Doctor's Chamber- ডাঃ আশফাকুর রহমান অনতু

  • Home
  • Bangladesh
  • Mirpur
  • Doctor's Chamber- ডাঃ আশফাকুর রহমান অনতু

Doctor's Chamber- ডাঃ আশফাকুর রহমান অনতু Doctor's Chamber will be going to Reopen very soon...thank you

16/04/2026
04/01/2026

শীতে হঠাৎ কানে তীব্র ব্যথা? ভয়ের কিছু নেই, জেনে নিন তাৎক্ষণিক করণীয়! ❄️👂
​বিস্তারিত:
শীতের হিমেল হাওয়ায় বা সর্দি-কাশি থেকে হঠাৎ করে কানে তালা লাগা ভাব বা তীব্র ব্যথা শুরু হতে পারে। বিশেষ করে মাঝরাতে বাচ্চাদের এমন ব্যথা হলে বাবা-মায়েরা আতঙ্কিত হয়ে পড়েন।
​কেন এমন হয়?
শীতের ঠান্ডা বাতাস সরাসরি কানে ঢুকলে অথবা সর্দি লেগে নাক ও কানের সংযোগকারী নালী (Eustachian tube) বন্ধ হয়ে গেলে কানের পর্দার ওপর চাপ পড়ে, যা থেকে তীব্র ব্যথার সৃষ্টি হয়।
​হঠাৎ ব্যথা শুরু হলে যা করবেন (First Aid):
​১. পেইনকিলার: ব্যথা কমাতে ভরা পেটে প্যারাসিটামল জাতীয় ঔষধ (যেমন: Napa, Ace) বয়স ও ওজন অনুযায়ী খাওয়াতে পারেন।
২. নাকের ড্রপ: কানে ব্যথা হলেও সমস্যাটি অনেক সময় নাকে থাকে। তাই নাক বন্ধ থাকলে জাইলোমেটাজোলিন (Xylometazoline) জাতীয় নাকের ড্রপ (যেমন: Antazol/rhinozole) ব্যবহার করলে কানের ভিতরের চাপ কমে আরাম পাওয়া যায়।
৩. গরম সেঁক: কানের বাইরে বা আশেপাশে তোয়ালে গরম করে হালকা "শুষ্ক সেঁক" দিলে ব্যথার উপশম হয়।
৪. কান ঢেকে রাখা: মাফলার বা টুপি দিয়ে কান ঢেকে রাখুন যাতে সরাসরি ঠান্ডা বাতাস না লাগে।
৫. চুইংগাম: বড়রা চুইংগাম চিবোতে পারেন বা বারবার ঢোক গিলতে পারেন, এতে কানের বন্ধ ভাব কাটতে সাহায্য করে।

​যা একদমই করবেন না: ❌
👉​কানের ভেতর গরম তেল, রসুন তেল বা কোনো ধরণের লিকুইড দেবেন না।
👉​কটন বার বা কাঠি দিয়ে কান খোঁচাবেন না।
👉​ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক শুরু করবেন না।

​কখন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন?
​যদি ২-৩ দিন পরেও ব্যথা না কমে।
​কান দিয়ে পুঁজ বা পানি বের হলে।
​কানে ব্যথার সাথে তীব্র জ্বর থাকলে।
​কানে শুনতেও সমস্যা হলে।

Doctor's Chamber- ডাঃ আশফাকুর রহমান অনতু
​শীতে কান সুরক্ষিত রাখুন, সুস্থ থাকুন।

28/07/2025

📢 ভয়াবহ ভাইরাস জ্বর চলছে — সতর্ক হোন, যত্ন নিন!

