মেডিকেয়ার হেল্থ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ।

  • Home
  • Bangladesh
  • Kishoreganj
  • মেডিকেয়ার হেল্থ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ।
Call Directions Contact the business

মেডিকেয়ার হেল্থ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ। সবচেয়ে কম খরচে, সবার জন্য, সবচেয়ে উন্নত স্বাস্থ্যসেবা। কিশোরগঞ্জে প্রথম এবং একমাত্র বন্ধ্যাত্ব সেন্টার (18-12-2023)

27/09/2026

to whom It may concern...

#বন্ধ্যাত্ব





26/09/2026
24/09/2026

আলহামদুলিল্লাহ!! আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার অশেষ রহমতে হরমোনের সমস্যা কাটিয়ে মিসেস মরিয়ম কন্সিভ করলেন মাত্র ১ মাসের চিকিৎসা তে.. আলহামদুলিল্লাহ!!!! ❣️❣️


#বন্ধ্যাত্ব



20/09/2026

প্রতিদিন অনেক দম্পতিকেই আমি একটি কমন প্রশ্ন করতে শুনি— খাদ্যাভ্যাসে কী ধরনের পরিবর্তন আনলে দ্রুত গর্ভধারণের সম্ভাবনা বাড়বে ⁉️❓❓

গর্ভধারণের চিকিৎসায় ঔষধ ও চিকিৎসার পাশাপাশি সঠিক পুষ্টি ও খাদ্যাভ্যাস (Fertility Diet) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ডিম্বাণুর মান উন্নত করতে, শুক্রাণুর কার্যকারিতা বাড়াতে এবং হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।

গর্ভধারণের প্রস্তুতি নিতে প্রতিদিনের খাদ্যতালিকায় যে বিষয়গুলো খেয়াল রাখবেন:

🌺🌺🌺১. প্রতিদিনের পাতে রঙিন ফল ও শাকসবজি রাখুন

🍀 * কী খাবেন: পালং শাক, ব্রকলি, গাজর, টমেটো, মিষ্টি আলু, বেলপেপার এবং যেকোনো মৌসুমি ফল (যেমন: পেয়ারা, আমলকী, ডালিম, সাইট্রাস জাতীয় ফল)।

🍀 * কেন খাবেন: এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন (C, E) ও ফলিক অ্যাসিড থাকে, যা ডিম্বাণু ও শুক্রাণুকে অক্সিডেটিভ স্ট্রেস বা ফ্রি-রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে।

🌺🌺🌺২. সঠিক ও স্বাস্থ্যকর ফ্যাট (Healthy Fats) নির্বাচন করুন

🍀* কী খাবেন: অলিভ অয়েল, অ্যাভোকাডো, ভেজানো কাঠবাদাম, আখরোট, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড (তিসি) এবং সামুদ্রিক মাছ (যেমন: ইলিশ, রুই, সার্ডিন)।

🍀 * কেন খাবেন: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শরীরের প্রদাহ (Inflammation) কমায়, জরায়ুতে রক্তসঞ্চালন বৃদ্ধি করে এবং প্রজেস্টেরন ও ইস্ট্রোজেন হরমোনের সঠিক ক্ষরণে সাহায্য করে।

🌷* বর্জনীয়: ট্রান্স ফ্যাট বা পোড়া তেল, ডালডা এবং প্রসেসড ফাস্টফুড পুরোপুরি এড়িয়ে চলুন।

🌺🌺🌺৩. জটিল শর্করা বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেছে নিন

🍀* কী খাবেন: সাদা চাল বা ময়দার বদলে লাল চালের ভাত, লাল আটার রুটি, ওটস এবং হোল গ্রেইন বা পূর্ণশস্য জাতীয় খাবার।

🍀* কেন খাবেন: এগুলো ধীরে ধীরে হজম হয়, ফলে রক্তে ইনসুলিনের মাত্রা হঠাৎ বাড়ে না। ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে ডিম্বাণু ফুটতে (Ovulation) সমস্যা হয়, যা বিশেষ করে PCOS আক্রান্ত নারীদের জন্য অত্যন্ত ক্ষতিকর।

🌺🌺🌺৪. উদ্ভিজ্জ ও মানসম্মত প্রোটিনের পরিমাণ বাড়ান

🍀* কী খাবেন: বিভিন্ন ধরণের ডাল, চর্বিহীন মাংস (দেশি মুরগি), ডিম, পনির, ছাতু, ছোলা, রাজমা এবং বীজ জাতীয় খাবার।

🍀 * কেন খাবেন: গবেষণায় দেখা গেছে, খাদ্যে প্রাণীজ প্রোটিনের পাশাপাশি পর্যাপ্ত উদ্ভিজ্জ প্রোটিন যুক্ত করলে বন্ধ্যাত্বের ঝুঁকি অনেকটাই কমে আসে।

🌺🌺🌺৫. ফলিক অ্যাসিড ও আয়রন সমৃদ্ধ খাবার

🍀* কী খাবেন: ঘন সবুজ শাক, মসুর ডাল, ডিমের কুসুম, কলিজা, বিটরুট।

🍀* কেন খাবেন: ফলিক অ্যাসিড গর্ভধারণের শুরুতেই ভ্রূণের নিউরাল টিউব ত্রুটি (Brain & Spine birth defects) প্রতিরোধ করে। আর আয়রন জরায়ুর ভেতরের আবরণ (Endometrium) মজবুত করতে সাহায্য করে

