SUO XI Organic Food - Natural Food

Call Directions Website Contact the business

SUO XI Organic Food - Natural Food Organic food
(3695)

অর্গানিক খাবার বলতে বোঝায় এমন খাবার যা রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত এবং অন্যান্য কৃত্রিম উপাদান ব্যবহার না করে প্রাকৃতিকভাবে উৎপাদন করা হয়। শশী অর্গানিক ফুড এমন একটি নাম যা প্রাকৃতিক স্বাদের সাথে স্বাস্থ্যের নিখুঁত মেলবন্ধনের প্রতীক। রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত অর্গানিক খাদ্য সরবরাহের মাধ্যমে শশী অর্গানিক ফুড মানুষের সুস্থ জীবন ধারনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০২২ সালে 'স্বাস্থ্যকর খাদ্য, সুস্থ স্বাভাবিক জীবন' নীতিকে ধারণ করে শশী অর্গানিক ফুডের যাত্রা শুরু হয়। আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে, প্রকৃতির সান্নিধ্যে উৎপাদিত খাদ্যই মানুষের সুস্থতার মূল চাবিকাঠি। শশী অর্গানিক ফুডের সকল খাদ্য জৈব সার ও জৈব কীটনাশক ব্যবহার করে উৎপাদিত হয়। আমরা উচ্চমানের বীজ, মাটি এবং জৈব সার ব্যবহার করে পণ্য উৎপাদন করে থাকি। ফলে, এসব খাদ্য রাসায়নিক পদার্থমুক্ত এবং মানুষের স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ।

শশী অর্গানিক ফুডের পণ্যের তালিকা বেশ বৈচিত্র্যপূর্ণ-

● ঢেঁকি ছাটা চাল (লাল চাল)
● তেতুল কাঠের ঘানিতে ভাঙ্গানো খাঁটি সরিষার তেল
● মরিঙ্গা চা
● লীক ভেজিটেবল (গ্যাস্ট্রিকের মহৌষধ)
● ভিটামিন ডি ও ওমেগা-3 সমৃদ্ধ ডিম
● খাঁটি তিলের তেল ইত্যাদি প্রকারের অর্গানিক খাদ্যদ্রব্য এখানে পাওয়া যায়

এছাড়া হেলথ এবং বিউটি পণ্যের মধ্যে রয়েছে:

● শ্যাম্পু
● শাওয়ার জেল
● হেয়ার কালার
● হেয়ার কন্ডিশনার ইত্যাদি

শশী অর্গানিক ফুডের কিছু সুবিধাসমূহ:

● রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত খাদ্য
● প্রাকৃতিক স্বাদ ও পুষ্টিগুণ সমৃদ্ধ
● মানুষের স্বাস্থ্যের জন্য নিরাপদ
● পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া
● বৈচিত্র্যপূর্ণ পণ্যের তালিকা ও বিশেষ মূল্য ছাড়
● সহজলভ্যতা

গবেষণায় দেখা গেছে যে, অর্গানিক খাবারে ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে না যা সাধারণ খাবারে পাওয়া যায়। অর্গানিক কৃষি পদ্ধতি পরিবেশের জন্য কম ক্ষতিকর, কারণ এতে কৃত্রিম সার এবং কীটনাশক ব্যবহার করা হয় না যা মাটি এবং পানিকে দূষিত করতে পারে। অর্গানিক খাবারের স্বাদ সাধারণ খাবারের চেয়ে বেশ ভাল হয়।

শশী অর্গানিক ফুডের লক্ষ্য:

পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব কমানো: শশী অর্গানিক কৃষি পদ্ধতিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে না। যার ফলে মাটি ও জলের দূষণ কম হয়। এছাড়াও, জৈববৈচিত্র্য বৃদ্ধি পায় এবং বন উজাড় হওয়ার প্রভাব কমে। অতিরিক্ত কীটনাশক ও বিভিন্ন সার প্রয়োগের ফলে মাটির গুণাগুণের সাথে সাথে এর খাবারের পুষ্টিগুণও কমে আসে। সেদিকে লক্ষ্য রেখে শশী অর্গানিক প্রাকৃতিক খাদ্য উৎপাদন করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
খাবারের মান উন্নত করা: শশী অর্গানিক খাবারে পুষ্টি উপাদান বেশি থাকে এবং এতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ কম থাকে। কারণ এটি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে উৎপাদিত হয় এবং সঠিকভাবে বাছাইয়ের পরে বাজারজাত করা হয়।

কৃষকদের স্বাস্থ্যের উন্নতি: অর্গানিক চাষ পদ্ধতিতে কৃষকরা ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসে না, যার ফলে তাদের স্বাস্থ্য হানির ঝুঁকি কমে। শশী অর্গানিক তাদের খাদ্যে কোন প্রকার রাসায়নিক এবং ক্ষতিকর দ্রব্যাদি ব্যবহার করে না। যার ফলে মাটির সাথে সাথে কৃষকেরও শারীরিক স্বাস্থ্য ঠিক থাকে।

