Darul Pharma & Departmental Store

Darul Pharma & Departmental Store Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Darul Pharma & Departmental Store, Medical and health, Kazi Shopping Complex (3rd Floor), Sector/2, Holding/4, Tushardhara R/A Main Road, South Matuail, Kadamtoli, Near Saddam Market Bus Stand, Fulbaria.

সব ধরনের দেশি-বিদেশি ঔষধ, চিকিৎসা সরঞ্জাম এবং ডিপার্টমেন্টাল পণ্য সামগ্রী বিক্রয়ের অনন্য প্রতিষ্ঠান। আমাদের রয়েছে অনলাইন এবং অফলাইন সুবিধা একসাথে। আপনাকে আমন্ত্রণ!

💉 হেপাটাইটিস-বি থেকে সুরক্ষায় ভ্যাকসিন—সচেতন হোন“Hepatitis B” একটি গুরুতর ভাইরাসজনিত সংক্রমণ, যা মূলত লিভারকে আক্রান্ত ক...
05/09/2026

💉 হেপাটাইটিস-বি থেকে সুরক্ষায় ভ্যাকসিন—সচেতন হোন

“Hepatitis B” একটি গুরুতর ভাইরাসজনিত সংক্রমণ, যা মূলত লিভারকে আক্রান্ত করে। দীর্ঘমেয়াদে এটি “লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের” মতো জটিলতার কারণ হতে পারে।

সুখবর হলো—“Hepatitis B Vaccine” টিকাদানের মাধ্যমে এই সংক্রমণ প্রতিরোধ করা যায়। 🛡️

💉 “Hepa-B®”
◑Generic: Hepatitis B Vaccine (rDNA) BP
◑Presentation: 1 mL Pre-filled Syringe
◑Route: Intramuscular (IM)
◑For: Adult

👨‍👩‍👧 কারা বিশেষভাবে ভ্যাকসিন নেওয়ার বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন?

🔹 যাদের আগে Hepatitis B-এর টিকা নেওয়া হয়নি
🔹 স্বাস্থ্যকর্মী ও চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা
🔹 Hepatitis B আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্য/ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা ব্যক্তিরা
🔹 রক্ত বা রক্তজাত পণ্যের সংস্পর্শের ঝুঁকিতে থাকা ব্যক্তিরা
🔹 অন্যান্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা

📌 গুরুত্বপূর্ণ: Hepatitis B ভ্যাকসিনের ডোজ ও সময়সূচি বয়স, পূর্বে টিকা নেওয়ার ইতিহাস ও ব্যক্তির ঝুঁকির ওপর নির্ভর করে। তাই “নিজে থেকে ডোজ নির্ধারণ না করে চিকিৎসকের পরামর্শ নিন।”

❄️ ভ্যাকসিন সংরক্ষণেও সতর্কতা জরুরি।
ভ্যাকসিনের কার্যকারিতা বজায় রাখতে নির্দিষ্ট তাপমাত্রায় “Cold Chain” বজায় রাখা প্রয়োজন। ভ্যাকসিন কেনার সময় সঠিকভাবে সংরক্ষিত ও অনুমোদিত উৎস থেকে নেওয়া গুরুত্বপূর্ণ।

⚠️ “Hepa-B একটি Prescription Only Medicine।”
ভ্যাকসিন নেওয়ার আগে চিকিৎসক/যোগ্য স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিন এবং প্রশিক্ষিত ব্যক্তির মাধ্যমে টিকা গ্রহণ করুন।

💙 একটি ছোট্ট সচেতনতা, ভবিষ্যতের বড়ো সুরক্ষা।

🏥 দারুল ফার্মা এন্ড ডিপার্টমেন্টাল স্টোর
💊 ওষুধ ও স্বাস্থ্যপণ্য ব্যবহারে সচেতন থাকুন, সুস্থ থাকুন।

#ভ্যাকসিন #হেপাটাইটিসবি #লিভারস্বাস্থ্য #স্বাস্থ্যসচেতনতা

🌡️ জ্বর হলে শুধু “জ্বর আছে” জানলেই হবে না—তাপমাত্রা কত, সেটাও জানা জরুরি!অনেকেই বাড়িতে থার্মোমিটার রাখা বা জ্বর নিয়মিত ম...
26/08/2026

🌡️ জ্বর হলে শুধু “জ্বর আছে” জানলেই হবে না—তাপমাত্রা কত, সেটাও জানা জরুরি!

