KIDS Lookout

Call Directions Contact the business

KIDS Lookout Health is the root of all happiness. Doctor

Eid Mubarak 🌙
29/06/2023

Eid Mubarak 🌙

👉নুডলস কিসের তৈরি?ময়দার তৈরি। 👉নুডলস কত ধরনের হয়?একশোর বেশি👉সব নুডলস শিশুকে দেয়া যায়?না। 👉কোনগুলি শিশুর (বড়দের) জন্যও ক...
13/06/2023

👉নুডলস কিসের তৈরি?
ময়দার তৈরি।
👉নুডলস কত ধরনের হয়?
একশোর বেশি
👉সব নুডলস শিশুকে দেয়া যায়?
না।
👉কোনগুলি শিশুর (বড়দের) জন্যও ক্ষতিকর?
ইনস্ট্যান্ট, রেডিমেইড, টেস্টিং সল্ট ও সোডিয়াম, msg মেশানো নুডলস সবার জন্য ক্ষতিকর। শিশুর ক্ষেত্রে এগুলো মারাত্মক ক্ষতি করে লিভার ও কিডনিতে।
👉কোনগুলি দিব?
যেগুলিকে স্টিক নুডলস বলে। রাঁধতে/সিদ্ধ করতে সময় লাগে। কোনো লবণ, টেস্টিং সল্ট, মশলা বা আর কিছুই নেই
👉ম্যাগি না কোকোলা?
শুধু ম্যাগি বা কোকোলা নয়, সব কোম্পানির স্টিক নুডলস ও ইনস্ট্যান্ট নুডলস দুটোই আছে।
যেহেতু ইনস্ট্যান্ট নুডলস লোকে বেশি খায়, বাজার এখন ইনস্ট্যান্ট নুডলসে ভর্তি। আগে কোকোলা কোম্পানির শুধু স্টিক নুডলস ছিল। এখন কোকোলা ইনস্ট্যান্ট নুডলসও আছে।
👉আমার ছেলে কোন নুডলস খায়?
কোনোটাই না। প্যাকেটের খাবার না দেয়ার চেষ্টা করছি। যতদিন পারি দিব না।
👉স্টিক নুডলস বা শিশুদের নুডলস কিভাবে বুঝবো?
ছবিতে দেখুন। বামপাশে স্টিক নুডলসের ছবি আছে। তবে লম্বা নুডলস মানেই শিশুদের জন্য তা নয়। আপনাকে অবশ্যই গায়ে লেখা উপাদান পড়ে নিতে হবে।
👉নুডলসের গায়ে লেখা আছে শিশুদের জন্য, তাহলে?
না, লেখা থাকা মানেই শিশুর জন্য নিরাপদ না। মনে রাখবেন খাবারের অভ্যাসের ওপর স্বাস্থ্য নির্ভর করে। খাবার যত খারাপ হবে স্বাস্থ্য তত খারাপ হবে, ওষুধ ও হাসপাতাল ব্যবসা জমজমাট হবে। তাই সব দেশেই খাবার ও চিকিৎসা কোম্পানিরা মানুষের সর্বনাশ করার জন্য একজোট। সচেতন আপনাকেই হতে হবে।

কার্টেসীঃ পারমিতার প্রতিদিন

15/05/2023
আজ থেকে আমার চেম্বারে রোগীদের জন্য সম্পূর্ণ ফ্রি কফি সার্ভিস চালু করলাম, এখন থেকে সম্পূর্ণ ফ্রি আনলিমিটেড  #দুধ_চা,  #এল...
29/04/2023

আজ থেকে আমার চেম্বারে রোগীদের জন্য সম্পূর্ণ ফ্রি কফি সার্ভিস চালু করলাম, এখন থেকে সম্পূর্ণ ফ্রি আনলিমিটেড #দুধ_চা, #এলাচি_কফি, #ব্লাক_কফি, #লেমন_কফি এবং #ডায়াবেটিস রোগীদের জন্য #চিনি_ছাড়া_কফি দেওয়া হবে।
এটা শুধু মাত্র আমার চেম্বারে আগত সম্মানিত রোগী এবং রোগীদের এটেনডেন্স এর জন্য।

09/03/2023

Service your AC immediately and save your life.
গত কয়েকদিনে ঢাকায় বেশ কিছু বিস্ফোরণ ঘটে যার সবগুলোর কারন গ্যাস। শীতকালে দীর্ঘদিন AC বন্ধ থাকে। সেই সময় ডাস্ট পড়ে, লিকেজ হয়। গরম পড়তে শুরু করলে হঠাৎ AC চালু করলে ডাস্ট সহ বিভিন্ন কারনে গ্যাসের সৃষ্টি হয়। যা যেকোন সময় ব্লাস্ট হতে পারে। অনুগ্রহ করে এসি ব্যবহারে সচেতন হোন। দেশে এখন প্রচণ্ড গরম বৃদ্ধি পাওয়ায় বেশিরভাগ মানুষই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) দিকে ঝুঁকছেন।তবে এসি ব্যবহার করলেও নানা গাফিলতির কারণে বাড়ছে এসির বিস্ফোরণ। যাতে মারাও যাচ্ছে অনেক। তাই এসির ব্যবহার বাড়লেও ব্যবহারে হতে হবে সতর্ক।

আসুন জেনে নেই এসি বিস্ফোরণের কারণ ও কি করলে এর থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

