Medishop Online Khulna

Medishop Online Khulna প্রয়োজনীয় ঔষধ খোঁজার ঝামেলা আর নয় !
ঘরে বসেই পাচ্ছেন সকল ঔষধ নিশ্চিন্তে।

খুলনা শহরের ডিজিটাল ফার্মেসিতে আপনাকে স্বাগতম!আপনার স্বাস্থ্য সুরক্ষায় এখন আমরা আছি একদম আপনার হাতের মুঠোয়। প্রথমবার অ...
04/08/2026

খুলনা শহরের ডিজিটাল ফার্মেসিতে আপনাকে স্বাগতম!

আপনার স্বাস্থ্য সুরক্ষায় এখন আমরা আছি একদম আপনার হাতের মুঠোয়। প্রথমবার অর্ডারেই খুলনাবাসীদের জন্য থাকছে বিশেষ ১০% ডিসকাউন্ট!

সহজ ৩টি ধাপে অর্ডার করুন:

১. আপনার প্রেসক্রিপশনের একটি পরিষ্কার ছবি তুলুন।

২. আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে ইনবক্স করুন।

৩. ঘরে বসেই ওষুধ রিসিভ করুন!

🛵 দ্রুত ডেলিভারি পেতে এখনি আপনার প্রেসক্রিপশন ইনবক্স করুন!

📞 যেকোনো প্রয়োজনে কল করুন: 01703834296]

🌐 Medishop online khulna ] — আপনার বিশ্বস্ত অনলাইন মেডিশপ

04/08/2026

মেডিসিন দোকান ঘুরে সময় নষ্ট করার দিন শেষ!
এখন খুলনা শহরের যেকোনো জায়গা থেকে অর্ডার করুন আপনার প্রয়োজনীয় ওষুধ। প্রেসক্রিপশনের ছবি ইনবক্স করুন আর ঘরে বসেই ডেলিভারি নিন।
📞 কল/হোয়াটসঅ্যাপ: [01703834296]
📍 সার্ভিস এরিয়া: খুলনা সিটি এলাকা

ওয়ান টাইম খেতে হবে না!🔥 প্রতিদিন ১ গ্লাস খান             ***m
02/08/2026

ওয়ান টাইম খেতে হবে না!🔥 প্রতিদিন ১ গ্লাস খান
***m

02/08/2026

ফুলবাড়িগেট বাজারের অন্যতম বিশ্বস্ত ঔষধের দোকান

🏥 মেসার্স আপন মেডিসিন সাপ্লাই

এখানে নির্ভরতার সাথে দেশি-বিদেশি সকল প্রকার ঔষধ, সার্জিক্যাল সামগ্রী ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সামগ্রী পাওয়া যায় ।

বাড়িতে বসেই ঔষধ পেতে অর্ডার করুন ফুলবাড়ী এক্সপ্রেসে। প্রেসক্রিপশনের ছবি পাঠাতে পারেন। "মেসার্স আপন মেডিসিন সাপ্লাই" থেকে আপনার প্রয়োজনীয় সকল ঔষধ সংগ্রহ করে দ্রুত পৌঁছে দেওয়া হবে আপনার দরজায়, ইনশাআল্লাহ।

✅ সর্বনিম্ন হোম ডেলিভারি চার্জ মাত্র ৩৫ টাকা (শর্ত সাপেক্ষ)
✅ সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ডেলিভারি সেবা
✅ কোনো অগ্রিম টাকা নেওয়া হয় না

📞 অর্ডার করতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, পেজের ইনবক্সে নক দিন অথবা সরাসরি কল করে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলুন।

যোগাযোগ:
ফুলবাড়ী এক্সপ্রেস
কিতাব মহল, ফ্রেশ ক্লিনিকের বিপরীতে, কুয়েট রোড, ফুলবাড়ীগেট, খুলনা।
📱 হটলাইন/হোয়াটসঅ্যাপ: 01703-834296

প্যারাসিটামল সমাচার - সঠিক ব্যবহার ও সতর্কতা 🫵প্যারাসিটামল একটি 'ওভার দি কাউন্টার' (OTC) মেডিসিন। অর্থাৎ, পৃথিবীর যেকোনো...
28/12/2025

প্যারাসিটামল সমাচার - সঠিক ব্যবহার ও সতর্কতা 🫵

প্যারাসিটামল একটি 'ওভার দি কাউন্টার' (OTC) মেডিসিন। অর্থাৎ, পৃথিবীর যেকোনো জায়গায় ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই এটি কেনা যায়। হাতের নাগালে পাওয়া যায় বলে আমরা অনেকেই এর যথেচ্ছ ব্যবহার করি। কিন্তু জ্বর বা ব্যথায় আপনি সঠিক প্যারাসিটামলটি সঠিক মাত্রায় খাচ্ছেন তো? আসুন জেনে নিই বিস্তারিত।

১. সঠিক ডোজ বা মাত্রা কত?

প্যারাসিটামলের ডোজ রোগীর বয়স ও ওজনের ওপর নির্ভর করে।
• নিয়ম: প্রতি কেজি ওজনের জন্য ১০-১৫ মি.গ্রা. (mg) ওষুধ প্রয়োজন।

• উদাহরণ: ৫০ কেজি ওজনের একজন মানুষের জন্য এক বারে ৫০০ মি.গ্রা. ট্যাবলেটই যথেষ্ট। খুব বেশি প্রয়োজনে সর্বোচ্চ ৭৫০ মি.গ্রা. নেওয়া যেতে পারে।

• সতর্কতা: প্রাপ্তবয়স্কদের জন্য দিনে সর্বোচ্চ ৪০০০ মি.গ্রা. (৪ গ্রাম)-এর বেশি প্যারাসিটামল গ্রহণ লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে।

২. কোন প্যারাসিটামল কেন খাবেন?