🌺 🌺🌺৬. দুগ্ধজাত খাবার

🍀* কী খাবেন : টকদই বা ছানা।

🍀* কেন খাবেন: টক দই বা ছানা, ডিম্বাশয়ের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। (তবে পিসিওএস বা পিসিওডি বা হরমোনের সমস্যা ও ওজন বেশি থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরিমাণ নির্ধারণ করুন)।

🌺🌺🌺৭. পর্যাপ্ত পানি পান ও শরীর হাইড্রেটেড রাখা

🍀* করণীয়: প্রতিদিন অন্তত ২.৫ থেকে ৩ লিটার বিশুদ্ধ পানি পান করুন।

🍀* কেন করবেন: জরায়ু ও সারভিক্সের মিউকাস সুরক্ষায় এবং প্রজনন অঙ্গগুলোতে পুষ্টি পৌঁছে দিতে পানির ভূমিকা অপরিসীম।

❌ যে বিষয়গুলো কঠোরভাবে এড়িয়ে চলবেন:

🌻🌻* অতিরিক্ত ক্যাফেইন: দিনে ১ কাপের বেশি চা বা কফি পান করা থেকে বিরত থাকুন।

🌻🌻* প্রসেসড ও রিফাইন্ড সুগার: কোক, পেপসি, প্যাকেটজাত জুস, কেক, পেস্ট্রি ও মিষ্টি পুরোপুরি বন্ধ করুন।

🌻🌻* ধূমপান ও অ্যালকোহল: স্বামী-স্ত্রী উভয়ের জন্যই ধূমপান (প্যাসিভ স্মোকিং সহ) এবং অ্যালকোহল গ্রহণ প্রজনন ক্ষমতার মারাত্মক ক্ষতি করে।

Dr. Takia Akhter Isheta
চেম্বার: মেডিকেয়ার হেল্থ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ।
ঠিকানা: মুকসেদপুর, গাইটাল বাসস্ট্যান্ডের পর পল্লী বিদ্যুৎ অফিসের গেইটের বিপরীতে মুকসেদপুর কিশোরগঞ্জ।

Appointment এর জন্য কল করুন:
☎️01310-991644
☎️01750-455722


#বন্ধ্যাত্ব



আলহামদুলিল্লাহ 🤲🕋🥰🥰
13/09/2026

আলহামদুলিল্লাহ 🤲🕋🥰🥰

আলহামদুলিল্লাহ! আজকের সকালটাও শুরু হলো এক অপরসীম আনন্দের সংবাদ দিয়ে।🌺🥰🥰

দীর্ঘদিনের জটিলতা—পিসিওএস, থাইরয়েড ও প্রোল্যাক্টিন হরমোনের মতো নানাবিধ সমস্যা কাটিয়ে অবশেষে বন্ধ্যাত্বের চিকিৎসায় মাত্র ৩ মাসেই সফলতার মুখ দেখেছেন মিসেস হ্যাপি ও সজিব দম্পতি।

একজন চিকিৎসক হিসেবে দম্পতির কোলজুড়ে নতুন প্রাণের আগমনের বার্তা পাওয়ার চেয়ে বড় কোনো প্রাপ্তি বা আনন্দ হতে পারে না। মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। তাদের এই নতুন যাত্রার জন্য রইল অশেষ দোয়া ও শুভকামনা। 🤲🕋🌺


#বন্ধ্যাত্ব



 #কিশোরগঞ্জ  এ সরকারি টিবি( যক্ষা) রোগের ডাক্তার,ডা. মো. আবু সাঈদ ভুইয়াএমবিবিএস (ঢাকা), বিসিএস(স্বাস্থ্য)সিসিডি( বারডেম)...
11/09/2026

#কিশোরগঞ্জ এ সরকারি টিবি( যক্ষা) রোগের ডাক্তার,

ডা. মো. আবু সাঈদ ভুইয়া
এমবিবিএস (ঢাকা), বিসিএস(স্বাস্থ্য)
সিসিডি( বারডেম), সিএমিউ (আল্ট্রা)
এফসিপিএস(কোর্স) (মেডিসিন, হৃদরোগ, লিভার ও পরিপাকতন্ত্র, ডায়াবেটিস)
মেডিকেল অফিসার
সরকারি বক্ষব্যাধি ক্লিনিক, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।

চেম্বার:
মেডিকেয়ার হেলথ্ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ।
ঠিকানা: গাইটাল বাসস্ট্যান্ডের পর পল্লী বিদ্যুৎ অফিসের গেইটের বিপরীতে, মুকসেদপুর, কিশোরগঞ্জ।

Appointment এর জন্য কল করুন :
☎️ 01310-991644
☎️01750-455722

#বক্ষব্যাধি

Address

মুকসেদপুর (অপজিট পল্লী বিদ্যুৎ অফিস গেইট), কিশোরগঞ্জ সদর
Kishoreganj
২৩০০

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801310991644

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেডিকেয়ার হেল্থ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মেডিকেয়ার হেল্থ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ।:

Shortcuts

Share