পদ্মা জেনারেল হাসপাতাল প্রা. - কিশোরগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Kishoreganj
  • পদ্মা জেনারেল হাসপাতাল প্রা. - কিশোরগঞ্জ
Call Directions Website Contact the business

পদ্মা জেনারেল হাসপাতাল  প্রা. - কিশোরগঞ্জ ২৪ ঘন্টা নরমাল ডেলিভারি /সিজার অপারেশন সেবা চালু আছে৷

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা🩺 ডা. মো. দ্বীন ইসলাম মিঠু স্যারের রোগী দেখানোর সিরিয়াল গ্রহণের নতুন ব্যবস্থা চালু হয়েছে।এখন থেকে রো...
04/10/2026

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা

🩺 ডা. মো. দ্বীন ইসলাম মিঠু স্যারের রোগী দেখানোর সিরিয়াল গ্রহণের নতুন ব্যবস্থা চালু হয়েছে।

এখন থেকে রোগীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে সহজেই সিরিয়াল নিতে পারবেন। 💻📱

🌐 অনলাইনে সিরিয়াল নিতে ভিজিট করুন:
https://drdeenspinecare.com/

📌 সম্ভব হলে হাসপাতালে আসার আগেই ওয়েবসাইটের মাধ্যমে সিরিয়াল নিয়ে আসুন।

❗ ওয়েবসাইটে সিরিয়াল নিতে কোনো অসুবিধা হলে—

☎️ ফোনে সিরিয়াল: 01326-252526
🏥 অথবা সরাসরি পদ্মা জেনারেল হাসপাতালের আউটডোর কাউন্টারে এসে সিরিয়াল নিতে পারবেন।

📍 পদ্মা জেনারেল হাসপাতাল (প্রাঃ)
পুরানথানা-সদর, কিশোরগঞ্জ

✅ অনলাইনে সিরিয়াল নিন — নির্ধারিত সিরিয়াল অনুযায়ী চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

Padma General Hospital (Pvt.)
আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা ❤️

#কিশোরগঞ্জ #পদ্মাজেনারেলহাসপাতাল #অনলাইনসিরিয়াল #ডাক্তারেরসিরিয়াল

গোল বৃত্তের এই ছেলের নাম এস আর নজরুল।ভুয়া এমবিবিএস ডাক্তার।কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, তিনি একটা একটা কলেজের চেয়ারম্যা...
01/10/2026

গোল বৃত্তের এই ছেলের নাম এস আর নজরুল।

ভুয়া এমবিবিএস ডাক্তার।

কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, তিনি একটা একটা কলেজের চেয়ারম্যান।

আজ দেখি তিনি আরও একটা কলেজের অধ্যক্ষ।

কলেজের নাম এস আর ইম্পেরিয়াল মেডিকেল টেকনোলজি। নিচে লেখা আন্ডার বিটিএফ। মানে এটা একটা দোকান। এর অনুমোদন নাই।

বিজ্ঞান না পড়ে এমবিবিএস ডাক্তার হওয়া এই নজরুল দুইটা প্রতিষ্ঠানের মালিক।

একটা দেশের স্বাস্থ্য খাত কতটা খারাপ হলে ভুয়া ডাক্তার হয় মেডিকেল শিক্ষার দুই প্রতিষ্ঠানের মালিক ?

হাসান মিসবাহ
সিনিয়র সাংবাদিক
যমুনা টেলিভিশন

ডাক্তার হিসেবে সামাজিক দায় বদ্ধতা থেকে এটা আমার লেখা উচিত বলে মনে করি। প্রসংগ :  #ডাবের_পানি। চারিদিকে ডেংগু। এই সুযোগে ...
30/09/2026

ডাক্তার হিসেবে সামাজিক দায় বদ্ধতা থেকে এটা আমার লেখা উচিত বলে মনে করি।
প্রসংগ : #ডাবের_পানি।
চারিদিকে ডেংগু। এই সুযোগে বাংলাদেশের অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট ডাবের দাম হাসপাতালের সামনে
কোথাও কোথাও ২০০-২৫০ টাকার উপরে বিক্রি করছে।
কিন্তু আসলে ডাবের পানি কি অপরিহার্য? ডেংগু এবং অনান্য চিকিৎসার ক্ষেত্রে এটা কতটুকু উপকারি? চলুন জেনে নেই মেডিকেল সাইন্সের দৃষ্টিতে।

আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ এটা কে ঐশ্বরিক কিছু মনে করে থাকেন।এটা যেন সর্ব রোগের মহৌষধ ।
বমি করলে ডাবের পানি, পায়খানা করলে ডাবের পানি। ঘেমে গেলে ডাবের পানি। আবার অনেকে মনে করে এটা খেলে শৌর্য বীর্য বাড়ে।

মজার কথা হলো Coconut water is very much poor in Sodium. তবে সেটা potassium এ বেশ Fortified. আমরা যে খাবার Saline খাই সেখানে যে পরিমান Sodium থাকে সেটা Coconut water দিয়ে পূরন করতে গেলে ৪ টা ডাব খাওয়াতে হবে।এদিকে Sodium কারেক্ট করতে গিয়ে বডিতে potassium হয়ে যাবে ৪ গুণ। যেটা অবশ্যই ভাল কিছু হবে না আপনার হৃদয়ের জন্য।

আমাদের ডেংগুতে আমরা চাই রক্তে sodium এর মাত্রা বাড়াতে। তাই ডেংগুর চিকিৎসার ক্ষেত্রে ডাবের পানি মোটেও কোন ভাল সলুশন না। বরং অনেক ক্ষেত্রে Hyperkalemia বা পটাশিয়াম অতিমাত্রায় বেড়ে যাবারই রিস্ক বেশি। আর এটা কখনো বলা সম্ভব না কোন ডাবে কতটুকু পানি থাকবে। আর সেখানে সোডিয়ামের আর পটাশিয়ামের মাত্রা কত এর ঘরে থাকবে। অর্থাৎ এটা মোটেও সার্বজনীন সমসত্ত্ব পানীয় নয়।

এবার আসেন দামের কথায় আসি। একটা ডাবের দাম ঢাকায় মেডিকেলের সামনে এখন এখন ২০০ টাকার উপর। যেটা সবচেয়ে ছোট।

অথচ, যদি চিকিৎসার জন্যই খেতে চান ,সেক্ষেত্রে সবচেয়ে পারফেক্ট অপশন হলো Orsaline .
যেখানে সব রকমের লবন যেমন Sodium , Potassium মানুষের শরীরের সাপেক্ষে সমসত্ত্ব করে বানানো হইছে।
আমাদের ডেংগু গাইডলাইনেও কিন্তু Orsaline এর কথা বলা আছে। পৃথিবীর যে কর্নারে এটা পান করেন। এটা একদম সমসত্ত্ব একটা মিশ্রণ। আর দাম মাত্র ৬ টাকা।

এখন চিন্তা করেন সারাদিন ঘেমে কিংবা বমি করে আপনি বেশ কিছু Sodium loss করে ফেলছেন বডি থেকে। এই Sodium এর ঘাটতি পূরন করতে আপনি ৬ টাকার স্যালাইন খেলেন। এই স্যালাইন আপনার সোডিয়াম যতটুকু কারেক্ট করবে, সেই পরিমান কারেক্ট ডাব খেয়ে করতে গেলে লাগবে ৬০০-৮০০ টাকার ডাব। সাথে তো আছে Potassium বেড়ে যাবার ভয়। Heart এর রোগী কে ডাব খাওয়ায়ে মেরে ফেলার ইতিহাস ও চোখে দেখা।
তাই অতিরিক্ত ঘাম, বমি বা ডায়রিয়া হলে ৬ টাকার একটা স্যালাইন খান। আর ডেংগুর তো চিকিৎসাই এটা।