অনেকেই বাড়িতে থার্মোমিটার রাখা বা জ্বর নিয়মিত মাপার বিষয়টিকে গুরুত্ব দেন না। অথচ জ্বরের সময় শরীরের তাপমাত্রা সঠিকভাবে মাপা ও পর্যবেক্ষণ করা চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।

❌ সস্তা বা নিম্নমানের থার্মোমিটারে ভুল/অবিশ্বস্ত রিডিং এলে জ্বরের মাত্রা সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে।
❌ আবার জ্বর না-মেপে শুধু শরীর গরম লাগছে কি না দেখে সিদ্ধান্ত নেওয়াও নির্ভরযোগ্য নয়।
❌ বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে জ্বরের তাপমাত্রা ও পরিবর্তন নজরে রাখা আরও গুরুত্বপূর্ণ।

✅ অরিজিনাল ভালো মানের ও নির্ভরযোগ্য ডিজিটাল থার্মোমিটারের উপকারিতা—
🔹 দ্রুত তাপমাত্রা জানা যায়
🔹 সহজে ব্যবহার করা যায়
🔹 জ্বরের ওঠা-নামা পর্যবেক্ষণ করা সহজ
🔹 চিকিৎসককে তাপমাত্রার তথ্য জানাতে সুবিধা হয়
🔹 পরিবারের দৈনন্দিন স্বাস্থ্য পর্যবেক্ষণে কাজে লাগে

📌 মনে রাখবেন : থার্মোমিটার জ্বরের কারণ নির্ণয় করে না; এটি শরীরের তাপমাত্রা মাপতে সাহায্য করে। জ্বর বেশি হলে, দীর্ঘসময় থাকলে, বারবার ফিরে এলে বা বিশেষ করে শিশুর ক্ষেত্রে অন্যান্য উদ্বেগজনক উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

🏠 প্রতিটি পরিবারে একটি ভালো মানের ডিজিটাল থার্মোমিটার থাকা এখন প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীরই অংশ।

📍 দারুল ফার্মা এন্ড ডিপার্টমেন্টাল স্টোর
💙 স্বাস্থ্যসেবায় সচেতনতার পাশে, প্রতিদিন।
📌 কাজী শপিং কমপ্লেক্স (৩য় তলা), সেক্টর: ০২, হোল্ডিং: ০৪, তুষারধারা আ/এ প্রধান সড়ক, দক্ষিণ মাতুয়াইল, কদমতলী, সাদ্দাম মার্কেট বাসস্ট্যান্ডের নিকটে, ঢাকা-১৩৬২।

📲 যোগাযোগ :
০১৮২ ৫৫৫ ৯৫৯৪ (হোয়াটসঅ্যাপ)
০১৬২৩-২০৫০৮০
০১৬৩০-৮৭০৯৩০

#জ্বর

🦟 মশা থেকে সুরক্ষা মানেই শুধু অস্বস্তি থেকে বাঁচা নয়—সচেতন থাকা!মশার কামড়ে শুধু চুলকানি বা অস্বস্তিই নয়, ডেঙ্গু সহ বিভিন...
24/08/2026

🦟 মশা থেকে সুরক্ষা মানেই শুধু অস্বস্তি থেকে বাঁচা নয়—সচেতন থাকা!
মশার কামড়ে শুধু চুলকানি বা অস্বস্তিই নয়, ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকিও থাকে। তাই বাইরে বের হওয়ার সময় বা মশার উপদ্রব বেশি এমন পরিবেশে বিশ্বস্ত ব্রান্ড স্কয়ার-এর ‘মস্কিউটো রিপেলেন্ট স্প্রে’ ব্যবহার হতে পারে বাড়তি সুরক্ষার একটি সহজ উপায়।

