Dr. Mazhar Pain and PRP Specialist

Dr. Mazhar Pain and PRP Specialist Treatment for any type of chronic pain like Back Pain, joint pain, muscle pain, nerve related pain, Headache,PLID, Trigeminal Neuralgia,Knee Pain
(1)

07/06/2026

De Quervain's Tenosynovitis (ডি কুয়েরভেইনস টেনোসাইনোভাইটিস ): কব্জির ব্যথার একটি সাধারণ কিন্তু অবহেলিত কারণ
আপনার কি বৃদ্ধাঙ্গুলির গোড়ায় বা কব্জির বাইরের দিকে ব্যথা হয়? শিশুকে কোলে নেওয়া, মোবাইল ব্যবহার, রান্না করা বা কোনো জিনিস শক্ত করে ধরলে কি ব্যথা বেড়ে যায়? তাহলে এটি De Quervain's Tenosynovitis হতে পারে।
🔹 এটি কী?
বৃদ্ধাঙ্গুলির নড়াচড়ার জন্য দায়ী দুটি টেন্ডন (Abductor Pollicis Longus এবং Extensor Pollicis Brevis) যখন তাদের আবরণী (tendon sheath)-এর মধ্যে প্রদাহ ও সংকোচনের কারণে আটকে যায়, তখন এই সমস্যার সৃষ্টি হয়।
🔹 লক্ষণসমূহ:
✔️ বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা
✔️ কব্জির রেডিয়াল দিকে ফোলা
✔️ জিনিসপত্র ধরতে কষ্ট
✔️ শিশুকে কোলে নেওয়া বা মোবাইল ব্যবহারে ব্যথা বৃদ্ধি
✔️ Finkelstein test পজিটিভ
🔹 আল্ট্রাসাউন্ডে কী দেখা যায়?
বর্তমানে Musculoskeletal Ultrasound (MSK USG) এই রোগ নির্ণয়ে অত্যন্ত কার্যকর।
আল্ট্রাসাউন্ডে দেখা যেতে পারে:
✅ First dorsal compartment tendon sheath thickening
✅ টেন্ডনের চারপাশে তরল (Fluid collection)
✅ Retinaculum thickening
✅ Septation বা আলাদা compartment-এর উপস্থিতি
✅ Doppler-এ increased vascularity
🔹 আল্ট্রাসাউন্ড গাইডেড Needle Fenestration: আধুনিক চিকিৎসা যার একটি ভিডিও share করা হয়েছে।
যেসব রোগীর দীর্ঘদিনের ব্যথা, ওষুধ বা স্প্লিন্টে উপকার হয় না, তাদের জন্য Ultrasound Guided Needle Fenestration একটি নিরাপদ ও কার্যকর চিকিৎসা।
এই পদ্ধতিতে: ✔️ আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আক্রান্ত tendon sheath সরাসরি দেখা হয়
✔️ সূক্ষ্ম সূঁচ দিয়ে fibrotic tissue release বা fenestration করা হয়
✔️ প্রয়োজনে PRP বা অন্যান্য regenerative therapy ব্যবহার করা যায়
✔️ কোনো বড় কাটাছেঁড়া বা অপারেশন ছাড়াই চিকিৎসা সম্ভব
🎯 সুবিধা:
• নির্ভুল (Real-time visualization)
• নিরাপদ
• দ্রুত ব্যথা উপশম
• দ্রুত দৈনন্দিন কাজে ফিরে যাওয়া
• সার্জারির প্রয়োজন কমাতে সাহায্য করে
আধুনিক MSK Ultrasound-এর মাধ্যমে De Quervain's Tenosynovitis-এর সঠিক রোগ নির্ণয় ও Ultrasound Guided Intervention করা হচ্ছে।
ব্যথামুক্ত জীবনই আমাদের লক্ষ্য।

ডাঃ মোঃ মাজহারুল আলম ( মাজহার)
MBBS, BCS,FIPP, CIPS, EDPM
Assistant Professor
Pain Medicine Specialist

04/06/2026

বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের আলোচনায় এই পর্বে হাঁটু ব্যথায় PRP and Radiofrequency চিকিৎসা




“পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সবাই সুস্থ, নিরাপদ ও ব্যথামুক্ত থাকুন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে...
27/05/2026

“পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সবাই সুস্থ, নিরাপদ ও ব্যথামুক্ত থাকুন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে।”

24/05/2026

HIP AVN এ PRP চিকিৎসা
হিপ এভিএন (HIP AVN) বা ‘অ্যাভাসকুলার নেক্রোসিস’ হলো এমন একটি অবস্থা, যেখানে হিপ বা কুঁচকির অস্থিসন্ধিতে রক্ত চলাচল কমে যাওয়ার কারণে হাড়ের টিস্যুগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। একে ‘অস্টিওনেক্রোসিস’ও বলা হয়।
কারণ
• রক্তপ্রবাহে বাধা: ফিমার (উরুর হাড়)-এর মাথায় রক্ত সরবরাহ ব্যাহত হওয়া।
• স্টেরয়েড ও অ্যালকোহল: দীর্ঘমেয়াদি স্টেরয়েড ওষুধ সেবন বা অতিরিক্ত মদ্যপান।
• আঘাত: হিপে গুরুতর আঘাত বা ফ্র্যাকচার।
• অন্যান্য রোগ: যেমন সিকল সেল অ্যানিমিয়া, লুপাসসহ কিছু দীর্ঘস্থায়ী রোগ।
লক্ষণ
• কুঁচকি বা নিতম্বে ব্যথা, যা ধীরে ধীরে উরু বা হাঁটু পর্যন্ত ছড়িয়ে যেতে পারে।
• শুরুতে হাঁটাচলা বা ভার বহনের সময় ব্যথা অনুভূত হওয়া।
• পরবর্তীতে বিশ্রাম বা রাতেও তীব্র ব্যথা হওয়া।
• আক্রান্ত পায়ে ভর দিয়ে দাঁড়াতে অসুবিধা ও খোঁড়ানো।
রোগ নির্ণয়
সাধারণত এক্স-রে (X-ray) এবং প্রাথমিক পর্যায়ে আরও নির্ভুলভাবে রোগ শনাক্ত করতে এমআরআই (MRI) করা হয়।
চিকিৎসা
• কনজারভেটিভ চিকিৎসা: প্রাথমিক পর্যায়ে ওষুধ, ফিজিওথেরাপি, জীবনযাত্রায় পরিবর্তন এবং বিশ্রামের মাধ্যমে ব্যথা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।

• PRP (Platelet-Rich Plasma) চিকিৎসা: রোগের প্রাথমিক পর্যায়ে নির্বাচিত কিছু রোগীর ক্ষেত্রে PRP থেরাপি সহায়ক ভূমিকা রাখতে পারে। রোগীর নিজের রক্ত থেকে বিশেষ প্রক্রিয়ায় প্লেটলেট সমৃদ্ধ প্লাজমা তৈরি করে ইমেজ গাইডেড পদ্ধতিতে আক্রান্ত স্থানে প্রয়োগ করা হয়। এতে টিস্যুর পুনর্গঠন (regeneration), প্রদাহ কমানো এবং ব্যথা উপশমে সহায়তা করতে পারে। তবে এটি রোগের স্টেজ, রোগীর অবস্থা এবং চিকিৎসকের মূল্যায়নের উপর নির্ভর করে এবং সব ক্ষেত্রে সমান কার্যকর নাও হতে পারে।
• ইন্টারভেনশনাল চিকিৎসা: কিছু ক্ষেত্রে ইমেজ গাইডেড মিনিমালি ইনভেসিভ পদ্ধতি ব্যবহার করে ব্যথা ও কার্যক্ষমতা উন্নত করার চেষ্টা করা হয়।
• অস্ত্রোপচার: হাড়ের ক্ষতি বেশি হলে সার্জারির প্রয়োজন হতে পারে, যেমন কোর ডিকম্প্রেশন (Core Decompression) বা টোটাল হিপ রিপ্লেসমেন্ট (THR)।

সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করলে হিপ AVN- এর অগ্রগতি ধীর করা এবং রোগীর স্বাভাবিক চলাফেরা বজায় রাখতে সহায়তা করা সম্ভব।


