Dr. Marium Zaman Endocrinologist

Dr. Marium Zaman Endocrinologist MBBS, BCS (Health)
MD (Endocrinology & Metabolism)
M.A.C.E.

(America)
ডায়াবেটিস, থাইরয়েড, স্হূলতা এবং হরমোন রোগ বিশেষজ্ঞ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল,বরিশাল।
📍চেম্বার : পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বরিশাল।
🔰 শনিবার - বৃহ:স্পতিবার

08/06/2026
Back to work......
08/06/2026

Back to work......

কিছু প্রশ্ন আমাকে বার বার করা হয়, আমি উত্তর দিতে দিতে ক্লান্ত !!!! ❓আপনার বরিশালে আর কোথাও চেম্বার আছে??? উঃ না, একটাই চ...
08/06/2026

কিছু প্রশ্ন আমাকে বার বার করা হয়, আমি উত্তর দিতে দিতে ক্লান্ত !!!!

❓আপনার বরিশালে আর কোথাও চেম্বার আছে???
উঃ না, একটাই চেম্বার।
বাংলাবাজার পপুলার, বরিশাল।

❓অনলাইনে রোগী দেখেন??
উঃ নাহ,
(শুধুমাত্র আমার পুরাতন রোগী যারা আসতে পারেন না তাদের অনুরোধে দেখতে হয়)

❓ঢাকায় চেম্বার কোথায়??
উঃ নেই

❓বরিশালের বাইরে কোথাও চেম্বার করবেন?? বরগুনা,পটুয়াখালী, ঝালকাঠী, স্বরূপকাঠী......
উঃ আপাতত কোন সময় নেই

❓আপনার পোষ্টিং কোথায়??
উঃ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

❓শেরে-ই-বাংলায় কোথায় দেখানো যাবে??
উঃ বর্হিবিভাগে সপ্তাহে সোমবার, বুধবার, রুম ২২৭।

আশা করছি সবাই উত্তর পেয়ে গেছেন।

সকালবেলা ঘুম থেকে উঠে গ্লুকোমিটারের দিকে তাকালে অনেকেরই মন খারাপ হয়ে যায়। আগের রাতে ঠিকঠাক খাওয়া-দাওয়া আর নিয়ম মেনে চলার...
08/06/2026

সকালবেলা ঘুম থেকে উঠে গ্লুকোমিটারের দিকে তাকালে অনেকেরই মন খারাপ হয়ে যায়। আগের রাতে ঠিকঠাক খাওয়া-দাওয়া আর নিয়ম মেনে চলার পরেও কেন সকালে সুগার কিছুটা বেশি দেখায়, এই প্রশ্নটি আমাদের কাছে প্রায়ই আসে। অনেকেই মনে করেন, হয়তো রাতে কোনো ভুল হয়ে গেছে, অথবা ওষুধে কাজ হচ্ছে না। আসলে বিষয়টি সবসময় তেমনটা নয়। আমাদের শরীরের অভ্যন্তরীণ ঘড়ি এবং হরমোনের এক চমৎকার কিন্তু জটিল খেলা রয়েছে এর পেছনে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডন ফেনোমেনন (Dawn Phenomenon)।

সহজ কথায়, ভোরবেলা আমাদের শরীর জেগে ওঠার প্রস্তুতি নেয়। ঘুমের গভীর থেকে আমরা যখন ধীরে ধীরে জাগরণের দিকে আসি, তখন শরীরকে কাজের শক্তি দেওয়ার জন্য কিছু হরমোন সক্রিয় হয়ে ওঠে। এই হরমোনগুলোর কাজ হলো রক্তে শর্করার মাত্রা বা সুগার কিছুটা বাড়িয়ে দেওয়া, যাতে আপনি সারাদিন চলার জন্য প্রয়োজনীয় জ্বালানি পান।

সাধারণত সুস্থ মানুষের ক্ষেত্রে শরীর এই বাড়তি সুগারকে নিয়ন্ত্রণ করতে পর্যাপ্ত ইনসুলিন নিঃসরণ করতে পারে। কিন্তু যাদের শরীরে ইনসুলিনের অভাব আছে বা ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারছে না (যাদের ডায়াবেটিস আছে), তাদের ক্ষেত্রে এই বাড়তি সুগার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ফলে ঘুম থেকে ওঠার পর সুগার একটু বেশি পাওয়া যায়। ভোর ৪টা থেকে সকাল ৮টার মধ্যে আমাদের শরীরে একদল হরমোন সক্রিয় হয়, যাদের বলা হয় কাউন্টার-রেগুলেটরি হরমোন। এর মধ্যে প্রধান হলো:
☑️ কর্টিসল (Cortisol): একে স্ট্রেস হরমোন বলা হলেও, এটি আমাদের সকালের শক্তির জোগান দেয়।
☑️ গ্রোথ হরমোন (Growth Hormone): এটি টিস্যু রিপেয়ার এবং বিপাক নিয়ন্ত্রণ করে।
☑️ ক্যাটাকোলামাইন (যেমন- অ্যাড্রেনালিন): এগুলো শরীরকে দ্রুত সচল করার সংকেত দেয়।
​এই হরমোনগুলো লিভারকে সংকেত পাঠায় রক্তে বাড়তি গ্লুকোজ বা সুগার ছেড়ে দেওয়ার জন্য। সুস্থ মানুষের প্যানক্রিয়াস সাথে সাথেই বাড়তি ইনসুলিন ছেড়ে গ্লুকোজকে কোষে ঢুকিয়ে ফেলে। কিন্তু ডায়াবেটিস থাকলে, সেই বাড়তি সুগার রক্তেই থেকে যায় এবং সকালে মাপলে সুগার বেশি দেখায়।