পরিষ্কার-পরিচ্ছন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করা: অর্গানিক খাবারের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ থাকে, যার ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। এদিক থেকে বিবেচনা করলে শশী অর্গানিক অন্যদের তুলনায় একধাপ এগিয়ে। কারণ তারা পণ্য সঠিকভাবে বাছাইকরণের পাশাপাশি এর গুণগতমানের দিকেও লক্ষ্য রাখেন। যার ফলে এদের প্রতিটি খাদ্য এবং পণ্য সঠিকভাবে বাজারজাত হয় এবং গ্রাহকের চাহিদা সম্পন্ন হয়।

শশী অর্গানিক ফুড কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং একটি সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন প্রতিষ্ঠানও বটে। আমরা নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকি। শশী অর্গানিক ফুড প্রকৃতির স্বাদ ও স্বাস্থ্যের নিখুঁত মেলবন্ধনের প্রতীক। রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত খাদ্য সরবরাহের মাধ্যমে তারা মানুষের সুস্থ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্গানিক খাবার পরিবেশ ও স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যদিও দামি ও সহজলভ্যতা কম, তবুও এর উপকারিতাগুলো বিবেচনা করে আমাদের প্রত্যেকেরই অর্গানিক খাবার খাওয়ার চেষ্টা করা উচিত।

বিশ্ব অস্টিওপোরোসিস দিবস ২০ অক্টোবর ২০২৬ পুষ্টিকর খাবারে হোক সচেতনতা, হাড় ক্ষয় প্রতিরোধে বাডুক সুস্থতা।
20/10/2026

বিশ্ব অস্টিওপোরোসিস দিবস
২০ অক্টোবর ২০২৬

পুষ্টিকর খাবারে হোক সচেতনতা, হাড় ক্ষয় প্রতিরোধে বাডুক সুস্থতা।

ওটস খাওয়ার উপকারিতা
19/10/2026

ওটস খাওয়ার উপকারিতা

রোদ হোক কিংবা বৃষ্টি, আড্ডা জমুক মরিঙ্গা চায়ের মিষ্টি চুমুকে!বাইরে রোদের ঝিলিক কিংবা বৃষ্টির রিমঝিম শব্দ—প্রিয় মানুষদের ...
18/10/2026

রোদ হোক কিংবা বৃষ্টি, আড্ডা জমুক মরিঙ্গা চায়ের মিষ্টি চুমুকে!

বাইরে রোদের ঝিলিক কিংবা বৃষ্টির রিমঝিম শব্দ—প্রিয় মানুষদের সঙ্গে গল্প আর এক কাপ গরম চা মানেই অন্যরকম প্রশান্তি!

আর সেই আড্ডায় যদি থাকে SUO XI Organic Food-এর মরিঙ্গা চা, তাহলে স্বাদের পাশাপাশি যোগ হবে প্রকৃতির সবুজ ছোঁয়া।

১. প্রাকৃতিক মরিঙ্গা পাতার গুণে সমৃদ্ধ
২. সতেজতা ও প্রশান্তির এক সুন্দর অনুভূতি
৩. প্রতিটি চুমুকে উপভোগ করুন প্রকৃতির স্বাদ

গল্প হোক প্রাণবন্ত, চায়ের কাপে থাকুক প্রকৃতির ভালোবাসা!

📞 মরিঙ্গা চা অর্ডার করতে কল করুন: ০৯৬১৩ ১০০ ৬০০

রান্নার স্বাদ হবে আরও মজাদার, যখন তেল হবে সেরা!প্রতিদিনের রান্নায় চাই সঠিক তেলের ছোঁয়া! মাছ, মাংস কিংবা সবজি—প্রতিটি খাব...
17/10/2026

রান্নার স্বাদ হবে আরও মজাদার, যখন তেল হবে সেরা!

প্রতিদিনের রান্নায় চাই সঠিক তেলের ছোঁয়া!

মাছ, মাংস কিংবা সবজি—প্রতিটি খাবারকে আরও সুস্বাদু করতে বেছে নিন SUO XI খাঁটি সরিষার তেল।

✅ সরিষার তেলের ঐতিহ্যবাহী স্বাদ ও ঘ্রাণ
✅ প্রতিদিনের রান্নায় দারুণ উপযোগী
✅ বাঙালির প্রিয় খাবারে স্বাদের নতুন মাত্রা

সেরা তেলে রান্না হোক সেরা খাবার!

