HAPPY DENT

HAPPY  DENT SARAH HAPPY DENT is a dental care centre where you can get healthy smile, gentle care and treatments you can trust and afford.

Because your comfort and safety always comes first.

15/08/2026
Beware of your dental cavities ☠️🦷🙅‍♂️
13/08/2026

Beware of your dental cavities ☠️🦷🙅‍♂️



অনেক সময় দাঁতের যে ছোট গর্তটি বাইরে দেখা যায়, সেটি আসল সমস্যার মাত্র একটি ছোট অংশ।বাইরে গর্তটি ছোট মনে হলেও, দাঁতের ভে...
24/07/2026

অনেক সময় দাঁতের যে ছোট গর্তটি বাইরে দেখা যায়, সেটি আসল সমস্যার মাত্র একটি ছোট অংশ।
বাইরে গর্তটি ছোট মনে হলেও, দাঁতের ভেতরে ক্ষয় অনেক বেশি ছড়িয়ে থাকতে পারে। দাঁতের উপরের শক্ত স্তরের নিচে অনেক দিন ধরে ক্ষয় বাড়তে থাকে, তাই ছোট গর্তকেও কখনো অবহেলা করা উচিত নয়।
সময়মতো দাঁতের পরীক্ষা ও চিকিৎসা করলে ক্ষয় কম অবস্থায় ধরা পড়ে এবং দাঁতের সুস্থ অংশ যতটা সম্ভব রক্ষা করা যায়।
#দাঁতেরক্ষয়




17/06/2026
26/05/2026

#ঈদ 🐂🐃🐄🐐🐑🐏

🥩 গরুর মাংসের আঁশ দাঁতের ফাঁকে আটকে যাচ্ছে?

দাঁতের মাঁড়ির ক্ষতি না করে কীভাবে পরিষ্কার করবেন? 🦷

গরুর মাংস বা শক্ত মাংসের আঁশ অনেক সময় দাঁতের মাঝখানে আটকে যায়, বিশেষ করে যখন
▪️ দাঁতের মাঝে ফাঁকা থাকে
▪️ ক্যাভিটি (দাঁতের ক্ষয়) বা ভাঙা ফিলিং থাকে
▪️ মাঁড়ি সরে যায়, ক্ষয়ে যায়

পরিষ্কার করার জন্য কি ব্যবহার করেন: ❌ পিন
❌ শলার কাঠি
❌ ম্যাচ কাঠি
❌ অতিরিক্ত চাপ দিয়ে টুথপিক

এগুলো গামের ক্ষতি করতে পারে এবং পরবর্তীতে সমস্যার কারণ হতে পারে:
⚠️ রক্ত পড়া
⚠️ মাঁড়ি ফুলে যাওয়া,ব্যাথা
⚠️ মাঁড়ি সরে যাওয়া
⚠️ মুখে দুর্গন্ধ

✅ নিরাপদ উপায়ে পরিষ্কার করুন:

✔️ ডেন্টাল ফ্লস
✔️ ইন্টারডেন্টাল ব্রাশ
✔️ খাওয়ার পর ভালোভাবে কুলি
অনেক সময় জোরে পানি দিয়ে কুলি করলে আঁশ বের হয়ে যায়।
✔️ ওয়াটার ফ্লসার (যদি থাকে)
বারবার খাবার আটকে গেলে উপকারী।

☠️ যদি একই জায়গায় বারবার মাংসের আঁশ আটকে যায়, তাহলে এর কারণ হতে পারে:
🔸 ক্যাভিটি
🔸 ভাংগা ফিলিং
🔸 দাঁতের মাঝে ফাকা
🔸 মাঁড়ির সমস্যা

🐃 সেক্ষেত্রে প্রতিদিন খোঁচাখুঁচি না করে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত।

🐄 এক টুকরো মাংসের জন্য আপনার দাঁত ও মাঁড়ি যেন ক্ষতিগ্রস্ত না হয় 🙂🦷




হবে কী?
19/05/2026

হবে কী?

☠️ মুখের ভেতরের কিছু ঘা যা পরবর্তীতে ক্যান্সার এ রুপ নিতে পারে। সময় থাকতে সর্তক হোন🚨 মুখের ভেতরে সাদা বা লাল ঘা (oral pr...
18/05/2026

☠️ মুখের ভেতরের কিছু ঘা যা পরবর্তীতে ক্যান্সার এ রুপ নিতে পারে।
সময় থাকতে সর্তক হোন

🚨 মুখের ভেতরে সাদা বা লাল ঘা (oral precancerous lesions) কে অবহেলা করবেন না!
মুখের কিছু ক্ষত বা দাগ প্রথমে ছোট থাকে, ব্যথাহীন হয়, কিন্তু সময়ের সাথে সাথে পরে ঘা বাড়তে থাকে, — যা পরে মুখের ক্যান্সারে পরিনত হতে পারে, খুব অল্প সময়ের মধ্যে মৃত্যুর কারন ও হতে পারে

⚠️ লক্ষণঃ
• মুখে সাদা/লাল দাগ, ঘা
• দীর্ঘদিনের ঘা যা ভালো হয় না,
• জ্বালাপোড়া বা অস্বস্তি
• মুখ কম খোলা, খাবার খেতে না পারা
• জিহ্বা বা গালের ভেতরের কিছু অংশ ক্রমশ শক্ত হয়ে যাওয়া, খাবার গিলতে কষ্ট, রক্ত পড়া, জিহবা নাড়তে / কথা বলতে কষ্ট

কারণ :
🚬 অতিরিক্ত ধূমপান,
♠️ জর্দা, গুল, পান-সুপারি খাওয়া, মুখে জমিয়ে রাখা
বংশগত ( genetic)

🦷 মুখে কোনো অস্বাভাবিক দাগ বা ঘা ২ সপ্তাহের বেশি থাকলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।
প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিৎসা অনেক সহজ ও সফল হয়।
✅ সচেতন হোন
✅ নিয়মিত মুখ পরীক্ষা করুন
✅ তামাকজাত অভ্যাস ত্যাগ করুন
#মুখের_ক্যান্সার

Address

Sarah Happy Dent, Al Modina General Hospital
Manikganj
1800

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Friday 08:30 - 13:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801400622891

Website

Alerts

Be the first to know and let us send you an email when HAPPY DENT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HAPPY DENT:

Shortcuts

Share