বাজারে বিভিন্ন ধরণের প্যারাসিটামল পাওয়া যায়, সবগুলোর কাজ এক নয়:

• সাধারণ প্যারাসিটামল (Regular): এটি জ্বর কমানো এবং হালকা ব্যথা নিরাময়ের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য। সাধারণ জ্বরের জন্য এই প্যারাসিটামলই বাঞ্ছনীয়।

• প্যারাসিটামল এক্সটেন্ড (Extended Release): এটি ধীরে ধীরে শরীরে কাজ করে এবং দীর্ঘক্ষণ প্রভাব রাখে। এটি মূলত দীর্ঘস্থায়ী ব্যথা (যেমন- বাত, কোমর ব্যথা, পেশীর ব্যথা) কমানোর জন্য ব্যবহৃত হয়। মনে রাখবেন, এটি জ্বরের জন্য আদর্শ নয়।

• প্যারাসিটামল র‍্যাপিড (Rapid Release): এটি খুব দ্রুত শরীরে মিশে যায় বা কাজ শুরু করে। তীব্র ব্যথা বা খুব দ্রুত জ্বর নামানোর জরুরি প্রয়োজনে এটি ব্যবহার করা হয়।

• প্যারাসিটামল এক্সট্রা (Caffeine যুক্ত): এতে প্যারাসিটামলের সাথে সাধারণত ৬৫ মি.গ্রা. ক্যাফেইন থাকে। এটি মাথাব্যথা বা সর্দি-জ্বরে ভালো কাজ করে। তবে ক্যাফেইন থাকায় এটি খেলে অনেকের রাতে ঘুম আসতে সমস্যা হতে পারে।

• প্যারাসিটামল সিরাপ/ড্রপস (Syrup/Drops): এটি মূলত শিশু এবং বয়স্ক মানুষ যারা ট্যাবলেট গিলতে পারেন না, তাদের জন্য তৈরি।

•বিশেষ সতর্কতা: শিশুদের ক্ষেত্রে ডোজ খুব গুরুত্বপূর্ণ।

সব কোম্পানির সিরাপের ঘনত্ব (concentration) এক হয় না। কোনোটিতে প্রতি চামচে (৫ এম.এল.) ১২০ মি.গ্রা. থাকে, আবার নবজাতকদের ড্রপসে ঘনত্ব অনেক বেশি থাকে। তাই কখনোই আন্দাজে বা সাধারণ খাওয়ার চামচ ব্যবহার করবেন না। ওষুধের বোতলের সাথে দেওয়া পরিমাপক কাপ বা ড্রপার ব্যবহার করে ওজন অনুযায়ী সঠিক মাত্রা নিশ্চিত করতে হবে।

৩. মুখে খাওয়া বনাম সাপোজিটরি: কোনটি ভালো?

অনেকের ধারণা সাপোজিটরি দিলেই জ্বর দ্রুত কমে। ধারণাটি সবসময় সঠিক নয়।

• মুখে খাওয়া (ট্যাবলেট/সিরাপ): সাধারণত ৩০-৬০ মিনিটের মধ্যে কাজ শুরু করে।

• রক্তে ওষুধের শোষণ সুষম ও ভালো হয় এবং এটি জ্বর কমাতে অত্যন্ত কার্যকর।

• রোগী বমি না করলে বা অজ্ঞান না থাকলে মুখে খাওয়ানোই সেরা উপায়।

সাপোজিটরি (Suppository): এটি পায়ুপথে ব্যবহার করা হয়।

কাজ শুরু করতে মুখে খাওয়ার চেয়ে কিছুটা বেশি সময় নিতে পারে এবং এর শোষণ অনেক সময় অনিয়মিত হতে পারে।

কখন সাপোজিটরি ব্যবহার করবেন?

১. যদি রোগীর প্রচণ্ড বমি হয় এবং পেটে ওষুধ থাকছে না।
২. রোগী যদি অজ্ঞান থাকেন।
৩. শিশুদের ক্ষেত্রে, যারা ওষুধ গিলতে চায় না বা জোর করে খাওয়ালে বমি করে দেয়।
৪. অপারেশন পরবর্তী সময়ে যখন মুখে খাওয়া নিষেধ থাকে।

শেষ কথা

সাধারণ জ্বরের জন্য সাধারণ প্যারাসিটামলই (৫০০ মি.গ্রা.) সবচেয়ে নিরাপদ। ১০০০ মি.গ্রা. বা হাই পাওয়ারের প্যারাসিটামল খাওয়ার আগে অবশ্যই রোগীর ওজন এবং প্রয়োজন বিবেচনা করতে হবে। অপ্রয়োজনে বা ভুল মাত্রায় প্যারাসিটামল খাওয়া থেকে বিরত থাকুন, সুস্থ থাকুন।

অ্যাজমা, শারীরিক ব্যয়াম জনিত শ্বাসকষ্ট, এলার্জি জনিত কাশি ও শ্বাসকষ্ট প্রতিরোধে এটি ব্যবহার করা হয়
28/12/2025

অ্যাজমা, শারীরিক ব্যয়াম জনিত শ্বাসকষ্ট, এলার্জি জনিত কাশি ও শ্বাসকষ্ট প্রতিরোধে এটি ব্যবহার করা হয়

Address

Shibbari
Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when Medishop Online Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share