📞 অর্ডার করুন: ০৯৬১৩-১০০৬০০

বিশ্ব খাদ্য দিবস১৬ অক্টোবর ২০২৬ খাবার হোক নিরাপদ, সুস্থ থাকি, দূর হোক আপদ।ঘরে বসেই অর্ডার করুন-⤵☎️ 09613-100600
16/10/2026

বিশ্ব খাদ্য দিবস
১৬ অক্টোবর ২০২৬

খাবার হোক নিরাপদ, সুস্থ থাকি, দূর হোক আপদ।

ঘরে বসেই অর্ডার করুন-⤵
☎️ 09613-100600

আপনার পছন্দের চাল কোনটি—সাদা চাল নাকি ঢেঁকি ছাঁটা চাল?ভাত আমাদের প্রতিদিনের খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আ...
15/10/2026

আপনার পছন্দের চাল কোনটি—সাদা চাল নাকি ঢেঁকি ছাঁটা চাল?

ভাত আমাদের প্রতিদিনের খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আপনি কি জানেন, চালের প্রক্রিয়াজাতকরণের ধরন অনুযায়ী এর ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদানের পরিমাণে পার্থক্য থাকতে পারে?

সাদা চাল (White Rice)

সাদা চাল সাধারণত বেশি পালিশ করা হয়। এতে চালের বাইরের স্তর ও অঙ্কুরের অনেকটা অংশ বাদ পড়ে যায়।
✅ তুলনামূলক নরম ও সহজে রান্না করা যায়।
✅ অনেকের কাছে হজমে আরামদায়ক।
✅ প্রতিদিনের পরিচিত খাদ্য হিসেবে জনপ্রিয়।

ঢেঁকি ছাঁটা চাল (Traditionally Milled Rice)

কম পালিশ করা ঢেঁকি ছাঁটা চালে বাইরের পুষ্টিকর স্তরের কিছু অংশ বজায় থাকতে পারে। ফলে এটি কিছু ক্ষেত্রে বেশি ফাইবার ও পুষ্টি সরবরাহ করতে পারে।
✅ ফাইবারের ভালো উৎস হতে পারে।
✅ দীর্ঘসময় পেট ভরা রাখতে সাহায্য করতে পারে।
✅ সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে উপকারী।

তবে মনে রাখবেন, সব ঢেঁকি ছাঁটা চালের পুষ্টিগুণ এক নয়। চালের জাত ও প্রক্রিয়াজাতকরণের ওপর তা নির্ভর করে।

SUO XI Organic Food— আপনার পরিবারের সচেতন খাদ্য নির্বাচনে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার পরিবারের প্রতিদিনের খাবারে কোন চাল বেশি ব্যবহার হয়?

👍 সাদা চাল
❤️ ঢেঁকি ছাঁটা চাল

কমেন্টে জানান আপনার পছন্দ!

📞 অর্ডার ও বিস্তারিত জানতে: 09613-100600

মেতে উঠুক বৈচিত্র্যের আড্ডা!প্রিয়জনের সঙ্গে গল্পের ফাঁকে এক কাপ মরিঙ্গা চায়ে ছড়িয়ে পড়ুক সতেজতা আর আনন্দের ছোঁয়া।SU...
14/10/2026

মেতে উঠুক বৈচিত্র্যের আড্ডা!

প্রিয়জনের সঙ্গে গল্পের ফাঁকে এক কাপ মরিঙ্গা চায়ে ছড়িয়ে পড়ুক সতেজতা আর আনন্দের ছোঁয়া।

SUO XI Organic মরিঙ্গা চা — প্রকৃতির গুণে, আড্ডার প্রতিটি চুমুকে!

গ্যাস্ট্রিকের যত্নে হোক প্রকৃতির নির্ভরতা!প্রতিদিনের খাদ্যাভ্যাসে আনুন প্রাকৃতিক পুষ্টির ছোঁয়া। SUO XI Organic Food-এর ল...
13/10/2026

গ্যাস্ট্রিকের যত্নে হোক প্রকৃতির নির্ভরতা!
প্রতিদিনের খাদ্যাভ্যাসে আনুন প্রাকৃতিক পুষ্টির ছোঁয়া।

SUO XI Organic Food-এর লীক পাউডার আপনার স্বাস্থ্যসচেতন হতে পারে একটি প্রাকৃতিক খাদ্য উপাদান যা পেট ও আইবিএস সমস্যার সমাধান দূর হতে পারে।

✅ প্রাকৃতিক উপাদানে তৈরি
✅ দৈনন্দিন খাদ্যতালিকায় সহজে যুক্ত করা যায়
✅ স্বাস্থ্যসচেতন জীবনযাপনের সঙ্গী

📞 অর্ডার করতে কল করুন: 09613-100600

ঢেঁকি ছাঁটা চাল...
11/10/2026

ঢেঁকি ছাঁটা চাল...

বিটরুট কেন খাবো?
10/10/2026

বিটরুট কেন খাবো?

Address

Ratoil, Kashiani
Gopalganj
8132

Alerts

Be the first to know and let us send you an email when SUO XI Organic Food - Natural Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SUO XI Organic Food - Natural Food:

Shortcuts

Share