25/08/2026
#জন্মের_পর_যদি_শিশু_বুকের_দুধ_না_পায়_বা_কম_পায়_তাহলে_করণীয়?
নবজাতকের প্রথম ৬ মাস শুধুমাত্র মায়ের বুকের দুধই আদর্শ খাবার।
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে (যেমন: মায়ের শারীরিক সমস্যা, সিজার ডেলিভারির পর বিলম্ব, স্ট্রেস, বা মেডিকেল কারণে) দুধ কম আসতে পারে বা দেরি হতে পারে।
এমন অবস্থায় নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন:
🛑১. মায়ের দুধ বাড়ানোর প্রাকৃতিক উপায়: বারবার বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করুন-
(ক) শিশুকে দিনে ৮–১২ বার (প্রতি ২–৩ ঘণ্টায়) বুকের দুধ টেনে খেতে দিন। শিশুর চুষার প্রক্রিয়াই প্রোল্যাক্টিন হরমোন বৃদ্ধি করে যা দুধের উৎপাদন বাড়ায়।
(খ). সঠিক পজিশন ও ল্যাচ: শিশু যদি সঠিকভাবে বুকের দুধ না টানে, তাহলে দুধ কম আসবে। নিশ্চিত করুন যে শিশু সম্পূর্ণ মুখ খুলে স্তনের বোটা ও এরিওলা (নিপলের চারপাশের কালো অংশ) ভালোভাবে মুখে নিচ্ছে।
(গ). গরম সেঁক ও ম্যাসাজ: দুধ খাওয়ানোর আগে গরম ভাপ দিয়ে হালকা ম্যাসাজ করুন (আঙুলের ডগা দিয়ে বুকের উপর থেকে নিচের দিকে চাপ দিন)।
🛑২. খাদ্যাভ্যাস ও যত্ন:
* তরল খাবার বৃদ্ধি:
মাকে দিনে ৩–৪ লিটার পানি, দুধ, স্যুপ, ডাবের পানি, জিরা পানি খেতে দিন।
* গ্যালাক্টাগোগস (Galactagogues) (দুধ তৈরি বৃদ্ধি করে যে সব খাদ্য) খাবার খান:
জিরা, মেথি, শতমূলী, বাদাম, কালোজিরা, আদা-রসুন, ওটমিল, মসুর ডাল, তিলের বীজ খান।
* পর্যাপ্ত বিশ্রাম:
মায়ের স্ট্রেস কমাতে হবে। এ ক্ষেত্রে ঘুম ও রিলাক্সেশন গুরুত্বপূর্ণ।
🛑৩. চিকিৎসকের পরামর্শ :
- ল্যাক্টেশন কনসালট্যান্ট:
দুধ না এলে বিশেষজ্ঞের সাহায্য নিন। তারা ল্যাক্টেশন টেকনিক শেখাবেন।
- যদি প্রয়োজন প্রোল্যাক্টিন লেভেল বাড়ায় এমন ওষুধ (যদি প্রয়োজন হয়)।
🛑৪. জরুরি লক্ষণ (যেগুলো দেখলে অবশ্যই ডাক্তার দেখাবেন)
তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিন:
(ক) ওজন দ্রুত কমে যাওয়া:
জন্মের পর প্রথম সপ্তাহে শিশুর ওজন ৭–১০% পর্যন্ত কমা স্বাভাবিক কিন্তু এর বেশি কমলে বিপদজনক।
(খ) প্রস্রাব কম হওয়া:
২৪ ঘণ্টায় অন্তত ৬–৮ বার ন্যাপি ভিজা উচিত। কম হলে তা ডিহাইড্রেশনের লক্ষণ হতে পারে।
(গ) অতিরিক্ত ঘুমানো বা দুর্বলতা:
শিশু যদি অস্বাভাবিকভাবে ঝিমায়, কান্না কম করে, বা স্তন চুষতে খুবই ক্লান্ত দেখায়।
⛔⛔⛔⛔⛔⛔
৬. মানসিক সমর্থন কেন গুরুত্বপূর্ণ?
* মায়ের মানসিক চাপ দুধ উৎপাদন কমায়: অনেক মা দুধ না আসায় হতাশ বা অপরাধ বোধে ভুগেন। এসময় পরিবারকে সাপোর্টিভ হতে হবে।
* পরিবারের করণীয়: মাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে দিন (ঘুম, রিলাক্সেশন)।
* শিশুর ডায়াপার পরিবর্তন, গোসল করানো ইত্যাদিতে ফ্যামিলি মেম্বাররা সাহায্য করুন যাতে মা শুধু বুকের দুধ দেওয়ায় ফোকাস করতে পারেন।
💕💕💕💕