01/09/2026
শাইখ জসীমউদ্দিন রাহমানীর আখিরাত নিয়ে ২ টা ওয়াজ আছে...
ঘুমাতে যাওয়ার আগে প্রায়প্রায় শুনাতাম।
জান্নাতের কথা গুলো শুনে মনে হত, এখনি কোন জিহাদে যাই আর শহীদ হয়ে জান্নাতে চলে যাই, আর সেখানে গিয়ে সবুজ পাখি হয়ে উড়ে বেড়াই।
আবার জাহান্নামের কথা গুলো শুনলে চোখ দিয়ে অঝোরে পানি চলে আসতো। ভাবতাম! এতো পাপ নিয়ে কিভাবে রেহাই পাবো। কি করলে পাপ থেকে মুক্তি পাবো? আল্লাহর রহমত আমি পাবো তো? মনে পড়তো সেই হাদিসের কথা - ১ গ্লাস পানির জন্য দুনিয়ার সব আমল দিতে হবে। আহ... মনে মনে দৃঢ় সংকল্প করতাম আর পাপ করবো না।
জীবন গেলেও মিথ্যা বলবো না, কোন মেয়ের দিকে তাকাবো না। কারো গীবত করবো না।
অন্যায় দেখলে, যেমন করে হোক সেটা কে থামাতে হবে, প্রতিবাদ করতে হবে। চাই জীবন চলে যাক!
ভাত না খেলেও চলবে কিন্তু ইসলামি বই পড়া ছাড়া শান্তি নাই।
প্রতিটা ইসলামি বই যেন একটা নতুন জিবনের সুচনা। শেষ না করা পযুন্ত রেহাই নাই।
আমল হোক আর না হোক! ইসলামের খুটিনাটি বিষয় গুলো জানার আগ্রহ সবকিছুর আগে।
নবিজি সা: এর জিবনি,
সাহাবিদের গল্প থেকে মাসয়ালা মাছায়েল এগুলোই ছিল আত্নার একমাত্র খোরাক।
গান বাজনা বিষের মত লাগতো! বন্ধ না হওয়া পযুন্ত মনে শান্তি আসতো না।
রিযিক নিয়ে চিন্তা একদম ছিল না। বরং আমার রিযিক নিয়ে বাবা মা ভাই বোন সবাই হতাশ আর পেরেশান থাকতো!
বলতো এই ছেলে কি করে খাবে? আল্লাহ কি অকে খাবার দিয়ে যাবে?
অথচ আল্লাহ তালা তাদেরকেও খাওয়াচ্ছে।
জিবনে টাকার কোন চাহিদা ছিল না, ধন সম্পদ কে আযাব মনে হত। জান্নাত যার গন্তব্য টাকা পয়সা ধন সম্পদে তার কি অর্জন থাকতে পারে? দুনিয়া ছলনা ছাড়া কিছু না।
আলোচনার একটাই টপিক! ইসলাম, আখিরাত, জান্নাত, জাহান্নাম, মাসলা মাসায়েল।
মানুষ মুখ ফিরিয়ে নিত.. মন খারাপ হত! কিন্তু পরক্ষণেই নবিজি সা: কথা মনে পড়তো। সাহাবিদের কথা মনে পড়তো। তখন সব কষ্ট ভুলে গিয়ে দ্বিগুন এনার্জি ফিরে পেতাম।
বাড়ির লোক থেকে শুরু করে আত্নীয় স্বজন, প্রতিবেশি সবাই একদিকে আর আমি একদিকে! তারপরও ইমান থেকে এক চুলও নড়াতে পারতো না।
আহ... এগুলো মনে পড়লেই বুকের মধ্যে হাহাকার করে। মনে হয় কি যেন আমি হারিয়ে ফেলেছি!
তারপর আবার মিছে পৃথিবীকে ধরার ব্যার্থ চেষ্টায় লিপ্ত হয়ে পড়ি আর দশ জনের মতই...
অথচ এই আমিই বলতাম দশজন যেদিকে যাবে তার উল্টো দিকেই জান্নাত! 😭
ভেবেছিলাম, দুনিয়া কে বশ করলে আখিরাত অর্জন করা সহজ হবে। কিন্তু আখিরাত অর্জনের আগেই দুনিয়া আমাকে বশ করে ফেললো? 😭
এই অদৃশ্য শিকল থেকে মুক্ত হয়ে নবিজির সা: রওজায় মুসাফির হয়ে পড়ে থাকতে চাই... কিন্তু শিকল টা আগের তুলনায় অনেক মজবুত মনে হচ্ছে... মনে হয়, আগের তুলনায় আমার ইমানের শক্তি কমে গেছে! তাই হয়তো শিকল টা মজবুত মনে হচ্ছে। 😭
......