Hatiya Medicine Shop

Hatiya Medicine Shop This is a digital marketing agency.we provide digital marketing related services around the world.

হাম থেকে সুরক্ষার উপায়।
25/04/2026

হাম থেকে সুরক্ষার উপায়।

যে কারণে হয় ডায়রিয়া: লক্ষণ, প্রতিরোধ ও প্রতিকারের উপায়-ডায়রিয়া সংক্রমণে শক্তিশালী ভূমিকা রাখা ভাইরাসগুলোর মধ্যে রয়েছ...
20/04/2026

যে কারণে হয় ডায়রিয়া: লক্ষণ, প্রতিরোধ ও প্রতিকারের উপায়-

ডায়রিয়া সংক্রমণে শক্তিশালী ভূমিকা রাখা ভাইরাসগুলোর মধ্যে রয়েছে নরোভাইরাস, অ্যাস্ট্রোভাইরাস, এন্টারিক অ্যাডেনোভাইরাস, ভাইরাল হেপাটাইটিস এবং সাইটোমেগালোভাইরাস

বাংলাদেশের মত ঘনবসতিপূর্ণ দেশে ডায়রিয়া রোগের ভয়াবহ রূপ নতুন নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে ডায়রিয়া সংক্রমণ দেশজুড়ে শঙ্কার সৃষ্টি করছে। আইসিডিডিআরবি (আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ)-এর তথ্যানুসারে, বিগত নয় দিনে ভর্তি হওয়া ডায়রিয়া রোগীর সংখ্যা ১১ হাজার ১৬১ জন।

কর্মকর্তাদের দাবি, প্রতিষ্ঠানটির ৬০ বছরের ইতিহাসে রোগীর এমন চাপ নজিরবিহীন। এমনকি হাসপাতালের বাইরেও তাঁবু টানিয়ে চিকিৎসা চলছে। বিশুদ্ধ পানির যথেষ্ট যোগান না থাকায় এবং অতি ব্যস্ততার ফলে বাসি খাবারের উপর নির্ভরশীলতা ডায়রিয়ার সংক্রমণ বাড়াচ্ছে। এমন সংকটাপন্ন সময়ে সতর্ক থাকতে চলুন ডায়রিয়া রোগের ব্যাপারে বিশদ জেনে নেওয়া যাক।

কী কী কারণে ডায়রিয়া হয়-

ভাইরাস: ডায়রিয়া সংক্রমণে শক্তিশালী ভূমিকা রাখা ভাইরাসগুলোর মধ্যে রয়েছে নরোভাইরাস, অ্যাস্ট্রোভাইরাস, এন্টারিক অ্যাডেনোভাইরাস, ভাইরাল হেপাটাইটিস এবং সাইটোমেগালোভাইরাস। রোটাভাইরাস বাচ্চাদের ডায়রিয়ার তীব্রতার জন্য দায়ী। কোভিড-১৯ বা করোনাভাইরাসও ডায়রিয়া সংক্রান্ত জটিলতার সৃষ্টির পেছনে কাজ করে। দূষিত পানি নরোভাইরাস, অ্যাস্ট্রোভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস, এবং স্যাপোভাইরাসের একটি বড় উৎস। হিমায়িত সবজি হেপাটাইটিস এ ভাইরাসের বড় উৎস। নোরোভাইরাস থাকে পাতাযুক্ত সবুজ শাকসবজি এবং তাজা ফলের মধ্যে। হেপাটাইটিস এ এবং নোরোভাইরাস সংক্রমণ অনুপযুক্ত খাদ্য পরিচালনার মাধ্যমেও হয়ে থাকে।

ব্যাকটেরিয়া এবং পরজীবী: দূষিত খাবার ও পানির মাধ্যমে ই কোলাইয়ের মত প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা পরজীবীর সংস্পর্শে আসার ফলে ডায়রিয়া হয়। দূষিত পানি ছাড়াও ই কোলাই কাঁচা বা কম রান্না করা গরুর মাংস, কাঁচা শাকসবজি এবং পাস্তুরিত দুধে থাকে।

