25/08/2026
আলহামদুলিল্লাহ, মদিনায় আজ তৃতীয় দিন
ঘোরের মধ্যেই সময় কেটে যাচ্ছে। বারবার মনে হয়—এই পথেই তো আমার প্রিয় নবী ﷺ হেঁটেছেন। এই শহরের প্রতিটি ধূলিকণায় তাঁর পদচিহ্নের স্মৃতি, তাঁর ধৈর্য, ত্যাগ আর ইসলাম প্রতিষ্ঠার অবর্ণনীয় সংগ্রামের ইতিহাস জড়িয়ে আছে।
মসজিদে নববিতে দাঁড়িয়ে যখন নামাজ আদায় করলাম, তখন অন্তরে যে শীতলতা আর প্রশান্তি অনুভব করেছি, তা পৃথিবীর কোনো ভাষায় পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। মনে হয়েছে, সব অস্থিরতা যেন আল্লাহর দরবারে গলে গেছে।
হে আল্লাহ, এই পবিত্র শহরের ভালোবাসা আমাদের অন্তরে চিরস্থায়ী করে দিন। আমাদের সবাইকে বারবার মদিনায় আসার তাওফিক দান করুন।