20/05/2026

আপনি কি হাঁটুর ক্ষয় রোগের শেষ ধাপে আছেন? আপনি কৃত্রিম হাঁটু প্রতিস্থাপন করতে চাচ্ছেন না ? আপনি সার্জারির জন্য ফিট না?
তাহলে আপনার জন্য হতে পারে রেডিও ফ্রিকোয়েন্সি চিকিৎসা পদ্ধতি ,যাতে আপনি দীর্ঘদিন ব্যাথা মুক্ত থাকতে পারেন। এটি একটি আধুনিক বিজ্ঞানসম্মত FDA approved pain treatment.


20/05/2026

“Dextrose দিয়ে nerve hydrodissection করে অনেক ক্ষেত্রে নার্ভের উপর চাপজনিত সমস্যা (nerve entrapment/compression) উপশম করা সম্ভব। এটি একটি আধুনিক, তুলনামূলকভাবে নিরাপদ ও minimally invasive চিকিৎসা পদ্ধতি, যেখানে সাধারণত কোনো কাটাছেঁড়া বা সেলাইয়ের প্রয়োজন হয় না এবং রোগী একই দিন বাড়ি ফিরতে পারেন।
এই পদ্ধতিতে dextrose solution ব্যবহার করে নার্ভের চারপাশের আটকে থাকা টিস্যু আলাদা (hydrodissection) করা হয়, ফলে নার্ভের উপর চাপ কমতে পারে এবং ব্যথা, ঝিনঝিনি বা অবশভাবের উপসর্গের উন্নতি হতে পারে। তবে blind procedure-এর তুলনায় ultrasound/ image-guided hydrodissection অধিক নির্ভুল ও কার্যকর, কারণ এতে নার্ভ ও আশপাশের গঠন সরাসরি দেখে নিরাপদভাবে ইনজেকশন দেওয়া সম্ভব।”


17/05/2026

Plantar fascitis প্লান্টার ফ্যাসাইটিস (Plantar Fasciitis) কী? PRP চিকিৎসা কতটা কার্যকর?
পায়ের গোড়ালিতে সকালে ঘুম থেকে উঠে প্রথম কয়েক কদম হাঁটার সময় তীব্র ব্যথা হয়? বেশি সময় দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে ব্যথা বাড়ে? এটি হতে পারে Plantar Fasciitis — গোড়ালির নিচের অংশে থাকা মোটা টিস্যু (plantar fascia) প্রদাহগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হওয়ার একটি সাধারণ সমস্যা।
লক্ষণসমূহ:
✅ সকালে ঘুম থেকে উঠে প্রথম হাঁটার সময় গোড়ালিতে ব্যথা
✅ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা হাঁটার পর ব্যথা বৃদ্ধি
✅ গোড়ালির নিচে চাপ দিলে ব্যথা অনুভব হওয়া
✅ দীর্ঘদিন থাকলে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হওয়া
কেন হয়?
🔹 দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা
🔹 অতিরিক্ত ওজন এবং বাত জনিত কারণে
🔹 দীর্ঘ সময় হাঁটা বা দৌড়ানো
🔹 ফ্ল্যাট ফুট বা উচ্চ arch foot
🔹 অনুপযুক্ত জুতা ব্যবহার

চিকিৎসা কী?
প্রাথমিকভাবে বিশ্রাম, stretching exercise, footwear modification, physiotherapy, shockwave therapy ইত্যাদি দেয়া হয়। তবে দীর্ঘদিনের ব্যথা ও conservative treatment এ ভালো না হলে Platelet Rich Plasma (PRP) একটি আধুনিক regenerative চিকিৎসা হিসেবে ব্যবহার করা যায়।
PRP কীভাবে কাজ করে?
রোগীর নিজের রক্ত থেকে growth factor সমৃদ্ধ platelet concentrate তৈরি করে আক্রান্ত স্থানে ultrasound guidance এর মাধ্যমে দেওয়া হয়, যা টিস্যু healing ও regeneration এ সহায়তা করতে পারে।
PRP চিকিৎসার সম্ভাব্য উপকারিতা:
✔ দীর্ঘমেয়াদি ব্যথা কমাতে সহায়ক
✔ tissue healing প্রক্রিয়াকে stimulate করতে পারে
✔ surgery ছাড়াই চিকিৎসার সম্ভাবনা
✔ নিজের রক্ত ব্যবহৃত হওয়ায় তুলনামূলক নিরাপদ
তবে মনে রাখতে হবে:
সব গোড়ালির ব্যথাই plantar fasciitis নয়। সঠিক রোগ নির্ণয় (clinical examination + প্রয়োজন হলে ultrasonography) অত্যন্ত গুরুত্বপূর্ণ।
📌 দীর্ঘদিন গোড়ালির ব্যথা অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