বিস্ফোরণের কারণ:
১. এসির পাওয়ার কেবল সঠিক স্পেক–এর ব্যবহার না করলে।
২. এসির কনডেনসারে ময়লা থাকলে কম্প্রেসরে হাই টেম্পারেচার ও হাই প্রেশার তৈরি হয়ে।
৩. এসির ভেতরের পাইপের কোথাও ব্লকেজ হলে এসির ভেতরে হাই প্রেশার তৈরি হয়ে কম্প্রেসর ব্লাস্ট হতে পারে।
৪. কম্প্রেসরের লিমিটের চেয়ে বেশি রেফ্রিজারেন্ট চার্জ করলে হাই প্রেশার তৈরি হয়ে।
৫. কম্প্রেসরে প্রয়োজনীয় পরিমাণ রেফ্রিজারেন্ট না থাকলে ভেতরের তাপমাত্রা লিমিটের চেয়ে বেড়ে গিয়ে।
৬. সঠিকভাবে এসির ভ্যাকুয়াম না করলে।
৭. কম্প্রেসরে সঠিক পদ্ধতিতে রেফ্রিজারেন্ট চার্জ না করলে কম্প্রেসরে হাই প্রেশার তৈরি হয়ে।
৮. সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার না করলে।

এসি বিস্ফোরণ থেকে রক্ষা পাওয়ার উপায়:
১. ভালোমানের এবং সঠিক স্পেকের পাওয়ার কেবল ব্যবহার করা।
২. এসির কনডেনসার নিয়মিত পরিষ্কার রাখা।
৩. কম্প্রেসরে হাই টেম্পারেচার ও হাই প্রেশার পরীক্ষা করা।
৪. এসির ভেতরের পাইপের কোথাও ব্লকেজ আছে কি না, তা পরীক্ষা করা।
৫. কম্প্রেসরে প্রয়োজনীয় রেফ্রিজারেন্ট আছে কি না, তা অভিজ্ঞ ও বিশ্বস্ত কোম্পানির টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করা।
৬. কম্প্রেসরের লিমিটের চেয়ে বেশি রেফ্রিজারেন্ট চার্জ না করা।
৭. সঠিকভাবে এসির ভ্যাকুয়াম করা।
৮. কম্প্রেসরে সঠিক পদ্ধতিতে রেফ্রিজারেন্ট চার্জ করা।
৯. বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি, কম্প্রেসর এবং রেফ্রিজারেন্ট ব্যবহার করা।
১০. নিম্নমানের অখ্যাত বা নকল ব্র্যান্ডের এসি এবং কম্প্রেসর কেনা এবং ব্যবহার থেকে বিরত থাকা।
১১. সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার করা।

উপরোক্ত কারণের পাশাপাশি আরও বিভিন্ন কারণে ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। তাই সচেতন হোন, সাবধান হোন।

( Collected )

03/02/2023

একজন মা আমার কাছে প্রিয় সন্তানের চিকিৎসা নিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করছেন।
আলহামদুলিল্লাহ

চেম্বার : মেডিজোন ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার।
মাইক্রো স্ট্যান্ট , ধান হাট খোলা, রেলস্টেশন রোড, রূপদিয়া বাজার
রোগী দেখার সময় :
প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা, রবিবার এবং বুধবার সকালে বন্ধ, বিকাল ৪ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

কুসংস্কার কতটা ভয়াবহ এটা না দেখলে বুঝতে পারতাম না, ছোট্ট একটা বাচ্চা ছেলে, গলা ফুলে অনেক ব্যাথার যন্ত্রণায় কাতর সেই মূহু...
01/02/2023

কুসংস্কার কতটা ভয়াবহ এটা না দেখলে বুঝতে পারতাম না, ছোট্ট একটা বাচ্চা ছেলে, গলা ফুলে অনেক ব্যাথার যন্ত্রণায় কাতর সেই মূহুর্তে দাদীর পরামর্শে এটা বাচ্চার গলায় টাইট করে বেধে রাখছে, যার জন্য বাচ্চা ঠিক মতো শ্বাস নিতে পারছে না, এমন অবস্হায় আমার কাছে আসলে আমি দ্রুত এটা খোলার ব্যাবস্হা করি এবং যথাযথ চিকিৎসা দিয়ে বাসায় প্রেরন করি।

30/01/2023

একজন মা, যাকে আল্লাহ তার কোলজুড়ে বিয়ের ১০ বছর পরে একসাথে ৪ টি সন্তান দান করেন, সুবহানাল্লাহ!!! তার পর থেকে তার বাচ্চার যাবতীয় চিকিৎসার জন্য আমার কাছে নিয়মিত দেখিয়ে থাকেন। আজ তারা আমার কাছে চিকিৎসা নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
আমাকে যারা দেখাতে চান তারা স্ক্রিনে উল্লেখিত নম্বরে কল করে সিরিয়াল নিয়ে দেখাতে আসবেন।
তাছাড়া অনলাইনে ও যেকোনো ইমারজেন্সি প্রয়োজনে স্ক্রিনের নম্বরে কল করতে পারবেন যেখানে ২৪ ঘন্টা ডাক্তারের সহায়তা পাবেন।

চেম্বার : মেডিজোন ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার।
মাইক্রো স্ট্যান্ট , ধান হাট খোলা, রেলস্টেশন রোড, রূপদিয়া বাজার
রোগী দেখার সময় :
প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা, রবিবার এবং বুধবার সকালে বন্ধ, বিকাল ৪ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
সিরিয়ালের জন্য যোগাযোগ : 01953907721

22/01/2023

Patient review
Alhamdulillah

21/01/2023

positive review
Alhamdulillah

Address

Rupdia
Jessore
7400

Telephone

+8801953907721

Website

Alerts

Be the first to know and let us send you an email when KIDS Lookout posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KIDS Lookout:

Shortcuts

Share