🌿 মশা রিপেলেন্ট স্প্রে
✅ মশা দূরে রাখতে সহায়তা করে
✅ ত্বকে ব্যবহারের জন্য তৈরি
✅ সর্বোচ্চ ৪ ঘণ্টা পর্যন্ত সুরক্ষা*
✅ বাইরে যাওয়া, ভ্রমণ বা মশার উপদ্রবপূর্ণ স্থানে ব্যবহারের উপযোগী

⚠️ ব্যবহারে সচেতনতা জরুরি:
🔸 শুধুমাত্র লেবেলে নির্দেশিত নিয়মে ব্যবহার করুন।
🔸 চোখ, মুখ ও ক্ষতস্থানে প্রয়োগ করবেন না।
🔸 চোখের আশপাশে ব্যবহারের সময় বিশেষ সতর্ক থাকুন।
🔸 শিশুদের ক্ষেত্রে পণ্যটির লেবেলে দেওয়া বয়সসীমা ও ব্যবহারের নির্দেশনা অনুসরণ করুন।
🔸 অ্যালার্জি বা ত্বকে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দিলে ব্যবহার বন্ধ করুন।

💡 মনে রাখবেন: মশা প্রতিরোধে শুধু রিপেলেন্ট নয়—মশারি ব্যবহার, জমে থাকা পানি অপসারণ এবং ঘরের আশপাশ পরিষ্কার রাখাও গুরুত্বপূর্ণ।

🩵 নিজে সচেতন হোন, পরিবারকেও সচেতন করুন।

🏥 Darul Pharma & Departmental Store
💊 আপনার সুস্থতা ও নিরাপত্তায় আমরা সচেতন।

#মশারকামড় #মশাপ্রতিরোধ #সচেতনতামূলকপোস্ট #স্বাস্থ্যসচেতনতা

🦴 হাড়ের যত্নে সচেতন হোন — Salost DR 35 mgবয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের হাড়ের ঘনত্ব কমে গিয়ে Osteoporosis (অস্টিওপোরোসিস) ...
22/08/2026

🦴 হাড়ের যত্নে সচেতন হোন — Salost DR 35 mg

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের হাড়ের ঘনত্ব কমে গিয়ে Osteoporosis (অস্টিওপোরোসিস) হতে পারে। এতে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে এবং সামান্য আঘাতেও ফ্র্যাকচারের ঝুঁকি বাড়তে পারে।

💊 Salost DR 35 mg

Generic: Risedronate Sodium Delayed Release 35 mg

এটি একটি Bone Metabolism Regulator (Bisphosphonate), যা চিকিৎসকের পরামর্শে অস্টিওপোরোসিসের চিকিৎসায় ব্যবহার করা হয় এবং হাড়ের ক্ষয় কমাতে সহায়তা করে।

⚠️ খাওয়ার নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ

🔹 সাধারণত ৩৫ মি.গ্রা. ডোজ সপ্তাহে ১ দিন দেওয়া হয়—তবে আপনার চিকিৎসকের নির্দেশই অনুসরণ করুন।

🔹 ছবির Salost DR হলো Delayed Release formulation; তাই এর খাওয়ার নিয়ম সাধারণ Risedronate 35 mg ট্যাবলেটের সঙ্গে এক নয়।

🔹 Salost DR সাধারণত সকালে নাশতা শেষ করার পরপরই, অন্তত এক গ্লাস (প্রায় ১২০ মি.লি.) সাধারণ পানি দিয়ে পুরো ট্যাবলেট গিলে খেতে হয়।

🔹 ট্যাবলেট চিবানো/ভাঙা উচিত নয় এবং খাওয়ার পর অন্তত ৩০ মিনিট শোয়া যাবে না। (FDA Access Data)

