Dr. Salehin Tanhad

Dr. Salehin Tanhad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Salehin Tanhad, Barishal Road, Faridpur.
(1)

স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যসেবা বিষয়ক পেইজ!🩺

Dr-Ahmed Azizus Salehin
🄼🄱🄱🅂 (𝗙𝗠𝗖)👨‍⚕️
ɪɴᴛᴇʀɴ ᴅᴏᴄᴛᴏʀ , 🄵🄼🄲🄷🏥
ꜰᴏᴜɴᴅᴇʀ, ᴏᴡɴᴇʀ & ᴀᴅᴍɪɴɪꜱᴛʀᴀᴛᴏʀ ᴏꜰ Dr. Salehin Tanhad ᴘᴀɢᴇ!🩺
My Group : 👨‍⚕️Know with Dr. Salehin Tanhad🩺

রক্তেপূর্ণে ডিম্বাশয়ের টিউমার! যার কারণে রোগীর হিমোগ্লোবিন লেভেল ছিলো ৬.৪ gm/dL🙂
05/08/2026

রক্তেপূর্ণে ডিম্বাশয়ের টিউমার! যার কারণে রোগীর হিমোগ্লোবিন লেভেল ছিলো ৬.৪ gm/dL🙂

27/07/2026

❎ Previously. : আপনার টুথপেষ্টে কি নুন আছে?

✅ Now : আপনার টুথপেষ্টে কি মাইক্রোপ্লাস্টিক আছে?

দেশের বাজারে বিক্রি হওয়া যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে (প্রতি ১০০ গ্রামে):

1. Mediplus Fluoride Gel : 320

2. Closeup Red Hot : 160

4. Closeup Menthol Fresh : 160

5. Kodomo Ultra Shield Formula (Strawberry) : 140

6. Signal Green Tea : 120

7. Pepsodent Advance Salt : 100

8. Sensodyne Fresh Mint : 80

9. Pepsodent Sensitive Expert : 60

10. White Plus Red : 60

11. White Plus Pro Sensitive Gel : 60

12. Meril Baby Strawberry : 60

13. Signal Whitening : 60

14. Mediplus TGP Formula : 60

15. am.pm. Herbal Toothpaste : 40

16. Mediplus DS : 40

17. Pepsodent Germicheck : 40

18. Meril Baby Orange : 40

19. Magic Herbal : 40

20. Meswak : 40

21. Closeup Menthol Fresh (Sachet) : 40

22. Dentin Gel Toothpaste : 20

23. Pepsodent Kids Orange : 20

24. Closeup Lemon Sea Salt : 20

25. Brush Up Whitening Gel : 20

26. White Plus Pro Sensitive : 20

27. Himalaya Complete Care : 100

গত কয়েকদিন যাবৎ একটা পোস্ট নিউজফিডে ঘুরপাক খাচ্ছে!🌚🚫চিকিৎসা সংক্রান্ত ভুল তথ্যসমৃদ্ধ সেই পোস্টে উল্লেখ করা হয়েছিলোঃ— “পে...
21/07/2026

গত কয়েকদিন যাবৎ একটা পোস্ট নিউজফিডে ঘুরপাক খাচ্ছে!🌚

🚫চিকিৎসা সংক্রান্ত ভুল তথ্যসমৃদ্ধ সেই পোস্টে উল্লেখ করা হয়েছিলোঃ

— “পেটের উপরিভাগ থেকে নিম্নভাগ পর্যন্ত কেটে এপেন্ডিসাইটিস অপারেশন করা হয়েছে ; যার ফলে রোগীর মৃত্যু হয়েছে!”

— “এপেন্ডিসাইটিস অপারেশন এর কথা বলে পুরো পেট কেটে ওপেন হার্ট সার্জারী করা হয়েছে!”

— “ডাক্তারের ভুল চিকিৎসায় নিভে গেল একটি তরতাজা প্রাণ!” তাহলে সঠিক চিকিৎসাব্যবস্থা কোনটা?