ওষুধ সেবন: কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো দেহের খারাপ ব্যাকটেরিয়া মেরে ফেলার পাশাপাশি ভালো ব্যাকটেরিয়াও মেরে ফেলে। ফলে অন্ত্রে ব্যাকটেরিয়ার স্বাভাবিক ভারসাম্যে ব্যাঘাত ঘটে, যা পুরো শারীরিক অবস্থাকে ডায়রিয়ার দিকে ধাবিত করে। এছাড়াও অ্যান্টি-ক্যান্সার ওষুধ এবং ম্যাগনেসিয়ামযুক্ত অ্যান্টাসিড ডায়রিয়া সৃষ্টির জন্য দায়ী।

ল্যাকটোজ সমস্যা: ল্যাকটোজ হল দুধ এবং অন্যান্য দুগ্ধজাত দ্রব্যে পাওয়া এক ধরনের চিনি। যাদের ল্যাকটোজ হজম করতে অসুবিধা হয় তাদের দুগ্ধজাত খাবার খাওয়ার পর ডায়রিয়া হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যাটি বাড়তে পারে, কারণ যে এনজাইমটি ল্যাকটোজ হজম করতে সাহায্য করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মাত্রা কমতে থাকে।

ডায়রিয়ার লক্ষণসমূহ:
ডায়রিয়ার প্রধান উপসর্গগুলো হল মলত্যাগের জন্য প্রচণ্ড চাপ অনুভূত হওয়া, এবং ঘন ঘন পাতলা পায়খানা। এছাড়াও বমি বমি ভাব, পেটে ব্যথা, পেটে চাপ অনুভূত হওয়া, পেট ফোলা থেকে শুরু করে চূড়ান্ত অবস্থায় ডিহাইড্রেশন বা পানিশূন্যতা হয়।

ডায়রিয়ার গুরুতর জটিলতা হল পানিশূন্যতা। ডায়রিয়ার কারণে শরীর থেকে প্রয়োজনীয় তরলের একটি বিশাল অংশ বেরিয়ে যায়। আর এর ফলেই পানিশূন্যতার ঝুঁকি বাড়ে। পানিশূন্যতার লক্ষণগুলো হলো প্রচণ্ড ক্লান্তি, শুকনো শ্লেষ্মা, হৃৎস্পন্দন বৃদ্ধি, মাথাব্যথা, তৃষ্ণা বৃদ্ধি, প্রস্রাব হ্রাস এবং শুষ্ক মুখ।

বাচ্চারা ডায়রিয়া এবং পানিশূন্যতার ক্ষেত্রে বেশ সংবেদনশীল। এ সময় বাচ্চাদের প্রস্রাব কমে যায়, মুখ শুকিয়ে যায়, মাথাব্যথা হয়, ক্লান্ত দেখায়, কান্নার সময় চোখে পানি থাকে না, চোখ আধবোজা- আধখোলা অবস্থায় থাকে, তন্দ্রাতুর দেখায় এবং সবসময় বিরক্ত থাকে।

ডায়রিয়া হলে করণীয়:
সাধারণ অবস্থায় ডায়রিয়া কয়েক দিনের মধ্যে চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যেতে পারে। শরীর খারাপের সময়টুকু বিশ্রামের পাশাপাশি পর্যাপ্ত পানীয় পান করতে হয় এবং অন্যান্য খাবারের সময় সতর্ক থাকতে হয়।

শরীরকে পানিপূর্ণ রাখার জন্য পরিষ্কার তরল পান ও ফলের রস খেতে হবে। এ সময় দিনে প্রায় ২ থেকে ৩ লিটার পানি পান করা প্রয়োজন। একবারে টান দিয়ে পুরো গলাধঃকরণের পরিবর্তে অল্প পরিমাণে চুমুক দিয়ে পান করা যেতে পারে।

