Hossain Drug House Khulna.

Hossain Drug House Khulna. SINCE 2001 (M/S HOSSAIN DRUG HOUSE,HOSSAIN TRADE LINK,A HOSSAIN AGRO&DAIRY FARM,M/S ALLAHAR DAN TRADERS)
(1)

04/05/2026

অনেকদিন আগের কথা,
যখন Windows এর মানে ছিল জানলা আর application মানে ছিল কাগজে লেখা একটা আবেদনপত্র..
যখন keyboard মানে ছিল পিয়ানো আর mouse ছিল সামান্য একটা প্রাণী..
যখন file ছিল অফিসের কোনো খুব গুরুত্বপূর্ণ কাগজ রাখার জায়গা.আর hard drive ছিল খুব বাজে একটা সফর..
যখন cut করা হত ছুড়ি দিয়ে আর paste করা হত আঠা দিয়ে
যখন web মানে ছিল মাকড়সার থাকার জায়গা আর virus ছিল জ্বর
এবং যখন apple আর blackberry শুধু ফল হিসাবেই বিখ্যাত ছিল..
তখন আমাদের কাছে অনেকটা সময় থাকত আমাদের পরিবারকে দেওয়ার জন্যে..

copy.

03/04/2026

সকলেই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন যখনই সময় হবে তখন ই একটু একটু মুখস্ত করুন। (আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিন) নিশ্চয়ই, আল্লাহর ৯৯টি পবিত্র নাম (আসমাউল হুসনা) এবং তাদের অর্থসহ একটি সুন্দর চার্ট নিচে দেওয়া হলো। এই নামগুলো পাঠ করা এবং এগুলোর মর্ম অনুধাবন করা ইবাদতের একটি অংশ।
ক্রম আরবি নাম উচ্চারণ বাংলা অর্থ
১ الرحمن আর-রাহমান পরম দয়ালু
২ الرحيم আর-রাহীম অতিশয় মেহেরবান
৩ الملك আল-মালিক সর্বাধিপতি/মালিক
৪ القدوس আল-কুদ্দুস অতি পবিত্র
৫ السلام আস-সালাম শান্তিদাতা
৬ المؤمن আল-মু’মিন নিরাপত্তা দানকারী
৭ المهيمن আল-মুহাইমিন রক্ষণাবেক্ষণকারী
৮ العزيز আল-আযীয মহা পরাক্রমশালী
৯ الجبار আল-জাব্বার অজেয় ও মহাপ্রতাপশালী
১০ المتكبر আল-মুতাকাব্বির মহত্ত্বের অধিকারী
১১ الخالق আল-খালিক সৃষ্টিকর্তা
১২ البارئ আল-বারী সঠিক রূপদানকারী
১৩ المصور আল-মুসাব্বির আকৃতি দানকারী
১৪ الغفار আল-গাফফার পরম ক্ষমাশীল
১৫ القهار আল-কাহহার কঠোর দমনকারী
১৬ الوهاب আল-ওয়াহহাব অকাতরে দানকারী
১৭ الرزاق আর-রাযযাক রিযিক দাতা
১৮ الفتاح আল-ফাত্তাহ বিজয় দানকারী
১৯ العليم আল-আলীম সর্বজ্ঞ
২০ القابض আল-কাবিদ সংকীর্ণকারী
২১ الباسط আল-বাসিত প্রশস্তকারী
২২ الخافض আল-খাফিদ অবনতকারী
২৩ الرافع আর-রাফি উন্নতকারী
২৪ المعز আল-মু’ইয সম্মান দানকারী
২৫ المذل আল-মুযিল অপমানকারী
২৬ السميع আস-সামি সর্বশ্রোতা
২৭ البصير আল-বাসীর সর্বদ্রষ্টা
২৮ الحكم আল-হাকাম অটল বিচারক
২৯ العدل আল-আদল পরম ন্যায়বিচারক
৩০ اللطيف আল-লাতীফ অতি সূক্ষ্মদর্শী
৩১ الخبير আল-খাবীর সম্যক অবগত
৩২ الحليم আল-হালীম পরম ধৈর্যশীল
৩৩ العظيم আল-আযীম অতি মহান