এই মুহূর্তে একটা নতুন ধরনের ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছে চারদিকে।
ডেংগু বা চিকনগুনিয়া নয়, তবে লক্ষণগুলো ভয়াবহ এবং অনেকেই এতে আক্রান্ত হচ্ছেন।

যাদের এই জ্বরটা হবে , আমি প্রথমেই বলব আপনারা আগেই ভেঙ্গে পড়বেন না , আপনারা ভেঙে পড়লে সঠিকভাবে সেবা নিতে পারবেন না এবং সুস্থ হতে দীর্ঘ সময় বিলম্ব হতে পারে। কারণ দিনশেষে আপনাদের সুস্থ থাকতে হবে এবং পরিবারের বাকিদের সুস্থ ও ভালো রাখতে হবে,যেহেতু এটি ভাইরাল জ্বর তাই হয়তো আপনার থেকেই অন্যেরা, বিশেষ করে শিশুরা আক্রান্ত হতে পারে 😊

আমি নিজেই এই জ্বরে ভুগেছি,
মাথা ব্যথা পা ব্যথা হাত ব্যাথা,
মনে রাখবেন যে অসুস্থ হবে
তাকে কিছুক্ষণ পরপর স্বাস্থ্যকর খাবার দিবেন খাবারের উপরে কোন মেডিসিন নাই।
আমিও তাই করছি বর্তমানে এইসব রোগীরা খাবার দেখলে মনে করে বি*ষ, অল্প অল্প করে কিছুক্ষণ পরপর খাবার দিবেন
বমি করলে বমির মেডিসিন দিয়ে বমি বন্ধ করবে আগে।

🛑 লক্ষণগুলো:

হঠাৎ করে তীব্র জ্বর (১০৩°–১০৪°F), এমনকি প্যারাসিটামলে এই জ্বরের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবেনা, বা হলেও সেটা খুবই স্বল্প সময়ের জন্যে হতে পারে।

শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড ব্যথা (মাসল, জয়েন্ট, চোখ, পিঠ) মাথা ব্যাথা,... জ্বর আসার পরেই ব্যথা বেদনা শুরু এবং আগে থেকেই যদি কোন ব্যাথার সমস্যা থেকে থাকে, যেমন কোমরে, ঘাড়ে বা হাটুতে ব্যাথা, তাহলে সেটা আরো তীব্র আকার ধারন করবে।স্বাভাবিক হাটা চলা করা কষ্টকর হয়ে যাবে।

প্রচণ্ড দুর্বলতা, মাথা ঘোরা, বসা থেকে উঠে দাড়াতে গেলে মাথা ঘুরে ওঠা, বা চোখে অন্ধকার দেখা এমন হতে পারে,প্রেসার লো হয়ে যেতে পারে,

মুখ তেতো হয়ে যাওয়া, খাবার খেতে গেলে তেতো লাগা, খাবার দেখলে বা খেতে গেলে অরুচি লাগা, গন্ধ লাগা, বমি বমি ভাব, এসব কারনে খাদ্যগ্রহনের পরিমান হঠাৎ করে খুব বেশি কমে যায়, এর ফলে শরীর আরো বেশি দূর্বল হয়ে পড়ে, পানি কম গ্রহনের জন্যে প্রস্রাব হলুদ বা লালচে হয়ে যায়, শরীরের লবনের তারতম্য ঘটে, মাংস পেশী খিচুনী হতে পারে, ডিহাইড্রেশন ও লো ব্লাড প্রেসার দেখা যেতে পারে

জ্বর নেমে যাওয়ার পরও শরীরের ব্যথা রয়ে যায় অনেকদিন, প্রায় সপ্তাহ দুয়েক এবং প্রচুর দুর্বল থাকে অনেকদিন, মুখে রুচি ফিরতেও দিন দশেক সময় লেগে যায়

✅ কী করবেন? চিকিৎসা ও সেরে ওঠার টিপস:

🥣 খাবার:

1. ভিটামিন সি-যুক্ত ফল: মাল্টা, কমলা, লেবু, আমলকি আমড়া,পেয়ারা,

2. জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার: পাকাকলা, পাকা পেঁপে, ডিমের কুসুম,

