মসলা ভান্ডার

মসলা ভান্ডার মসলা ভান্ডার– খাঁটি মসলার বিশ্বস্ত নাম 🌿
আমরা সরবরাহ করি ১০০% বিশুদ্ধ হলুদ, মরিচ ও অন্যান্য মসলা।
📦 হোম ডেলিভারি – খুলনা
📩 অর্ডার করতে ইনবক্স করুন

আলহামদুলিল্লাহ ❤️আজকে কয়েকটি দোকানে অর্ডার ছিল। তার মধ্যে একজন দোকানদার ভাইয়ের অর্ডারের গল্পটা আমার কাছে একটু আলাদা রকমে...
20/08/2026

আলহামদুলিল্লাহ ❤️

আজকে কয়েকটি দোকানে অর্ডার ছিল। তার মধ্যে একজন দোকানদার ভাইয়ের অর্ডারের গল্পটা আমার কাছে একটু আলাদা রকমের ভালো লাগার।

যখন প্রথমবার তার দোকানে অর্ডার নিতে গিয়েছিলাম, তিনি খুব আন্তরিকভাবেই বলেছিলেন—“ভাই, আমরা তো অন্য জায়গা থেকে মাল নিই, আপাতত সেখান থেকেই নেব।”

আমি কথাটা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। এরপর ব্যবসার কাজে সেই রুটে গেলেও কখনো অর্ডারের জন্য জোর করিনি। শুধু হাসিমুখে সালাম দিয়ে চলে আসতাম। কারণ, ব্যবসার সম্পর্ক শুধু অর্ডার দিয়ে তৈরি হয় না—বিশ্বাস, সম্মান আর সুন্দর আচরণ দিয়েও তৈরি হয়।

হঠাৎ একদিন তিনি বললেন, “ভাই, ইমার্জেন্সি ১ কেজি হলুদ আর ১ কেজি মরিচ লাগবে, দিতে পারবেন?”

আমি বললাম, “অবশ্যই দিতে পারবো।”

সেদিন আমার ব্যাগে অন্য একজন দোকানদার ভাইয়ের অর্ডার করা হলুদ-মরিচ ছিল। সেখান থেকেই তাকে প্রয়োজনীয় মাল দিয়ে টাকা নিয়ে চলে এলাম।

আলহামদুলিল্লাহ, আজ সকালে সেই ভাই নিজেই ফোন করে বললেন—“ভাই, হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়া লাগবে।”

আল্লাহর শুকরিয়া আদায় করে তার অর্ডারটি প্রস্তুত করলাম এবং সুন্দরভাবে ডেলিভারি দিয়ে এলাম। ❤️

এই ছোট্ট ঘটনাটা আবারও মনে করিয়ে দিল—ব্যবসায় শুধু পণ্য বিক্রি করলেই হয় না, মানুষের মন জয় করাটাও জরুরি।

কাস্টমারের সঙ্গে সুন্দর সম্পর্ক, ভালো ব্যবহার আর বিশ্বাস ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ ব্যবসা একদিন না একদিন উপরে উঠবেই।

কারণ, একজন কাস্টমার শুধু একজন ক্রেতা নন—তিনি ভবিষ্যতের অনেক সুযোগের দরজা খুলে দিতে পারেন।

আলহামদুলিল্লাহ, আমরা পণ্য বিক্রির পাশাপাশি সম্পর্কও তৈরি করতে চাই।
আল্লাহ আমাদের ব্যবসায় বরকত দিন এবং সততার সঙ্গে এগিয়ে যাওয়ার তাওফিক দিন। আমিন। 🤲❤️

আলহামদুলিল্লাহ। আপনি যদি কাস্টমারদের হাতে মানসম্মত ও নিরাপদ পণ্য তুলে দিতে পারেন, তাহলে আল্লাহর রহমতে আপনার প্রোডাক্টের ...
17/08/2026

আলহামদুলিল্লাহ। আপনি যদি কাস্টমারদের হাতে মানসম্মত ও নিরাপদ পণ্য তুলে দিতে পারেন, তাহলে আল্লাহর রহমতে আপনার প্রোডাক্টের চাহিদা ও গ্রহণযোগ্যতা অবশ্যই বৃদ্ধি পাবে।

মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা চায় নিরাপদ খাদ্য, বিশুদ্ধ ও অরিজিনাল মসলা—যে মসলায় ভেজাল বা ক্ষতিকর কোনো উপাদান থাকবে না। কারণ মসলা আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের একটি অপরিহার্য অংশ; প্রায় প্রতিটি ধরনের তরকারি ও রান্নায় মসলার প্রয়োজন হয়।

তাই কাস্টমার যখন আপনার কাছ থেকে মসলা কিনবেন, তখন শুধু একটি পণ্য নয়—তারা আপনার ওপর আস্থা ও বিশ্বাসও রাখবেন। আর সেই বিশ্বাসের মর্যাদা রেখে যদি আপনি নিয়মিত ভালো মানের, বিশুদ্ধ ও নিরাপদ মসলা সরবরাহ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কাস্টমার নিজে আবার আসবেন এবং অন্যদেরও আপনার পণ্যের কথা বলবেন।

ব্যবসায় সাময়িক লাভের চেয়ে কাস্টমারের বিশ্বাস অর্জন করাই সবচেয়ে বড় সম্পদ। ভালো পণ্য, সঠিক মান এবং সততার সঙ্গে ব্যবসা করলে আল্লাহর রহমতে সেই ব্যবসায় বরকত আসবেই।

16/08/2026
আলহামদুলিল্লাহ
14/08/2026

আলহামদুলিল্লাহ

13/08/2026

🛍️ পাইকারি ও খুচরা—দুইভাবেই অর্ডার করতে পারবেন!

দোকানদার ভাইদের জন্য রয়েছে পাইকারি মূল্যে মসলা নেওয়ার সুবিধা। আর পরিবারের প্রয়োজনেও নিতে পারবেন খুচরা পরিমাণে। ❤️

🌿 আমাদের পণ্যসমূহ:
• হলুদ গুঁড়া
• মরিচ গুঁড়া
• জিরা গুঁড়া
• ধনিয়া গুঁড়া
• সরিষার তেল
• এছাড়াও সকল প্রকার মসলা

🚚 খুলনা শহরের ভিতরে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি — অফারটি এই মাস পর্যন্ত।

গুণগত মান বজায় রেখে প্রয়োজন অনুযায়ী অল্প বা বেশি—অর্ডার করতে ইনবক্স করুন। 📩

11/08/2026

আলহামদুলিল্লাহ 🤍 আজকের অর্ডারটি করেছিলেন একজন আপু, তাঁর প্রিয় মা'র জন্য।

একজন মায়ের জন্য খাবার বাছাইয়ের ক্ষেত্রে যতটা সতর্কতা প্রয়োজন, আমরা বিশ্বাস করি—প্রতিটি পরিবারের ক্ষেত্রেই সেই সচেতনতা থাকা জরুরি।

আমরা সবসময়ই আমাদের কাস্টমারদের বলি—প্রথমে অল্প পরিমাণ নিয়ে পণ্যটি ব্যবহার করে দেখুন। মান ও স্বাদে সন্তুষ্ট হলে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী অর্ডার করুন।

বর্তমানে খুলনা শহরের মধ্যে আমাদের ফ্রি হোম ডেলিভারি অফারটি এই মাস পর্যন্ত চলমান। তাই যাদের মনে হয়, তারা যে হলুদ বা মরিচ ব্যবহার করছেন সেটি হয়তো প্রকৃত মানের নয়, রং বা অন্য কোনো উপাদান মেশানো হতে পারে—তারা চাইলে প্রথমে অল্প পরিমাণ আমাদের হলুদ ও মরিচ নিয়ে নিজেরাই যাচাই করে দেখতে পারেন।

আমাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি করা নয়—আপনাদের কাছে মানসম্মত ও অথেনটিক মসলা পৌঁছে দেওয়া। আপনাদের আস্থা ও সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় অর্জন।

কারণ, ঘরের মসলা প্রতিদিনের খাবারের অংশ—যে খাবার পরিবারের ছোট্ট শিশু থেকে শুরু করে মা-বাবা ও মুরুব্বি সবাই খেয়ে থাকেন। তাই খাবারের ক্ষেত্রে আপস নয়, সচেতনভাবে নিরাপদ ও মানসম্মত পণ্য বেছে নেওয়াই হোক আমাদের সবার অগ্রাধিকার। 🌿