৩৪ الغفور আল-গাফুর পরম ক্ষমাশীল
৩৫ الشكور আশ-শাকূর গুণগ্রাহী
৩৬ العلي আল-আলী সুউচ্চ
৩৭ الكبير আল-কাবীর অত্যন্ত বড়
৩৮ الحفيظ আল-হাফীয সংরক্ষণকারী
৩৯ المقيت আল-মুকীত রিযিক দানকারী
৪০ الحسيب আল-হাসীব হিসাব গ্রহণকারী
৪১ الجليل আল-জালীল মহিমান্বিত
৪২ الكريم আল-কারীম মহানুভব
৪৩ الرقيب আর-রাকীব তত্ত্বাবধায়ক
৪৪ المجيب আল-মুবীব কবুলকারী
৪৫ الواسع আল-ওয়াসি অসীম
৪৬ الحكيم আল-হাকীম পরম প্রজ্ঞাময়
৪৭ الودود আল-ওয়াদুদ পরম স্নেহশীল
৪৮ المجيد আল-মাজীদ মহিমান্বিত
৪৯ الباعث আল-বাইস পুনরুত্থানকারী
৫০ الشهيد আশ-শাহীদ প্রত্যক্ষদর্শী
৫১ الحق আল-হাক্ক পরম সত্য
৫২ الوكيل আল-ওয়াকীল পরম নির্ভরযোগ্য কর্মবিধায়ক
৫৩ القوي আল-কাউয়ী শক্তিশালী
৫৪ المتين আল-মাতীন সুদৃঢ়
৫৫ الولي আল-ওয়ালী অভিভাবক ও সাহায্যকারী
৫৬ الحميد আল-হামীদ মহা প্রশংসিত
৫৭ المحصي আল-মুহসী হিসাব গ্রহণকারী
৫৮ المبدئ আল-মুবদি প্রথম সৃষ্টিকর্তা
৫৯ المعيد আল-মুয়ীদ পুনরায় সৃষ্টিকারী
৬০ المحيي আল-মুহয়ী জীবন দানকারী
৬১ المميت আল-মুমীত মৃত্যু দানকারী
৬২ الحي আল-হাইয়্যু চিরঞ্জীব
৬৩ القيوم আল-কাইয়্যুম চিরস্থায়ী/ধারক
৬৪ الواجد আল-ওয়াজিদ সবকিছুর প্রাপক
৬৫ الماجد আল-মাজিদ মহিমান্বিত
৬৬ الواحد আল-ওয়াহিদ একক
৬৭ الاحد আল-আহাদ অদ্বিতীয়
৬৮ الصمد আস-সামাদ অমুখাপেক্ষী
৬৯ القادر আল-কাদির সর্বশক্তিমান
৭০ المقتدر আল-মুকতাদির প্রবল শক্তিশালী
৭১ المقدم আল-মুকাদ্দিম অগ্রসরকারী
৭২ المؤخر আল-মুআখখির পশ্চাৎপদকারী
৭৩ الأول আল-আউয়াল অনাদি
৭৪ الآخر আল-আখির অনন্ত
৭৫ الظاهر আজ-জহির প্রকাশ্য
৭৬ الباطن আল-বাতিন গোপন
৭৭ الوالي আল-ওয়ালী অধিপতি
৭৮ المتعالي আল-মুতা’আলী সর্বোচ্চ মহিমান্বিত
৭৯ البر আল-বার্ পরম দাতা
৮০ التواب আত-তাওয়াব তওবা কবুলকারী
৮১ المنتقم আল-মুনতাকীম প্রতিশোধ গ্রহণকারী
৮২ العفو আল-আফূউ পরম ক্ষমাশীল
৮৩ الرؤوف আর-রাউফ অতিশয় দয়ালু
৮৪ مالك الملك মালিকুল মুলক সমগ্র জগতের মালিক
৮৫ ذو الجلال والإكرাম যুল জালালি ওয়াল ইকরম মহিমাময় ও মহানুভব
৮৬ المقسط আল-মুকসিত ন্যায়পরায়ণ
৮৭ الجامع আল-জামি একত্রকারী
৮৮ الغني আল-গানী ঐশ্বর্যশালী
৮৯ المغني আল-মুগনী অভাবমোচনকারী
৯০ المانع আল-মানি প্রতিরোধকারী
৯১ الضار আদ-দারু ক্ষতি সাধনকারী
৯২ النافع আন-নাফি কল্যাণকারী
৯৩ النور আন-নূর জ্যোতি
৯৪ الهادي আল-হাদী পথপ্রদর্শক
৯৫ البديع আল-বাদী অপূর্ব সৃষ্টি ক্ষমতা সম্পন্ন
৯৬ الباقي আল-বাকী চিরস্থায়ী
৯৭ الوارث আল-ওয়ারিস উত্তরাধিকারী
৯৮ الرشيد আর-রাশীদ সঠিক পথপ্রদর্শক
৯৯ الصبور আস-সাবুর অত্যধিক ধৈর্যশীল

