Dr. Abu Farhad

Dr. Abu Farhad Doctor !! Teacher !! Health Educator !!
“জীবনে বেঁচে থাকার মূল্য কী, তা জানার অর্থ রোগ সম্পর্কে কিছু শেখা।” – ফ্রেডরিখ নিটশে

05/06/2026
হাইপারহাইড্রোসিস (Hyperhidrosis): হাইপারহাইড্রোসিস হলো স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ঘাম হওয়ার একটি অবস্থা। এ রোগে আবহাওয়...
05/06/2026

হাইপারহাইড্রোসিস (Hyperhidrosis):
হাইপারহাইড্রোসিস হলো স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ঘাম হওয়ার একটি অবস্থা। এ রোগে আবহাওয়া ঠান্ডা থাকলেও বা শারীরিক পরিশ্রম না করলেও হাতের তালু, পায়ের পাতা, বগল কিংবা মুখমণ্ডলে অতিরিক্ত ঘাম হতে পারে।

#লক্ষণসমূহ:
✔️ অতিরিক্ত ঘাম হওয়া
✔️ হাত-পা ভেজা থাকা
✔️ কাপড়ে ঘামের দাগ পড়া
✔️ দৈনন্দিন কাজ ও সামাজিক জীবনে অস্বস্তি

#কারণ:
🔹 বংশগত প্রবণতা
🔹 অতিসক্রিয় ঘামগ্রন্থি
🔹 থাইরয়েডের সমস্যা
🔹 ডায়াবেটিস বা কিছু স্নায়বিক রোগ
🔹 মানসিক চাপ ও উদ্বেগ

#চিকিৎসা:
✅ অ্যান্টিপারস্পিরান্ট ব্যবহার
✅ জীবনযাত্রার কিছু পরিবর্তন
✅ ওষুধ সেবন (চিকিৎসকের পরামর্শে)
✅ বোটুলিনাম টক্সিন (Botox) ইনজেকশন
✅ প্রয়োজনে সার্জারি

মনে রাখবেন: অতিরিক্ত ঘাম শুধু অস্বস্তির কারণ নয়, এটি কোনো অন্তর্নিহিত রোগের লক্ষণও হতে পারে। তাই দীর্ঘদিন সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সচেতন হোন, সুস্থ থাকুন। 💙
ধন্যবাদ


ঈদুল আযহা আমাদের ত্যাগ, মানবতার ও আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়।“আল্লাহর কাছে পৌঁছে না তাদের গোশত ও রক্ত, বরং পৌঁছে...
27/05/2026

ঈদুল আযহা আমাদের ত্যাগ, মানবতার ও আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়।
“আল্লাহর কাছে পৌঁছে না তাদের গোশত ও রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া।”—আল কুরআন

হে আল্লাহ আপনি আমাদের সকল ইবাদত, কোরবানি ও নেক আমলগুলো কবুল করুন।
সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক 🌙

Today's CME on Updates of Autism in Bangladesh.. Arranged by- Dept. Of Medicine, GMCH,Khulna. Sponsored by - Healthcare ...
18/05/2026

Today's CME on Updates of Autism in Bangladesh.. Arranged by- Dept. Of Medicine, GMCH,Khulna.
Sponsored by - Healthcare pharmaceutical Ltd.

Intern Doctor Reception Programme... 2026
17/05/2026

Intern Doctor Reception Programme... 2026

Today's CME on Human premix Insulin..( Mixtard Penfill)
16/05/2026

Today's CME on Human premix Insulin..( Mixtard Penfill)

16/05/2026

ফ্যাটি লিভার (Fatty Liver) বর্তমানে খুবই কমন একটি সমস্যা। অনেকেই শুধু আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে “Fatty Liver Grade-1 বা Grade-2” দেখে ভয় পেয়ে যান। কিন্তু শুধু আল্ট্রাসোনোগ্রাম করলেই যথেষ্ট নয়।

এর সাথে ১০-১২ ঘণ্টা ফাস্টিং বা না খেয়ে সকালে কিছু গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা করা প্রয়োজন, যেমনঃ

