Assunnah Ruqyah service

Assunnah Ruqyah service বদনজর, জিনের সমস্যা, জাদু, শারীরিক ও মা?

06/08/2026

জিন থেকে হেফাজত : মেয়েরা আকর্ষণীয়রূপে বারান্দায় গেলে সমস্যা হয়। চুল ছেড়ে বাহিরে গেলে, নাপাক অবস্থায় থাকলে, বাহিরে আকর্ষণীয় কালারের জামা বা লিপস্টিক ব্যবহার করলেও সমস্যা হয়ে যায়। এসব বিষয়ে সতর্ক থাকবেন। বিশেষত মাগরিবের সময়টায় সবাই সতর্ক থাকবেন। বাচ্চা ও নারীগণ ঘরে থাকার চেষ্টা করবেন। মাগরিবের আগে বিসমিল্লাহ বলে দরজা-জানালা বন্ধ করবেন, চাইলে ১০ মিনিট পর আবার বিসমিল্লাহ বলে খুলেও দিতে পারেন। নাপাক অবস্থায় থাকবেন না, বাসা থেকে বের হবেন না; প্রয়োজনে অজু করবেন তারপর বের হবেন। ভয়ংকর কোনো জায়গায় অতিসাহসিকতা প্রদর্শনের জন্য যাবেন না, এমন দাম্ভিকতায় তারাও অনেক সময় রাগে বা দুষ্টামির ছলে ক্ষতি করে বসে।

১. চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায়, নূরানী হয়।২. মানুষের অন্তরে সম্মান বাড়ে, শ্রদ্ধা বাড়ে।৩. কেউ ক্ষতি করতে চাইলে মানুষের স...
05/08/2026

১. চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায়, নূরানী হয়।

২. মানুষের অন্তরে সম্মান বাড়ে, শ্রদ্ধা বাড়ে।

৩. কেউ ক্ষতি করতে চাইলে মানুষের সহায়তা মেলে।

৪. কেউ গীবত করলেও নিজস্ব মর্যাদা অটুট থাকে।

৫. আল্লাহ দোয়া কবুল করেন।

৬. আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়।

৭. ফেরেশতাদের নৈকট্য ও ঘনিষ্ঠতা অর্জিত হয়।

৮. মানুষ ও জিনের অন্তর্ভুক্ত শয়তানরা দূরে সরে যায়।

৯. মানুষ তাকে সাহায্য করতে, তার প্রয়োজন মেটাতে এবং তার ভালোবাসা পেতে প্রতিযোগিতা করে।

১০. সে মৃত্যুকে ভয় পায় না; বরং আল্লাহর সাক্ষাৎ ও পুরস্কার লাভের জন্য অধীর থাকে।

১১. দুনিয়া তার কাছে তুচ্ছ মনে হয় এবং পরকাল পরম মূল্যবান হয়ে ওঠে।

১২. পরকালে মহা সাম্রাজ্য ও উচ্চ মর্যাদা অর্জনের প্রবল চেষ্টা থাকে।

১৩. আল্লাহর ইবাদতের আসল স্বাদ খুঁজে পায়।

১৪. ঈমানের আসল মিষ্টতা অনুভব করে।

১৫. আরশ বহনকারী ও আরশের চারপাশের অনুগত ফেরেশতাদের দোয়া লাভ হয়।

১৬. আমলনামা লেখক সম্মানিত দুজন ফেরেশতা তার ওপর সন্তুষ্ট থাকেন ও তার জন্য দোয়া করেন।

১৭. জ্ঞান, হিকমত ও ঈমান বৃদ্ধি পায়।

১৮. আল্লাহর ভালোবাসা অর্জিত হয়।

১৯. আল্লাহর সাথে সাক্ষাতের তীব্র ব্যাকুলতা তৈরি হয়।

২০. তওবা ও পবিত্র জীবনের ওপর অন্তরের পূর্ণ তৃপ্তি আসে।

২১. আল্লাহ তাকে এমন আত্মিক সুখ ও শান্তি দেন, যা পাপের জীবনে সম্পূর্ণ অনুপস্থিত ছিল।
(সূত্র: আল-ফাওয়াইদ, ইমাম ইবনুল কাইয়্যিম, পৃষ্ঠা ২৫৫)

30/07/2026

কঠিন কঠিন রোগ থেকে মুক্তির আমল
শেয়ার
سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ وَبِحَمْدِه، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ

অর্থ: মহান আল্লাহর পবিত্রতা ও তাঁর প্রশংসা বর্ণনা করছি। আল্লাহর তাওফীক ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা বা কোনো নেক কাজ করা সম্ভব নয়।

ফযীলত: দৈনিক ফজরের পর এ দু‘আ পাঠের বরকতে চারটি ব্যাধি থেকে মৃত্যু পর্যন্ত মুক্ত থাকবে: কুষ্ঠ রোগ, পাগলামী, অন্ধ হওয়া ও প্যারালাইসিস। (কানযুল উম্মাল, হাদীস: ৩৫২১)

اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُبِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الْاَسْقَامِ

অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে পানাহ চাই শ্বেতরোগ থেকে, পাগল হওয়া থেকে, কুষ্ঠরোগ থেকে এবং সর্বপ্রকার মন্দ রোগ থেকে। (সুনানে আবু দাউদ, হাদীস: ১৫৫৪)

24/07/2026

**আজকের বার্তা**
আপনার প্রোডাক্টিভিটির পরিমাণ সরাসরি নির্ভর করে এই বিষয়ের ওপর যে, আপনি কতটা ভোরে ওঠেন।

**রিফ্লেকশন**
হে আল্লাহ, আজকের এই সকালে আমাদের হৃদয়গুলো আনন্দে পরিপূর্ণ করে দিন! আমাদের দুঃখ-কষ্ট ধুয়ে মুছে সাফ করে দিন! আমাদের গুনাহ ক্ষমা করুন! আমাদের রোগীদের আরোগ্য দান করুন! আর আমাদের মৃতদের প্রতি দয়া করুন! নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান।

মর্নিং মেসেজ

24/07/2026

জুমাবারে করণীয় ১০টি আমল
১. নখ কাটা
২. সূরা কাহাফ তিলাওয়াত
৩. বেশি বেশি দু'আ করা
৪. গোসল করা
৫. উত্তম কাপড় পরা ও সুগন্ধি ব্যবহার
৬. আগে মসজিদে যাওয়া
৭. জুমুআর সালাত আদায় করা
৮. রাসূলের ওপর প্রচুর দরুদ পড়া
৯. মসজিদে হেঁটে যাওয়া
১০. মনোযোগসহ জুমুআর খুতবা শোনা

23/07/2026

**আল্লাহুম্মা লাকাল হামদ, ওয়া লাকাশ শুকর! 🤲
দীর্ঘদিন যাবত অসুস্থ এক বোনের রুকইয়াহ আপডেট:
**রোগীর প্রাথমিক সমস্যাসমূহ:**
* 🔹 একা একা কথা বলা
* 🔹 গভীর রাতে হঠাৎ ঘর থেকে বের হয়ে যাওয়া
* 🔹 আশেপাশের মানুষের ওপর চড়াও হওয়া বা গায়ে হাত তোলা
* 🔹 জিন ও সিহরের (জাদু) যাবতীয় বাহ্যিক ও অভ্যন্তরীণ লক্ষণ বিদ্যমান থাকা
**আমাদের পদক্ষেপ ও চিকিৎসা:**
পরিবারের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হলে, আমরা বিস্তারিত শুনে প্রথম সেশন সম্পন্ন করি এবং নির্দিষ্ট কিছু **'সেল্ফ রুকইয়াহ'** গাইডলাইন দিয়ে আসি।
আল্লাহর অশেষ রহমত:
পরিবারটি সঠিকভাবে সেল্ফ রুকইয়াহ সম্পন্ন করতে না পারলেও, মহান আল্লাহ তায়ালা তার অশেষ মেহেরবানীতে **কল্পনাতীত শেফা ও উপকার** দান করেছেন! রোগী আগের চেয়ে অনেক বেশি সুস্থ ও শান্ত।
আলহামদুলিল্লাহ, উন্নতির এই ধারাবাহিকতায় তারা সম্প্রতি ২য় সেশন রুকইয়াহ** গ্রহণ করেছেন।
**দোয়া প্রার্থনা:
মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আকুল প্রার্থনা—তিনি যেন এই বোনকে দ্রুত (পরিপূর্ণ ও স্থায়ী আরোগ্য) দান করেন এবং সব ধরনের আসমানী-যমীনী বিপদ থেকে হেফাজত করেন। আমীন।

আজকের বার্তা> সকালের প্রথম মুহূর্তগুলোকে অবহেলা করবেন না। এ সময়েই মূলত রিজিক বণ্টন হয়। এই মুহূর্তে আপনি একান্তে আল্লাহর ...
18/07/2026

আজকের বার্তা

> সকালের প্রথম মুহূর্তগুলোকে অবহেলা করবেন না। এ সময়েই মূলত রিজিক বণ্টন হয়। এই মুহূর্তে আপনি একান্তে আল্লাহর কাছে কিছু চাইলে তিনি অবশ্যই তা দান করবেন। জেনে রাখুন, আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনাকে উপহার দিতে ভালোবাসেন। ফজরর নামাজ আঁকড়ে ধরুন। এর মাধ্যমে আখেরাতের জান্নাতও পাবেন, দুনিয়ার রিজিকও পাবেন।

রিফ্লেকশন

> প্রতিটি ভোর আমাদের বলে, আপনার সুযোগের আকাশে অপেক্ষমাণ। ক্ষণিক মোরাকাবা ও দুআ আপনার ওপরে সেই সুযোগ নামিয়ে আনতে পারে।