12/03/2026
16/02/2026
16/02/2026
With রাজনৈতিক- সংবাদ – I just got recognized as one of their top fans! 🎉
12/02/2026

With রাজনৈতিক- সংবাদ – I just got recognized as one of their top fans! 🎉

10/01/2026

আপনি হয়তো ভাবছেন পৃথিবী চালায় আমেরিকা, ইউরোপ বা রাশিয়ার প্রেসিডেন্টরা। অথবা ভাবছেন যে ইলন মাস্ক, ট্রাম্প বা Xi Jinping বা পুতিন-ই বুঝি সব।

ভুল।

পর্দার আড়ালে এমন কিছু খেলা চলে, যা আপনার কল্পনারও বাইরে। আর এই খেলার মূল অস্ত্র হলো—টাকা এবং সুদ।

আজ আপনাকে এমন এক পরিবারের গল্প বলব, যারা দেখিয়েছে কীভাবে 'সুদ' নামক অস্ত্র দিয়ে রাজা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা পুরো একটা দেশ বা মহাদেশকেও গোলাম বানিয়ে রাখা যায়।

পরিবারটির নাম, রথচাইল্ড (Rothschild)।

গল্পটা ১৮শ শতকের।

শুরু হয়েছিল জার্মানির ফ্রাঙ্কফুর্টের এক নোংরা বস্তিতে।

মায়ার আমশেল রথচাইল্ড নামের এক লোক। ইহুদিদের জন্য নির্দিষ্ট একটা ছোট্ট এলাকায় গাদাগাদি করে থাকতেন। পেশা ছিল পুরোনো কয়েন কেনাবেচা করা। অবস্থা এতটাই খারাপ ছিল যে, মানুষ ভাবত এই লোকটা কোনোমতে খেয়েপরে বাঁচলেই অনেক। কিন্তু মায়ারের মাথায় ছিল অন্য প্ল্যান। তিনি শুধু বড়লোক হতে চাননি, তিনি চেয়েছিলেন এমন এক রাজত্ব বানাতে, যেখানে সূর্য কখনো ডুববে না।

এখানেই গল্পের প্রথম টুইস্ট। মায়ার আমশেল তার পাঁচ ছেলেকে কাছে ডাকলেন। আমরা হলে কী করতাম? বলতাম, "বাবা, তোমরা সবাই মিলেমিশে একসাথেই থাকো।" কিন্তু মায়ার করলেন উল্টোটা। তিনি তার পাঁচ ছেলেকে ইউরোপের প্রধান পাঁচটি শহরে পাঠিয়ে দিলেন। নাথান গেল লন্ডনে, জেমস গেল প্যারিসে, সলোমন ভিয়েনায়, কার্ল নেপলসে আর আমশেল থাকলেন ফ্রাঙ্কফুর্টে।