• Fasting Lipid Profile
• SGPT / ALT
• Fasting Blood Sugar / HbA1c

যদি রিপোর্টে LDL (খারাপ কোলেস্টেরল), Triglyceride (TG) এবং SGPT বেড়ে যায়, তাহলে বুঝতে হবে লিভার ঝুঁকির মধ্যে আছে।

সাধারণত নরমাল রিপোর্টের মাত্রাঃ
• LDL: 100 mg/dL এর নিচে ভালো
• Triglyceride (TG): 150 mg/dL এর নিচে
• SGPT / ALT: সাধারণত 40 U/L এর নিচে
• HDL: পুরুষে 40+, নারীতে 50+ ভালো
• HbA1c: 5.7% এর নিচে স্বাভাবিক

আমরা যখন প্রয়োজনের তুলনায় বেশি চিনি, কোমল পানীয়, মিষ্টি, সাদা ভাত, ময়দা বা প্রসেসড খাবার খাই, তখন লিভার অতিরিক্ত শর্করাকে চর্বিতে রূপান্তর করে। এই চর্বি ধীরে ধীরে লিভারে জমে Fatty Liver তৈরি করে।

ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে শরীরের কোষ ইনসুলিনকে ঠিকভাবে কাজ করতে দেয় না। ফলে লিভারের ভেতরে চর্বি আরও দ্রুত জমতে থাকে। অতিরিক্ত ফ্রুক্টোজ বা চিনি লিভারে সরাসরি নতুন চর্বি তৈরির প্রক্রিয়া বাড়িয়ে দেয়।

তাই শুধু ওষুধের উপর নির্ভর না করে জীবনযাত্রার পরিবর্তনই ফ্যাটি লিভারের সবচেয়ে কার্যকর চিকিৎসা।

ফ্যাটি লিভার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয়ঃ

১| লো-কার্ব ডায়েট অনুসরণ করুন। চিনি, মিষ্টি, কোমল পানীয়, সাদা আটা, ফাস্টফুড ও অতিরিক্ত ভাত কমান। শাকসবজি, ডাল, ডিম, মাছ ও প্রোটিন বাড়ান।

২| নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন অন্তত ৩০-৪০ মিনিট দ্রুত হাঁটা, সাইক্লিং বা Aerobic Exercise ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায় এবং লিভারের চর্বি কমাতে সাহায্য করে।

৩| ওজন কমান। শরীরের মোট ওজনের ৭-১০% কমাতে পারলেও অনেক ক্ষেত্রে Fatty Liver উল্লেখযোগ্যভাবে কমে যায়।

৪| ইন্টারমিটেন্ট ফাস্টিং। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী Intermittent Fasting অনেকের ক্ষেত্রে উপকারী হতে পারে।

৫| পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস নিয়ন্ত্রণ। রাত জাগা, অনিদ্রা ও অতিরিক্ত মানসিক চাপ ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াতে পারে।

৬| ধূমপান ও অ্যালকোহল বর্জন করুন। এগুলো লিভারের ক্ষতি আরও বাড়িয়ে দিতে পারে।

৭| ডায়াবেটিস, থাইরয়েড ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন। এই রোগগুলো নিয়ন্ত্রণে না থাকলে Fatty Liver দ্রুত খারাপ হতে পারে।

৮| অযথা হারবাল বা সাপ্লিমেন্ট খাবেন না। অনেক তথাকথিত “লিভার ক্লিনিং” ওষুধ উল্টো লিভারের ক্ষতি করতে পারে।

ফ্যাটি লিভার শুরুতেই নিয়ন্ত্রণ করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই লিভার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। তাই আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ফলোআপ।



সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা...🌺🌺🌹🌹
14/04/2026

সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা...🌺🌺🌹🌹

Today's CME on DM management in GMCH,Khulna.
13/04/2026

Today's CME on DM management in GMCH,Khulna.

Address

সরদার মার্কেট মেইন রোড, বাগআঁচড়া (বাগুড়ি), শার্শা, যশোর
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Abu Farhad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share