Princesbd

Call Directions Website Contact the business

Princesbd আপনাদেরকে বিনোদনের রঙে রাঙিয়ে হাসির ?

06/09/2026

দ্বায়িত্বের ভারে ভেঙে যায় পুরুষের নাজুক ডানা।

02/09/2026

"পৃথিবীতে সবচেয়ে বড় তৃষ্ণা হলো, কারো সাথে একটুখানি কথা বলবার তৃষ্ণা" 🖤

28/04/2026

কি অদ্ভুত!
যখন মনে হয় সুদিনের খুব কাছে আছি,
তখনই পথগুলো কেমন দীর্ঘ হয়ে যায়।

15/03/2026

একদিন বড় হওয়ার জন্য আমরা খুবই আগ্রহী ছিলাম। কিন্তু এখন জীবনের দিকে তাকালে মনে হয়, এই বড় হওয়াটা খুব ক্লান্তির, একাকীত্বের এবং শ্বাসরুদ্ধকর।

বড় হয়ো না, এটা একটা ফাদ৷

19/11/2025

'জীবন নষ্ট হইছে' এই ভাবনাটা আমার ভেতরে তেমন ব্যথা জাগায় না। মানুষ তো ভুল করেই বাঁচে, হোঁচট খেয়েই পথ চিনে নেয়। কিন্তু আমার যেটাতে বুক ধকধক করে ওঠে, সেটা হলো, এই জীবনটাকে নষ্ট করেছি নিজের হাতেই। নিজের হাতে আগুন জ্বেলে আবার সেই আগুনেই পুড়েছি। কেউ আমাকে ঠেলে দেয়নি, আমি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম।

সময়গুলো যখন ফিরে দেখি, মনে হয় আমি যেন ইচ্ছে করেই চোখ বন্ধ রেখে হাঁটছিলাম। ভালো-মন্দ বুঝতাম, তবু ভুলটাকেই বেছে নিয়েছি বারবার, যেন কোনো অদ্ভুত নেশায়। কেউ যদি ভুল পথে টেনে নিত, আমি হয়তো তাকে দোষ দিতে পারতাম। কিন্তু নিজের হাতেই যখন নিজের ভবিষ্যৎটা ভাঙচুর করেছি, জীবনকে তাসের ঘরের মত উলোটপালট করেছি, তখন অভিযোগ করার জায়গা থাকে না; থাকে শুধু নীরব অনুতাপের একটা ভারী ঢেউ।

তবু এখনো বাঁচতে ইচ্ছে করে। কারণ নষ্ট হওয়া জীবনও কখনো পুরোপুরি শেষ হয়ে যায় না, যদি মানুষ নিজের ভুলটা চিনতে পারে। আজ আমি বুঝি, হারানোর সবচেয়ে বড় কষ্ট মানুষ হারানোতে নয়, নিজেকে হারানোর ভয়ে। তাই আজ থেকে নিজের হাতটাই বদলাতে চাই। যা ধ্বংস করেছে, এবার সেটাই গড়ে তুলুক। ভুলের দায় আমার,ঠিক করার দায়িত্বটাও আমারই।

23/08/2025

জীবনে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে, দুঃখের কথা বলবার বা শোনবার কেউ না থাকা!

মুভিঃ অগ্নিপথ

14/06/2025

কিছু কথা বলতে নেই,
নীরব থাকতে হয়; চুপচাপ।
কাউকে কষ্ট দিয়ে,
নীরবে কষ্ট হয় প্রচন্ড; চুপচাপ।
কিছু বোঝার ভুল শুধরে দিতে নেই,
অপরাধী হতে হয়; চুপচাপ।
অতঃপর,
দূরে ঠেলে দিলে; মুচকি হেসে,
চলে যেতে হয়; চুপচাপ।

ভালোবাসি; চুপচাপ।

মনের মধ্যে কথা পুষে রাখতাম, ভেতরে ভেতরে ঝড় বয়ে যাইতো, সমস্ত কিছু ওলট-পালট হয়ে যাইতো; অথচ মুখ ফুটে কাউরে কিছু বলতাম না।আম...
08/04/2025

মনের মধ্যে কথা পুষে রাখতাম, ভেতরে ভেতরে ঝড় বয়ে যাইতো, সমস্ত কিছু ওলট-পালট হয়ে যাইতো; অথচ মুখ ফুটে কাউরে কিছু বলতাম না।

আমি ভাবতাম, সবাই আমারে বুঝে ফেলবে, চোখের দিকে তাকালেই টের পাবে, কি পরিপাটি করে বিষাদ লুকায়ে রাখি। আমি অপেক্ষা করতাম, অভিনয়টা ধরা পড়ে যাওয়ার অপেক্ষা। ভাবতাম, একবার ধরা পড়ে গেলে, অপরাধ মেনে নিয়ে একটা ভরসার কাঁধে মুখ ঘষতে ঘষতে সমস্ত কষ্টদের উজাড় করে দিবো;

তারপর টের পাইলাম, আমারে আসলে কেউ বুঝে নাই, আমার ভেতরটা কেউ কখনো পড়তে যায় নাই, আমার বুকের ভেতর নদী না সমুদ্র লুকানো- তাতে কারো কিচ্ছু যায় আসে না।

পৃথিবীর উপর আমার ভীষণ অভিমান হয়, কেমন একটা অযৌক্তিক ছেলেমানুষি অভিমান।যে অভিমানের কোনো ভিত্তি নাই, যে অভিমান করার কোনো অধিকার আমার নাই, তবুও ভীষণ অভিমান হয়।

একদিন অভিমানটুকুও যত্ন করে লুকিয়ে ফেলবো, বাদবাকি সমস্ত অনুভূতির মতো।

31/03/2025

~ তুমি হয়তো জানো না তোমার একটুখানি অযত্ন করে কথা বলা আমায় কতোটুকু আঘাত করে, তোমার থেকে আমি যত্ন আশা করি, দুঃখ দেওয়া কথা নয়!🥲💔

যে নিজের ধ্বংস নিজে চোখে দেখে ফেলেছে-সে আর কাঁদে না!বরং চোখ মুছে হাসতে শিখে যায়।পরিস্থিতির কঠিন বাস্তবতা তাকেঅনেক কিছু স...
31/03/2025

যে নিজের ধ্বংস
নিজে চোখে দেখে ফেলেছে-
সে আর কাঁদে না!
বরং চোখ মুছে হাসতে শিখে যায়।
পরিস্থিতির কঠিন বাস্তবতা তাকে
অনেক কিছু সয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকার
ক্ষমতা দিয়ে দেয়!
যে ক্ষমতা করায়ত্ব করার সাহসটুকুও
তার মাঝে ছিলো না,
অথচ আজ কোনো অভিযোগ ছাড়াই
সে তা বহন করে বেড়ায়।

Address

JESSORE Road, DAULATPUR, KHULNA
Khulna
9202

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801913701926

Alerts

Be the first to know and let us send you an email when Princesbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Princesbd:

Shortcuts

Share