05/08/2026
আপনারা যারা বারবার জানতে চাইছেন—"৫৯৮ জনের পোস্টিং কবে হবে?"—তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই।
আপনাদের অনেকেরই প্রয়োজনীয় কাগজপত্র এখনো সম্পূর্ণভাবে জমা পড়েনি। কেউ কোনো ডকুমেন্ট দেননি, কেউ অসম্পূর্ণ কাগজ জমা দিয়েছেন, আবার কয়েকজনের সঙ্গে যোগাযোগই করা যাচ্ছে না। এই অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কীভাবে পোস্টিং প্রক্রিয়া এগিয়ে নেবে?
সরকারি কাজ কিছুটা সময়সাপেক্ষ—এটা আমরা সবাই জানি। কিন্তু আপনাদের নিজ নিজ দায়িত্বও সময়মতো পালন করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট ঠিকভাবে ও নির্ধারিত সময়ে জমা না দিলে পুরো প্রক্রিয়াই বিলম্বিত হয়।
দুঃখজনক হলেও সত্য, কয়েকজনের অবহেলার কারণে পোস্টিং প্রক্রিয়া পিছিয়ে আছে।
Copied from president of BMS