27/08/2026
শিশু ওয়ার্ডে রোগীর অতিরিক্ত চাপ
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বর্তমানে রোগীর সংখ্যা স্বাভাবিক ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি।
মাত্র ২৬টি বেডের বিপরীতে প্রায় ১৮০ জন শিশু রোগী চিকিৎসাধীন থাকায় চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত চাপের মধ্যে নিরবচ্ছিন্ন সেবা দিতে হচ্ছে।
এত বিপুল সংখ্যক শিশু রোগীর সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। ❤️
সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি—আল্লাহ যেন সকল অসুস্থ শিশুকে দ্রুত সুস্থতা দান করেন। 🤲
#ফেনী_২৫০_শয্যা_জেনারেল_হাসপাতাল
#শিশু_ওয়ার্ড #শিশু_স্বাস্থ্য #স্বাস্থ্যসেবা