ডাবের এই হাইপের জন্যই আজ ডাব ওয়ালাদের এই সিন্ডিকেট। এটা সত্যিকার অর্থেই স্যালাইনের থেকে কম কার্যকর এবং আলাদা কোন স্বাস্থ্য সুবিধা এতে নেই।ঘুরতে গিয়ে উপভোগের জন্য এটা খাওয়া যেতে পারে। আর ব্যাপার টা তো এমনো না ,যে চুমুকে চুমুকে বেহেস্তের খাবারের মতো স্বাদ পরিবর্তন হয়। ডাবের পানি রিক্রিয়েশন হতে পারে, চিকিৎসার বিকল্প নয়।

#ডাঃসওগাত_এহসান

গভীর শোক প্রকাশ ও সচেতনতামূলক বার্তাডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার পূর্বেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তরুণ চিকিৎসকের অকাল প্রয়...
27/09/2026

গভীর শোক প্রকাশ ও সচেতনতামূলক বার্তা

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার পূর্বেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তরুণ চিকিৎসকের অকাল প্রয়াণে আমরা গভীর শোকাহত। মানবসেবায় আত্মনিবেদিত এই প্রাণবন্ত চিকিৎসকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি আমাদের গভীর সমবেদনা।

তিনি যেভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চেয়েছেন, সেই আত্মত্যাগ আমাদের সর্বদা অনুপ্রেরণা জোগাবে।

বর্তমান সময়ে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় সচেতন হওয়া অত্যন্ত জরুরি। ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, জমানো পানি জমতে দেবেন না এবং যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার সুস্থতা ও সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা সর্বদা আপনার পাশে আছি।

— পদ্মা জেনারেল হাসপাতাল প্রা. পুরানথানা, সদর, কিশোরগঞ্জ।

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা🩺 ডা. মো. দ্বীন ইসলাম মিঠু স্যারের রোগী দেখানোর সিরিয়াল নেওয়ার নতুন ব্যবস্থা চালু হয়েছে।এখন থেকে রোগ...
25/09/2026

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা

🩺 ডা. মো. দ্বীন ইসলাম মিঠু স্যারের রোগী দেখানোর সিরিয়াল নেওয়ার নতুন ব্যবস্থা চালু হয়েছে।

এখন থেকে রোগীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে সিরিয়াল নিতে পারবেন। 💻📱

🌐 অনলাইনে সিরিয়াল নিতে ভিজিট করুন:
https://drdeenspinecare.com/

📌 সকল রোগীকে অনুরোধ করা হচ্ছে, সম্ভব হলে হাসপাতালে আসার আগে ওয়েবসাইটের মাধ্যমে সিরিয়াল নিয়ে আসুন।

❗ ওয়েবসাইটে সিরিয়াল নিতে কোনো অসুবিধা হলে চিন্তার কারণ নেই।
আপনারা চাইলে—

☎️ ফোনে সিরিয়াল: 01326-252526
🏥 অথবা পদ্মা জেনারেল হাসপাতালের আউটডোর কাউন্টারে সরাসরি এসে সিরিয়াল নিতে পারবেন।

📍 পদ্মা জেনারেল হাসপাতাল লিমিটেড
পুরানথানা-সদর, কিশোরগঞ্জ

✅ অনলাইনে সিরিয়াল নিন — নির্ধারিত সিরিয়াল অনুযায়ী চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

Padma General Hospital (pvt.).
আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা

23/09/2026
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না এবং একই সীমানার মধ্যে থাক...
23/09/2026

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না এবং একই সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকেও সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না মর্মে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ।

🤰 গর্ভাবস্থা থেকে সন্তান জন্মদান—প্রতিটি মুহূর্তে পরিবারের একজনের মতো পাশে। ❤️মায়ের নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের সুস্থ আগাম...
17/09/2026

🤰 গর্ভাবস্থা থেকে সন্তান জন্মদান—প্রতিটি মুহূর্তে পরিবারের একজনের মতো পাশে। ❤️

মায়ের নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের সুস্থ আগামীর নিশ্চয়তায় পদ্মা জেনারেল হাসপাতাল প্রা.-এর চিকিৎসক, নার্স ও স্টাফরা আছেন আপনার পাশে—যত্ন, আন্তরিকতা ও দায়িত্বের সঙ্গে।

