Consultant of Nutrition and Diet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category