একবার অল্প পরিমাণ নিয়ে যাচাই করে দেখুন, সিদ্ধান্তটা আপনারই।

📦 খুচরা ও পাইকারি অর্ডার নেওয়া হচ্ছে
🚚 খুলনার মধ্যে ফ্রি হোম ডেলিভারি — এই মাস পর্যন্ত

আপনার পরিবারের জন্য মসলা হোক মানসম্মত ও বিশ্বস্ত। ❤️

অনেকদিন সেলসের আপডেট দেওয়া হয় না! ❤️কারণ একদিকে সেলসের চাপ, অন্যদিকে আপনাদের এত বেশি সাড়া—সব মিলিয়ে আমাদের টিমের ঘুম, খা...
10/08/2026

অনেকদিন সেলসের আপডেট দেওয়া হয় না! ❤️
কারণ একদিকে সেলসের চাপ, অন্যদিকে আপনাদের এত বেশি সাড়া—সব মিলিয়ে আমাদের টিমের ঘুম, খাওয়া-দাওয়া সবকিছুই যেন সময়মতো হচ্ছে না! 😄

তবে আজকে ৩ জন কাস্টমারের কথা আপনাদের জানাই—

🔸 প্রথম ২ জন কাস্টমার প্রায় এক সপ্তাহ আগে আমাদের কাছ থেকে ৫০ গ্রামের প্যাকেট নিয়েছিলেন, শুধুমাত্র পণ্যটি ব্যবহার করে দেখার জন্য।
ব্যবহার করে সন্তুষ্ট হওয়ার পর এবার তারা ২৫০ গ্রাম করে অর্ডার করেছেন। ❤️

🔸 আরেকজন নতুন কাস্টমার আজকে প্রথমবারের মতো ৫০ গ্রামের প্যাকেট নিয়েছেন—আগে ব্যবহার করে দেখবেন, ভালো লাগলে পরবর্তীতে বড় প্যাকেট নেবেন।

আমরা সবসময়ই বলি—
আগে অল্প পরিমাণ নিয়ে চেক করে দেখুন।
আমাদের পণ্য আপনার কাছে ভালো লাগে কি না, স্বাদ ও মান আপনার প্রত্যাশা অনুযায়ী কি না—নিজে ব্যবহার করে নিশ্চিত হয়ে তারপর বড় অর্ডার করুন।

আর সবচেয়ে ভালো বিষয় হলো, খুলনার ভিতরে হোম ডেলিভারি এখনো ফ্রি! 🚚

আপনার প্রয়োজনীয় মসলা এক জায়গাতেই পেয়ে যাবেন—
🌿 হলুদের গুঁড়া
🌶️ মরিচের গুঁড়া
🌿 ধনিয়ার গুঁড়া
🌿 জিরার গুঁড়া
🫙 কাঠের ঘানিতে ভাঙানো প্রথম চাপের সরিষার তেল
সহ বিভিন্ন ধরনের মসলা ও প্রয়োজনীয় পণ্য।

আপনি চাইলে মাত্র ৫০ গ্রাম দিয়ে শুরু করুন।
ব্যবহার করে ভালো লাগলে পরবর্তীতে আপনার প্রয়োজন অনুযায়ী অর্ডার করুন।

মান যাচাইয়ের সুযোগ আপনার, ভালো পণ্য দেওয়ার দায়িত্ব আমাদের। ❤️

📩 অর্ডার করতে ইনবক্স করুন।

05/08/2026

🌿 আলহামদুলিল্লাহ! 🌿

আজও আমাদের দেশি হলুদ গুঁড়া, ইন্ডিয়ান এল সি মরিচ গুঁড়া এবং তেতুল কাঠের ঘানিতে ভাঙানো প্রথম চাপের সরিষার তেলের নতুন অর্ডার কনফার্ম হয়েছে। ❤️

আমাদের প্রতি আস্থা ও বিশ্বাস রাখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্রতিটি অর্ডার আমাদের আরও দায়িত্বশীল করে তোলে।

আপনিও যদি খাঁটি, ভেজালমুক্ত ও মানসম্মত মসলা এবং সরিষার তেল খুঁজে থাকেন, তাহলে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন।

✅ দেশি হলুদ গুঁড়া
✅ দেশি মরিচ গুঁড়া
✅ তেতুল কাঠের ঘানিতে ভাঙানো প্রথম চাপের সরিষার তেল

📩 অর্ডার করতে ইনবক্স করুন।

আপনার বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। 🌼

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when মসলা ভান্ডার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share