এই ভুল তথ্যগুলো ছড়ানোর পেছনে কিছু অসৎ লোক জড়িয়ে আছে যারা অর্থলোভে নানাভাবে অপপ্রচার চালানোর চেষ্টা করেছে! কিছু ধান্দাবাজও জড়িত যারা পোস্ট/আইডি/পেইজ প্রমোট করার তাগিদে উল্টাপাল্টা তথ্য মানুষের মাঝে পৌঁছে দিচ্ছে! তারই মধ্যে গণ্ডমূর্খ আর কুখ্যাত সাংঘাতিক (সাংবাদিক) মানুষজন তো আছেই!

তাদের ব্যাপারে সবজায়গায় একটা কমেন্ট দেখি,
"সাংবাদিক'রা শুক্রাণুর মতো! লাখে একটা মানুষ হয়!"🐸

⚠️এখন আসি মূল কথায়!
ঐ রোগী ডাক্তারের কাছে আসে পেট ব্যথা নিয়ে! তাকে পেটের আল্ট্রাসনোগ্রাম করানো হইছে ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে এবং ঐ রিপোর্টে এপেন্ডিসাইটিস শো করেছে! কিন্তু রোগী ক্লিনিক্যালি শুধু এপেন্ডিসাইটিস না খাদ্যনালীতে ব্লক অথবা খাদ্যনালী ছিদ্র হয়ে যাওয়ার মতো অবস্থা নিয়ে আসে! এমন অবস্থায় রোগী বাঁচানো কষ্ট হয়ে যায়! অনেকসময় এনেস্থিসিয়া দিলে রিভার্স করে না এসব রোগী! এইজন্য আইসিইউ সাপোর্টও প্রয়োজন পড়ে!

ডাঃ আতিকুল আহসান স্যারের কাছে অনেকক্ষণ পরে রোগীকে সেই রিপোর্টসহ রোগীর লোক হাজির করে! স্যার আবার রোগীকে রিপিট আল্ট্রাসনোগ্রাম করতে দিয়েছে কিন্তু রাত বেশি হয়ে যাওয়ায় আর আল্ট্রাসনোগ্রাম করাতে পারে নি! রোগীর কন্ডিশন খারাপই ছিলো... এইজন্য ডাঃ আতিকুল আহসান স্যার রোগীর লোক থেকে বন্ড সই নিয়ে ল্যাবএইডের রিপোর্টের উপর ভিত্তি করে অপারেশন করাতে উদ্যত হন!

পেট ওপেন করার পর স্যার দেখতে পান খাদ্যনালী প্যাঁচ খেয়েছে (Intestinal Obstruction) এবং খাদ্যনালী ছিদ্র হয়ে গেছে (Perforation)... ফলে খাদ্যনালীর ময়লা, পায়খানা সব পেরিটোনিয়ামে (পেটের গহ্বরে) ছড়িয়ে পড়েছে! সবকিছু সম্পর্কে রোগীর লোককে জানানো হয়েছিলো! রোগীর স্বজনরাই ডাক্তারকে পরবর্তী পদক্ষেপ নিতে অনুরোধ করেন এবং অপারেশন পরবর্তী জটিলতায় রোগীর মৃত্যু হয়!

এপেন্ডিসাইটিস হলো খাদ্যনালীর এপেন্ডিক্স নামক অংশে প্রদাহ! লক্ষণ হিসেবে নাভীর চারপাশে ব্যথা, বমি হওয়া, জ্বর হওয়া, ব্যথা পেটের নিম্নভাগের ডান অংশে শিফট করা ইত্যাদি প্রকাশ পায়! ইমার্জেন্সি অপারেশন (এপেন্ডিসেকটমি) করানোই সবচেয়ে ভালো! অনেকসময় Acute Appendicitis হলে কনসারভেটিভ ট্রিটমেন্টে পেট ব্যথা কমে যায়! পরবর্তীতে আবার একইরকম পেট ব্যথা নিয়ে আসে (Recurrent Appendicitis)! যে অবস্থাতেই থাকুক অপারেশন করালে এই অবস্থা থেকে নিরাময় পাওয়া সম্ভব!

