Hidayah Life

Hidayah Life Islami Dawah Centre

Hidayah Life এর সকল সেবার প্রতিটি আয়ের ৫% সাদাকাহ প্রজেক্টে ব্যয় করা হয়,আপনার প্রতিটি সাপোর্টে রয়েছে সওয়াবের অংশ, ইনশাআল্লাহ।

হেদায়েহ-কেন্দ্রিক জীবন ও সুস্থতা
ইসলামিক দিকনির্দেশনা ও পরামর্শ প্ল্যাটফর্ম
মানসিক ও আধ্যাত্মিক পরিচর্যা।

05/07/2026

সুবহানাল্লাহ-রুকইয়াহ শারঈয়াহ এর মাধ্যমে চিকিৎসা নিয়ে একজন লেখকের মেয়ে ব্লাক ম্যাজিক থেকে মুক্ত হয়ে পরিপুর্ণ সুস্থতা অর্জন করেছেন। আল্লাহর কালাম সব রোগের মহা ঔষধ...

#রুকইয়াহ #কোরআন #রিলস

24/06/2026

রাসূলুল্লাহ ﷺ বলেন,

" আমি জাহান্নামে মহিলাদের অনেক রকমের আযাবে ভুগতে দেখেছি, তন্মধ্যে একজনকে চুলের সাথে উল্টা লটকিয়ে রাখা হয়েছে - যার মগজ খুলে খুলে ঝরছে।
তার পাপ ছিলো - সে পর পুরুষের সামনে মাথার চুল ঢেকে রাখতোনা। "

[ আল কাবায়ের, পৃঃ ১৭৭ ]

ঈদুল আজহা ত্যাগ ও আনন্দের দিন। ইসলাম আনন্দ-উৎসবের এ দিনকে ইবাদত-বন্দেগি দ্বারা মাহাত্ম্যপূর্ণ করেছে। এ দিনের রয়েছে করণীয়...
27/05/2026

ঈদুল আজহা ত্যাগ ও আনন্দের দিন। ইসলাম আনন্দ-উৎসবের এ দিনকে ইবাদত-বন্দেগি দ্বারা মাহাত্ম্যপূর্ণ করেছে। এ দিনের রয়েছে করণীয় ও বর্জনীয়।

করণীয়

গোসল করা : ঈদের নামাজের আগে গোসল করা সুন্নত। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করতেন। (মুয়াত্তা ইমাম মালিক)

উত্তম পোশাক পরিধান : ঈদের দিন রাসুল (সা.) ভালো পোশাক পরিধান করতেন। হাদিসে আছে, রাসুল (সা.)-এর লাল ও সবুজ ডোরার একটি চাদর ছিল, তিনি তা দুই ঈদ ও জুমার দিন পরিধান করতেন।

সুগন্ধি ব্যবহার : সুগন্ধি ব্যবহার সুন্নত। আর ঈদের দিনে রাসুল (সা.) বিশেষভাবে সুগন্ধি ব্যবহার করতেন। রাসুল (সা.)-এর তিনটি পছন্দনীয় জিনিসের মধ্যে একটি হলো সুগন্ধি। তাই ঈদের দিনের পোশাক পরিধানের পর সুগন্ধি ব্যবহার করা উত্তম।

ঈদের দিনে খাওয়া : কোরবানির দিনে ঈদের নামাজের আগে কিছু না খাওয়া মোস্তাহাব। নবী করিম (সা.) ঈদুল আজহার দিন ঈদের নামাজ আদায় পর্যন্ত কিছুই খেতেন না। (তিরমিজি, ইবনে মাজাহ)

ঈদগাহে যাওয়া : ঈদগাহে একপথ দিয়ে যাওয়া ও অন্যপথ দিয়ে ফেরা সুন্নত। (বোখারি, হাদিস : ৯৮৬) সম্ভব হলে ঈদগাহে হেঁটে যাওয়াও সুন্নত। (ইবনে মাজাহ, হাদিস : ১০৭১)

তাকবির পাঠ করা : ঈদের দিন তাকবির পাঠের মাধ্যমে আল্লাহতায়ালাকে বেশি বেশি স্মরণ করা সুন্নত। পুরুষরা এ তাকবির উঁচু আওয়াজে পাঠ করবে, মেয়েরা নীরবে। এ তাকবির জিলহজ মাসের ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত পাঠ করবে। (ফাতহুল বারি : ২/৫৮৯)