ডন ফেনোমেনন খুব স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া। তবে যদি নিয়মিত সকালে সুগারের মাত্রা অনেক বেশি থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ডা. মরিয়ম জামান
এম.বি.বি.এস (ঢাকা) ; বি. সি. এস. (স্বাস্থ্য)
এম. ডি. (এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম)
এম. এ. সি. ই (আমেরিকা)
কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজিষ্ট, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল।
ডায়াবেটিস,থাইরয়েড, স্থূলতা এবং হরমোন রোগ বিশেষজ্ঞ।

📍চেম্বারঃ Popular Diagnostic Centre Ltd. Barishal.
⏰ সময়ঃ প্রতিদিন বিকাল ৪ টা - রাত ৯ টা।
☎️📞সিরিয়ালের জন্যঃ ০৯৬৬৬৭৮৭৮১৯, ০১৩৫০০৩২৪২০

আজকের চেম্বারঃ 📍চেম্বারঃ Popular Diagnostic Centre Ltd. Barishal. ⏰ সময়ঃ বিকাল ৩ টা - রাত ১০ টা।☎️📞সিরিয়ালের জন্যঃ ০৯৬৬৬...
08/06/2026

আজকের চেম্বারঃ

📍চেম্বারঃ Popular Diagnostic Centre Ltd. Barishal.

⏰ সময়ঃ বিকাল ৩ টা - রাত ১০ টা।

☎️📞সিরিয়ালের জন্যঃ ০৯৬৬৬৭৮৭৮১৯, ০১৩৫০০৩২৪২০

ডা. মরিয়ম জামান
এম.বি.বি.এস (ঢাকা) ; বি. সি. এস. (স্বাস্থ্য)
এম. ডি. (এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম)
এম. এ. সি. ই (আমেরিকা)
ডায়াবেটিস,থাইরয়েড, স্থূলতা এবং হরমোন রোগ বিশেষজ্ঞ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল।

Good Morning!!!! 6K Followers, Thanks a lot for your support, response and communication.Stay connected.........👍💞
08/06/2026

Good Morning!!!!

6K Followers, Thanks a lot for your support, response and communication.

Stay connected.........👍💞

ইণ শা আল্লাহ আগামীকাল ৮/৬/২৬ থেকে নিয়মিত রোগী দেখব।I was missing my patients.......খুব শীঘ্রই দেখা হচ্ছে।
07/06/2026

ইণ শা আল্লাহ আগামীকাল ৮/৬/২৬ থেকে নিয়মিত রোগী দেখব।
I was missing my patients.......

খুব শীঘ্রই দেখা হচ্ছে।

জাপান কনফারেন্সের প্রতিটা সেশন একটা মেসেজ দিয়ে শেষ হত, নতুন কিছু করার, নিজেদের ভাবনা এবং আধুনিকতার সমন্বয়।  চিকিৎসা বিজ্...
07/06/2026

জাপান কনফারেন্সের প্রতিটা সেশন একটা মেসেজ দিয়ে শেষ হত, নতুন কিছু করার, নিজেদের ভাবনা এবং আধুনিকতার সমন্বয়।
চিকিৎসা বিজ্ঞানকে আরো কিভাবে আপডেট করা যায় মানবকল্যানে।

"The future is already here, Its just not evenly distributed........"

এর মানে প্রযুক্তি অনেক এগিয়ে গেছে কিন্তু এখনও এটা সবজায়গায় সমানভাবে ছড়িয়ে পড়েনি।
বাস্তবেও তাই...... আমাদের দেশ সহ তৃতীয় বিশ্ব এখনও অনেক পেছনে, যেখানে প্রযুক্তি নির্ভর দেশগুলো ভবিষ্যৎকে ছুঁয়ে দিয়েছে।।

নিজেদের দেশকে এগিয়ে নিতে হলে সবার আগে নিজেকে তৈরী করতে হবে।

স্বপ্ন, বিশ্বাস এবং জীবনের লক্ষ্য স্হির রেখে নিজের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে নিজের জায়গা তৈরী করে নিতে হয়।কেউ আপনাকে উপরে তু...
07/06/2026

স্বপ্ন, বিশ্বাস এবং জীবনের লক্ষ্য স্হির রেখে নিজের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে নিজের জায়গা তৈরী করে নিতে হয়।
কেউ আপনাকে উপরে তুলতে না পারলেও নেগেটিভ কথা দিয়ে মন ভেঙ্গে দিতে পারবে, আপনার অর্জনকে ছোট করতে পারবে, আপনার দুর্বলতাকে বার বার সামনে এনে আত্নবিশ্বাসকে ভেঙ্গে দিতে পারবে।

জীবন একটাই, তাই সময়টা নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য, কে কি বলল তার জন্য নয়, কি ভাবল এগুলো ভাবার জন্য নয়।

Just focus on your work and dream👍

Address

Sher-E-Bangla Medical College Hospital
Hat Mokamia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Marium Zaman Endocrinologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share