07/05/2026
আমরা প্রায় সবাই জানি যে কোন খাবারটা ভালো, আর কোনটা খারাপ।
শাকসবজি ভালো, ফল ভালো, ভাজাপোড়া কম খেতে হয়, পানি বেশি খাওয়া দরকার। এগুলো নতুন কিছু না। এমনকি অনেক রোগে কোন খাবার এড়িয়ে চলতে হবে, সেটাও আমরা মোটামুটি জানি।
তাহলে প্রশ্ন আসে, এত কিছু জানার পরেও মানুষ কেন Nutritionist এর কাছে যায়?
কারণ সমস্যাটা “জানার” না, সমস্যাটা হলো “নিজের শরীর অনুযায়ী প্রয়োগ করা”।
একই খাবার সবার শরীরে একভাবে কাজ করে না। কারো জন্য ভাত-ডাল সঠিক ব্যালান্স, আবার কারো জন্য সেটাই ওজন বাড়ানোর কারণ। কেউ ফল খেলে উপকার পায়, আবার কারো ক্ষেত্রে সেটা blood sugar বাড়িয়ে দেয়।
খাবার ভালো না খারাপ এই চিন্তা থেকে বের হয়ে আসল বিষয়টা হলো:
“এই খাবারটা আমার শরীরের জন্য ঠিক কিনা?”
Nutritionist ঠিক এই জায়গাটাতেই কাজ করে।
সে শুধু খাবার বলে না, বরং দেখে :
আপনার শরীরের অবস্থা, ওজন, রোগ-ঝুঁকি, লাইফস্টাইল, ঘুম, স্ট্রেস, এমনকি আপনার দৈনন্দিন অভ্যাসও।
তারপর সেটার উপর ভিত্তি করে একটা personal diet plan বানায়, যেটা আপনার শরীর, আপনার লক্ষ্য আর আপনার লাইফস্টাইল। সবকিছুর সাথে মানানসই।
কারণ সুস্থ থাকা মানে শুধু “ভালো খাবার খাওয়া” না,
সুস্থ থাকা মানে “নিজের শরীর বুঝে ঠিকভাবে খাওয়া”।
নাম, বয়স ও সমস্যার বিস্তারিত লিখে পেজে মেসেজ করুন
অথবা WhatsApp: 01625724666
(আপনার শরীর, সমস্যা ও লক্ষ্য অনুযায়ী পার্সোনাল ডায়েট প্ল্যান দেওয়া হবে)