ঈদের নামাজ আদায় : ঈদের নামাজ সুন্নতে মুয়াক্কাদাহ। ঈদের নামাজ সব নফল নামাজের মধ্যে ফজিলতপূর্ণ। ঈদের নামাজের আগে ও ফজরের নামাজের পরে কোনো নামাজ নেই। ঈদের নামাজের কোনো আজান ও ইকামত নেই।

শুভেচ্ছা বিনিময় : ঈদের দিনে ছোট-বড় সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। ঈদের দিনে সাহাবায়ে কিরামদের সম্ভাষণ ছিল ‘তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকা’।

কোরবানি করা : ঈদুল আজহার দিনে সামর্থ্যবান ব্যক্তিদের ওপর কোরবানি করা ওয়াজিব। কোরবানির গোশত নিজে খাবে, নিজের পরিবারবর্গকে খাওয়াবে, আত্মীয়স্বজনকে হাদিয়া-তোহফা দেবে ও গরিব-মিসকিনকে দান করবে। মোস্তাহাব হলো, কোরবানির গোশত তিন ভাগে ভাগ করা। ১. নিজ পরিবার-পরিজনের জন্য এক ভাগ। ২. আত্মীয়স্বজনের জন্য এক ভাগ। ৩. দরিদ্রদের জন্য এক ভাগ। আর যদি পরিবারের লোকসংখ্যা বেশি হয়, তাহলে কোরবানির সব গোশত খেলেও অসুবিধা নেই। (শামি : ৫/২০৮)

পরিবেশ পরিচ্ছন্ন রাখা : ঈদুল আজহায় পশুর রক্ত, আবর্জনা ও হাড় থেকে যেন পরিবেশ দূষিত না হয়, সেদিকে প্রত্যেক মুসলমানের সতর্ক হওয়া উচিত। কোরবানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত, আবর্জনা ও হাড় নিরাপদ দূরত্বে নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে। বেশির ভাগ লোকই নিজস্ব জায়গায় পশু জবাই করে। এতে অলিগলিতে বর্জ্য যেমন পড়ে, তেমনি রক্ত পড়ে দূষিত হয় পরিবেশ, চলাচলের অনুপযোগী হয় রাস্তাঘাট। তাই ঈদুল আজহায় পশুর রক্ত, আবর্জনা পরিষ্কারে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবেও উদ্যোগ গ্রহণ করে পরিবেশ দূষণের হাত থেকে মুক্ত হওয়ার জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।

বর্জনীয়

ঈদের দিনে রোজা : ঈদের দিনে রোজা রাখা হারাম। ‘রাসুল (সা.) ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে রোজা রাখতে নিষেধ করেছেন। (সহিহ বোখারি ও মুসলিম)

ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট করা : ঈদের দিনকে কবর জিয়ারতের বিশেষ দিন মনে করে জিয়ারত করা বিদআত (সহিহ ফিকহুস সুন্নাহ : ১/৬৬৯), তবে পূর্বনির্ধারিত রুটিন ছাড়া হঠাৎ সুযোগ হয়ে গেলে একাকী কেউ জিয়ারত করলে দোষণীয় নয়।

ঈদের নামাজ না পড়ে আনন্দ-ফুর্তি : অনেকে ঈদের আনন্দে মশগুল হয়ে নতুন জামা-কাপড় পরিধান, সেমাই, ফিরনি ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ঈদের নামাজ আদায় করার কথা ভুলে যায়। অথচ এই দিনে ঈদের নামাজ ও কোরবানি করাই হচ্ছে মুসলমানদের মূল কাজ।

মুসাফাহা-কোলাকুলি এ দিনে জরুরি মনে করা : ঈদগাহে বা ঈদের দিন সাক্ষাৎ হলে মুসাফাহা ও মুআনাকা (কোলাকুলি) করতেই হবে এমন বিশ্বাস ও আমল করা বিদাআত। তবে এমন বিশ্বাস না করে সালাম ও মুসাফাহার পর মুআনাকাতে (গলায় গলা মেলানো) কোনো অসুবিধা নেই। কারণ মুসাফাহা ও মুআনাকা করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি হয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘একদা হাসান ইবনে আলী (রা.) নবী করিম (সা.)-এর কাছে এলেন, তিনি তখন তাকে জড়িয়ে ধরেন ও মুআনাকা (কোলাকুলি) করেন।’

