17/05/2026
হোমিওপ্যাথি অর্থ “সদৃশ্য বিধান” বা “সেইম টু সেইম”। হোমিওপ্যাথিক ওষুধের বিশেষ বৈশিষ্ট্য হলো—এগুলো যেমন রোগ আরোগ্য করতে সক্ষম, তেমনি নির্দিষ্ট পরিস্থিতিতে রোগের লক্ষণও সৃষ্টি করতে পারে।
কোনো নির্দিষ্ট ওষুধ একজন সুস্থ ব্যক্তিকে অধিক বা স্থূল মাত্রায় প্রয়োগ করলে যে ধরনের রোগলক্ষণ প্রকাশ পায়, সেই একই ধরনের রোগলক্ষণে আক্রান্ত ব্যক্তিকে ওই ওষুধটি অতি সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করলে রোগলক্ষণগুলো ধীরে ধীরে উপশম ও আরোগ্য লাভ করে। এটিই হোমিওপ্যাথির মূল আরোগ্য নীতি।