হরেক রকমের ভিডিও

হরেক রকমের ভিডিও All Kinds of beauty blog Videos of page

সারা বছরের জন্য সিমের বিচি সংরক্ষণ করব।গ্রামের বাড়িতে নিজেদের গাছের টাটকা সিম ও তা থেকে টাটকা বিচি সংরক্ষণ। যেকোনো সবজি...
24/02/2025

সারা বছরের জন্য সিমের বিচি সংরক্ষণ করব।গ্রামের বাড়িতে নিজেদের গাছের টাটকা সিম ও তা থেকে টাটকা বিচি সংরক্ষণ। যেকোনো সবজি বা নুডুলস এর মধ্যে দিলেও খেতে ভালো লাগবে আলহামদুলিল্লাহ ❤️।

23/02/2025

সামনের কিছুদিন একটু সাবধানে থাকার চেষ্টা করুন। আগামী কিছুদিন বড় বড় শহরগুলোতে অপরাধপ্রবণতা অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়ে যেতে পারে। এখনই যা অবস্থা, এরচেয়ে আরও বাড়লে কি হবে তা আল্লাহ ভাল জানে।

১. সন্ধ্যের পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাসা থেকে বের না হওয়াই ভাল

২. রাতে দরজা, জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন, বন্ধ করেছেন কি না।

৩. এক দুই হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না।

৪. আপনার ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হলে সাথে রাখবেন না।

৫. দামী ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা বা অন্য কোনো দামী ডিভাইস নিয়ে বের হবেন না। আপাতত এগুলো বাসায় সিকিওরড জায়গায় রাখুন।

৬. মহিলারা দামী হোক, কমদামী হোক, কোনো গহনা পরে বের হবেন না। বিশেষ করে নাক এবং কানে তো অবশ্যই না।

৭. রাস্তায় ফোন বের করে টেপাটেপি করবেন না বা কথা বলবেন না।

৮. বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করবেন। জানালার পাশ বসুন বা না বসুন, পকেট থেকে ফোন বের করবেন না খবরদার।
প্রাইভেট কারে থাকলে কারের জানালা বন্ধ রাখুন, একটুও ফাঁকা রাখবেন না।
উবারে এ্যাপ থেকে কল দিয়ে যাবেন, ভুলেও রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক দামাদামি করে, ওদের সাথে রাইড নেবেন না।

৯. সিএনজিতে উঠলেও ফোন, ব্যাগ সাবধানে রাখুন। সিএনজির পর্দা কেটে ছিনতাই করতে দেখা গেছে অনেকগুলো।

১০. অপরচিত কারও সাথে একদম কথা বলবেন না।

১১. অপেক্ষাকৃত নির্জন রাস্তা দিয়ে কোনোভাবেই একা একা যাবেন না।

১২. যদি মনে হয় কেউ আপনাকে ফলো করছে, মানসম্মানের ভয় না করে দৌড়ে কোনো জনসমাগমে চলে যান।

১৩. ছিনতাইকারীরা আপনার ব্যাগ, পার্স, ডিভাইস বা মালামাল নিয়ে টানাটানি করলে ছেড়ে দিন। জোর করতে যাবেন না। ওরা আপনাকে মে'রে ফেলতে এক সেকেন্ডও ভাববে না। ওরা মানুষ না। আপনার জিনিসের চাইতে আপনার জীবন মূল্যবান।

১৪. কোনো ছিনতাইকারী আপনাকে ছিনতাই করে পালানোর সময় যদি তাকে চিনে ফেলেন, তবে ভুলেও বলতে যাবেন না, অমুক, তুই এই কাজ করলি? আপনি চিনে ফেলামাত্রই ওরা আপনাকে মে'রে ফেলবে।

১৫. চিৎকার করে লোক ডেকে বা ৯৯৯ এ ফোন করে কোনো লাভ নেই। বিপদে সহজে কেউ আসে না। সবাই নীরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখে শুধু।

১৬. আপনার বাসা যদি ঢাকা বা বড় কোনো শহরে অপেক্ষাকৃত কম সিকিউরিটিযুক্ত এলাকায় হয় এবং আপনার বাসায় দেখতে মোটামুটি সুন্দর কোনো মেয়েলোক থাকে কিংবা মাঝবয়েসী থেকে অল্পবয়সী কোনো মেয়ে থাকে, আমার মতে আপাতত তাকে/তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিন। চুরি বা ছিনতাইয়ের সময় এরাও টার্গেট থাকে। মনে রাখবেন, আপনি চিৎকার করে মরে গেলেও পাশের বাসা থেকে একজনও বেরিয়ে আসবে না। সবাই বরং দরজা জানালা ভালো করে বন্ধ করে দেবে।"

১৭. রাতের বেলা দূর পাল্লার বাস, কার বা ট্রেন জার্নি করা থেকে বিরত থাকুন পারলে।

উপরোক্ত কথাগুলো কাউকে আতংকিত করার জন্য বলছিনা। এতে যদি একজনও উপকৃত হয়, এটাও বা কম কি!