🔹 Calcium, Magnesium, Iron বা Aluminium-যুক্ত ওষুধ/সাপ্লিমেন্ট একই সময়ে নিলে ওষুধের কার্যকারিতা কমতে পারে—তাই সময়ের ব্যবধান চিকিৎসক/ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী রাখুন। (Medicines.org.uk)

🚨 নিজে থেকে শুরু বা বন্ধ করবেন না।

কিডনির গুরুতর সমস্যা, খাদ্যনালীর কিছু রোগ, গর্ভাবস্থা বা স্তন্যদানসহ বিশেষ পরিস্থিতিতে এই ওষুধ উপযুক্ত নাও হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই ব্যবহার করবেন না।

💙 মনে রাখুন: অস্টিওপোরোসিস অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই হাড়কে দুর্বল করে দেয়। প্রয়োজন অনুযায়ী Bone Mineral Density (BMD) পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিন।

🏥 Darul Pharma & Departmental Store

💊 ঔষুধ ব্যবহারে সচেতন হোন। অথেনটিক ঔষধ সংগ্রহ করুন। নিরাপদ থাকুন।

#হাড়েরস্বাস্থ্য #অস্টিওপোরোসিস

বিরিয়ানি দোকানের স্টাফ হন্তদন্ত হয়ে আমাদের ফার্মেসিতে এসে বললেন, জলদি ঔষধ দেন! পেট ভারি ভারি কয়েকদিন যাবৎ! বেশ কষ্টে আছি...
12/08/2026

বিরিয়ানি দোকানের স্টাফ হন্তদন্ত হয়ে আমাদের ফার্মেসিতে এসে বললেন, জলদি ঔষধ দেন! পেট ভারি ভারি কয়েকদিন যাবৎ! বেশ কষ্টে আছি।
জিজ্ঞেস করলাম, উল্টাপাল্টা কিছু খেয়েছিলেন কি?
প্রতুত্তরে বললেন, ডেইলি তেহারি-বিরিয়ানি খেতে খেতে এমন হইছে মনেহয়।

তখন মনে মনে বললাম, এদিকে আমরা বিরিয়ানি খাওয়ার জন্য হাপিত্যেশ করি...
আসলে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়।

📢 Mediplus/মেডিপ্লাস টুথপেস্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যএনফোর্ডস বাংলাদেশের দাবি অনুযায়ী, সম্প্রতি Mediplus সম্পর্ক...
29/07/2026

📢 Mediplus/মেডিপ্লাস টুথপেস্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
এনফোর্ডস বাংলাদেশের দাবি অনুযায়ী, সম্প্রতি Mediplus সম্পর্কে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাঁদের অবস্থান স্পষ্ট করেছে।

✅ Mediplus আন্তর্জাতিক মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত হয় এবং প্রযোজ্য নিরাপত্তা ও গুণগত মান অনুসরণ করা হয়।

এতে ব্যবহৃত প্রধান উপাদানসমূহ :

🔹 কার্বক্সিমিথাইল সেলুলোজ (CMC) – ঘনত্ব বজায় রাখতে সহায়ক
🔹 গ্লিসারিন, সরবিটল ও প্রোপিলিন গ্লাইকোল – আর্দ্রতা বজায় রাখতে সহায়ক
🔹 হাইড্রেটেড সিলিকা – দাঁত পরিষ্কারে কার্যকর
🔹 সোডিয়াম লরিল সালফেট (নির্ধারিত নিরাপদ মাত্রায়)
🔹 সোডিয়াম মনোফ্লুরোফসফেট ও পটাশিয়াম সাইট্রেট – দাঁতের সুরক্ষায় সহায়ক
🔹 ফ্লেভার – ব্যবহারকে আরও আরামদায়ক করতে

🦷 প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, পণ্যটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফর্মুলেশন অনুসরণ করে তৈরি করা হয় এবং নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া অনুসরণ করা হয়। উল্লিখিত উপাদানসমূহের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের ন্যূনতম কোনো পরিমাণ থাকার কোনো সম্ভাবনা নাই।