কোরবানির কোনো কিছু বিক্রি করা : কোরবানির গোশত, চামড়া ও এর কোনো অংশ বিক্রি করা যাবে না। অর্থাৎ বিক্রি করে নিজে উপকৃত হওয়া যাবে না। এমনকি কসাইকে পারিশ্রমিকস্বরূপ গোশত দেওয়া নিষিদ্ধ। (বোখারি, হাদিস : ১৭১৭, মুসলিম, হাদিস : ১৩১৭) তবে সাধারণভাবে তাকে খেতে দেওয়ায় অসুবিধা নেই।

✍🏻 Arif Billah Arifi

#ঈদ

27/05/2026

"দুঃশ্চিন্তা ও বেদনায় যখন মন ভারী হয়ে যায়, তখন পবিত্র কোরআনের তিলাওয়াত শোনার মতো বড় কোনো ওষুধ আর নেই। এটি আত্মার শ্রেষ্ঠ প্রশান্তি।
🎙আরিফ বিল্লাহ আরিফী

#কুরআন

15/05/2026

আশি বছরের গুনাহ মাফের দুরূদ।

ফজীলত: যে ব্যক্তি জুমার দিন আসরের নামাযের পর নিজ জায়গা থেকে উঠার পূর্বে ৮০ বার নিম্নোক্ত দুরূদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তার আমলনামায় ৮০ বছরের (নফল) ইবাদতের সওয়াব লিখা হবে।
তবরানী, ১/৭৫০, হাদীস নং ২১৪৯

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدِنِ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسَلِّمْ تَسْلِيمًا

✍🏻 Arif Billah Arifi
Founder- Hidayah Life

#রুকইয়াহ #হিজামা

11/05/2026

এই একটি আমল করলে আপনার টাকা কখনো শেষ হবে না ইনশাআল্লাহ।
🎙আরিফ বিল্লাহ আরিফী

07/05/2026

“আপনি যদি শান্তি খুঁজে থাকেন—
তাহলে কয়েক মিনিট কোরআনের সাথে কাটান।
“কানে হেডফোন লাগিয়ে তেলাওয়াত শুনে আপনার অনুভূতি কমেন্টে জানাবেন…
আল্লাহর কালাম কি আপনার হৃদয় ছুঁয়েছে?”

ঘুমের ঘোরে শাইত্বানের কারসাজি: দুঃস্বপ্ন ও আমাদের করণীয়মানুষের জীবনের এক-তৃতীয়াংশ সময় কাটে ঘুমে। আর এই ঘুমের সুযোগ নিয়ে...
04/05/2026

ঘুমের ঘোরে শাইত্বানের কারসাজি: দুঃস্বপ্ন ও আমাদের করণীয়

মানুষের জীবনের এক-তৃতীয়াংশ সময় কাটে ঘুমে। আর এই ঘুমের সুযোগ নিয়েই শয়তান মানুষের মনে নানাভাবে অশান্তি সৃষ্টির চেষ্টা করে। রাসূল ﷺ বলেছেন, স্বপ্ন মূলত তিন প্রকার; যার মধ্যে এক প্রকার হলো শাইত্বানের পক্ষ থেকে ভয়ভীতি প্রদর্শন, যার একমাত্র উদ্দেশ্য হলো বনী আদমকে দুশ্চিন্তা ও কষ্টের সাগরে ভাসিয়ে দেওয়া।
(ইবনে হিব্বান)

আমরা অনেক সময় ঘুমে অদ্ভুত সব ভয়ংকর দৃশ্য দেখি, যা আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূল ﷺ এর কাছে এসে বললেন যে তিনি স্বপ্নে দেখেছেন তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গেছে এবং তিনি সেটির পেছনে দৌড়াচ্ছেন। আল্লাহর রাসূল তাকে উপদেশ দিলেন-
"শাইত্বান যখন ঘুমের ঘোরে তোমাদের সাথে এমন খেলা করে, তখন তা মানুষের কাছে বর্ণনা করো না।"
(মুসলিম)

ঘুমের মধ্যে শাইত্বানি প্ররোচনা বা কারসাজির লক্ষণসমূহ:

