Green Shadow Food

Green Shadow Food Green Shadow Foodstuff is an e-commerce platform for safe and pure foods in Bangladesh.

নারীজীবনের সবচেয়ে সুখ আর কষ্টের মুহূর্তগুলো জড়িয়ে থাকে সন্তান আগমনের এই জার্নিতে। এই সময়ে কেউ কী খেতে চাইলো,, সেটা হয়তো ...
16/08/2026

নারীজীবনের সবচেয়ে সুখ আর কষ্টের মুহূর্তগুলো জড়িয়ে থাকে সন্তান আগমনের এই জার্নিতে। এই সময়ে কেউ কী খেতে চাইলো,, সেটা হয়তো খুব তুচ্ছ কোনো খাবার, কিন্তু সেই ছোট ইচ্ছাটা অপূর্ণ থাকার আক্ষেপ কিন্তু সারাজীবন থেকে যায়।

​বাচ্চা দুনিয়ায় আসার পর পুরো ঘর উৎসবের রঙে সাজে, মিষ্টি বিলায় গ্রামজুড়ে। অথচ যে মা এত বড় একটা কঠিন লড়াই পার করলেন, তার খেয়াল রাখার মানুষ খুব কমই থাকে। বাচ্চার উপহার নেওয়ার পাশাপাশি মায়ের হাতে একগোছা ফুল তুলে দেওয়া কিংবা তাকে একটু আদর করে জিজ্ঞেস করা,,, "তোমার কী খেতে মন চাইছে?" এইটুকু যত্নেই কিন্তু একজন মায়ের সব ক্লান্তি উবে যায়।

​শুধু এই নব্য মা-ই নন, জীবনের বিশেষ মুহূর্তগুলোতে পছন্দের মানুষদের একটু যত্ন করে মিষ্টিমুখ করানোর আনন্দটাই আলাদা।
​আজই প্রিয় সেই মায়ের সামনে আমাদের এই মাখনের মতো মোলায়েম সন্দেশ নিয়ে হাজির হয়ে বলুন,, "তুমি মা হয়েছো, সবচেয়ে কঠিন জার্নিটা পার করেছো। সবার আগে মিষ্টিমুখটা তোমারই প্রাপ্য।"

​খাওয়া হয়তো খুব বড় ব্যাপার না, কিন্তু কাউকে ভালোবেসে যত্ন করে খাওয়ানোটা সত্যিই বিশাল এক ব্যাপার!

​আমাদের স্পেশাল ক্ষীরের কম্বো সন্দেশ
খাঁটি গরুর দুধ, ঘন ক্ষীর আর লাল চিনির মেলবন্ধনে তৈরি ১০ আইটেমের এই সন্দেশ,,, যার প্রতিটি কামড় আপনাকে দেবে অনন্য তৃপ্তি।
​ডেলিভারির জন্য এখনই মেসেজ করুন!

সন্দেশ, মিষ্টির জামানা তো চলছে সেই কবে থেকে।সেই স্রোতে কিন্তু একটু ব্যতিক্রম এনেছে বগুড়ার ছানা ও ক্ষিরের কম্বিনেশনে তৈরি...
15/08/2026

সন্দেশ, মিষ্টির জামানা তো চলছে সেই কবে থেকে।
সেই স্রোতে কিন্তু একটু ব্যতিক্রম এনেছে বগুড়ার ছানা ও ক্ষিরের কম্বিনেশনে তৈরি এই কম্বো প্যাকেজটি ।💞

দেখতে আকর্ষনীয় হওয়ায় গায়ে হলুদ, বিয়ে, জন্মদিন, বিবাহ বার্ষিকী সহ সব রকম অনুষ্ঠানে যেমন মানিয়ে যায় একদম, খেতেও তেমনি অসাধারণ স্বাদ 😋
কোন রস না থাকায় যে কোন জায়গায় ক্যারী করা যায় খুব সহজেই। ফ্রীজ ছাড়াই বেশ কয়েকদিন ভালো থাকে 👌

আর ১০ রকমের ডিজাইন ও টেস্ট তো থাকছেই মাথা ঘুরিয়ে দেয়ার জন্য।😜

এক কাপ রোজেলা প্রতিদিন খেতে পারলে ,ইনশাআল্লাহ পরিবর্তন হবে আপনার লাইফ স্টাইল🙂আল্লাহ কি অশেষ দান 😊রোজেলা চা এর এত কেন উপক...
15/08/2026

এক কাপ রোজেলা প্রতিদিন খেতে পারলে ,ইনশাআল্লাহ পরিবর্তন হবে আপনার লাইফ স্টাইল🙂

আল্লাহ কি অশেষ দান 😊রোজেলা চা এর এত কেন উপকারিতা আপনি কি জানেন?