3. প্রোটিন: ডিম (সিদ্ধ), চিকেন স্যুপ, ডাল, খিচুড়ি মাছ

4. পানি জাতীয় খাবার বেশি করে খান – দিনে অন্তত ৩ লিটার ( স্যালাইন, ডাবের পানি, মুরগীর পাতলা স্যুপ,
বা লেবুর শরবত খাওয়া যেতে পারে)

5. সহজপাচ্য খাবার খেতে হবে, অতিরিক্ত মশলা বা তেলযুক্ত খাবার, ভুনা খাবার, ভাজি এখন খাওয়া যাবেনা

🧊 ব্যথা ও জ্বরের জন্য:

#প্যারাসিটামল (ডাক্তারের পরামর্শ অনুযায়ী), প্রয়োজনে মলদ্বারে সাপোজিটরি দেয়া যেতে পারে

#গরম পানির সেঁক বা হালকা ম্যাসাজ,
প্রতিদিন গোসল করা বন্ধ করা যাবেনা, প্রয়োজনে কুসুম গরম পানি মিলিয়ে গোসল করবেন, ১৫-২০ মিনিটে গোসল শেষ করবেন এবং চুল ভালোভাবে মুছে নেবেন

#তুলসি, আদা, মধু দিয়ে ভাপ বা কাশির জন্য পানীয়

💆 জ্বরের পরের শরীর ব্যথা কমানোর ঘরোয়া টিপস:

গরম পানিতে লবণ দিয়ে গা মুছানো

হালকা স্ট্রেচিং বা ধীরে ধীরে হাঁটা শুরু করা

ম্যাগনেসিয়ামযুক্ত খাবার (পানিতে ভেজানো বাদাম, কলা)

আয়ুর্বেদিক তেল (যেমন নারকেল তেল বা পুদিনার তেল) দিয়ে হালকা মালিশ

⚠️ কখন হাসপাতালে যাবেন:

>বারবার, ঘন ঘন বা খুব উচ্চ তাপমাত্রায় জ্বর আসছে,

>প্রেসার খুব কমে যাচ্ছে, মাথা ঘুরাচ্ছে, খুব বেশি বমিভাব হচ্ছে

>মুখে খাওয়া খুবই কম বা প্রায় বন্ধ হয়ে গিয়েছে/অজ্ঞান ভাব

>রক্তচাপ ও হৃদস্পন্দন অনিয়মিত

প্রয়োজনে ডেংগু, চিকুনগুনিয়া, টাইফয়েড, নিউমোনিয়া, জন্ডিস, প্রস্রাবে ইনফেকশন, এই সব রোগের সংক্রমন হয়েছে কিনা পরীক্ষা করে দেখা যেতে পারে, তবে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এগুলি করবেন, ফার্মেসীর দোকানদারের পরামর্শে বা নিজের মনের মত করে অযথা পরীক্ষা করিয়ে অর্থ নষ্ট করবেন না।
🧘‍♀️ মনে রাখবেন:

> জ্বর চলে গেলেও শরীর পুরোপুরি দুর্বল হয়ে পড়ে।শরীর ব্যাথা, মুখের অরুচি, দূর্বলতা এগুলি কাটতে জ্বর চলে যাবার পরেওবপ্রায় ১০-১৫ দিন সমিয় লাগতে পারে।
তাই ধৈর্য ধরে বিশ্রাম, ভালো খাবার, আর পর্যাপ্ত পানি–এগুলোই দ্রুত সেরে ওঠার চাবিকাঠি।

আপনাদের আশেপাশে কেউ আক্রান্ত হলে পোস্টটা শেয়ার করে তাকে জানাও কীভাবে একটু ভালোভাবে যত্ন নিতে পারে।

❤️ সুস্থ থাকুক তোমার পরিবার, বন্ধুবান্ধব, আশপাশের সবাই।

Address

Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's Chamber- ডাঃ আশফাকুর রহমান অনতু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share