ডায়রিয়া হলে দেহকে পানিপূর্ণ রাখতে ডাক্তার লবণ, পটাসিয়াম এবং ক্লোরাইড-এর মত স্পোর্টস পানীয়গুলো পানের পরামর্শ দিতে পারে। ঘন ঘন বমি বমি ভাব হলে ধীরে ধীরে তরলে চুমুক দিয়ে পান করা ভালো। এ সময়ের জন্য উপযুক্ত খাবারের মধ্যে রয়েছে আলু, চিনাবাদামের মাখন, টার্কির মাংস এবং দই।

যে খাবারগুলো ডায়রিয়া বা শরীরে গ্যাসের অবস্থা আরও খারাপ করে এমন খাবার এড়িয়ে চলতে হবে। এগুলোর মধ্যে আছে চর্বিযুক্ত বা ভাজা খাবার, কাঁচা ফল এবং শাকসবজি, মশলাদার খাবার, মটরশুঁটি এবং বাঁধাকপি এবং ক্যাফেইনযুক্ত পানীয়, যেমন কফি ও সোডা।

যথাযথ ব্যবস্থা গ্রহণে অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসা ছাড়াই শরীর উন্নতির দিকে যায় এবং স্বয়ংক্রিয়ভাবে ডায়রিয়া ভালো হয়ে যায়। যদি উপসর্গ ২ দিনের বেশি সময় ধরে চলতে থাকে, তখন ডাক্তারের শরণাপন্ন হওয়া আবশ্যক। এক্ষেত্রে কিছু উপসর্গ গুরুত্বের সঙ্গে নিতে হবে এবং তাৎক্ষণিকভাবে জরুরি অবস্থা গ্রহণ করতে হবে। এগুলো হলো- অবিরাম বমি, ক্রমাগত ডায়রিয়া, পানিশূন্যতা, উল্লেখযোগ্য হারে ওজন হ্রাস, মলের মধ্যে পুঁজ ও রক্ত, কালো মল বের হওয়া ইত্যাদি।

বাচ্চাদের ক্ষেত্রে যে উপসর্গগুলো অবিলম্বে চিকিৎসার দাবি রাখে সেগুলো হলো- ২৪ ঘণ্টা বা তার বেশি সময় ধরে ডায়রিয়া, জ্বর ১০২ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি, রক্ত ও পুঁজ মল এবং কালো মল।

ব্যাকটেরিয়া সংক্রমণে ডায়রিয়া হলে ডাক্তার অ্যান্টিবায়োটিক সেবনের কথা বলতে পারেন। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার পূর্বে ডাক্তার রোগীর কিছু শারীরিক অবস্থা নিরীক্ষা করবেন। সেগুলো হলো- ডায়রিয়া তীব্রতা, পানিশূন্যতার তীব্রতা, রোগীর স্বাস্থ্যের সামগ্রিক অবস্থা, চিকিৎসা ইতিহাস, বয়স, এবং রোগীর বিভিন্ন পদ্ধতি বা ওষুধ সহ্য করার ক্ষমতা।

* বি: দ্র: রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন।

বিভিন্ন মেডিসিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেজটি অবশ্যই ফলো করুন । অথবা সরাসরি আসতে পারেন ফাতেমা মেডিকেল হল। মসজিদ মার্কেট, ওছখালী, হাতিয়া নোয়াখালী। এবং সহজে অন্যান্য মেডিসিন পেতে পেজটিতে অবশ্যই নক দিবেন, ধন্যবাদ।

ফার্মেসি থেকে ওষুধ কিনলেই সতর্ক হোন- ৫টি লক্ষণেই বুঝবেন ভুয়া।আজকাল নকল ওষুধের সংখ্যা বাড়ছে, যা সাধারণ ক্রেতা ও চিকিৎসকদে...
17/04/2026

