17/05/2026
গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব মিজানুর রহমান সিনহা সাহেব আর আমাদের মাঝে নেই। তিনি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের একজন আন্তরিক শুভানুধ্যায়ী ও ওয়েল-উইশার ছিলেন। হাসপাতালের উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, কিছুদিন আগেই তিনি শিশু হাসপাতালের ইকো ল্যাবের জন্য প্রায় দেড় কোটি টাকা মূল্যের একটি অত্যাধুনিক ফিলিপস ইকোকার্ডিওগ্রাফি মেশিন উপহার দিয়ে হৃদরোগ নির্ণয় ও চিকিৎসা সেবাকে আরও উন্নত ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর এই মহানুভবতা ও মানবিক অবদান হাসপাতাল পরিবার গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
তাঁর অকাল মৃত্যুতে কার্ডিয়াক সেন্টার এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি…