Lazz Pharma Limited, Kishoreganj Branch

Lazz Pharma Limited, Kishoreganj Branch Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lazz Pharma Limited, Kishoreganj Branch, Pharmacy / Drugstore, Dorpon Plaza (Opposite of Sobhania Mosque and BNP Office), Station Road, Kishoreganj.

09/10/2025
19/09/2025

বৃষ্টিতে মাঠ ভেজা, তাই গ্যালারিতে অনূর্ধ্ব ১৬ গ্রুপের অনুশীলন। প্রফেশনাল ক্রিকেটারদের সারাবছর অনুশীলন প্রয়োজন। তাই কিশোরগঞ্জের জন্য মনে হয় একটি ইনডোর স্টেডিয়াম প্রয়োজন।

Kishoreganj District Cricket 'লাজফার্মা ক্রিকেট ট্যালেন্ট হান্ট'-এ ইয়েস কার্ড পেয়ে গতকাল ট্রেনিং পর্বে আসা সকল ক্রিকেটার...
04/09/2025

Kishoreganj District Cricket
'লাজফার্মা ক্রিকেট ট্যালেন্ট হান্ট'-এ ইয়েস কার্ড পেয়ে গতকাল ট্রেনিং পর্বে আসা সকল ক্রিকেটার এবং সম্মানিত অভিভাবকদের অভিনন্দন। আগামী সপ্তাহের মংগলবার (৯ সেপ্টেম্বর) থেকে নিম্নোক্ত শিডিউল অনুযায়ী ১ম পর্বের ট্রেনিং অনুষ্ঠিত হবে।

সেপ্টেম্বর মাসের শিডিউল:
অনূর্ধ্ব ১২- প্রতি মংগলবার
অনূর্ধ্ব ১৪- প্রতি বুধবার
অনূর্ধ্ব ১৬- প্রতি বৃহস্পতিবার
অনূর্ধ্ব ১৮- প্রতি শনিবার
প্লাস ১৮- প্রতি রবিবার

স্থান ও সময়:
স্থান- কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম (নতুন স্টেডিয়াম, আলোর মেলা)
সময়- সকাল ১০টা থেকে দুপুর ২টা

ট্রেনিং-এ...
*ট্যালেন্ট হান্টে প্রদত্ত ড্রেস পড়ে আসতে হবে।
* ব্যক্তিগত ক্রিকেট সরঞ্জাম নিয়ে আসা বাধ্যতামূলক নয়
* নির্ধারিত সময়ের ১৫ মিনিট পূর্বে, অর্থা ৯:৪৫ মিনিটে মাঠে রিপোর্ট করতে হবে।
* প্রয়োজনীয় সমস্ত তথ্য ও আপডেট উপরের পেইজে প্রদান করা হবে।

#লাজফার্মাক্রিকেটট্যালেন্টহান্ট

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা গত ১৪ই অগাস্ট থেকে সারা জেলায় ক্রিকেট ট্যালেন্ট হান্ট করছে। উপজেলা পর্যায়ে যারা অংশ নিতে পা...
29/08/2025

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা গত ১৪ই অগাস্ট থেকে সারা জেলায় ক্রিকেট ট্যালেন্ট হান্ট করছে। উপজেলা পর্যায়ে যারা অংশ নিতে পারেনি তারা আগামী ২রা সেপ্টেম্বর, রোজ বুধবার, সকাল ১০টায় কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামে ট্রায়াল দিতে পারবে।

লাজফার্মা এই ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের একজন সহযোগী হতে পেরে আনন্দিত। রেজিষ্ট্রেশন এবং বিস্তারিত তথ্যের জন্য kishoreganj district cricket পেইজ দেখুন, কমেন্টে লিংক দেওয়া আছে।

দেশে হুট করেই বেড়েছে ভয়ংকর রাসেলস ভাইপারের আক্রমণ। এই সাপের কা'ম'ড়ে প্রাণ হারাচ্ছেন অনেকে। রাসেলস ভাইপারসহ যেকোনো সাপ...
22/06/2024

দেশে হুট করেই বেড়েছে ভয়ংকর রাসেলস ভাইপারের আক্রমণ। এই সাপের কা'ম'ড়ে প্রাণ হারাচ্ছেন অনেকে। রাসেলস ভাইপারসহ যেকোনো সাপের কা'ম'ড়ে মৃ'ত্যু'র প্রাথমিক চিকিৎসা ও এর আক্রমণ থেকে বাঁচতে করণীয় সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশ কিছু পরামর্শ দিয়েছে।

Lazz Pharma Limited, Kishoreganj Branch শাখায় , সাপের কামড়ের ঔষধ পাওয়া যায়
21/06/2024

Lazz Pharma Limited, Kishoreganj Branch শাখায় , সাপের কামড়ের ঔষধ পাওয়া যায়

সাপে কামড়ের অতি-জরুরি ঔষধ এন্টি-ভেনম পাওয়া যায় লাজফার্মা কিশোরগঞ্জ শাখায়। জরুরি সময়ের জন্য লাজফার্মা কিশোরগঞ্জ শাখার গ্র...
06/10/2023

সাপে কামড়ের অতি-জরুরি ঔষধ এন্টি-ভেনম পাওয়া যায় লাজফার্মা কিশোরগঞ্জ শাখায়।

জরুরি সময়ের জন্য লাজফার্মা কিশোরগঞ্জ শাখার গ্রামীণ বাহাত্তর বাহাত্তর বায়ান্ন বায়ান্ন (০১৭ ৭২ ৭২ ৫২ ৫২) নাম্বারটি মনে রাখুন।

লাজফার্মার 01737025762 নাম্বারটি মোবাইলে সেইভ রাখুন।

একটি আনন্দের খবর। লাজফার্মা কিশোরগঞ্জ শাখা কর্মীদের প্রভিডেন্ট ফান্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে। কর্মীরা প্রতিমাসে ২০০০ টাকা...
18/08/2023

একটি আনন্দের খবর।

লাজফার্মা কিশোরগঞ্জ শাখা কর্মীদের প্রভিডেন্ট ফান্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে। কর্মীরা প্রতিমাসে ২০০০ টাকা করে ফান্ডে জমা দিলে লাজফার্মাও ওই ফান্ডে ২০০০ টাকা জমা দিবে। প্রত্যেক ১২ মাস শেষে কর্মীরা নিজের রাখা ২৪ হাজার টাকার সাথে লাজফার্মার রাখা ২৪ হাজার টাকা মিলিয়ে সর্বমোট ৪৮ হাজার টাকা একত্রে উত্তোলন করবে। বাংলাদেশে ফার্মেসী সেক্টরে এমন উদ্যোগ সম্ভবত এটাই প্রথম।

লাজফার্মার সম্মানিত গ্রাহকদের আরোও আন্তরিক ও মানসম্মত সেবা প্রদানে উৎসাহিত করতে কর্মীদের এই স্পেশাল বেনিফিট দেওয়া হচ্ছে। আশা করি এতে তারা খুশী হবে এবং গ্রাহক সেবার ব্যাপারে আরোও মনযোগী হবে। এই পদক্ষেপে কর্মীরা গ্রাহক বান্ধব হলে এবং লাজফার্মার সার্ভিসে গ্রাহকগণদের নিকট থেকে ৫স্টার রিভিউ আসলে কর্মীদের জন্য একে একে রেশন, প্রফিট শেয়ারিং, খরচসহ ১ সপ্তাহের বাৎসরিক ভ্রমণ ছুটি ইত্যাদি অনেক প্রণোদনা দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

সম্মানিত গ্রাহক, নতুন এই সিদ্ধান্তটিকে ফলপ্রসূ করতে আপনার অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ প্রণোদনা দেয়ার পরেও যদি কোন কর্মীর গ্রাহকবান্ধব সার্ভিস উন্নত না হয় সেক্ষেত্রে আমরা তাকে অতিরিক্ত ট্রেনিং দিতে চেষ্টা করবো। তাতেও কাজ না হলে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।

