18/08/2021
✅বাত বা আর্থাইটিস এর হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে সুস্থ হন।
✅বাত বা আর্থাইটিস কি?
বাত হচ্ছে শরীরের একটি যন্ত্রণাদায়ক পীড়া। শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের বাতের ব্যথা হয়ে থাকে। অনেকে মনে করেন এই বাত ব্যথা শুধুমাত্র বার্ধক্য বয়সে হয়ে থাকে কিন্তু তাদের ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ এই বাত ব্যথা অল্প বয়সেও হয়ে থাকে তবে তুলনামূলক অনেক কম।
✅এই বাত বা আর্থাইটিস কেন হয়?
অস্থিসন্ধিতে ইউরিক এসিড জমার কারণেই এই রোগের উৎপত্তি হয়। এছাড়াও কিছু কিছু রোগের সাথে এই বাত হওয়ার ঝুঁকি বেশি বেড়ে যায় যেমন ডায়াবেটিস, কিডনির বিভিন্ন রোগ, ইত্যাদি থাকলে তাদের বাত হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। আবার যাদের পরিবারের কারও এই বাত বা আর্থাইটিস রয়েছে তাদের ঝুঁকি অনেক বেশি। ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেলেও এই রোগ হতে দেখা যায়।
✅কি কি লক্ষণ প্রকাশ করে?
বিভিন্ন জায়গায় ব্যথা হওয়া, প্রদাহ, অস্থিসন্ধি ফুলে যেতে পারে, কোমরে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, কারো কারো শুধুমাত্র যে কোন এক জায়গায় ব্যথাও থাকতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন শরীরে আঘাত পাওয়া ব্যথা বাদ দিয়ে যে ধরনের ব্যথা সচরাচর হয়ে থাকে তার সবই এই বাত ব্যথা বা আর্থাইটিস এর অন্তর্ভুক্ত।
✅সতর্কতাঃ
অনেকেই শরীরের কোথাও ব্যথা হলে নিজে নিজেই ব্যথানাশক ঔষধ কিনে ফার্মেসি থেকে খেয়ে থাকেন তারা হয়তো জানেন না নিজের শরীরের কত বড় ধরনের ক্ষতি করে যাচ্ছেন। এসব বাত বা আর্থাইটিস রোগীদেরই ভবিষ্যতে কিডনি নষ্ট হওয়ার ইতিহাস পাওয়া যায়। সুতরাং ব্যথা নাশক ঔষধ গুলো যতটা সম্ভব কম পরিমাণে খাওয়ার চেষ্টা করুন। কিছু খাবার রয়েছে যেগুলো খেলে বাত বা আর্থাইটিস এর ব্যথা বেশি বেড়ে যায় সেগুলো পরিহার করুন। যেমনঃ মাংস, কচু জাতীয় যেকোন সবজি, অ্যালকোহল ইত্যাদি। আর নিয়মিত ব্যায়াম করুন এবং যাদের দুধ সহ্য হবে তারা দুধ পান করুন। কুসুম গরম পানিতে গোসল করার চেষ্টা করুন।
এই বাত বা আর্থাইটিস হয়ে গেলে অনেকেই মনে করেন যে এটা তাদের সারা জীবনের সঙ্গী। কিন্তু হোমিওপ্যাথিতে এই বাত বা আর্থাইটিস সম্পূর্ণ ভালো হয়ে যায়।
✅তাই শরীরের কোথাও এরকম লক্ষণ দেখা দিলেই আর দেরি না করে একজন অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের চিকিৎসা নিন আশা করি দ্রুত সুস্থ হবেন।অাপনারা চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। রোগের বিস্তারিত বিবরণ ফোনে জানিয়ে ঔষধ সংগ্রহ করতে পারবেন। অথবা সরাসরি চেম্বারে এসেও ঔষধ নিতে পারেন।
✅রেমিডি হোমিও হল
ডাঃ গোপাল চন্দ্র সরকার
ডি.এইচ.এম.এস (ঢাকা)
হোমিওপ্যাথিক সিস্টেম অব মেডিসিন, ফিজিশিয়ান
কয়েল ফ্যাক্টরি সংলগ্ন, বাড়ইপাড়া, কালিয়াকৈর, গাজীপুর।
মোবাঃ 01914783063
#বাত #আর্থাইটিস #হোমিওপ্যাথি #হোমিও #চিকিৎসা