লক্ষ্য মাত্রা অর্জনের জন্য বিজ্ঞান ভিত্তিক উৎপাদিত চারা অত্যাবশ্যক ৷
মডার্ণ এগ্রো ফার্ম এন্ড নিউট্রিশন আধুনিক বিজ্ঞানভিত্তিক High tech পদ্ধতির মাধ্যমে উৎপাদন করছে আন্তর্জাতিক মানের, প্রাপ্ত বয়ষ্ক নিজ বাগানের কাঙ্ক্ষিত মাতৃগাছের (কমপক্ষে ৩ বছরের) বৈশিষ্ট্য ও গুনাগুন প্রমাণিত অঙ্গজ দ্বারা তৈরি সুস্থ, সবল, সমবয়সী, শতভাগ নিরোগ, সর্বোচ্চ রোগ ও প্রতিকূলতা সহিষ্ণু, কাঙ্ক্ষিত ও বাণিজ্যিক উন্নত (শতভাগ বাণিজ্যিক লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম) জাতের চারা। বাণিজ্যিক চাষে শতভাগ বাণিজ্যিক সফলতা নিশ্চিত করতে ১০টি বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তির উপর্যপুরি ব্যবহার করা অপরিহার্য। এর মধ্যে সর্বপ্রথম অপরিহার্য ও অত্যাবশ্যকীয় ধাপ হচ্ছে পরিক্ষিত, নিরোগ, সুস্থ চারা নির্বাচন।
❖আধুনিক বিজ্ঞানভিত্তিক High tech পদ্ধতির মাধ্যমে উৎপাদিত আন্তর্জাতিক মানের চারা তৈরির প্রয়োজনীয়তা:
গুটিকলম সহ অন্যান্য কলম পদ্ধতিতে উৎপাদিত চারার বৈশিষ্ট্যগত ত্রুটি দূর করার লক্ষ্যে বিজ্ঞানিরা গবেষনা মূলক কাজ করেই আধুনিক পদ্ধতিতে বিজ্ঞানের শতভাগ ব্যবহারের মাধ্যমে নিয়ন্ত্রিত পরিবেশে শতভাগ ত্রুটি মুক্ত সর্বোন্নত চারা উৎপাদনে সক্ষম হয়। এই চারা প্রস্তুতের ক্ষেত্রে কঠোর নিয়ম অনুসরন ও সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বনের মাধ্যমে এই চারা তৈরি হয়। খুব সহজ ভাষায় বলতে গেলে প্রাপ্ত বয়ষ্ক কাংক্ষিত মাতৃগাছের কমপক্ষে ৩ বছরের বৈশিষ্ট্য ও গুনাগুন প্রমাণিত সুস্থ, সবল ও নিরোগ পেন্সিল আকৃতির কমপক্ষে ১২ মাস থেকে ১৮ মাস বয়সের নির্বাচিত অঙ্গজ দ্বারা তাপমাত্রায় নিয়ন্ত্রিত আর্দ্রতায় ও জীবানুমুক্ত অনুকূল নিয়ন্ত্রিত পরিবেশ থেকে শুরু করে বিজ্ঞান ভিত্তিক নিয়মে এর সহিষ্ণুতা বৃদ্ধির লক্ষ্যে ধাপে ধাপে অ্যাডাপ্টিং প্রক্রিয়া বাস্তবায়নের সাপেক্ষে হার্ডেনিং অবস্থায় (জমিতে রোপনের পূর্ব পর্যন্ত) দীর্ঘ ৬ মাস যাবৎ প্রক্রিয়া বাস্তবায়নের মাধ্যমে চারার পূর্ণতা পায়। এই চারা উৎপাদন সময় সাপেক্ষ ও ব্যায় বহুল হলেও এই চারাই সর্বোৎকৃষ্ট।
❖ আমাদের উৎপাদিত আন্তর্জাতিক মানের চারার বৈশিষ্ট্য:
কৃষিতে উন্নত দেশ সমূহের যেমন: জাপান, তুরস্ক, অস্ট্রেলিয়া ও ইংলান্ডের মত নিয়ন্ত্রিত পরিবেশে High tech পদ্ধতিতে বৈজ্ঞানিক ভাবে আন্তর্জাতিক মানের চারা আমরা উৎপাদন করছি। এই চারার পূর্ণ অবকাঠামো বাণিজ্যিক চাষের মানদন্ড পূরণে সহায়ক ভূমিকা পালন করে। অর্থাৎ কাঙ্ক্ষিত গ্রোথ, কাঙ্ক্ষিত সময়ে ফলন নিশ্চিত (জমিতে রোপনের ৩ মাসের মধ্যে), কাঙ্ক্ষিত পরিমান ফলন (১ম বছরে ৪-৭ কেজি) ও আন্তর্জাতিক মান (স্বাদ, রং, আকার ও ওজন) নিশ্চিত করে। পাশাপাশি এই চারা শতভাগ নিরোগ, সর্বোচ্চ রোগ ও প্রতিকূলতা সহিষ্ণু হওয়ায় এই চারার Mortality rate শূণ্য প্রায়। এই চারার বৈশিষ্টের কারনেই সর্বনিম্ন খরচে নিশ্চিত করে সর্বোচ্চ মানের সর্বোচ্চ উৎপাদন যাহা একজন উদ্যোক্তার বিনিয়োগকে করে শতভাগ নিরাপদ এবং নিশ্চিত করে অধিক লাভ।