শাইত্বান যখন ঘুমের মধ্যে কাউকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তখন ঘুম থেকে জাগার পর আক্রান্ত ব্যক্তি নিচের লক্ষণগুলো অনুভব করতে পারেন:

১. তীব্র আতঙ্ক: ঘুম ভাঙার পর বুক ধড়ফড় করা এবং এক অজানা আতঙ্ক অনুভব করা।

২. মানসিক অস্থিরতা: ঘুম থেকে ওঠার পর মনটা বিষণ্ণ হয়ে থাকা এবং কোনো কাজে স্বস্তি না পাওয়া।

৩. ভীতি ও আতঙ্ক: মনে হতে থাকে আশেপাশে কোনো অশুভ শক্তি আছে যা ক্ষতি করতে পারে।

৪. গভীর বিষণ্ণতা: কোনো কারণ ছাড়াই মন খারাপ থাকা এবং কান্নার ভাব আসা।

৫. ওয়াসওয়াসা বা কুচিন্তা: অবচেতন মনে নানা ধরণের আজেবাজে চিন্তা এবং সন্দেহের উদয় হওয়া।

৬. শারীরিক অবসাদ: পর্যাপ্ত ঘুমানোর পরেও সকালে শরীর প্রচণ্ড ক্লান্ত বা অসুস্থ মনে হওয়া।

আমাদের করণীয়:

শাইত্বানের এই মানসিক আক্রমণ থেকে বাঁচতে হলে ঘুমের আগের সুন্নাহ আমলগুলোর প্রতি বিশেষ যত্নশীল হতে হবে।

🔸ঘুমানোর আগে অজু করা।
🔸ডান কাঁধে শোয়া।
🔸তিনবার দুরুদ শরীফ পাঠ করা
🔸সুরা ফাতিহা।
🔸আয়াতুল কুরসি।
🔸সুরা বাকারার শেষ তিন আয়াত।
🔸সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে শরীরে ফুঁ দেওয়া।
🔸 প্রতিনিয়ত ঘুমের মধ্যে খাওয়ার স্বপ্ন দেখলে সুরা মুজ্জাম্মিল তিনবার পড়ে বা শুনে ঘুমানো।

এই আমলগুলো শক্তিশালী ইমানি বর্ম হিসেবে কাজ করে।

মনে রাখবেন, শাইত্বানের চক্রান্ত কেবল তখনই সফল হয় যখন আমরা আধ্যাত্মিকভাবে গাফেল বা অসতর্ক থাকি।

দুঃস্বপ্ন দেখলে বিচলিত না হয়ে বাম দিকে তিনবার থুথু ফেলে আউযুবিল্লাহ পড়ে পাশ ফিরে শোয়া এবং সেই স্বপ্নের কথা কারো কাছে না বলা-ই হলো ইসলামের শিক্ষা।

যদি এই আমল গুলো করার পরেও দুঃস্বপ্ন দেখা বন্ধ না হয় তাহলে অভিজ্ঞ আলেম রাকির কাছে রুকইয়াহ শারঈয়াহ চিকিৎসা নিন। কারন আপনার উপর মারাত্মক বদ নজর হিংসা জীন জাদুর প্রভাব থাকতে পারে।

উপদেশ:

আপনার প্রশান্তি কেবল আপনার হাতেই নয়, বরং তা আল্লাহর জিকিরের ওপর নির্ভরশীল। ঘুমের আগে আল্লাহকে স্মরণ করুন, তবেই আপনার নিভৃত সময়গুলো হবে নিরাপদ ও শান্তিময়। আল্লাহ আমাদের সবাইকে শাইত্বানি ফিতনা থেকে হেফাজত করুন।

প্রিয় পাঠক, আপনার কি নিয়মিত দুঃস্বপ্ন দেখার অভিজ্ঞতা আছে? আমলগুলো মেনে চলুন এবং এই সচেতনতামূলক তথ্যটি শেয়ার করে অন্যদেরও ভীতিমুক্ত থাকতে সাহায্য করুন।

আল্লাহ আমাদের সকলকে আমল করার তাওফীক দান করুন আমীন।

যেকোন পরামর্শের জন্য আমাদের ইনবক্সে মেসেজ করুন ধন্যবাদ।
Hidayah Life

✍🏻 Arif Billah Arifi
Founder- Hidayah Life

Address

Gandaria

Telephone

+8801793761211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hidayah Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hidayah Life:

Shortcuts

Share