অনেকসময় রোগীর স্বজনরা গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করে বসে থাকে! ফলে সমস্যা চরম পর্যায়ে পৌঁছে! সবকিছুরই একটা কনসিকুয়েন্স বা পরিসমাপ্তি থাকে! এই রোগীর ক্ষেত্রেও ইনফেকশন হতে হতে এপেন্ডিক্স এর লুমেন ব্লক হয়ে ফেটে যায় (যাকে বলা হয় Burst Appendix)... এরই পরিপ্রেক্ষিতে পুঁজ সারা পেটে ছড়িয়ে যায় (Peritonitis / পেরিটোনাইটিস)... খাদ্যনালীতে ব্লক (Intestinal Obstruction) এবং খাদ্যনালী ছিদ্র হয়ে যাওয়া (Intestinal Perforation), Septicemia (রক্তে ইনফেকশন ছড়িয়ে সব অঙ্গে পৌঁছে যাওয়া) নিয়েও রোগী আসে! ট্রিটমেন্ট নিতে যতো লেট করবেন তত বেশি বিপদে পড়বেন! রোগীরও অবস্থা খারাপ হবে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে! যেটা এই রোগীর ক্ষেত্রে ঘটেছিলো!

একটা সাধারণ এপেন্ডিসাইটিস অপারেশন করতে কখনো এমনভাবে পেট কাটা হয় না। শুধুমাত্র পেটের নিম্নভাগের ডান পাশে কেটে তারপর অপারেশন করা হয়! যেহেতু পুরো খাদ্যনালীর গহ্বরে ময়লা, মল ছড়িয়ে পড়েছে তাই ছিদ্র হয়ে যাওয়া অংশ রিপেয়ার করে, প্যাঁচ খেয়ে যাওয়া অংশ ঠিক করে নরমাল স্যালাইন দিয়ে ক্লিন/ওয়াশ করতে হয় (অপারেশনের নামঃ Exploratory Laparotomy Followed by Thorough Peritoneal Toileting)..

তাহলে বুঝ নেন, কেন এভাবে পেট কাটা হয়েছিলো? এটা কোনো সাধারণ এপেন্ডিসাইটিস অপারেশন নয়! আর কোনো ওপেন হার্ট সার্জারীও নয়! কখনো পেট কেটে ওপেন হার্ট সার্জারী করে? ওপেন হার্ট সার্জারী করতে বুকের মধ্য দিয়ে করা হয়! মাথার মধ্যে ব্রেইনের পরিবর্তে ঘু দিয়ে ভরা থাকলে এমনই উল্টাপাল্টা নিউজ ছড়ায়ে যাবা তোমরা! গণ্ডমূর্খ কোথাকার!

আর ডাঃ আতিকুল আহসান স্যার অনেক ভালো একজন সার্জন। আমাদের মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে তিনি নিয়োজিত আছেন! তার ব্যাপারে ফেইক নিউজ ছড়ায়ে কোনো লাভ নেই! অনেকেই দেখি তার চেহারা নিয়ে তাকে কসাই, খুনি হিসেবে উপাধি দিচ্ছেন! তাদের জন্য একটা কথা, পারলে ওনার মতো যোগ্যতা অর্জন করে দেখান! সৃষ্টিকর্তা সবাইকে একরকম বানায় নাই! নিজের সাথে তার চেহারার তুলনা না করে যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠান! দেখি, আপনি কত বেশি যোগ্য লোক হিসেবে সমাজে পরিগণিত! আর চেহারা দিয়ে আপনারা মানুষকে জাজমেন্ট করেন কিভাবে? মাথাভর্তি গোবরে ভরা থাকলে যা হয়! অনেক পেশেন্টকে কম খরচে সার্জারী করিয়ে দেন উনি! কতো গরিব-দুঃখীদের কল্যাণে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেন! আমি ওনার পক্ষে সাফাই গাচ্ছি না। সত্য সবসময়ই প্রকাশিত হোক এটাই আমি চাই! এরপরও তদন্ত কমিটি গঠন করে কোনো যাচাই-বাছাইয়ের প্রয়োজন পড়লে সেটাই বাস্তবায়ন করুন! ধন্যবাদ!

