BCDS, Madaripur Sadar

BCDS, Madaripur Sadar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BCDS, Madaripur Sadar, Pharmacy / Drugstore, Madaripur.

13/01/2023

বিসিডিএস কেন্দ্রীয় কমিটির পরিচালক ও পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ ইশতিয়াক উদ্দিন আহম্মেদ রাহাত ভাইয়ের ছোট ভাই মোঃ সাদিক ভাইয়ের মৃত্যুতে আমরা শোকাহত। মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।

23/02/2022
27/09/2021

শোক সংবাদ
BCDS কাফরুল থানার কার্য্যকারী কমিটির সদস্য এবং আল সাফা ডক্টরস ফার্মেসি এর মালিক শাহ্ আলম সাগর এর আম্মা বার্ধক্যজনিত কারণে ইব্রাহিম পুর এর বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (রাত ৯ঃ৩০ মিঃ)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কেমিস্টস্ পরিবারের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

24/08/2021

টিকার মজুদ ৮৪ লাখ ডোজ, অপেক্ষায় দেড় কোটির অধিক মানুষ

দেশে নিবন্ধন করে করোনাভাইরাসের টিকা পাওয়ার অপেক্ষায় আছে দেড় কোটির বেশি মানুষ। বিপরীতে সরকারের হাতে সেকেন্ড ডোজসহ এখন টিকা রয়েছে মাত্র ৮৪ লাখ ৬ হাজার ডোজ। টিকা সংকটের কারণে দেশে এই মুহূর্তে গণটিকা কার্যক্রম হবে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ১৬ লাখ ডোজ। এর মধ্যে অন্তত এক ডোজ টিকা পেয়েছে ১ কোটি ৬৬ লাখ আর উভয় ডোজ সম্পন্ন করেছে ৬৫ লাখ ৭৫ হাজার মানুষ। এখন পর্যন্ত করোনার টিকা পেতে রেজিস্ট্রেশন করেছে সাড়ে তিন কোটির বেশি মানুষ। আগামী সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের আরও ৬০ লাখ টিকা পাওয়া যাবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ মাসে কিছু (টিকা) আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এ মাসের শেষে আরো দশ লাখ সিনোফার্ম টিকা আসবে।
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১।

16/08/2021

ফরিদপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, শনাক্ত ৭৫

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ২৬৫ জনের নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। নতুন ৭৫ জনসহ ফরিদপুর জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৮৮৭ জনের। নতুন করে মারা যাওয়া ৬ জনের মধ্যে ৪ জন করোনায় এবং ২ জনের উপসর্গ ছিল। করোনায় মৃত্যু হওয়া চারজনের মধ্যে দুজন ফরিদপুর ও একজন করে রাজবাড়ী ও গোপালগঞ্জের। উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের বাড়িও ফরিদপুরে।
সোমবার, ১৬ আগস্ট ২০২১

13/08/2021

একদিনে করোনায় ১৯৭ জনের মৃত্যু

করোনায় দেশে টানা ১৮ দিন পর মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামল। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮১০ জনে। একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৬৫ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

12/08/2021

হাসপাতালে আর শয্যা বাড়ানো সম্ভব নয়: স্বাস্থ্য ডিজি

হাসপাতালগুলোতে আর শয্যা বাড়ানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের করোনা ও ডেঙ্গু সংক্রমণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ডা. এবিএম খুরশীদ আলম বলেন, আমরা ডিএনসিসিতে এক হাজার শয্যার কোভিড ডেডিকেটেড হাসাপাতাল তৈরি করেছি। অতি সম্প্রতি সময়ে বঙ্গমাতা ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। প্রতিটি জিনিসেরই একটা সীমাবদ্ধতা রয়েছে। আমাদেরও রয়েছে। এর বাইরে গিয়ে আর হাসাপাতালে শয্যা বাড়ানো সম্ভব হবে না। ডেঙ্গু প্রসঙ্গে স্বাস্থ্য ডিজি আরও বলেন, ডেঙ্গু হলে নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। তবে ডেঙ্গু যাতে না হয় সে জন্য সিটি করপোরেশনকে কাজ করতে হবে।

Address

Madaripur

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCDS, Madaripur Sadar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share