ফার্মেসি থেকে ওষুধ কিনলেই সতর্ক হোন- ৫টি লক্ষণেই বুঝবেন ভুয়া।

আজকাল নকল ওষুধের সংখ্যা বাড়ছে, যা সাধারণ ক্রেতা ও চিকিৎসকদের জন্যই বড় সমস্যা। অনেক সময় দেখলেই আসল ও নকল ওষুধের মধ্যে পার্থক্য বোঝা কঠিন হয়, কারণ নকলকারীরা প্যাকেট, ট্যাবলেটের আকার, রঙ এবং বোতলের নকশা খুবই খুঁটিয়ে নকল করে। তবে কিছু সচেতন পদক্ষেপে এই ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

প্রথমে, বোতলজাত ওষুধ কিনলে সিল বা সীলমোহর ঠিক আছে কি না তা ভালোভাবে পরীক্ষা করুন। সিল টেপে কোনো ফাটল বা ছেঁড়া থাকলে ওষুধ ব্যবহার করবেন না।

দ্বিতীয়ত, মোবাইল অথেনটিকেশন সার্ভিস (MAS) ব্যবহার করে ওষুধ যাচাই করা যায়। অনেক ওষুধ প্রস্তুতকারক প্যাকেটে স্ক্র্যাচ কার্ড সংযুক্ত করে রাখে। কার্ড ঘষে পাওয়া কোডটি নির্দিষ্ট নম্বরে এসএমএস করলে ওষুধ আসল কি না তা সহজেই জানা যায়।

তৃতীয়ত, খাওয়ার পর অস্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করুন। নকল ওষুধে কার্যকর উপাদান থাকে না বা ক্ষতিকর উপাদান থাকতে পারে। যদি অ্যালার্জি, অসুস্থতা বা অন্য অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয়, সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন।

চতুর্থত, কিউআর কোড ব্যবহার করে ওষুধ যাচাই করা নিরাপদ উপায়। অনেক প্রস্তুতকারক প্যাকেটের ওপর কিউআর কোড ছাপায়। এটি স্ক্যান করলে নির্দিষ্ট ওয়েবসাইটে চলে যাওয়া যায়, যেখানে ওষুধটি আসল কি না তা জানা যায়। ইউনিক কিউআর কোড নকল করা প্রায় অসম্ভব, তাই এটি সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি।

পঞ্চমত, কোনো সন্দেহ হলে ওষুধটি ব্যবহার না করে চিকিৎসক, ফার্মেসি বা প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। ব্যাচ নম্বর দিয়ে তারা সহজেই ওষুধের সত্যতা যাচাই করতে পারে। প্রয়োজনে স্থানীয় ‘Buy Safely’ ওয়েবসাইট থেকেও ওষুধ নিষ্পত্তি কেন্দ্র খুঁজে নেওয়া যায়।

বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া ওষুধের ব্যাচ নম্বর অনেক সময় অকার্যকর বা নকল হয়। প্রস্তুতকারক সংস্থা তাদের রেকর্ডের মাধ্যমে সহজেই তা শনাক্ত করতে পারে।

সুতরাং, ওষুধ কেনার সময় সতর্ক থাকুন, নকল চিনতে শিখুন- এটি আপনার এবং পরিবারের সুস্থতার জন্য খুবই জরুরি।

* বি: দ্র: রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন।

বিভিন্ন মেডিসিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেজটি অবশ্যই ফলো করুন । অথবা সরাসরি আসতে পারেন ফাতেমা মেডিকেল হল। মসজিদ মার্কেট, ওছখালী, হাতিয়া নোয়াখালী। এবং সহজে অন্যান্য মেডিসিন পেতে পেজটিতে অবশ্যই নক দিবেন, ধন্যবাদ।

Tab. Xine 20mg/syrupনির্দেশনা: জিংক সালফেট মনোহাইড্রেট জিংকের ঘাটতি এবং জিংক ক্ষয় নিয়ন্ত্রণ নির্দেশিত। অপর্যাপ্ত খাবার...
13/01/2026