সবাই ভাবল, পরিবারটা বুঝি ছিন্নভিন্ন হয়ে গেল। কিন্তু মায়ার আসলে তৈরি করেছিলেন পৃথিবীর প্রথম "হিউম্যান ইন্টারনেট"। সেই যুগে যখন ফোন বা টেলিগ্রাম ছিল না, তখন এই পাঁচ ভাই পাঁচ দেশ থেকে নিজস্ব ঘোড়সওয়ার আর কবুতর দিয়ে খবরাখবর আদান-প্রদান করত। ফলে প্যারিসে কী ঘটছে, তা সবার আগে জানত লন্ডনে বসে থাকা ভাই। আর ভিয়েনার খবর জানত প্যারিসের ভাই।

সবচেয়ে বড় খেলাটা তারা খেলল ১৮১৫ সালে। নেপোলিয়ন বোনাপার্ট তখন ইউরোপ কাঁপাচ্ছেন। ওয়াটারলু-তে চূড়ান্ত যুদ্ধ হবে। পুরো ব্রিটেন টেনশনে, নেপোলিয়ন জিতলে ব্রিটেনের অর্থনীতি শেষ, আর হারলে ব্রিটেন সুপারপাওয়ার। লন্ডনের স্টক মার্কেটে সবাই ভয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছে।

ঠিক এই সময়ে লন্ডনে বসে থাকা ভাই, নাথান রথচাইল্ড, একটা খবর পেলেন। তার নিজস্ব গুপ্তচর ঝড়ের বেগে সমুদ্র পাড়ি দিয়ে খবর এনেছে যে নেপোলিয়ন হেরে গেছে। তখনো ব্রিটিশ সরকারও এই খবর জানে না! সাধারণ মানুষ হলে কী করত? খুশিতে নাচত। কিন্তু নাথান করলেন এক অদ্ভুত কাজ। তিনি গোমড়া মুখে স্টক মার্কেটে গিয়ে নিজের শেয়ার বিক্রি করতে শুরু করলেন।

তাকে দেখে বাকিরা ভাবল, "সর্বনাশ! নাথান বিক্রি করছে মানে নিশ্চয়ই নেপোলিয়ন জিতে গেছে!" হুজুগে পড়ে সবাই তাদের সব শেয়ার পানির দরে বিক্রি করে দিল।

মার্কেট ক্রাশ করল।

আর ঠিক তখন, একদম শেষ মুহূর্তে, নাথান চোখের পলকে সেই পানির দরের সব শেয়ার একাই কিনে নিলেন।

পরদিন যখন সরকারিভাবে খবর এল যে নেপোলিয়ন আসলে হেরে গেছে, তখন শেয়ারের দাম রকেটের গতিতে বাড়ল। মাত্র একদিনে রথচাইল্ড পরিবার এতটাই ধনী হয়ে গেল যে, তারা চাইলেই পুরো ব্রিটেন-সহ এমন আরও কয়েকটা দেশ কিনে ফেলতে পারত।

তারা শুধু টাকাই কামায়নি, তারা রাজাদের ব্যাংক হয়ে দাঁড়িয়েছিল।

সুয়েজ খাল খনন হবে? রথচাইল্ডদের টাকা লাগবে।
রেললাইন বসবে? রথচাইল্ডদের লোন লাগবে।
এমনকি ব্রাজিল যখন পর্তুগাল থেকে স্বাধীনতা চাইল, সেই স্বাধীনতার ফি-টাও রথচাইল্ডরা দিয়ে দিয়েছিল!

কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়টা এখনো শুনেন নাই...