✍️Dr-Ahmed Azizus Salehin
🄼🄱🄱🅂 (𝗙𝗠𝗖)👨‍⚕️
ɪɴᴛᴇʀɴ ᴅᴏᴄᴛᴏʀ , 🄵🄼🄲🄷🏥
ꜰᴏᴜɴᴅᴇʀ, ᴏᴡɴᴇʀ & ᴀᴅᴍɪɴɪꜱᴛʀᴀᴛᴏʀ ᴏꜰ Dr. Salehin Tanhad ᴘᴀɢᴇ!🩺

BDS❎দাঁতের উপর MBBS ডিগ্রি!🌚✅
18/07/2026

BDS❎
দাঁতের উপর MBBS ডিগ্রি!🌚✅

14/07/2026

Sinus Tract Excision over the Right Arm through an Elliptical Incicion by Dr-Ahmed Azizus Salehin!👨‍⚕️✂️

🎥: Fuad Brother❤️‍🩹

20/06/2026

গ্যাস্ট্রিকের ঔষধ (Proton Pump Inhibitors - PPI) যেমনঃ Esomeprazole, Pantoprazole, Rabeprazole ইত্যাদি কি দীর্ঘদিন খেলে কিডনির ক্ষতি হতে পারে❓

— হ্যাঁ, দীর্ঘদিন Proton Pump Inhibitor (PPI) (যেমন Omeprazole, Esomeprazole, Pantoprazole, Rabeprazole) সেবনের সাথে কিছু কিডনি সমস্যার সম্পর্ক পাওয়া গেছে!

⭕সম্ভাব্য ঝুঁকিগুলোঃ

* Acute Interstitial Nephritis (AIN) – ওষুধজনিত কিডনির প্রদাহ।
* Acute Kidney Injury (AKI) – হঠাৎ কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া।
* দীর্ঘমেয়াদে কিছু গবেষণায় CKD-এর ঝুঁকি সামান্য বৃদ্ধি পাওয়া গেছে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো:
* PPI খেলে সবার কিডনি সমস্যা হয় না!
* যাদের সত্যিই প্রয়োজন (যেমন GERD, peptic ulcer, GI bleeding prevention), তাদের ক্ষেত্রে উপকারিতা অনেক সময় ঝুঁকির চেয়ে বেশি।
* অপ্রয়োজনীয়ভাবে বছরের পর বছর PPI খাওয়া উচিত নয়।
* দীর্ঘদিন খেলে নিয়মিত Serum creatinine, eGFR এবং magnesium পরীক্ষা করা ভালো!

⚠️রোগীদের জন্য সহজ ভাষায়:
“PPI দীর্ঘদিন খেলে কিছু মানুষের কিডনিতে প্রদাহ বা কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি থাকতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন PPI খাওয়া উচিত নয় এবং প্রয়োজনে কিডনি ফাংশন নিয়মিত পরীক্ষা করা উচিত!”

✍️Dr-Ahmed Azizus Salehin
🄼🄱🄱🅂 (𝗙𝗠𝗖)👨‍⚕️
ɪɴᴛᴇʀɴ ᴅᴏᴄᴛᴏʀ , 🄵🄼🄲🄷🏥
ꜰᴏᴜɴᴅᴇʀ, ᴏᴡɴᴇʀ & ᴀᴅᴍɪɴɪꜱᴛʀᴀᴛᴏʀ ᴏꜰ Dr. Salehin Tanhad ᴘᴀɢᴇ!🩺

18/06/2026

FIFA'র আমেজে FMC ক্যাম্পাস❤️‍🩹

🎬: Ruddro Karim!💥

Alhamdulillah! A Milestone Unlocked!😇Successfully Performing My First “Open Appendicectomy” as a Main Surgeon!👨‍⚕️✂️Dr-A...
15/06/2026

Alhamdulillah! A Milestone Unlocked!😇
Successfully Performing My First “Open Appendicectomy” as a Main Surgeon!👨‍⚕️✂️

Dr-Ahmed Azizus Salehin
🄼🄱🄱🅂 (𝗙𝗠𝗖)👨‍⚕️
ɪɴᴛᴇʀɴ ᴅᴏᴄᴛᴏʀ , 🄵🄼🄲🄷🏥
ꜰᴏᴜɴᴅᴇʀ, ᴏᴡɴᴇʀ & ᴀᴅᴍɪɴɪꜱᴛʀᴀᴛᴏʀ ᴏꜰ Dr. Salehin Tanhad ᴘᴀɢᴇ!🩺

Ending of Casualty & Neurosurgery Placement!Last 36 ঘন্টার মধ্যে 30 ঘন্টা ডিউটির পর আমার নিথর দেহখান!🥲✍Dr-Ahmed Azizus S...
31/05/2026

