07/11/2025
🌺আলহামদুলিল্লাহ, আমার একজন ক্লায়েন্টের গর্ভধারণের সুন্দর প্রতিক্রিয়া ।👇🏽
✨প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর কাছে আমাকে মা হওয়ার সৌভাগ্য দান করার জন্য । এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় রোজালিন আপুর কাছে । আমার ৩৩ বছরের জীবনে কোনদিন নিয়মত পিরিয়ড হয়নি । পিরিয়ড হত ৫০/৫৫ দিন পর পর। আমার ছিল পি সি ও এস । পড়াশোনা শেষে বাংলাদেশে এনডোক্রেনলজিস্ট দেখিয়েছিলাম । আমাকে কন্ট্রাসেপটিভ পিল আর ওরাল অ্যান্টিডায়েবেটিক ড্রাগ দিয়েছিল ৬ মাসের জন্য । তেমন কোন কাজ হলো না । পি,এইচ, ডি করার জন্য আমেরিকা চলে আসি ২০২১ সালে । ২০২২ সালে বিয়ে করি । পড়াশোনার চাপ একটু সামলে ২০২৪ সালে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেই । অনিয়মিত পিরিয়ড আর বয়স তখন ৩৩। আমেরিকাতে ডাক্তারের কাছে গেলে কোন চিকিৎসা ছাড়াই ৬ মাস বাসায় চেষ্টা করতে বলে । ৮ মাস পর আবার ডাক্টরের কাছে যাই আর ফার্টিলিটি স্পেশালিস্ট এর কাছে অ্যাপয়েন্টমেন্ট পাই ৪ মাস পর , ডিসেম্বর ২০, ২০২৪। এই চার মাস কি করব বুঝতে পারিনা । অনেক দুশ্চিন্তা করতে থাকি । এমন সময় রোজালিন আপুর কোর্সে ভর্তি হই ন্যাচারালি ফেরিলিটি ইমপ্রুভ করার জন্য, সেপ্টেম্বর ১৫, ২০২৪। আমি এবং আমার হাসবেন্ড খুবই উৎসাহী ছিলাম এই কোর্স নিয়ে । একজন বায়োকেমিস্ট হিসেবে কোর্সের প্ল্যান আমার কাছে খুবই অর্থবহ লাগত । আমরা আপুর কোর্সের নিয়মকানুন প্রায় ৯৫% মেনে চলেছি ( খাদ্যাভাস, শরীরচর্চা, ই ওগা আর রিফ্রেশমেন্ট)। আপুর তিন মাসের কোর্স শুরু করার পর প্রথম পিরিয়ড হয় ৪০ দিন পর, দ্বিতীয় পিরিয়ড হয় ৩৩ দিন পর । কোর্স অফিসিয়ালি কমপ্লিট করি ডিসেম্বর ১১, ২০২৪। আপু একটা ফাইনাল প্ল্যান দিয়ে দেন । আমি অভুলেশন প্রেডিক্টর কিট ব্যবহার করতাম । কোর্স সম্পূর্ণ করার ১ সপ্তাহ পরেই আমি কনসিভ করি । সুতরাং তৃতীয় পিরিয়ড হয়নি 🙂। আমার আর ফার্টিলিটি চিকিৎসা লাগেনি । পি সি ও এস থাকা সত্ত্বেও সহজ প্রেগন্যান্সি ছিল । আমার বাচ্চা জন্ম নেয় সেপ্টেম্বর ২, ২০২৫, নরমাল ডেলিভারির মাধ্যমে । প্রেগন্যান্সির সময়ও আপুর কোর্স মেনে চলতাম ।
ফার্টিলিটি এবং প্রেগন্যান্সি জার্নি আমার কাছে একটা মিরাকেলের মতো । আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন রোজালিন আপুকে নেক হায়াত দান করেন এবং আমাদের মতো এরকম অনেক মানুষকে সাহায্য করার তৌফিক দেন ।