গল্পের আসল টুইস্টটা হলো তাদের সিকিউরিটিতে।

মায়ার আমশেল মৃত্যুর আগে একটা উইল করে গিয়েছিলেন। তিনি বলে গিয়েছিলেন, এই ব্যবসার যাবতীয় হিসাব শুধু পরিবারের ভেতরেই থাকবে।

বাইরের কেউ - এমনকি মেয়েদের জামাইরাও; ব্যবসার মেইন খবর জানতে পারবে না। তারা নিজেদের মধ্যে এক অদ্ভুত কোড ল্যাঙ্গুয়েজে চিঠি লিখত, যা সিআইএ বা এফবিআই-এর বাপেরও সাধ্য ছিল না ডিকোড করার।

আজ ২০০ বছর পর, আপনি হয়তো ফোর্বস ম্যাগাজিনে তাদের নাম দেখবেন না। কারণ তারা এখন আর ফ্রন্টলাইনে খেলে না। তারা আছে ব্যাংকের পেছনে, ওয়াইন ব্যবসায়, রিয়েল এস্টেটে, পলিটিক্যাল ডিলিংস আর বড় বড় সব ইনভেস্টমেন্টে।

ভেবে দেখুন, একটা মিথ্যে খবর আর সুদের টাকা দিয়ে কীভাবে একটা সুপারপাওয়ার দেশকে পকেটে পোরা যায়!

ইসলাম ১৪০০ বছর আগেই বলেছিল - "আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম।"

কারণ ব্যবসা মানে পরিশ্রম, ঝুঁকি আর বরকত।

আর সুদ মানে হলো অন্যের বিপদের সুযোগ নিয়ে বিনা পরিশ্রমে টাকা কামানো।

রথচাইল্ডরা ঠিক এই সিস্টেমটাই দাঁড় করিয়েছে। তারা নিজেরা কোনো পণ্য বানায়নি, কোনো ফ্যাক্টরি দেয়নি। তারা শুধু টাকার ব্যবসা করেছে। টাকা দিয়ে টাকা বানিয়েছে।

আজকের মডার্ন ব্যাংকিং সিস্টেম, যেখানে গরিব মানুষ লোন নিয়ে সারা জীবন কিস্তি টানতে টানতে মরে যায়, আর ব্যাংকের মালিকরা এসি রুমে বসে থাকে - এই সিস্টেমের গডফাদার কিন্তু ওরাই।

সুয়েজ খাল খনন থেকে শুরু করে বড় বড় দেশের রেললাইন—সব তাদের ঋণের টাকায়।

এমনকি শোনা যায়, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনেও তাদের ফিন্যান্সিয়াল হাত ছিল অনেক বড়।

রাজনীতিবিদরা ভাষণ দেয় স্টেজে, কিন্তু স্ক্রিপ্ট লেখা হয় ব্যাংকের বোর্ডরুমে।

আপনি হয়তো ভাবছেন, "আমি তো ছোট মানুষ, এসব জেনে কী করব?"
জানতে হবে। কারণ আপনি যদি সিস্টেমটা না বোঝেন, তবে আপনিও এই সিস্টেমের দাবার গুটি হয়েই থাকবেন।

কোরআনে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, কারণ সুদ একটা জাতিকে পঙ্গু করে দেয়। রথচাইল্ডদের ইতিহাস তার সবচেয়ে বড় প্রমাণ।

টাকা কামানো খারাপ না। ইসলামে ধনী হওয়া দোষের কিছু না। হযরত উসমান (রা.) বা আব্দুর রহমান ইবনে আউফ (রা.) অনেক ধনী ছিলেন। কিন্তু তারা ধনী হয়েছিলেন হালাল ব্যবসায়, মানুষের উপকার করে। মানুষকে ঋণের ফাঁদে ফেলে নয়।

নোটঃ এই গল্পটার সাথে টাকা কিভাবে তৈরি হয়, সেটার একটা কানেকশন আছে - সেই গল্পটা না হয় আরেকদিন করবো, আপাতত পেইজটা ফলো + শেয়ার দিয়ে রাখুন যাতে করে ওই গল্পটাও আপনার ফিডে আসে :)

Address

Khulna
9203

Opening Hours

Monday 09:00 - 01:00
Tuesday 09:00 - 01:00
Wednesday 09:00 - 01:00
Thursday 09:00 - 01:00
Friday 09:00 - 01:00
Saturday 09:00 - 01:00

Telephone

+8801711129164

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hossain Drug House Khulna. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hossain Drug House Khulna.:

Share