14/08/2026
রাজশাহী আইএইচটি-এর ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত:
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে অত্র প্রতিষ্ঠানটির হল রুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আইএইচটি রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ মেজবা-উল-হাসান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ও শিক্ষক আব্দুর রব চৌধুরী তিতু। সভায় প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সুবর্ণজয়ন্তী উদযাপন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, "রাজশাহী শিক্ষানগরী ও পরিচ্ছন্ন নগরী হিসেবে দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে। এ অর্জন ধরে রাখতে এবং রাজশাহীকে আরও আধুনিক, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।" তিনি পরিচ্ছন্নতা বজায় রাখতে নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং নগর উন্নয়নে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তিনি আইএইচটি রাজশাহীর হল রুম অনতিবিলম্বে শীতাতপ নিয়ন্ত্রিত করার ঘোষণা দেন।এছাড়াও প্রতিষ্ঠানর সীমানা প্রাচীর নির্মান, পুকুর সংস্কার ও খেলার মাঠ তৈরীর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মান,ছাত্র ছাত্রীদের জন্য আবাসিক ভবন নির্মানের জন্য তিনি পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, আইএইচটির শিক্ষক রাশিদুল হাসান রাসেল, প্রভাষক মিজানুর রহমান মিলন, শিক্ষক মিনহাজুল ইসলাম, ফার্মাসিস্ট সাইদুর রহমান এবং আইএইচটি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন। এ সময় শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন ও প্রভাষক অসীম কুমার ঘোষ।
সাধারণ সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
প্রধান পৃষ্ঠপোষক: জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন (মাননীয় প্রশাসক, রাজশাহী সিটি কর্পোরেশন)
আহ্বায়ক: ডাঃ মোঃ মেজবা-উল-হাসান খান (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আইএইচটি রাজশাহী)
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: জনাব মোঃ মাহফুজুল হক (সাবেক প্রভাষক আইএইচটি, রাজশাহী )
সদস্য সচিব: জনাব মোঃ মামুনুর রশীদ মামুন (এমটি রেডিওথেরাপি)
সিনিয়র যুগ্ম সদস্য সচিব: জনাব অসীম কুমার ঘোষ (প্রভাষক, আইএইচটি,রাজশাহী )
নবগঠিত কমিটি দ্রুত পূর্ণাঙ্গ রূপ দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপনের বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবে বলে সভায় জানানো হয়।
সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানটি সফল করতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সভায় সর্বাত্মক সহযোগিতা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।