Tab. Xine 20mg/syrup
নির্দেশনা:
জিংক সালফেট মনোহাইড্রেট জিংকের ঘাটতি এবং জিংক ক্ষয় নিয়ন্ত্রণ নির্দেশিত। অপর্যাপ্ত খাবার আথবা শোষণের ঘাটতি জনিত কারণে জিংকের ঘাটতি হতে পারে। আঘাত, পােড়া, ডায়রিয়া এবং প্রোটিন ক্ষয়ের ফলেও জিংকের অতিরিক্ত ঘাটতি হতে পারে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সম্পূরক হিসেবে জিংক সেবন করতে হবে;
তবে তীব্র শোষণের ঘাটতি, জিংক শোষণ জনিত ব্যাধি অথবা জিংকের ক্ষয় নিয়ন্ত্রণে দীর্ঘ দিন পর্যন্ত নিতে হতে পারে।

ফার্মাকোলজি :
জিংক সালফেট মনোহাইড্রেট একটি প্রক্রিয়াজাত খনিজ উপাদান যা অতি অল্পমাত্রায় শরীরের জন্য প্রয়োজনীয় এবং শরীরের অসংখ্য এনজাইম সিস্টেমের সাথে সম্পৃক্ত। স্বাস্থ্য এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য শরীরে জিংক প্রয়োজন। সেক্সচুয়াল ম্যাচুরেশন এবং প্রজনন, ডার্ক ভিশন। এডাপ্টেশন, ওলফেক্টরী এবং স্বাদগ্রাহী ক্ষমতা, ইনসুলিন। সংরক্ষণ ও নিঃসরণ এবং বিভিন্ন ধরনের হোসট ইমিউন ডিফেন্সের জন্য জিংক অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিংক এর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, দেরিতে ক্ষত শুকানাে, স্বাদ ও গন্ধের অনুভূতি কমে যাওয়া, রাতকানা, এ্যাবর্শন এর ঝুঁকি বেড়ে যাওয়া, মাথায় টাক পড়া, মানসিক লেথার্জি, ত্বকের পরিবর্তন এবং প্রজনন অঙ্গের পরিপক্কতা কম হত পারে।

* বি: দ্র: রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন।

বিভিন্ন মেডিসিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেজটি অবশ্যই ফলো করুন । অথবা সরাসরি আসতে পারেন ফাতেমা মেডিকেল হল। মসজিদ মার্কেট, ওছখালী, হাতিয়া নোয়াখালী। এবং সহজে অন্যান্য মেডিসিন পেতে পেজটিতে অবশ্যই নক দিবেন, ধন্যবাদ।

TetrasolDescriptionClear brown liquid, forming a fine suspension when diluted with water containing monosulfiram BP as a...
12/01/2026

Tetrasol
Description
Clear brown liquid, forming a fine suspension when diluted with water containing monosulfiram BP as a 25% w/w solution in industrial methylated spirit.

Dosage and administration
Before application Tetrasol ® Solution should be diluted with two to three parts of water. The patient’s body should be liberally washed with soap and water and thoroughly dried. Apart from face and scalp, the entire body should be painted with the dilute solution, which is rubbed well in and left to dry. About ten minutes is allowed for the skin to dry naturally and the patient then dresses. Application is suitable for use in clinics dealing with children. In difficult cases this routine may be repeated successively for two or three days. These instructions are applicable to adults and children.

* বি: দ্র: রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন।

Unit Price :৳125

বিভিন্ন মেডিসিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেজটি অবশ্যই ফলো করুন । অথবা সরাসরি আসতে পারেন ফাতেমা মেডিকেল হল। মসজিদ মার্কেট, ওছখালী, হাতিয়া নোয়াখালী। এবং সহজে অন্যান্য মেডিসিন পেতে পেজটিতে অবশ্যই নক দিবেন, ধন্যবাদ।

Spinocid lotionPrescribing DetailsDescriptionSpinocid is a preparation of Spinosad which is a pediculicide and scabicide...
04/01/2026

Spinocid lotion
Prescribing Details

Description
Spinocid is a preparation of Spinosad which is a pediculicide and scabicide. Spinosad is a mixture of Spinosyn A and Spinosyn D. Spinosad causes neuronal excitation in insects. After periods of hyperexcitation, lice and mites become paralyzed and die.

