রোকন ডাক্তার চেম্বার এন্ড ফার্মেসী

রোকন ডাক্তার চেম্বার এন্ড ফার্মেসী মানসম্মত চিকিৎসা ও সাশ্রয়ী সেবা, এখন ডুমরাকান্দা বাজারে

02/08/2025

Child and Adolescent Psychiatry (চাইল্ড এন্ড এডোলোসেন্ট সাইকিয়াট্রি) নিয়ে একটু কথা বলি চলেন

১. Autism Spectrum Disorder (ASD)
• কি: শিশুর সামাজিক যোগাযোগ ও আচরণে ঘাটতি
• লক্ষণ: চোখে চোখে না তাকানো, একই কাজ বারবার করা, ভাষায় দেরি
• শুরু: সাধারণত ২-৩ বছরের মধ্যে বোঝা যায়

২. Attention Deficit Hyperactivity Disorder (ADHD)
• কি: মনোযোগের ঘাটতি, অতিরিক্ত দৌড়ঝাঁপ বা Impulsiveness
• লক্ষণ: মনোযোগ ধরে রাখতে না পারা, চুপচাপ বসে থাকতে না পারা, হঠাৎ রেগে যাওয়া
• শুরু: স্কুলের বয়সে সাধারণত ধরা পড়ে

৩. Anxiety Disorders (উদ্বেগজনিত সমস্যা)
• কি: শিশুর মনে অতিরিক্ত ভয় বা দুশ্চিন্তা
• লক্ষণ: স্কুলে যেতে না চাওয়া, পেটব্যথা/মাথাব্যথা বলা, মায়ের গা ছাড়তে না চাওয়া
• শুরু: ৫ বছর বয়সের পর যেকোনো সময়

৪. Depression in Children and Adolescents
• কি: শিশুর মানসিক অবসাদ বা দুঃখের অনুভূতি
• লক্ষণ: হাসিখুশি না থাকা, খাওয়া–ঘুমে পরিবর্তন, আগ্রহ হারানো
• বয়স: সাধারণত ৭–৮ বছরের পর থেকে

৫. Conduct Disorder
• কি: শিশুর নিয়ম ভাঙা, আগ্রাসী আচরণ, মিথ্যাচার
• লক্ষণ: অন্যকে আঘাত করা, জিনিসপত্র নষ্ট করা, আইন ভঙ্গ
• বয়স: সাধারণত ১০ বছরের পর

৬. Oppositional Defiant Disorder (ODD)
• কি: শিশুর বড়দের কথা না শোনা ও বিরোধিতা করা
• লক্ষণ: ঘনঘন রেগে যাওয়া, ঝগড়া করা, ইচ্ছাকৃতভাবে বিরক্ত করা

৭. Learning Disabilities
• কি: পড়া, লেখা বা অংকে সমস্যা
• লক্ষণ: স্কুলে পিছিয়ে পড়া, বারবার বানান ভুল, সহজ জিনিস মনে না রাখা

৮. Tic Disorders (যেমন Tourette’s Syndrome)
• কি: অনিচ্ছাকৃতভাবে চোখ টেপা, মুখ বাঁকানো, গলা খাঁকারি ধরণের শব্দ বারবার করা
• বয়স: সাধারণত ৬–৭ বছর থেকে শুরু

৯. Schizophrenia (বিরল, কিন্তু গুরুতর)
• কি: বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া
• লক্ষণ: কানে আওয়াজ শোনা, অদ্ভুত বিশ্বাস, আচরণে পরিবর্তন
• শুরু: সাধারণত টিনএজে, তবে ১৩ বছরের আগেও হতে পারে (COS)

১০. Selective Mutism
• কি: নির্দিষ্ট জায়গায় কথা না বলা (যেমন স্কুলে একদম চুপচাপ)
• লক্ষণ: বাসায় স্বাভাবিকভাবে কথা বলে, কিন্তু স্কুল বা অন্য কারো সামনে চুপ

-ডাঃ মাহাদী হাসান

Address

ডুমরাকান্দা বাজার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।
Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when রোকন ডাক্তার চেম্বার এন্ড ফার্মেসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share