মর্নিং মেসেজ

16/07/2026

আজ পবিত্র জুমা। আজকের গুরুত্বপূর্ণ আমলসমূহঃ

- সূরা কাহফ সম্পূর্ণ তিলাওয়াত করা।
- বেশী বেশী দুরুদ পড়া।
- তওবা ও ইস্তিগফার করা।
- উম্মতের জন্য বেশি বেশি দুয়া করা।

আপনার দরুদের উত্তর দেন স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাই খাস নিয়তে বেশি বেশি দরুদ পড়ি, গুনাহ মাফের জন্য ইস্তেগফার করি।

আল্লাহ আমাদের সকল আমলকে কবুল করুন, সকল গুনাহকে ক্ষমা করুন, আমিন।

🏡✨আমাদের অজান্তেই অনেক সময় ঘরে নেতিবাচক প্রভাব (বদনজর/শয়তানের ওয়াসওয়াসা) বাসা বাঁধে। ঘরকে এসব থেকে মুক্ত রাখতে আজ থেকে...
14/07/2026

🏡✨
আমাদের অজান্তেই অনেক সময় ঘরে নেতিবাচক প্রভাব (বদনজর/শয়তানের ওয়াসওয়াসা) বাসা বাঁধে। ঘরকে এসব থেকে মুক্ত রাখতে আজ থেকেই এই ৫টি আমল শুরু করুন:
1. **সূরা আল-বাকারাহ তিলাওয়াত:** ঘরে নিয়মিত সূরা বাকারাহ চালু রাখুন বা তিলাওয়াত করুন। যে ঘরে এই সূরা পড়া হয়, সেখান থেকে শয়তান পালিয়ে যায়।
2. **সকাল-সন্ধ্যার আজকার:** সকাল এবং সন্ধ্যার মাসনুন দোয়াগুলো কখনো মিস করবেন না। এগুলো আপনার চারপাশের এক অদৃশ্য দুর্গ (Shield) তৈরি করে।
3. **ছবি ও মূর্তি অপসারণ:** যে ঘরে কোনো জীবন্ত প্রাণীর ছবি বা মূর্তি ঝুলানো থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।
4. **বিসমিল্লাহর ব্যবহার:** ঘরে ঢোকার সময় এবং খাবার খাওয়ার সময় 'বিসমিল্লাহ' বলা। এতে শয়তান আপনার ঘরে থাকার বা খাওয়ার অংশ পায় না।
5. **আয়াতুল কুরসি:** প্রতি ফরজ সালাতের পর এবং ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করুন।
> এই আমলগুলো আপনার টাইমলাইনে **শেয়ার করে রাখুন**, যাতে প্রয়োজন হওয়া মাত্রই সহজে খুঁজে পান। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো ঘরের অশান্তি দূর করতে পারে!
> #রুকইয়াহ #بقرہ

11/07/2026

এক মিনিটের আমল
(১) তিন বার সুরা ফাতিহা পাঠ করে ১৮০০-এর বেশি নেকি অর্জন করতে পারেন। (তিরমিযী, ২৯১০)
(২) বিশ বার সুরা ইখলাস পড়া যায়, যা প্রায় ৭ বার সম্পূর্ণ কোরআন খতমের সমান সওয়াব এনে দেয়। (বুখারি, ৫০১৩)
(৩) কোরআনের অন্তত একটি পৃষ্ঠা তেলাওয়াত করা সম্ভব। (তিরমিযী, ২৯১০)
(৪) لَا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িং কদ্বীর) দোয়াটি ২০ বার পড়লে ৮ জন দাস মুক্ত করার সওয়াব মেলে। (বুখারি, ৩২৯৩)
(৫) একশত বার سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِه (সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি) পড়লে সমুদ্রের ফেনার সমপরিমাণ গুনাহও মাফ হয়ে যায়। (বুখারি, ৬৪০৫)
(৬) পঞ্চাশ বার سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ ও سُبْحَانَ اللهِ الْعَظِيمِ (সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম) পড়া যায়, যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং আমলের পাল্লায় ভারী। (বুখারি, ৬৬৮২)
(৭) চল্লিশ বারের বেশি لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ (লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ) পড়া যায়, যা জান্নাতের গুপ্তধন। (বুখারি, ৬৩৮৪)
(৮) একশত বারের বেশি "আস্তাগফিরুল্লাহ" পড়া যায়, যা ক্ষমা লাভ, বিপদ মুক্তি ও রিযিক বৃদ্ধির অন্যতম মাধ্যম। (মুসলিম, ২৭০২)
(৯) পঞ্চাশ বার ছোট দরূদ "সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম" পড়া যায়, যার বিনিময়ে আল্লাহ আপনার ওপর ৫০০ বার রহমত বর্ষণ করবেন। (মুসলিম, ৪০৮)
(১০) যেকোনো উপকারী ও জ্ঞানমূলক বইয়ের অন্তত দুই পৃষ্ঠা পড়া যায়।
সূত্র : শাইখ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ

Address

Habiganj Sadar

Telephone

+8801400262945

Website

Alerts

Be the first to know and let us send you an email when Assunnah Ruqyah service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share