Indications
Spinocid is indicated for treatment of-
• Scabies infestations in adult and pediatric patients 4 years of age or older.
• Head lice infestations in adult and pediatric patients 6 months of age or older.

Dosage and administration
Route of administration: Spinocid should be administered topically.

* বি: দ্র: রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন।

বিভিন্ন মেডিসিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেজটি অবশ্যই ফলো করুন । অথবা সরাসরি আসতে পারেন ফাতেমা মেডিকেল হল। মসজিদ মার্কেট, ওছখালী, হাতিয়া নোয়াখালী। এবং সহজে অন্যান্য মেডিসিন পেতে পেজটিতে অবশ্যই নক দিবেন, ধন্যবাদ।

inj. rFSH 75 iuPresentation:rFSH consists of a freeze-dried powder for injection and a solvent for reconstitution. The a...
31/12/2025

inj. rFSH 75 iu

Presentation:
rFSH consists of a freeze-dried powder for injection and a solvent for reconstitution. The
active ingredient is Recombinant Human Follicle Stimulating Hormone which is obtained
from the Chinese Hamster o***y cells.
Each vial contains 75 IU Recombinant Human Follicle Stimulating Hormone BP.


Description:
rFSH is a Follicle Stimulating Hormone (FSH) preparation of recombinant DNA origin,
which consists of two non-covalently linked, nonidentical glycoproteins designated as the
α- and β-subunits. The α- and β-subunits have 92 and 111 amino acids respectively, and
their primary and tertiary structure are indistinguishable from those of human Follicle
Stimulating Hormone. Recombinant FSH production occurs in genetically modified
Chinese Hamster O***y (CHO) cells cultured in bioreactors. Purification by
immunochromatography using an antibody specifically binding FSH results in a highly
purified preparation with a consistent FSH isoform profile and a high specific activity. The
biological activity of rFSH is determined by measuring the increase in o***y weight in
female rats. The in vivo biological activity of rFSH has been calibrated against the first
International Standard for Recombinant Human Follicle Stimulating Hormone established
in 1995 by the Expert Committee on Biological Standards of the World Health
Organization. rFSH contains no Luteinizing Hormone (LH) activity.

* বি: দ্র: রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন।

Unit Price :৳1900 .

বিভিন্ন মেডিসিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেজটি অবশ্যই ফলো করুন । অথবা সরাসরি আসতে পারেন ফাতেমা মেডিকেল হল। মসজিদ মার্কেট, ওছখালী, হাতিয়া নোয়াখালী। এবং সহজে অন্যান্য মেডিসিন পেতে পেজটিতে অবশ্যই নক দিবেন, ধন্যবাদ।

Tab. Fexo 120mgনির্দেশনা অ্যালার্জিক রাইনাইটিস: ফেক্সো ১২ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং শিশুদের মধ্যে মৌসুমী এ...
23/12/2025

Tab. Fexo 120mg
নির্দেশনা
অ্যালার্জিক রাইনাইটিস: ফেক্সো ১২ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং শিশুদের মধ্যে মৌসুমী এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস সম্পর্কিত লক্ষণগুলির উপশমের জন্য নির্দেশিত। কার্যকরভাবে চিকিতসা করা লক্ষণগুলির মধ্যে রয়েছে হাঁচি, রাইনোারিয়া, ল্যাক্রিমেশন, চুলকানি, চোখ লাল হওয়া এবং চুলকানি নাক/তালু/ গলা। ফেক্সোেফেনাডিন স্বাস্থ্- সম্পর্কিত জীবনযাত্রার মান এবং কাজ/ক্রিয়াকলাপ উৎপাদনশীলতা উন্নত করে।

