Kazi Hasan Pharma -কাজী হাসান ফার্মা

Kazi Hasan Pharma -কাজী হাসান ফার্মা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kazi Hasan Pharma -কাজী হাসান ফার্মা, Pharmacy / Drugstore, Sadarpur, Faridpur.

31/08/2026
কথায় আছে ' আগে ঘর তবে তো..... 'নতুন সংসারে সময় দিতে গিয়ে কি এক আজব পুরষ্কার পেলো আমাদের আদরের ম্যানেজার সাহেব।তবুও শুভকা...
02/08/2026

কথায় আছে ' আগে ঘর তবে তো..... '

নতুন সংসারে সময় দিতে গিয়ে কি এক আজব পুরষ্কার পেলো আমাদের আদরের ম্যানেজার সাহেব।
তবুও শুভকামনা 🌻💕

[ ফান পোস্ট ]

পলিথিন মোড়াইয়া মাছ রাখি, মাংস রাখি! প্লাস্টিকের  বোতলে দুধ রাখি! মাসের পর মাস রেখে দেই।অথচ আমরা জানিই না  ,লাখ লাখ মাইক্...
30/07/2026

পলিথিন মোড়াইয়া মাছ রাখি, মাংস রাখি! প্লাস্টিকের বোতলে দুধ রাখি! মাসের পর মাস রেখে দেই।

অথচ আমরা জানিই না ,লাখ লাখ মাইক্রোপ্লাস্টিক গিলছি!

এই যে ক্যান্সার, কিডনি ফেইলিউর, হরমোনের সমস্যা, লিভারের সমস্যা কেন বাড়ছে?

গবেষণায় বলছে, যদি কেউ দীর্ঘদিন অতিরিক্ত ঠাণ্ডায় রাখলে পলিথিনটা দুর্বল হয়ে মাছ, মাংসে মাইক্রোপ্লাস্টিক লেগে যায়।

পলিথিনের বিষাক্ত কেমিক্যালও মিশে।

যতোই ধোইবেন, যতোই হিট দিবেন লাভ নাই প্লাস্টিক আর কেমিক্যাল চর্বিতে লেগেই থাকে।

শেষ পর্যন্ত আপনার আমার শরীরে প্রবেশ করে।

প্রবেশ করতে করতে বহু সমস্যা দেখা দেয়।

তারপর দৌড়াই হাসপাতাল, ডাক্তার, ফার্মেসীতে।

সঞ্চয়ের সব টাকা নষ্ট করে দিন শেষে মৃত্যু নিশ্চিত।

এমনিই আমরা সকাল থেকে রাত পর্যন্ত ভেজাল গিলছি।

তার উপরে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনছি।

দেখেন না! দেশে চিকিৎসা নাই! ডাক্তারি ব্যবসা, হাসপাতাল ব্যবসা, ফার্মেসী ব্যবসা রমরমা।

কি এক অদ্ভুত ব্যাপার! গোটা একটা জাতি ভেজাল গিলছে। প্রত্যেকটা মানুষ ভেজাল খাইতে খাইতে অসুস্থ।

এদেশের কোন শ্রেণী পেশার মানুষ বাদ নাই

ডাক্তার ,ইঞ্জিনিয়ার, রাজনৈতিক নেতা, পুলিশ, আর্মি, সাংবাদিক ,শিক্ষক ,কৃষক, সাধারণ -অসাধারণ প্রত্যেকটা নাগরিক সবাই গিলছে!

অসুস্থ হচ্ছে! আর উদ্দেশ্যহীনভাবে দৌড়াচ্ছেন।

দেশে চিকিৎসা না পাইয়া ইন্ডিয়া, সিঙ্গাপুর ,চায়না যাচ্ছে! লাশ হয়ে ফিরছে!

এ নিয়া কারো কোন হুশ নাই! তেমন গবেষণা নাই, প্রতিরোধের প্ল্যান নাই, পলিসি নাই! পরবর্তী প্রজম্ম নিয়া মাথা ব্যথা নাই!

