18/04/2026
“বিয়ের পর থেকেই অস্বাভাবিক উপসর্গ—ঘুম, ভয়, দুর্বলতা একসাথে”
📍Nabobi Healthcare - সুন্নাহভিত্তিক সাস্থ্যসেবা
এক বোন বিয়ের পর থেকেই ধারাবাহিকভাবে শারীরিক ও মানসিক নানা সমস্যায় ভুগছিলেন। পূর্বে বিভিন্ন স্থানে চিকিৎসা নিলেও স্থায়ী সমাধান পাননি।
---সমস্যার ধরণঃ
* ঘুমের মধ্যে দাঁত কামড়ানো
* ভয়ংকর ও পুনরাবৃত্ত দুঃস্বপ্ন
* উচ্চতা থেকে পড়ে যাওয়ার অনুভূতি
* স্বপ্নে অস্বাভাবিক কিছু খাওয়ার অভিজ্ঞতা
* হঠাৎ পড়ে যাওয়া ও দুর্বল হয়ে যাওয়া
* দুর্বল অবস্থায় কথা অস্পষ্ট হয়ে যাওয়া
* অতিরিক্ত ভয় ও আতঙ্ক
* পিরিয়ড সংক্রান্ত সমস্যা
* চোখে অন্ধকার দেখা, ঝাপসা দৃষ্টি (একজনকে একাধিক দেখা)
---ডায়াগনোসিস পর্যবেক্ষণঃ
হোম সার্ভিসে ডায়াগনোসিস শুরু করলে—
* রোগী বেহুশ হয়ে পড়েন
* জ্ঞান ফেরার পর ভিজ্যুয়াল ডিস্টার্বেন্সের কথা জানান
* অন্যান্য রিঅ্যাকশন ও উপসর্গগুলো কনসিস্টেন্ট ছিল
---সেশন চলাকালীনঃ
পূর্ণ রুকইয়াহ সেশনে—
* রোগী একাধিকবার বেহুশ হন
* শরীরে অস্বস্তি, অবশভাব ও চাপ অনুভব করেন
* ধাপে ধাপে রিঅ্যাকশনের তীব্রতা কমতে থাকে
রোগীর বর্ণনায় কিছু শক্তিশালী মানসিক/স্বপ্নভিত্তিক ইমেজ উঠে আসে, যা তার অভ্যন্তরীণ ভয় ও চাপের সাথে সম্পর্কিত।
--- ফলাফলঃ
সেশন শেষে—
* শারীরিক অস্বস্তি কমে যায়
* শরীর হালকা অনুভূত হয়
* স্বাভাবিকতা ধীরে ধীরে ফিরে আসে
বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।
---মূল শিক্ষাঃ
* ঘুম, ভয় ও শারীরিক দুর্বলতা একসাথে দেখা গেলে বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন
* পুনরাবৃত্ত উপসর্গ দীর্ঘমেয়াদি হলে সঠিক মূল্যায়ন জরুরি
* ধাপে ধাপে পর্যবেক্ষণ ও গাইডলাইন—এ ধরনের কেসে গুরুত্বপূর্ণ