আপনাদের কাছে আবেদন, কোন কর্মীর সার্ভিস এবং আচরণ সন্তোষজনক না হলে অনুগ্রহ করে ০১৭ ৭২ ৭২ ৫২ ৫২ গ্রামীণ বাহাত্তর বাহাত্তর বাহান্ন বাহান্ন) নাম্বারে ম্যানেজার সাহেবের কাছে তার নাম জানিয়ে আমাদের বাধিত করবেন। আপনাকে দেওয়া সেলস ভাউচারে সংশ্লিষ্ট কর্মীর নাম লিখা থাকে (ছবিতে সবুজ বৃত্ত দেখুন) এবং ১লা সেপ্টেম্বর থেকে ড্রেসের নেমপ্লেটেও প্রত্যেকের নাম লিখা থাকবে।

ঔষধ কোন পণ্য নয়। ঔষধ একটি জীবনরক্ষাকারী গুরুত্বপূর্ণ উপাদান। গুরুত্বপূর্ণ এই উপাদানটি মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করে আপনাদের হাতে তুলে দিতে লাজফার্মা প্রতিজ্ঞাবদ্ধ। এই প্রতিজ্ঞাকে রক্ষা করতে আমরা আপনাদের দোয়া, সহযোগিতা এবং ফিডব্যাক কামনা করছি।

ধন্যবাদান্তে,
কতৃপক্ষ
লাজফার্মা কিশোরগঞ্জ শাখা

25/07/2023

সন্মানিত গ্রাহক,

আপনার ব্যবহৃত ঔষধের নামের গরমিল ও পাওয়ারের গরমিল থাকলে এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ সেবন করলে মারাত্নক বিপদ হতে পারে। তাই ঔষধ ক্রয়ের সময় ডাক্তারের প্রেসক্রিপশন ও বিক্রয় রশিদের সাথে ক্রয়কৃত ঔষধ মিলিয়ে নেওয়া অত্যন্ত জরুরী।

আমাদের ডেলিভারিম্যান ঔষধ প্রদানের সময় এই বিষয়ে আপনাকে সহায়তা দিতে বাধ্য। কখনো এর ব্যতিক্রম হলে এবং ডেলিভারীম্যানের সহায়তা না পেলে জরুরীভাবে ম্যানেজার সাহেবকে জানান। প্রয়োজনে ০১৭ ৭২ ৭২ ৫২ ৫২ নাম্বারে sms করুন।

লাজফার্মা থেকে বিক্রয় করা প্রতিটি ঔষধের কম্পিউটার মুদ্রিত রশিদ প্রদান করা হয়। এই রশিদে ঔষধের নাম, পাওয়ার, মূল্য ইত্যাদি লিখিত থাকে। রশিদ ছাড়া কোন ঔষধ ক্রয় থেকে বিরত থাকুন এবং ঔষধ ফেরত ও অন্যান্য বিষয়ে রশিদে লিখিত ঔষধ বিক্রির শর্তাবলি দেখে নিন।

ফার্মেসী ত্যাগের পর কোন অভিযোগ গ্রহণযোগ্য হয়না বিধায় দয়া করে ঔষধ গ্রহণ এবং মূল্য পরিশোধের সময় বিষয়গুলো দেখে নিতে আপনাদের বিনীত অনুরোধ করছি।

নিবেদক,
কর্তৃপক্ষ, লাজফার্মা লিমিটেড

লাজফার্মা এবং টপটেন গ্রুপের সৌজন্যে এবং সুখী কিশোরগঞ্জ -এর উদ্যোগে বিনা খরচে চোখের ছানি অপারেশন কার্যক্রমের নিয়মিত আয়োজন...
17/07/2023

লাজফার্মা এবং টপটেন গ্রুপের সৌজন্যে এবং সুখী কিশোরগঞ্জ -এর উদ্যোগে বিনা খরচে চোখের ছানি অপারেশন কার্যক্রমের নিয়মিত আয়োজনে গত শনিবার আরোও ১২ জন দরিদ্র পেশেন্টের অপারেশন হয়েছে। বিস্তারিত কমেন্টের লিংকে।

লাজফার্মার স্থান পরিবর্তন হয়েছে। আগের ফার্মেসী থেকে মাত্র ৩০ সেকেন্ড হাঁটা পথ দূরে, বিএনপি অফিসের বিপরীতে লাজফার্মার নতু...
09/07/2023

লাজফার্মার স্থান পরিবর্তন হয়েছে। আগের ফার্মেসী থেকে মাত্র ৩০ সেকেন্ড হাঁটা পথ দূরে, বিএনপি অফিসের বিপরীতে লাজফার্মার নতুন ও বড় ভবনের কাজ চলছে। কাজ শেষ হতে মাস দেড়েক লাগবে। অস্থায়ী এই সময়ে কাঠ ও টিনের দুটি স্থাপনা নির্মাণ করে লাজফার্মা তার সেবা অব্যাহত রেখেছে।

ঔষধের মান রক্ষার জন্য এয়ার কন্ডিশনড ঠান্ডা পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঔষধকে ঠান্ডা তাপমাত্রায় না রাখলে ঔষধ নিজেই অসুস্থ হয়ে পড়ে। এজন্য ঔষধ প্রশাসন মন্ত্রণালয় প্রতিটি ফার্মেসীতে এসি ব্যবহার করে ঔষধকে শীতল পরিবেশে রাখতে জোর তাগিদ দিচ্ছে।

এই নির্দেশনার আলোকে সেবা প্রদানের বর্তমান অস্থায়ী কার্যালয়েও লাজফার্মা পর্যাপ্ত এসি ব্যবহারে পাশাপাশি রোদের তাপ নিয়ন্ত্রণ করতে টিনের উপর বাঁশের পাটি ব্যবহার করছে।

মানসম্মত ঔষধ মানসম্মত শীতল পরিবেশে রাখা লাজফার্মার অন্যতম একটি অংগীকার। আপনার স্বাস্থ্যসেবার সহযোগী হিসাবে এই মান বজায় রাখতে লাজফার্মা সবসময় সচেষ্ট থাকবে ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা মহান আল্লাহর। সুপ্রিয় গ্রাহক ও শুভানুধ্যায়ী, আজ ১লা জুলাই রোজ শনিবার থেকে  লাজফার্মা কিশোরগঞ...
01/07/2023

আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা মহান আল্লাহর।

সুপ্রিয় গ্রাহক ও শুভানুধ্যায়ী, আজ ১লা জুলাই রোজ শনিবার থেকে লাজফার্মা কিশোরগঞ্জ শাখা আগের স্থান পরিবর্তন করে মাত্র ৩০ সেকেন্ড সামনে, বিএনপি অফিসের বিপরীতে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে।

এর পাশাপাশি সম্মানিত গ্রাহকদের অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে একই স্থানে ৪০০০ বর্গফুটের একটি বৃহদাকার ও আধুনিক স্থাপনা তৈরী হচ্ছে। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে নতুন ও আধুনিক এই ভবনে লাজফার্মা কিশোরগঞ্জ শাখার বর্ধিত কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।

বাংলাদেশের সর্ববৃহৎ ফার্মেসী চেইন লাজফার্মা সামনের দিনগুলোতে সেবার মানকে আরোও উন্নত ও গ্রাহকমূখী করতে সচেষ্ট হবে। অতীতের মতো আগামী দিনগুলোতেও আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন হবে তার অনুপ্রেরণা।

ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ
লাজফার্মা কিশোরগঞ্জ শাখা

Address

Dorpon Plaza (Opposite Of Sobhania Mosque And BNP Office), Station Road
Kishoreganj
2300

Opening Hours

Monday 08:00 - 12:00
Tuesday 08:00 - 12:00
Wednesday 08:00 - 12:00
Thursday 08:00 - 12:00
Friday 08:00 - 12:00
Saturday 08:00 - 12:00
Sunday 08:00 - 12:00

Telephone

+8801772725252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lazz Pharma Limited, Kishoreganj Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share