দেশের বড় বড় নীতিনির্ধারকদের দেখি , শুধু হাসপাতাল আর চিকিৎসা নিয়া বড় বড় লেকচার দিতে।

কিন্তু আমাদের পাবলিক হেল্থ কই? প্রতিরোধ কই?

অল্পশিক্ষিত জাতিরে কে বা কারা বুঝাবে?

কে বা কারা সচেতন করবে! প্রতিরোধ থেকে প্রতিকার কি বেশি জরুরী?

ভেজালের বিরুদ্ধে আইনের প্রয়োগ কই?

আজকেই দেখলাম, অ্যামেরিকার বিখ্যান জনসন কোম্পানির বিরুদ্ধে মামলা করছে কারণ তাদের প্রোডাক্ট ব্যবহার কইরা একজনের ক্যান্সার ৫.৫ বিলিয়ন ডলার দিতে রাজি হইছে।

আমাদের দেশেও এমন আইন করতে হবে! ভেজাল প্রমাণ হইলে ২০-৫০ হাজার জরিমানা করে লাভ নাই।

যদি কোন কোম্পানি জাতির জন্য ক্ষতিকর জিনিস
উৎপাদন করে তাহলে তাকে কোটি কোটি টাকার মামলা দেন!

কঠিন শাস্তির বিধান করতে হবে। তাহলে সব ঠিক হয়তে বেশিদিন লাগবে না।

ভাবতেই অবাক লাগে,ভেজালের বিরুদ্ধে দুচারটা মানুষ ছাড়া কেউ কথা বলে না। কয়েকটা মানুষ ছাড়া কেউ কাজ করে না।

তবে বলবে, তখনি বলবে যখন কিডনি ফেইলিউর আর ক্যান্সার এদেশে মহামারি আকার ধারণ করবে!

হাসপাতাল বেড আর ডাক্তারের সিরিয়ালের জন্য মানুষ রীতিমতো যুদ্ধ করবে।

অলরেডি শুরু হয়ে গেছে! বড় বড় লাইন ,কয়েক দিন অপেক্ষা ,বেড সংকট ,সিন্ডিকেট ,জায়গায় জায়গায় হয়রানি!

এছাড়া ২/৪ টা পরিবার খুঁজলে ২/১ জন রোগী পাবেন। সামনে হয়তো ঘরে ঘরে রোগী পাওয়া যাবে।

যে খাবার খেয়ে মানুষের বাঁচার কথা ছিল সে খাবার খেয়ে মানুষ অল্প বয়সে মারা যাচ্ছে।

তারপরেও অনুশোচনা কিংবা লজ্জা নাই আমাদের!!!

খাবার শেষ হওয়ার সাথে সাথেই ব্রাশ করা সব সময় ভালো নয়, বিশেষ করে যদি খাবার বা পানীয় অম্লীয় (acidic) হয়।যেমন: • লেবু,...
29/07/2026

খাবার শেষ হওয়ার সাথে সাথেই ব্রাশ করা সব সময় ভালো নয়, বিশেষ করে যদি খাবার বা পানীয় অম্লীয় (acidic) হয়।

যেমন:
• লেবু, কমলা, মাল্টা
• সফট ড্রিংকস
• টমেটো
• আচার
• ভিনেগারযুক্ত খাবার

এ ধরনের খাবার খাওয়ার পর দাঁতের এনামেল (বাইরের শক্ত স্তর) সাময়িকভাবে নরম হয়ে যায়। তখনই ব্রাশ করলে এনামেল ক্ষয় হওয়ার ঝুঁকি বাড়তে পারে।

কী করা উচিত?
• ৩০–৬০ মিনিট অপেক্ষা করে ব্রাশ করুন।
• এর আগে চাইলে সাধারণ পানি দিয়ে ভালোভাবে কুলি করুন।
• চিনি-মুক্ত (xylitol) চুইংগাম চিবোলে লালা বেড়ে মুখের অম্লতা দ্রুত কমতে সাহায্য করতে পারে।

যদি খাবার অম্লীয় না হয়?