জুমের রোজেলা ফল এর চা 😍

নাম তার রোজেলা, প্রচলিত ভাবে বাজারে একে চুকাই, মেষ্টা ও বলা হয়ে থাকে। এটি হালকা গোলাপী বর্ণের ফল, দেখতে অনেকটা ফুলের কলির মতো। মূলত বাংলাদেশে রাঙ্গামাটি, বান্দরবান এলাকায় বেশি হয়। বিশেষ কিছু ভেষজ গুনাবলী থাকায় এর ব্যবহার বেশি হয়।

রোজেলা ফলের গুনাগুনঃ

– ঠান্ডা কমায়, ওজন কমাতে সাহায্য করে,
– হজমে সাহায্য করে।
– টক স্বাদযুক্ত হওয়ায় এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’। এর টক স্বাদের জন্য একে ডাল, তরকারি বা মাছের রান্নায় ব্যবহার করা যায়।

– এর গোলাপী বর্ণটি মূলত অ্যান্থোসায়ানিন জন্য হয়ে থাকে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রন করে, রক্তে চিনির পরিমান নিয়ন্ত্রন করে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রন করে।

– পিরিয়ড সময় একজন মেয়ে বা নারীর হরমোনের পরিবর্তনের কারনে হতাশা, হঠাৎ করে মন-মেজাজের রূপ পরিবর্তন এবং রোজেলা চা এই সময়টাই সবচেয়ে বেশি উপকারী।
কিন্তু গর্ভাবস্থায় এই পানীয় পান করা যাবে না।
– অম্ল, বুকে জ্বালা-পোড়া, অ্যালার্জির সমস্যা থাকলে এই চা পান করা যাবে না।

এই ফল দিয়ে চা কিভাবে তৈরি করা যায়?

রোজেলা চা উপকরনঃ
• রোজেলা – ২ চামচ
• আদা কুচি- ১/২ চা চামচ
• পানি ২ কাপ
• মধু / গুড় ১ চা চামচ বা গুড় ১/২ চা চামচ

প্রণালীঃ
১। প্রথমে রোজেলা ফলগুলোকে ভালোভাবে ধুয়ে সুতির কাপড়ে বা তোয়ালেতে শুকিয়ে অন্য আরেকটা কাপড়ের উপর রোজেলা বীজ ফেলে শুধু পাপড়ি নিয়ে তা ভালোভাবে শুকাতে হবে। দীর্ঘদিন ধরে সংরক্ষন করার জন্য পাতলা নেটের ব্যাগে পাপড়িগুলো ২-৩দিন রোদে রেখে শুকাতে হবে।
একবার ভালোভাবে শুকিয়ে গেলে শুকনো পাপড়িগুলো ‘রোজেলা চা’ বানানোর জন্য একদম তৈরী। পুরোপুরি শুকানোর পর রোজেলার পাপড়িগুলো কাচের জার –এ সংরক্ষন করলে সঠিক স্বাদ বজায় থাকবে।

২।একটি পাত্রে পানিতে আদা,রোজেলা পাপড়ি ২চামচ দিয়ে ভালোভাবে ঢেকে ১০ মিনিট সিদ্ধ করতে হবে।

৩।এরপর পানি রং হালকা গোলাপি থেকে গাঢ় গোলাপি হয়ে উঠলে নামিয়ে নিতে হবে।
৪।স্বাদ অনুযায়ী মধু/চিনি দিয়ে গরম গরম খেতে পারেন।

💖💖💖অর্ডার করতে ইনবক্স চেক করুন।

01747853176 whatsapp number

যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, এই মুহূর্তে আমাদের মিষ্টির কম্বো বক্সের মধ্যে  সবচেয়ে প্রিমিয়াম বক্স কোনটি? আমি এক মুহূর্তও ন...
15/08/2026

যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, এই মুহূর্তে আমাদের মিষ্টির কম্বো বক্সের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম বক্স কোনটি? আমি এক মুহূর্তও না ভেবে এই কম্বোটির কথাই বলব। 🥰 এই বক্স পুরোটাই সাজানো হয়েছে বগুড়ার বিখ্যাত ব্রান্ড আকবরিয়ার স্পেশাল কিছু মিষ্টি আইটেম দিয়ে।
টোটাল ১৪ আইটেম দিয়ে সাজানো এক কেজির এই বক্সে ২৩ পিস সেরা স্বাদের মিষ্টি পাচ্ছেন! প্রতিটির টেস্ট ভিন্ন হওয়ায় এক বক্সেই অনেক গুলো মিষ্টির স্বাদ উপভোগ করার দারুণ সুযোগ পেয়ে যাচ্ছেন!
যারা প্রিয়জনকে তার পছন্দের খাবার গিফট করে স্পেশাল সারপ্রাইজ দেয়ার কথা ভাবছেন,, তারা নির্দ্বিধায় এই বক্সটি নিয়ে নিবেন।
আমি নিশ্চিত ভাবে বলতে পারি এই বক্স পেলে যে কেউ ভীষণ ভাবে সারপ্রাইজড হবে 😍
তো আর দেরি করছেন কেন???

"তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতো না,তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না।"আরে নাহ্  সবই হতো তার আপন গতিতে। তবে তু...
15/08/2026

"তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতো না,
তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না।"

আরে নাহ্ সবই হতো তার আপন গতিতে। তবে তুমি এসে তা রাঙিয়ে দিয়েছো গোধুলি সাত রংয়ে।

নাহ্ আসলে সেটা সাত রং বললেও ভুল বলা হবে। কারন তোমার শুধু রঙে রুপে নয়,, তোমার অসাধারণ গুণের মুগ্ধতার রংয়ে হাজারো ঘর ছাড়িয়েছে 😊
তেমনি হবার কথা তাই-না বলো??

🎀 শুধু আমার কাছে নয়,, তোমার রুপে গুণের মিষ্টতায় এমন মিষ্টি সকাল পাওয়ার আকাঙ্ক্ষা এখন সবার মনে 🥰🥰

সেই তুমি আর কেউ নও... তুমি আমার উদ্যোগের কম্বো সুন্দরী ''বগুড়ার স্পেশাল সুইট কম্বো প্যাকেজ "" 😁😍

অর্ডার করুন 01747-853176

বর্তমানে ওয়েদারের যে হারে মুড সুইং হচ্ছে, এর সাথে টেক্কা দেওয়া তো চাট্টিখানি কথা নয়! 😉​সকালবেলা প্রখর রোদ, দুপুরে হালকা ...
12/08/2026

বর্তমানে ওয়েদারের যে হারে মুড সুইং হচ্ছে, এর সাথে টেক্কা দেওয়া তো চাট্টিখানি কথা নয়! 😉
​সকালবেলা প্রখর রোদ, দুপুরে হালকা বৃষ্টি, বিকেলে চিটচিটে গরম,,আর রাত গভীর হতেই ঝুমঝুম বৃষ্টি!

কিন্তু আবহাওয়া যার সাথে খুশি মুড সুইং করুক, তাতে আমাদের কী? আপনার মুড ফুরফুরে রাখার চাবিকাঠি তো আমাদের কাছেই আছে! 😍
​এই খামখেয়ালী ওয়েদারে মন ভালো করার সেরা দাওয়াই,, বগুড়ার ঐতিহ্যবাহী 'সর পড়া' খাঁটি মিষ্টি দই এবং স্পেশাল সন্দেশের বক্স।

​এক চামচেই সব ক্লান্তি গায়েব! এমন লোভনীয় মিষ্টি ঘরে থাকলে কি আর বাইরের ওয়েদার নিয়ে চিন্তা থাকে?
​কী ভাবছেন বলুন তো? মিষ্টান্ন ভালোবাসেন, অথচ অর্ডার করতে দেরি করছেন? ঝটপট আপনার পছন্দের বক্সটি বুক করে ফেলুন আর এই সুন্দর আবহাওয়াটা উপভোগ করুন দারুণ স্বাদে! 🥰

আমাদের কম্বো সুন্দরীরা সুন্দর প্যাকেজিং হয়ে চলে যাচ্ছে যার যার গন্তব্যে! প্রতিটি কম্বো দেখতে যেমন রুপসী স্বাদেও টেস্টি 😋...
12/08/2026

আমাদের কম্বো সুন্দরীরা সুন্দর প্যাকেজিং হয়ে চলে যাচ্ছে যার যার গন্তব্যে!
প্রতিটি কম্বো দেখতে যেমন রুপসী
স্বাদেও টেস্টি 😋
আপনারটা কবে নিচ্ছেন??

কিছু স্বাদ সময়ের সাথে কখনো ফিকে হয় না... ​দুপুরের খাবার শেষে কিংবা প্রিয়জনদের সাথে বিকেলের আড্ডায় একটুখানি খাঁটি মিষ্টির...
11/08/2026

কিছু স্বাদ সময়ের সাথে কখনো ফিকে হয় না...
​দুপুরের খাবার শেষে কিংবা প্রিয়জনদের সাথে বিকেলের আড্ডায় একটুখানি খাঁটি মিষ্টির ছোঁয়া সবসময়ই মন ভালো করে দেওয়ার কাজ করে, তাই না? মিষ্টিপ্রেমীদের মুখে আসল স্বাদের হাসি ফোটাতে 'গ্রীন শ্যাডো' নিয়ে এলো বগুড়ার ঐতিহ্যবাহী সেরা সব সন্দেশের স্পেশাল কম্বো প্যাকেজ!