15/05/2026

চেম্বারে অনেক সময় এমন রোগী পাই, যাদের যে রোগ ধরে চিকিৎসা করা হচ্ছে, আসলে সমস্যাটা সেটি নয়। ফলে দিনের পর দিন, মাসের পর মাস ব্যথার ওষুধ, ফিজিওথেরাপি বা বিভিন্ন চিকিৎসা নেওয়ার পরও উপকার তো হচ্ছেই না, বরং কখনও কখনও শরীরের অন্য ক্ষতিও হচ্ছে।
সম্প্রতি একজন রোগী আমার চেম্বারে আসেন, যিনি তিন মাস আগে একটি দুর্ঘটনার পর কনুইয়ে ব্যথা অনুভব করছিলেন। তাঁকে দীর্ঘদিন “টেনিস এলবো (Tennis Elbow)” ধরে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং ইনজেকশনও দেওয়া হয়।
কিন্তু হাই-ফ্রিকোয়েন্সি MSK Ultrasound করার পর দেখা গেল, তাঁর সমস্যা আসলে Common Extensor Tendon (CET)-এ নয়, যে কারণে Tennis Elbow হয়। CET সম্পূর্ণ স্বাভাবিক ছিল। মূল সমস্যা ছিল Radiocapitellar Joint-এর ভেতরে রক্ত জমে থাকা (Hemarthrosis)।
অর্থাৎ, যেটিকে টেনিস এলবো মনে করে চিকিৎসা করা হচ্ছিল, সেটি আসলে ছিল সম্পূর্ণ ভিন্ন একটি সমস্যা।
🔹 Tennis Elbow হয় মূলত Common Extensor Tendon (CET)-এর সমস্যার কারণে।
🔹 কিন্তু এই রোগীর ব্যথার উৎস ছিল Joint injury।
এই ধরনের ক্ষেত্রে MSK Ultrasound অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এটি—
✔️ ব্যথার প্রকৃত উৎস নির্ণয় করতে সাহায্য করে
✔️ সঠিক রোগ নির্ণয় নিশ্চিত করে
✔️ অপ্রয়োজনীয় চিকিৎসা এড়াতে সাহায্য করে
✔️ এবং রোগীকে সঠিক চিকিৎসার পথে নিয়ে যায়
সঠিক রোগ নির্ণয়ই হলো সফল চিকিৎসার প্রথম ধাপ।


10/05/2026

বৈশাখী টেলিভিশনে প্রচারিত এই পর্বে " ক্যান্সারের ব্যথায় ইন্টারভেনশনাল চিকিৎসা পদ্ধতি " নিয়ে আলোচনা করেছি ।


07/05/2026

বৈশাখী টিভিতে প্রচারিত বিশেষ স্বাস্থ্য আলোচনা
# অপারেশন বিহীন কোমর ব্যথার চিকিৎসা
জানুন আধুনিক Pain Management ও Interventional Pain Medicine সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য।
আলোচক:
সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মাজহারুল আলম
Pain Medicine Specialist
উপস্থাপনা:
ডাঃ সরকার নাহিন আহাম্মদ
স্বাস্থ্য সচেতনতার এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দেখুন এবং জেনে নিন দীর্ঘদিনের কোমর ব্যথা থেকে মুক্তির আধুনিক সমাধান।



Address

Shafipur Bazar, Kaliakoir
Gazipur
1751

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mazhar Pain and PRP Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Mazhar Pain and PRP Specialist:

Share