03/07/2021
আজ ০৩/০৭/২০২১ ইং তারিখে মৌলভীবাজার জেলার ড্রাগ সুপার জনাবা সিরাজুম মনিরা ও জেলা ড্রাগ অফিস সহকারীবৃন্দ ডায়নামিক মডেল ফার্মা,বড়লেখা পরিদর্শন করেন এবং সন্তুষ্টি প্রকাশ করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।পরিদর্শনকালে বড়লেখা হাজীগঞ্জ বাজারের ঔষধ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে মডেল ফার্মেসীর নীতিমালা অনুযায়ী ডেকোরেশন ও ঔষধ সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বিক্রয় বিষয়ে ডাঃ মোঃ আব্দুল জব্বার ও ইমতিয়াজ আহমেদ মাহির (বি.ফার্ম) ড্রাগ সুপারকে অবহিত করতে সহযোগিতা করেন এবং ড্রাগ সুপার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।