💙 স্বাস্থ্য সম্পর্কিত যেকোনো তথ্য যাচাই করে গ্রহণ করুন। বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্য শেয়ার না-করে নির্ভরযোগ্য উৎসের তথ্যের ওপর আস্থা রাখুন।

সুস্থ দাঁত, সুন্দর হাসি। 😊



দ্রষ্টব্য: এই পোস্টটি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রকাশিত বক্তব্যের সারসংক্ষেপ। যেকোনো স্বাস্থ্য-সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে চিকিৎসক বা ডেন্টাল বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন।

🩸 ঘরে বসেই নির্ভুলভাবে ব্লাড সুগার পরীক্ষা করুন!ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত...
19/07/2026

🩸 ঘরে বসেই নির্ভুলভাবে ব্লাড সুগার পরীক্ষা করুন!

ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দারুল ফার্মা এন্ড ডিপার্টমেন্টাল স্টোর-এ রয়েছে PCL Care Glucose Meter, Test Strip এবং Blood Lancet।

✨ কেন আমাদের কাছ থেকে কিনবেন?

✅ ১০০% অরিজিনাল প্রোডাক্ট এবং অফারে সাশ্রয়ী মূল্য
🏭 সরাসরি কোম্পানি থেকে সংগৃহীত
♾️ লাইফটাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি *(কোম্পানির শর্তসাপেক্ষে)*
✅ দ্রুত ও নির্ভুল ফলাফল
✅ অটো কোড প্রযুক্তি
✅ কম রক্তের নমুনায় সহজ পরীক্ষা
✅ ঘরে বসেই নিয়মিত সুগার মনিটরিং
✅ ফ্রি ল্যানসেট/সুঁই এবং স্ট্রিপ (প্রায় ২৫ পিস)

💙 নকল নয়; নিশ্চিন্তে ব্যবহার করুন অরিজিনাল PCL Care Glucose Meter।

📍 দারুল ফার্মা এন্ড ডিপার্টমেন্টাল স্টোর
কাজী শপিং কমপ্লেক্স (৩য় তলা), সেক্টর: ০২, হোল্ডিং: ০৪, তুষারধারা আ/এ প্রধান সড়ক, দক্ষিণ মাতুয়াইল, কদমতলী, সাদ্দাম মার্কেট বাসস্ট্যান্ডের নিকটে, ঢাকা-১৩৬২।

📲 যোগাযোগ :
০১৮২ ৫৫৫ ৯৫৯৪ (হোয়াটসঅ্যাপ)
০১৬২৩-২০৫০৮০
০১৬৩০-৮৭০৯৩০

📌 আজই সংগ্রহ করুন এবং নিজের ও পরিবারের সুস্বাস্থ্যের যত্ন নিন।

আমার আব্বু ওইদিন কথায় কথায় বলছিলেন যে, আল্লাহ তা‘আলা রোগ দিয়েছেন ঠিকই; পাশাপাশি সেসব রোগের চিকিৎসা বা প্রতিকারের পথও আমা...
07/07/2026

আমার আব্বু ওইদিন কথায় কথায় বলছিলেন যে, আল্লাহ তা‘আলা রোগ দিয়েছেন ঠিকই; পাশাপাশি সেসব রোগের চিকিৎসা বা প্রতিকারের পথও আমাদের দান করেছেন। এটাও মহান আল্লাহর অশেষ মেহেরবানি। তিনি যদি শুধু রোগ দিয়ে চিকিৎসা না-দিতেন, তখন কী করার থাকত আমাদের...
সুবহানাল্লাহ!!