যেমন ভাত, রুটি, ডাল, সবজি, মাছ বা মাংস—এসব সাধারণ খাবারের পরও অন্তত ২০–৩০ মিনিট অপেক্ষা করে ব্রাশ করা ভালো। এতে লালা মুখের pH স্বাভাবিক করতে সময় পায়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ

দিনে ২ বার ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে প্রায় ২ মিনিট ব্রাশ করা, এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করা—এগুলো দাঁতের সুস্থতার জন্য সবচেয়ে বেশি উপকারী।

গ্যাস্ট্রিক সমস্যা সমাধানে কার্যকারী টিপস 👇
28/07/2026

গ্যাস্ট্রিক সমস্যা সমাধানে কার্যকারী টিপস 👇

ফান পোস্ট 😀
19/07/2026

ফান পোস্ট 😀

আমাদের কাছে পর্যাপ্ত আবেদন পড়ায় , আপাতত আবেদন প্রকৃয়া স্থগিত করা হয়েছে, দয়া করে নতুন করে আর কেউ আবেদন করবেন না। ধন্যবাদ।
15/07/2026

আমাদের কাছে পর্যাপ্ত আবেদন পড়ায় , আপাতত আবেদন প্রকৃয়া স্থগিত করা হয়েছে, দয়া করে নতুন করে আর কেউ আবেদন করবেন না। ধন্যবাদ।

নিয়মিত হাটুন,দৌড়ান ঘাম ঝড়ান সুস্থ থাকুন।।
14/07/2026

নিয়মিত হাটুন,দৌড়ান
ঘাম ঝড়ান সুস্থ থাকুন।।

KAZI HASAN PHARMAসদরপুর থানা, ফরিদপুর জেলা।📢 নিয়োগ বিজ্ঞপ্তিআমাদের টিমে যোগ দিন, সুস্থ আগামীর অংশীদার হোন।⸻পদPharmacist...
11/07/2026

KAZI HASAN PHARMA

সদরপুর থানা, ফরিদপুর জেলা।

📢 নিয়োগ বিজ্ঞপ্তি

আমাদের টিমে যোগ দিন, সুস্থ আগামীর অংশীদার হোন।



পদ

Pharmacist (A-Grade / C-Grade)



যোগ্যতা

✔ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের বৈধ A-Grade অথবা C-Grade নিবন্ধন থাকতে হবে।

✔ গ্রাহক সেবায় আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে।

✔ প্রেসক্রিপশন অনুযায়ী সঠিকভাবে ঔষধ প্রদান এবং ঔষধের মান বজায় রাখতে সচেতন হতে হবে।



আমরা যা প্রদান করি

💰 যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আকর্ষণীয় বেতন

📈 উন্নত কর্মপরিবেশ ও পেশাগত উন্নতির সুযোগ

🤝 সহযোগিতাপূর্ণ ও বন্ধুসুলভ কর্মপরিবেশ



কর্মস্থল

📍 সদরপুর থানা, ফরিদপুর জেলা।



কর্মসময়

🕙 প্রতিদিন সকাল ১০:০০টা থেকে রাত ৮:০০টা



বন্ধের দিন

📅 মঙ্গলবার



আবেদন

আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে

WhatsApp-এ CV পাঠিয়ে আবেদন করুন।

📱 01829994490

📱 01715191199

(শুধুমাত্র WhatsApp)



💊 নির্ভরযোগ্য ঔষধ

🛡️ নিশ্চিত মান

Address

Sadarpur
Faridpur
7820

Opening Hours

Monday 09:30 - 22:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801613347775

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Hasan Pharma -কাজী হাসান ফার্মা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Hasan Pharma -কাজী হাসান ফার্মা:

Shortcuts

Share