18/08/2026
বাড়ি বা বাসা থেকে জিনের উপদ্রব এবং ছিটানো যাদুর প্রভাব নষ্ট করবেন যেভাবে
বাসা-বাড়িতে প্রায়ই অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে, যা পরিবারে শান্তি কেড়ে নেয়। অনেক সময় এটি খারাপ জিনের উপদ্রব কিংবা ঘরের আশেপাশে ছিটানো জাদুর প্রভাবের কারণে হয়ে থাকে।
⚠️
বাসায় জিনের উপদ্রব বা জাদুর কিছু প্রধান লক্ষণ:
১. অকারণ পারিবারিক অশান্তি:
সামান্য বিষয় নিয়েই ঘন ঘন ঝগড়া-বিবাদ হওয়া বা ঘরে সবসময় গম্ভীর ও অস্বস্তিকর পরিবেশ বিরাজ করা।
২. অস্বাভাবিক শব্দ বা গন্ধ:
ঘরে কেউ না থাকলেও হাঁটাচলার শব্দ, দরজা-জানালা খোলার আওয়াজ শোনা বা হঠাৎ পচা দুর্গন্ধ অনুভব হওয়া।
৩. ভয় ও মানসিক অস্বস্তি:
বাড়ির নির্দিষ্ট কোনো কক্ষে প্রবেশ করলে দমবন্ধ লাগা, অকারণ ভয় পাওয়া বা একা থাকতে না পারা।
৪. জিনিসপত্র হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া:
প্রয়োজনীয় জিনিসপত্র বারবার হারিয়ে যাওয়া বা খাবার অস্বাভাবিক দ্রুত নষ্ট হয়ে যাওয়া।
ঘরোয়া উপায়ে সমাধান ও আমল:
১. আজান ও সূরা আল-বাক্বারাহ: প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ঘরে উঁচুসুরে আজান দিন। এছাড়া বাসায় নিয়মিত সূরা আল-বাক্বারাহ পূর্ণাঙ্গ তিলাওয়াত করুন বা সাউন্ড বক্সে চালু রাখুন। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, "যে ঘরে সূরা বাক্বারা তিলাওয়াত করা হয়, সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়।"
২. রুকইয়াহর পানি ছিটানো:
একটি পাত্রে পরিষ্কার পানি নিয়ে তাতে সূরা ফাতিহা, আয়াতুল কুরসী, সূরা বাক্বারার শেষ দুই আয়াত এবং শেষ ৩ সূরা (ইখলাস, ফালাক, নাস) একাধিকবার পড়ে ফুঁ দিয়ে পানি তৈরি করুন।
এই পানি দিয়ে প্রতিদিন আসরের পর বা সন্ধ্যায় ঘরের সব ঘরের দেয়াল ও কোণায় ছিটান। (লক্ষ্য রাখবেন যেন বাথরুম এবং নোংরা স্থানে পানি না পড়ে)।
৩. কস্তুরী আতরের ব্যবহার: রুকইয়াহ করা খাঁটি কস্তুরী আতর ঘরের দরজার ফ্রেম, জানালা এবং কোণায় মেখে রাখতে পারেন। কস্তুরীর সুবাস শয়তানি জিন ও নেতিবাচক শক্তি দূর করতে অত্যন্ত কার্যকর।
বিশেষ সতর্কতা: প্রাথমিক উপদ্রব কাটাতে এই ঘরোয়া আমলগুলো বেশ কার্যকর। তবে সমস্যা যদি দীর্ঘদিনের হয়, তীব্রতা বেশি থাকে বা পরিবারের কারো ওপর সরাসরি প্রভাব দেখা দেয়, তবে নিজে পরীক্ষা-নিরীক্ষা না করে অবশ্যই একজন অভিজ্ঞ শরয়ী রাক্বীর পরামর্শ নিন এবং সরাসরি রুকইয়াহ করান।
Raqi Johirul —
পরামর্শ ও অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করুন।
যোগাযোগের জন্য:
🟢 হোয়াটসঅ্যাপ: 01732-364241