✨ ত্বকের ফাঙ্গাল সংক্রমণ থেকে সুরক্ষায় বিশ্বস্ত সমাধান! ✨চুলকানি, দাদ, ত্বকের ফাঙ্গাল ইনফেকশন বা অতিরিক্ত তৈলাক্ত ত্বকের...
06/07/2026

✨ ত্বকের ফাঙ্গাল সংক্রমণ থেকে সুরক্ষায় বিশ্বস্ত সমাধান! ✨

চুলকানি, দাদ, ত্বকের ফাঙ্গাল ইনফেকশন বা অতিরিক্ত তৈলাক্ত ত্বকের সমস্যায় নিয়মিত যত্নে ব্যবহার করতে পারেন স্কয়ার কোম্পানির SELECT Plus Transparent Face & Body Soap Bar (Ketoconazole Enriched)।

✅ অ্যান্টি ফাঙ্গাল ফর্মুলা
✅ মুখ ও শরীরের জন্য উপযোগী
✅ ব্রণ, ত্বকের র‍্যাশ এবং Seborrheic Dermatitis-এর যত্নে সহায়ক
✅ Ketoconazole সমৃদ্ধ উন্নত ফর্মুলা
✅ ডালিম (Pomegranate) এক্সট্র্যাক্ট সমৃদ্ধ

🛒 দারুল ফার্মা এন্ড ডিপার্টমেন্টাল স্টোর-এ এখনই পাওয়া যাচ্ছে।

📍 ১০০% অরিজিনাল ও মানসম্মত পণ্য
💊 সাশ্রয়ী মূল্য
🤝 বিশ্বস্ত সেবা ও আন্তরিক পরামর্শ

📞 অর্ডার বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 0182 555 95 94

“ভাই! আপনাদের এখানে কি রক্ত কিনবে? আমি নওমুসলিম। ঘরে চাল নেই। রক্ত বিক্রি করে হলেও অন্তত কিছু পেতাম যদি। এই দেখেন আমার ক...
04/07/2026

“ভাই! আপনাদের এখানে কি রক্ত কিনবে? আমি নওমুসলিম। ঘরে চাল নেই। রক্ত বিক্রি করে হলেও অন্তত কিছু পেতাম যদি। এই দেখেন আমার কাগজপত্র...”

এভাবেই আমাদের ফার্মেসিতে হন্তদন্ত হয়ে এসে পলাশ ভাই তাঁর কষ্টের কথা বলছিলেন। চোখের কোণে জমে ছিল অশ্রুজল। সান্ত্বনা দিয়ে যথাসাধ্য পাশে থাকার চেষ্টা করেছিলাম। ‘খাইরুল উম্মাহ ফাউন্ডেশন’-এর উদ্যোগটা খুবই ভালো লেগেছে। এটা অত্যন্ত দরকারি উদ্যোগ।
দ্বীন গ্রহণের পর সত্য সত্যই বিপন্ন হয়ে পড়েন বহু ভাই-বোন। আর্থিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে চরম কোনঠাসা জীবনে তাঁরা আটকে পড়েন। অনেকেই মুখ ফুটে সেটা বলতে পারেন না। অনেকে মসজিদের আঙ্গিনায় দাঁড়িয়ে যান বাধ্য হয়ে।
আবার নওমুসলিমের পরিচয় দিয়েও ধোঁকাবাজি করে মুসলিম বংশোদ্ভূত একশ্রেণির দুষ্ট-নষ্ট লোক।
এসব সমস্যার সমাধানে চারদিক থেকে শুধু নসিহত করা হয়; কিংবা করা হয় সন্দেহ। কাজের কাজ যেটা, সেটা এই উদ্যোগের মধ্য দিয়ে বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মহৎ কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার তাওফিক দান করুন, আমিন।

সক্ষম-সচ্ছল মানুষদের দায়িত্ব— ওই প্রতিষ্ঠানে গিয়ে স্বচক্ষে সব দেখে সহযোগিতার হাত সম্প্রসারিত করা।
এক ভাই যদি উম্মাহর সম্মিলিত সামাজিক বোঝাটা কাঁধে নেন অন্যদের দায়িত্ব সেখানে হাত লাগানো, সেই বোঝা টেনে নেওয়ায় সহযোগিতা করা।

Address

Kazi Shopping Complex (3rd Floor), Sector/2, Holding/4, Tushardhara R/A Main Road, South Matuail, Kadamtoli, Near Saddam Market Bus Stand
Fulbaria
1362

Telephone

+8801623205080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Pharma & Departmental Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Darul Pharma & Departmental Store:

Shortcuts

Share