Ending of Casualty & Neurosurgery Placement!
Last 36 ঘন্টার মধ্যে 30 ঘন্টা ডিউটির পর আমার নিথর দেহখান!🥲

✍Dr-Ahmed Azizus Salehin
🄼🄱🄱🅂 (𝗙𝗠𝗖)👨‍⚕️
ɪɴᴛᴇʀɴ ᴅᴏᴄᴛᴏʀ , 🄵🄼🄲🄷🏥
ꜰᴏᴜɴᴅᴇʀ, ᴏᴡɴᴇʀ & ᴀᴅᴍɪɴɪꜱᴛʀᴀᴛᴏʀ ᴏꜰ Dr. Salehin Tanhad ᴘᴀɢᴇ!🩺

A Case of “𝗚𝗮𝗹𝗲𝗮𝘇𝘇𝗶 𝗙𝗿𝗮𝗰𝘁𝘂𝗿𝗲”😵বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি তে ডিউটিরত অবস্থায় ১২ বছর বয়সী হাসান নামের এক পেশেন্ট আসলো। ...
08/04/2026

A Case of “𝗚𝗮𝗹𝗲𝗮𝘇𝘇𝗶 𝗙𝗿𝗮𝗰𝘁𝘂𝗿𝗲”😵

বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি তে ডিউটিরত অবস্থায় ১২ বছর বয়সী হাসান নামের এক পেশেন্ট আসলো। তার হিস্ট্রি ছিলো, তাদের নির্মাণাধীন নতুন বিল্ডিং এর ছাদের কারেন্টের লাইন থেকে তার শরীরে “ইলেকট্রিক শক” লেগে তার পায়ের কিছু অংশের চামড়া উঠে গিয়েছে (5% Electric Burn)! আর ২ তলার উপর থেকে পড়ে গিয়ে তার বাম হাতের “রেডিয়াস-আলনা” নামক হাড়ের নিচের এক-তৃতীয়াংশ ভেঙ্গে গিয়েছে (ছবি তে দৃশ্যমান)! যেটা কে আমরা মেডিকেলের ভাষায় “𝗚𝗮𝗹𝗲𝗮𝘇𝘇𝗶 𝗙𝗿𝗮𝗰𝘁𝘂𝗿𝗲” বলে থাকি এবং লক্ষণ হিসেবে তার ঐ হাতের অংশে ব্যথা, ফুলে যাওয়া এবং জয়েন্টের মুভমেন্ট (Pronation & Supination) রেস্ট্রিকটেড হয়ে গিয়েছে!

🔻এছাড়া আর কি কারণে এমন হাড়ভাঙ্গা দেখা দেয়❓
— ডিরেক্ট ট্রমা/রোড এক্সিডেন্ট!
— রোটেশনাল ফোর্স!
— হাই এনার্জি ট্রমা (By Playing Football / Wrestling)
— কনস্ট্রাকশনে যারা কাজ করে অথবা মেশিনারি রিলেটেড এক্সিডেন্ট (বিশেষ করে Sawmill Workers)

☠️ট্রিটমেন্ট কি হতে পারে❓
—ফ্রাকচার বা ভাঙ্গা অংশটুকু Open Reduction & Internal Fixation করা লাগবে! বাচ্চাদের ক্ষেত্রে Closed Reduction is Necessary! 100% Reduction না করলে জয়েন্টের ডিসলোকেশন কারেকশন করা সম্ভব হবে না!

✍️Dr-Ahmed Azizus Salehin
🄼🄱🄱🅂 (𝗙𝗠𝗖)👨‍⚕️
ɪɴᴛᴇʀɴ ᴅᴏᴄᴛᴏʀ , 🄵🄼🄲🄷🏥
ꜰᴏᴜɴᴅᴇʀ, ᴏᴡɴᴇʀ & ᴀᴅᴍɪɴɪꜱᴛʀᴀᴛᴏʀ ᴏꜰ Dr. Salehin Tanhad ᴘᴀɢᴇ!🩺

Address

Barishal Road
Faridpur

Telephone

+8801979175704

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Salehin Tanhad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Salehin Tanhad:

Shortcuts

Share