12/04/2026
জরুরি বিজ্ঞপ্তি ও সংশোধিত তথ্য
স্পিকিং এক্সারসাইজ অ্যান্ড এডুকেশন ফর ডিজঅ্যাবল্ড সোসাইটি (সীডস) পরিবারের পক্ষ থেকে সকল অভিভাবক, শিক্ষক ও সুধীজনকে বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন।
আমরা আমাদের সম্প্রতি প্রকাশিত একটি বিজ্ঞাপনের বিষয়ে কিছু ভুল তথ্য দিয়ে ফেলেছি। সেই বিজ্ঞাপনে ‘স্পিচ থেরাপিস্ট’ ও ‘সহকারী স্পিচ থেরাপিস্ট’ পদে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পাসে লোক নেওয়ার কথা বলা হয়েছিল। এটি আমাদের অনিচ্ছাকৃত ভুল ছিল।
বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল (বিআরসি) আইন - ২০১৮ অনুযায়ী, ‘স্পিচ থেরাপিস্ট’ হওয়ার জন্য একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিতে বিএসসি (চার বছর) ও বাধ্যতামূলক এক বছর ইন্টার্নশিপ করা আবশ্যক। শুধু উচ্চ মাধ্যমিক পাসে কেউ স্পিচ থেরাপিস্ট হতে পারেন না।
আমাদের সংশোধন ও ক্ষমাপ্রার্থনা:
১. আমরা আমাদের ভুল বিজ্ঞাপনটি সম্পূর্ণরূপে সরিয়ে নিচ্ছি এবং এ জন্য আন্তরিকভাবে দুঃখিত।
২. ভবিষ্যতে আমরা বিআরসি আইন মেনে চলব।
আমরা বিশেষভাবে সোসাইটি অফ স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টস (এসএসএলটি) এর প্রতি কৃতজ্ঞ, যারা আমাদের ভুল ধরিয়ে দিয়ে সঠিক পথ দেখিয়েছেন। তাদের সহযোগিতায় আমরা এই সংশোধনী আনতে পেরেছি।
আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, সব বিশেষ শিশু ও তাদের পরিবার যেন সঠিক ও আইনসম্মত সেবা পায়, সেদিকে আমরা সজাগ থাকব।