Ideas from Humayun Kabir ©

20/02/2025

১০০ কোটি টাকা থাকলে ৫০ কোটি ব্যাংকে রাখতাম। ২৫ কোটি ব্যবসায় লাগাইতাম। ৫ কোটি দিয়া বাড়ি কিনতাম।

বাকি রইলো ২০ কোটি। এই ২০ কোটি টাকার ১কোটি দিতাম আব্বুর একাউন্টে, ১ কোটি দিতাম আম্মুর একাউন্টে আর ছোটবোনের নামে ১ কোটি উইল করতাম। ৩ কোটি দিয়া একটা বাড়ি কইরা দিতাম ওদের, সাথে ৩ কোটিতে দুইটা মিডরেঞ্জের গাড়ি আর একটা মিনিবাস। আর ১ কোটি টাকায় গ্রামে জমি কিনা রাখতাম।

এখনো ১০ কোটি বাকি। আমার জন্য একটু দামী গাড়ি কিনতাম, ৩ কোটিতে। ৩ কোটি দিতাম জামাই এর একাউন্টে। ১ কোটি টাকা দিয়া জামাকাপড় আর স্কিনকেয়ার প্রোডাক্ট কিনতাম। ২ কোটি দিয়া ওয়ার্ল্ড ট্যুর দিতাম। আর ১ কোটি টাকা দিয়া নিজের এলাকায় ভালো মানের একটা খাবার হোটেল দিতাম। 🙂

হ, ভাই, এম্নেই ডে ড্রিমিং করি সারাদিন। 🙂

14/02/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
কেমন আছেন সবাই??

13/02/2025

গ্রামে পোষা দেশি হাঁস, মুরগি। অভিভাবকের কাছে তিনি খুবই আদুরে, বাট আমার কাছে তো 😛😛.....??

13/02/2025

–আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি💞

আপনি যখন নিজের ঘরে নিরবে কান্না করেন...আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন,কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগন বলেন আপনার বান্দা সুখে নেই, আপনার বান্দা অনেক দিন হাসে নি...এই বলে ফেরেশতাগন কান্না করতে থাকেন...এবং আল্লাহকে বলেন, হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে? অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন, আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিলো...!!অতএব, আল্লাহ বলেন, আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উওম জিনিস তাকে এনে দিব...!!যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে...!!

আলহামদুলিল্লাহ🌸
আল্লাহু আকবার!
❤️❤️

12/02/2025

কারো বেডরুমে নক না করে এ ঢুকে পড়া, কারো চিরুনী দিয়ে চুল আচরানো, কারো টাওয়েল ব্যবহার করা, কারো ব্যাগ খোলা - এগুলো যে 'অসভ্যতা' এইটা বেশির ভাগ মানুষ বোঝেইনা, তারা এটাকে কোন ব্যাপারই মনে করেনা।

আরেক গ্রুপ আছে দেখা হলেই জিজ্ঞেস করবে এই তুমি কি কালো হয়ে গেছো, শুকায় গেছো, মোটা হয়ে গেছো! এইটা বলে আমাকে খুব উদ্ধার করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি না বললে আমি জানতাম না, আমার বাসায় আয়না নাই।

আরেক জাতি আছে যারা, বেতন কত? বাড়ি, গাড়ি করতে পারছি কিনা? বাচ্চা নিবো কিনা!

মানুষের এতটুকু পারসোনাল স্পেস থাকা/রাখা জরুরী, আমি আমার কাছের লোকজনকেও এইসব কথা বলার আগে দ্বিতীয়বার ভেবে নিই।

এই সমাজ শিক্ষিত হয়েছে কিন্তু কার্টিসি বা ভদ্রতার এক বিন্দুও শিখেনি!

😡😡

12/02/2025

গ্রামের বাড়ির ছাদের টাটকা সবজি, দেখতেও যেমন ভালো লাগে, খেতেও মাশাআল্লাহ পুষ্টি গুনে ভরপুর। একেবারে নির্ভেজাল কেমিক্যালমুক্ত টাটকা সবজি। ❤️❤️

11/02/2025

শিক্ষিত বউ সংসারের জন্য উত্তম।মনে আছে সেই বিখ্যাত উক্তি" তোমরা একজন শিক্ষিত মা দাও আমরা শিক্ষিত জাতি উপহার দিবো"।
আজ কাল কিন্চিত পড়ালেখা জানলেই চাকরি করার চিন্তা করেন।স্ব নির্ভর হতে গিয়ে স্বেচ্ছাচারী হয়ে পড়ে।ফ্রী মিক্সিং জাতি কে অধঃপাতে নিমজ্জিত করছে।যারা মেধা মননে শিক্ষিত তাদের কথা আলাদা।তারা বুদ্ধিদীপ্ত জাতি উপহার দিয়ে চলেছেন।

ছোট ভাই যখন হেলিকপ্টার সেলিব্রেটি। 😂😂
10/02/2025

ছোট ভাই যখন হেলিকপ্টার সেলিব্রেটি। 😂😂

10/02/2025

সিরিয়ালে ছোট, বাট আমার বড়। অর্থাৎ ছোট ভাই যখন হেলিকপ্টার ভ্রমনে ঢাকা যায় গ্রাম থেকে। তার তো সেই ফিলিংস। আর ক্যামেরাম্যান যখন গ্রামের সবাই। 😎😎

Address

Gazipur

Telephone

+8801960427546

Website

Alerts

Be the first to know and let us send you an email when হরেক রকমের ভিডিও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হরেক রকমের ভিডিও:

Share