আপনার পরিবার, আমাদেরও পরিবার। 💙💚

📍 পুরানথানা–সদর, কিশোরগঞ্জ
📞 01326-252526

#কিশোরগঞ্জ #নিরাপদমাতৃত্ব #মাতৃসেবা #নবজাতকসেবা

Jamuna Television আজকে 'ভুয়া ডাক্তার' নিয়ে একটা দুর্দান্ত রিপোর্ট করেছে! ছবিতে থাকা ৩ জনের ব্যাপারে বলতেছিঃ- ছবিতে থাকা ...
13/09/2026

Jamuna Television আজকে 'ভুয়া ডাক্তার' নিয়ে একটা দুর্দান্ত রিপোর্ট করেছে! ছবিতে থাকা ৩ জনের ব্যাপারে বলতেছিঃ

- ছবিতে থাকা প্রথমজন 'মানবিক' বিভাগ থেকে পড়ালেখা করে ডাক্তার হয়ে গেছেন! বিজ্ঞান বিভাগে উনার পড়ালেখা ই করে লাগে নাই! সেরা! কি ব্রিলিয়ান্ট! খাড়াইয়া স্যালুট!

- দ্বিতীয়জন এর এমবিবিএস ডিগ্রি আছে,কিন্তু যেই প্রতিষ্ঠান থেকে ডিগ্রি পেয়েছেন ওই প্রতিষ্ঠান শুধুই এমবিবিএস ডিগ্রি 'বিক্রি' করে! এর বাইরে আর কোনো অস্তিত্ব ই নাই!

- তৃতীয় জন উনার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক এর কোনো সনদ ই দেখাইতে পারে নাই! কোন বিভাগে পড়ছে এইটাও জানায় নাই! দুই প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিছে যার মধ্যে একটা অনুমোদনহীন আর আরেকটা অস্তিত্ববিহীন!

এই হইলো ডাক্তার দের অবস্থা!

আর চতুর্থজন হইলো এই নিউজের রিপোর্টার! যে রিপোর্ট বানানোর জন্য ডাক্তার ও সাজছে আবার এমন বিজ্ঞাপন ও দিছে! বেশিইইই সেরা এই লোক! 😂 ❤️

© উমেদ

13/09/2026

বিশ্বস্ত ও মানসম্মত চিকিৎসাসেবার প্রতিশ্রুতি নিয়ে আপনার পাশে ‘পদ্মা জেনারেল হাসপাতাল প্রা.’ 🏥✨

বর্তমান সময়ে সঠিক ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা খুঁজে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের এই চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের হাসপাতালে উন্নত পরিবেশ ও আধুনিক চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে সেবাদান নিশ্চিত করা হচ্ছে।

আমাদের বিশেষত্ব ও সুবিধাসমূহ:

🩺 বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ: অভিজ্ঞ চিকিৎসক দলের সরাসরি তত্ত্বাবধানে উন্নত সেবা।

👂 ইএনটি (নাক, কান ও গলা) বিভাগ: নাক, কান ও গলা সংক্রান্ত যাবতীয় ছোট-বড় সফল অপারেশন।

🏥 সার্জারি ও গাইনি বিভাগ: নিরাপদ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার সার্জারি ও গাইনি অপারেশন।

💊 সাশ্রয়ী চিকিৎসা: সাশ্রয়ী খরচে মানসম্মত এবং নির্ভরযোগ্য সেবার নিশ্চয়তা।

আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় আমরা সর্বদাই নিবেদিত।

📍 ঠিকানা: পদ্মা জেনারেল হাসপাতাল প্রা. পুরানথানা-সদর, কিশোরগঞ্জ।

Address

খান মার্কেট, পুরানথানা, , কিশোরগঞ্জ
Kishoreganj
2336

Alerts

Be the first to know and let us send you an email when পদ্মা জেনারেল হাসপাতাল প্রা. - কিশোরগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পদ্মা জেনারেল হাসপাতাল প্রা. - কিশোরগঞ্জ:

Shortcuts

Share