ক্রণিক ইডিয়প্যাথিক আর্টিক্যারিয়া: ফেক্সো প্রাপ্তবয়স্কদের এবং ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের মধ্যে ক্রণিক ইডিয়প্যাথিক আর্টিক্যারিয়া-এর সাথে সম্পর্কিত লক্ষণগুলির উপশমের জন্য নির্দেশিত হয়। ফেক্সোফেনাডিন ক্রণিক ইডিয়প্যাথিক ছত্রাকের লক্ষণ ও উপসর্গ, চাকার সংখ্যা এবং প্রুরিটাস উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। ফেক্সোফেনাডিন। স্বাস্থ্য-সম্পর্কিত জীবনযাত্রার মান এবং কাজ/ক্রিয়াকলাপ উৎপাদনশীলতা উন্নত করে।
* বি: দ্র: রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন।

Unit Price :৳9.00 (5×10: ৳450)
Strip price: ৳90.00

*শুধু মাত্র হাতিয়াতে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রী

বিভিন্ন মেডিসিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেজটি অবশ্যই ফলো করুন । এবং সহজে অন্যান্য মেডিসিন পেতে পেজটিতে অবশ্যই নক দিবেন, ধন্যবাদ।

Alice lotion নির্দেশনা এলাইস নিন্মোক্ত উপসর্গে নির্দেশিত- এলাইস টপিক্যাল লোশন ৬ মাস বা তার বেশী বয়সী রােগীদের মাথায় উ...
19/12/2025

Alice lotion
নির্দেশনা
এলাইস নিন্মোক্ত উপসর্গে নির্দেশিত-
এলাইস টপিক্যাল লোশন ৬ মাস বা তার বেশী বয়সী রােগীদের মাথায় উকুন সংক্রমণের চিকিৎসার জন্য নির্দেশিত।

MRP = 130
*শুধু মাত্র হাতিয়াতে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রী

* বি: দ্র: রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন।

বিভিন্ন মেডিসিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেজটি অবশ্যই ফলো করুন । এবং সহজে অন্যান্য মেডিসিন পেতে পেজটিতে অবশ্যই নক দিবেন, ধন্যবাদ।

Tab. Sergel 20mgনির্দেশনা সারজেল নিন্মোক্ত উপসর্গে নির্দেশিত-  ১. গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স রোগ২.  ইরােসিভ ইসোফেগাইট...
18/12/2025

Tab. Sergel 20mg
নির্দেশনা
সারজেল নিন্মোক্ত উপসর্গে নির্দেশিত-
১. গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স রোগ
২. ইরােসিভ ইসোফেগাইটিস রােগসমূহ নির্মূলে।
৩. এছাড়াও ডিওডেনাল আলসারে। হ্যালিকোবেটার পাইলােরী নির্মূলে (ট্রিপল থেরাপি) সারজেল ব্যবহৃত হয়।
৪. এসিড সম্পর্কিত ডিসপেসিয়া ।
৫. ডিওডেনাল অথবা গ্যাস্ট্রিক আলসার ।
৬. জলিঞ্জার-ইলিশন সিনড্রোম এর চিকিৎসায়।

100capsule (10 stripe\1box)
MRP = 700
Discount price - (8%) = 644

*শুধু মাত্র হাতিয়াতে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রী
* বি: দ্র: রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন।

বিভিন্ন মেডিসিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেজটি অবশ্যই ফলো করুন । এবং সহজে অন্যান্য মেডিসিন পেতে পেজটিতে অবশ্যই নক দিবেন, ধন্যবাদ।

Address

Hatiya Noakhali
Hatiya
3890

Opening Hours

Monday 09:00 - 12:00
Tuesday 09:00 - 12:00
Wednesday 09:00 - 12:00
Thursday 09:00 - 12:00
Friday 09:00 - 12:00
Saturday 09:00 - 12:00
Sunday 09:00 - 12:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hatiya Medicine Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share