​স্পেশাল এই কম্বোতে যা যা থাকছে
টোটাল ১৪ টি আইটেম ১৪ রকম স্বাদে পাচ্ছেন খাঁটি দুধের ঐতিহ্যবাহী ছানার সন্দেশ, গুড়ের হাফসি, প্যারা সন্দেশ,দধিয়া, ওভালটিন, স্বর্নমুখি, ইলিশ পেটি, ক্ষিরের কালোজাম, জামাই রাজা, স্পেশাল গুড়ের সন্দেশ ও স্পেশাল মালাই রোল ও তিল-ড্রাইফ্রুটসের শাহী সন্দেশ সহ আরো মজার মজার সন্দেশ।

​আলাদা আলাদাভাবে এই প্রিমিয়াম মিষ্টিগুলো কিনতে গেলে আপনার অনেক বেশি খরচ হতো। যারা এতদিন ধরে বগুড়ার ট্রেডিশনাল ও কেমিক্যালমুক্ত খাঁটি মিষ্টির পারফেক্ট একটা বক্স খুঁজছিলেন, এই এক কম্বো নিলে নিশ্চিত জিতবেন 😋💛

জমে একবারে ক্ষীর । আর সেই ক্ষীর দিয়েই তৈরি হয় বগুড়ার স্পেশাল ক্ষিরের কম্বো সন্দেশ কম্বো সন্দেশে এত দুধ লাগে?একজন ক্রেতা ...
11/08/2026

জমে একবারে ক্ষীর । আর সেই ক্ষীর দিয়েই তৈরি হয় বগুড়ার স্পেশাল ক্ষিরের কম্বো সন্দেশ

কম্বো সন্দেশে এত দুধ লাগে?একজন ক্রেতা আগ্রহ নিয়ে এই প্রশ্নটি করেছিলেন। উত্তরে বলেছিলাম শুধুই দুধ,, চিনি,,ছানা আর ক্ষির। ছানা, ক্ষির দুধ দিয়েই তৈরি করতে হয়৷ তাই এই সন্দেশ গুলোতে দুধের পরিমাণ বেশি থাকে।

কোনপ্রকার আটা, ময়দা বা চালের গুড়া দিয়ে বানানো হয় না। আর তাই এই সন্দেশ তৈরির মূল উপকরন দুধ আর চিনি।

ডেলিভারি হচ্ছে সারা দেশে

অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন আমাদের নাম্বারে। আমাদের মোবাইল নাম্বার 01747-853176

প্রথম্বারের মতো বগুড়ার স্পেশাল সন্দেশের কম্বো প্যাকেজ ​অর্ডার করার সময় আপু বেশ চিন্তিত ছিলেন,,,শ্বশুরবাড়ির মানুষের জন্য ...
10/08/2026

প্রথম্বারের মতো বগুড়ার স্পেশাল সন্দেশের কম্বো প্যাকেজ ​অর্ডার করার সময় আপু বেশ চিন্তিত ছিলেন,,,শ্বশুরবাড়ির মানুষের জন্য মিষ্টি নিচ্ছেন, স্বাদে বা মানে কোনো ঘাটতি হলে মান-সম্মান নিয়ে কথা উঠবে। আমরা শুধু এটুকুই আশ্বাস দিয়েছিলাম, "ইনশাআল্লাহ, শতভাগ ফ্রেশ ও সেরা স্বাদটাই পাবেন।

​পার্সেল হাতে পাওয়ার পর যখন সবাই মিলে বগুড়ার স্পেশাল কম্বো সন্দেশ টেস্ট করলেন, আপুর বার্তা "আপু মিষ্টি খুব ভালো লাগছে সবার!"

আজ আমাদের স্পেশাল লাড্ডু কম্বো প্যাকেজও দারুণ ফিডব্যাক পেয়েছি 🥰

​আলহামদুলিল্লাহ! গ্রাহকের এই হাসিমুখ এবং খাঁটি ভালোবাসাই আমাদের কাজের আসল সার্থকতা। এক বক্সেই পাচ্ছেন বিভিন্ন পদের ঐতিহ্যবাহী সন্দেশ, যার প্রতিটা কামড়েই আলাদা স্বাদ ও সেরা মান।
​আপনার প্রিয়জন বা শ্বশুরবাড়ির মানুষের জন্য সেরা ও ফ্রেশ মিষ্টি পৌঁছে দিতে আমরা আছি আপনার পাশে!
​অর্ডার করতে সরাসরি আমাদের মেসেজ দিন।


Address

Green Shadow Foodstuff
Joypara
1330

Telephone

+8801747853176

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Shadow Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green Shadow Food:

Shortcuts

Share