13/08/2026
🌿 সহমর্মিতা, সেবা ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত 🌿
নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, কালীগঞ্জ, লালমনিরহাট-এর আয়োজনে এনডিডি শিশু ও ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ এবং কেন্দ্র পরিদর্শন অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহঃ রাশেদুল হক প্রধান মাননীয় জেলা প্রশাসক, লালমনিরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. মোঃ সাইখুল আরিফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,মোঃ শামসুজ্জামান সবুজ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কালীগঞ্জ,লালমনিরহাট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, কালীগঞ্জ, লালমনিরহাট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ সামিউল মসনবী, সহকারী পরিচালক, অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, কালীগঞ্জ, লালমনিরহাট।
সহায়ক উপকরণ বিতরণ শেষে একটি বকুল ফুলের গাছ রোপণ করা হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালোবাসা, আশা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতীক হয়ে থাকবে।
আসুন, আমরা সবাই মিলে এনডিডি শিশু ও ব্যক্তিদের সক্ষমতা বিকাশ, অধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে এগিয়ে আসি। 💙